এক্সপ্লোর

Cough Syrup Death: কাফ সিরাপ খেয়ে ১১ শিশুমৃত্যুর অভিযোগ ! এবার অ্যাডভাইসরি জারি কেন্দ্রের, কী কী পরামর্শ ?

Cough Syrup Deaths Centre Advisory: ২ বছরের নীচে শিশুদের কাফ সিরাপ না দিতে পরামর্শ, ২ বছরের ঊর্ধ্বে শিশুদের কাফ সিরাপ দেওয়ার ক্ষেত্রে সতর্কতা অবলম্বনের ক্ষেত্রে কী কী পরামর্শ ? বিস্তারিত দেখুন..

সন্দীপ সরকার ও ঝিলম করঞ্জাই, কলকাতা: কাফ সিরাপ খেয়ে শিশুমৃত্যুর অভিযোগ। মধ্যপ্রদেশ ও রাজস্থানে ১১ শিশু মৃত্যুর অভিযোগ। কাফ সিরাপের ব্যবহার নিয়ে দেশের সব রাজ্যের জন্য অ্যাডভাইসরি জারি করল কেন্দ্র।২ বছরের নীচে শিশুদের কাফ সিরাপ না দিতে পরামর্শ। ২ বছরের ঊর্ধ্বে শিশুদের কাফ সিরাপ দেওয়ার ক্ষেত্রে সতর্কতা অবলম্বনের পরামর্শ। দেশের সব রাজ্য ও হাসপাতালগুলিকে সঠিক সংস্থার থেকে কাফ সিরাপ কেনার পরামর্শ কেন্দ্রের। শিশুমৃত্যুর ঘটনায় ৫ সদস্যের তদন্ত কমিটি গঠন কেন্দ্রের।কিডনি বিকল হয়ে শিশুমৃত্যু, সূত্রের খবর।

আরও পড়ুন, 'প্রচণ্ড শক্তিশালী কেউ আমাকে পছন্দ না করলে, আমিও তাঁকে পছন্দ করি না..', উৎসবের আবহে কাকে ইঙ্গিত কুণালের ? 

মধ্যপ্রদেশ ও রাজস্থানে পরপর শিশুমৃত্যুর ঘটনার পর এবার অ্যাডভাইসরি জারি করল কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রক। শিশুদের কাফ সিরাপ দেওয়ার ক্ষেত্রে একগুচ্ছ নির্দেশিকা দেওয়া হয়েছে তাতে। বলা হয়েছে, ২ বছরের কম বয়সের শিশুদের কাফ সিরাপ দেওয়ার প্রয়োজন নেই। অন্যদিকে নিম্নমানের রক্তচাপ কমানোর ওষুধ তৈরির অভিযোগে হরিদ্বারের হেল্যাক্স হেলথকেয়ার প্রাইভেট লিমিটেডকে কালো তালিকাভুক্ত করল রাজ্য স্বাস্থ্য দফতর। 

সামান্য জ্বর-সর্দি-কাশি থেকে হঠাৎ কিডনি বিকল হয়ে শিশু-মৃত্যু! কারণ নিয়ে ধোঁয়াশা।গত কয়েকদিনে মধ্যপ্রদেশে ৯ জন ও রাজস্থানে ২ জন শিশুর মৃত্যু হয়েছে। এই আবহে শুক্রবার সব রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের জন্য় অ্যাডভাইসরি জারি করে কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রক। সেখানে শিশুদের কাফ সিরাপ দেওয়া নিয়ে একগুচ্ছ নির্দেশিকা দেওয়া হয়। কেন্দ্রের জারি করা অ্যাডভাইসরিতে বলা হয়,  শিশুদের মধ্যে অধিকাংশ ক্ষেত্রে কাশি নিজে থেকেই সেরে যায়। এই অবস্থায় ভাল করে পরীক্ষা করে, তবেই কাফ সিরাপ প্রেসক্রাইব করার কথা বলা হয়েছে চিকিৎসকদের। 
 
সূত্রের খবর, মধ্যপ্রদেশের ছিন্দওয়াড়ায় যেখানে ৯টি শিশুর মৃত্যু হয়েছে, সেখানে কাফ সিরাপগুলি সরবরাহ করেছিল জব্বলপুরের কাটারিয়া ফার্মাসিউটিক্যালস ডিস্ট্রিবিউটর। সেই সংস্থা আবার কাফ সিরাপ আনিয়েছিল চেন্নাইয়ের একটি সংস্থা থেকে।  এই ঘটনার পর উচ্চপর্যায়ের তদন্ত শুরু হয়। তবে, কেন্দ্রীয় স্বাস্থ্য়মন্ত্রকের তরফে জানানো হয়েছে, ড্রাগ কন্ট্রোল অফিসাররা কাফ সিরাপে কোনও দূষিত পদার্থ পাওয়া যায়নি।

