এক্সপ্লোর

কতটা কার্যকর হবে করোনা টিকা? কোভিড প্রতিরোধ বেশিদিন সম্ভব নয়, দাবি ইংল্যান্ডের গবেষকদের

গবেষণায় বলা হয়েছে, বিজ্ঞানীরা ৯০ জন স্বাস্থ্যকর্মীর শারীরিক নমুনা পরীক্ষা করেছেন। এঁরা সকলেই করোনা থেকে সেরে উঠেছেন। দেখা যাচ্ছে, সংক্রমণ কেটে যাওয়ার ৩ সপ্তাহ পর্যন্ত এঁদের শরীরে অ্যান্টিবডির মাত্রা শীর্ষে ছিল, তারপর ধীরে ধীরে কমে শেষটায় পুরো উধাও হয়ে যাচ্ছে। গ

লন্ডন: রাশিয়ার বিজ্ঞানীরা দাবি করেছেন, তাঁদের তৈরি করোনা টিকার তাঁরা মানব শরীরে সফল পরীক্ষা সেরেছেন। আরও অন্তত ৫টি সংস্থা করোনা টিকা তৈরির একেবারে শেষ ধাপে পৌঁছে গিয়েছে। আশা করা যাচ্ছে, বছর শেষের আগেই টিকা চলে আসবে বাজারে, ফলে করোনার বিরুদ্ধে লড়াইটা হয়তো অসম্ভব হবে না। কিন্তু নতুন এই গবেষণা যাবতীয় আশা নস্যাৎ করে দিতে পারে। কিংস কলেজ লন্ডনের বিজ্ঞানীরা দাবি করেছেন, টিকার ফলে শরীরে যে করোনা প্রতিরোধী ক্ষমতা তৈরি হবে তা ক্ষণস্থায়ী। যাঁরা করোনা থেকে সেরে উঠেছেন মাত্র তিন মাস পর থেকেই তাঁদের রোগ প্রতিরোধী অ্যান্টিবডির ক্ষমতা শেষ হয়ে যেতে পারে। যদি এই গবেষণা সত্যি হয়, তা হলে টিকা নিয়েও নিস্তার নেই, করোনা আবার ফিরে আসতে পারে। সাধারণ সর্দিকাশির মত করোনাও চলতে থাকবে বছর বছর ধরে। গবেষণায় বলা হয়েছে, বিজ্ঞানীরা ৯০ জন স্বাস্থ্যকর্মীর শারীরিক নমুনা পরীক্ষা করেছেন। এঁরা সকলেই করোনা থেকে সেরে উঠেছেন। দেখা যাচ্ছে, সংক্রমণ কেটে যাওয়ার ৩ সপ্তাহ পর্যন্ত এঁদের শরীরে অ্যান্টিবডির মাত্রা শীর্ষে ছিল, তারপর ধীরে ধীরে কমে শেষটায় পুরো উধাও হয়ে যাচ্ছে। গবেষণায় দাবি করা হয়েছে, ৬০ শতাংশ রোগীর শরীরে সংক্রমণের চূড়ান্ত পর্যায়ে ভাল অ্যান্টিবডি তৈরি হয়। তাঁদের মধ্যে মাত্র ১৭ শতাংশের শরীরে সেই পরিমাণ অ্যান্টিবডি সংক্রমণের ৩ মাস পরেও থাকে। তারপর অ্যান্টিবডি কখন পুরোপুরি নিশ্চিহ্ন হয়ে যাবে, তা নির্ভর করছে সংশ্লিষ্ট ব্যক্তির শরীর স্বাস্থ্যের ওপর। প্রধান গবেষক কেটি ডুরেস বলেছেন, মানুষের শরীরে ভাইরাস প্রতিরোধী অ্যান্টিবডি তৈরি হচ্ছে ঠিকই কিন্তু অল্প সময়ে তা কমে যাচ্ছে। শরীরে কতটা অ্যান্টিবডি তৈরি হয়েছিল, তা ঠিক করে দিচ্ছে, ওই অ্যান্টিবডি কতদিন থাকবে। তাঁর মতে, যদি অ্যান্টিবডি এভাবেই কমে যেতে থাকে, তবে বারবার ফিরে আসবে করোনা, কোনও টিকাই তার বিরুদ্ধে দীর্ঘমেয়াদি লড়াইয়ের ক্ষমতা দেবে না। ইংল্যান্ডেরই একদল বিজ্ঞানী কয়েক মাস আগে এমনই একটি গবেষণা করেন। তাঁরাও বলে, করোনা বছর বছর আসতে পারে, জ্বর, সর্দি কাশির মত, সম্ভবত আর তা যাবেই না। অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়-অ্যাস্ট্রাজেনেকা যে করোনা টিকা তৈরি করছে, তার গবেষণায় বলা হয়েছে. এই টিকা অন্তত ১ বছরের জন্য করোনা প্রতিরোধী ক্ষমতা দেবে। করোনার বিরুদ্ধে লড়াইয়ে আরও শক্তিশালী টিকা জরুরি, ডুরেস বলেছেন।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Purba Medinipur News : পূর্ব মেদিনীপুরে জেলা পরিষদের সভাধিপতি পদ থেকে ইস্তফা উত্তম বারিকের
পূর্ব মেদিনীপুরে জেলা পরিষদের সভাধিপতি পদ থেকে ইস্তফা উত্তম বারিকের
TMC Leader Arrested: গ্রেফতার এবার নন্দীগ্রামের দাপুটে তৃণমূল নেতা, কী অভিযোগ তাঁর বিরুদ্ধে ?
গ্রেফতার এবার নন্দীগ্রামের দাপুটে তৃণমূল নেতা, কী অভিযোগ তাঁর বিরুদ্ধে ?
Haroa Agitation : হাড়োয়ায় তৃণমূল বিধায়ক আব্দুল মাতিনকে তাড়া স্থানীয় মহিলাদের, ভাইরাল ছবি
হাড়োয়ায় তৃণমূল বিধায়ক আব্দুল মাতিনকে তাড়া স্থানীয় মহিলাদের, ভাইরাল ছবি
Ritabrata Banerjee:সাংবাদিকদের মুখোমুখি ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, এবার কোন বড় ইস্যু ?
সাংবাদিকদের মুখোমুখি ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, এবার কোন বড় ইস্যু ? "মুখ্যমন্ত্রী বা বিজেপির রাজ্য সভাপতি নিশ্চিত.."

ভিডিও

#SununMukhyamantri | গত দেড় দশকে রাষ্ট্রযন্ত্র যাঁদের যন্ত্রণায় ঠেলে দিয়েছিল,কী প্রশ্ন করছেন তাঁরা?
#SununMukhyamantri | নতুন বিজেপি সরকারের কাছে, কী চাইছে পশ্চিমবঙ্গ? | ABP ANANDA LIVE
#Sununmukhyamantri। নতুন সরকারের কাছে কী প্রত্যাশা প্রতিবাদীদের? কী বলছেন শাসক-বিরোধী বিধায়করা
শিবপ্রসাদের সঙ্গে মনোমালিন্য হয়? মহিলা পরিচালক বলে সুযোগ কম পেয়েছেন? অকপট নন্দিতা রায়
Ghanta Khanek Sange Suman পর্ব ২ (০৩.০৬.২৬): দলেই বিদ্রোহের কালবৈশাখী, ভেঙে টুকরো-টুকরো হয়ে গেল তৃণমূল

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Tollywood News: 'আমার ওপর এইভাবে মানসিক নির্যাতন..' সোশ্যাল মিডিয়ায় বিস্ফোরক পোস্ট টলি অভিনেত্রীর! কী হয়েছে?
'আমার ওপর এইভাবে মানসিক নির্যাতন..' সোশ্যাল মিডিয়ায় বিস্ফোরক পোস্ট টলি অভিনেত্রীর! কী হয়েছে?
Rajesh Exports SEBI Case : ১৫ লাখ কোটির জালিয়াতিতে বাজার থেকে নিষিদ্ধ রাজেশ এক্সপোর্ট, ঝুঁকির মুখে LIC-র টাকা ! বিপাকে কানারা ব্যাঙ্ক
১৫ লাখ কোটির জালিয়াতিতে বাজার থেকে নিষিদ্ধ রাজেশ এক্সপোর্ট, ঝুঁকির মুখে LIC-র টাকা ! বিপাকে কানারা ব্যাঙ্ক
Daily Horoscope: শনিদেবের বিশেষ প্রভাব, খুলতে পারে ভাগ্যের দরজা, চাকরি, অর্থে নয়া মোড়, কাঙ্খিত সম্পত্তি এবার হাতে!
শনিদেবের বিশেষ প্রভাব, খুলতে পারে ভাগ্যের দরজা, চাকরি, অর্থে নয়া মোড়, কাঙ্খিত সম্পত্তি এবার হাতে!
Rain Forecast: কলকাতা সহ দক্ষিণবঙ্গে ভ্যাপসা গরমে নাজেহাল জনজীবন, সপ্তাহান্তে বৃষ্টির পূর্বাভাস
কলকাতা সহ দক্ষিণবঙ্গে ভ্যাপসা গরমে নাজেহাল জনজীবন, সপ্তাহান্তে বৃষ্টির পূর্বাভাস
West Bengal News Today Live Updates: সওকত মোল্লার খোঁজে হন্যে হয়ে তল্লাশি চালাচ্ছে NIA টিম, সওকতের ছেলেকে নিয়েও চলছে তল্লাশি
সওকত মোল্লার খোঁজে হন্যে হয়ে তল্লাশি চালাচ্ছে NIA টিম, সওকতের ছেলেকে নিয়েও চলছে তল্লাশি
Film on RG Kar Incident: 'সরকার বদল না হলে, 'অভয়া'-কে নিয়ে সিনেমা তৈরির সাহস পেতাম না', সাফ জানিয়ে দিলেন প্রযোজক
'সরকার বদল না হলে, 'অভয়া'-কে নিয়ে সিনেমা তৈরির সাহস পেতাম না', সাফ জানিয়ে দিলেন প্রযোজক
Cow As National Animal: গরুকে জাতীয় পশু ঘোষণা করা হোক, দাবি তুলছেন মুসলিমরাও, জবাবে যোগী আদিত্যনাথ বললেন…
গরুকে জাতীয় পশু ঘোষণা করা হোক, দাবি তুলছেন মুসলিমরাও, জবাবে যোগী আদিত্যনাথ বললেন…
Tajpur Deep Sea Port: জাহাজমন্ত্রীর সঙ্গে বৈঠকে শুভেন্দু অধিকারী, তাজপুরে নয়, কোথায় হবে বন্দর? জানিয়ে দিলেন
জাহাজমন্ত্রীর সঙ্গে বৈঠকে শুভেন্দু অধিকারী, তাজপুরে নয়, কোথায় হবে বন্দর? জানিয়ে দিলেন
Embed widget