এমনকী কিডনির পক্ষে ক্ষতিকর ডাইথিলিন গ্লাইকল বা ইথিলিন গ্লাইকলও পাওয়া যায়নি।তাহলে কেন এতজন শিশুর প্রাণ গেল? শিশুরোগ বিশেষজ্ঞ  অপূর্ব ঘোষ বলেছেন, টক্সিক কিছু তো আছে। যে কারণে বাচ্চাগুলো মারা গেছে। সেটা তদন্ত করে দেখতে হবে। এই অবস্থায় কেন্দ্রীয় সরকারের জারি করা অ্যাডভাইসরিতে বলা হয়েছে,২ বছরের কম বয়সের শিশুকে কাফ সিরাপ দেওয়া উচিত নয়। ৫ বছরের কম শিশুদের কাফ সিরাপ দেওয়ার ক্ষেত্রেও অত্যন্ত সতর্ক করা হয়েছে। 

কাফ সিরাপের প্রয়োজন হলে সঠিক মাত্রায় দিতে হবে। শিশুদের শারীরিক অবস্থার ওপর নজর রাখতে হবে। শিশুরোগ বিশেষজ্ঞ জয়দেব রায় বলেন, অভিভাবকরা বারবার এসে বলে, কাশছে একটা সিরাপ লিখে দিন...কাশি নিজে থেকেই সেরে যায়....।শিশুরোগ বিশেষজ্ঞ  অপূর্ব ঘোষ বলেন, বাবা-মারা ইনসিস্ট করেন কিছু একটা দিন। বাচ্চাদের কাশি কখনও কাফ সিরাপে সারে না...। কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের তরফে আরও বলা হয়েছে, প্রেসক্রিপশন ছাড়া যেন কেউ কাফ সিরাপ না কেনেন। 

অন্যান্য ওষুধের সঙ্গে পার্শ্বপ্রতিক্রিয়ার দিকটিও খেয়াল রাখতে বলা হয়েছে। কাফ সিরাপ খাওয়ালে সেই শিশুকে নজরদারিতে রাখার কথা বলা হয়েছে। এর মধ্য়েই আবার নিম্নমানের রক্তচাপ কমানোর ওষুধ তৈরির অভিযোগে কালো তালিকাভুক্ত হল একটি বেসরকারি ওষুধ প্রস্তুতকারী সংস্থা।হরিদ্বারের হেল্যাক্স হেলথকেয়ার প্রাইভেট লিমিটেডকে কালো তালিকাভুক্ত করল রাজ্য স্বাস্থ্য দফতর। পরীক্ষার পর স্বাস্থ্য দফতর জানিয়েছে, স্ট্রিপ খোলামাত্রই ওষুধ গুঁড়ো হয়ে যাচ্ছে।স্বাস্থ্য দফতর জানিয়েছে, এই তথ্য দেওয়া হবে কেন্দ্রীয় ড্রাগ কন্ট্রোলে।

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
ABP Ananda Top 10, 14 August 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Morning
ABP Ananda Top 10, 14 August 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Morning
Blood Donation Scam: টাকার বিনিময়ে নাবালকদের রক্তদান করানোর অভিযোগ, ওড়িশা থেকে গ্রেফতার মূল মাথা দুর্গাপুরের কিংশুক
টাকার বিনিময়ে নাবালকদের রক্তদান করানোর অভিযোগ, ওড়িশা থেকে গ্রেফতার মূল মাথা দুর্গাপুরের কিংশুক

ভিডিও

Air India: দিল্লি-ফুকেত উড়ানে বিপত্তি, গাঁজা খেয়ে ককপিটে পাইলট?
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২ (১৩.৮.২৬)।নেতাজিকে 'দেশদ্রোহী' বলা অনন্ত মহারাজের 'বঙ্গবিভূষণ' কাড়ল সরকার
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ১ (১৩.৮.২৬)। আর জি করকাণ্ডে অবশেষে গ্রেফতার নির্মল ঘোষ। Nirmal Ghosh
Panihati। Nirmal Ghosh : নির্মল ঘোষ গ্রেফতার, খবর ছড়িয়ে পড়তেই পানিহাটিতে উচ্ছ্বাস, চলল মিষ্টিমুখ
Anant Maharaj: অনন্ত মহারাজের দলীয় সদস্য়পদ খারিজের দাবি তুললেন তথাগত রায়। Tathagata Roy

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Vaibhav Sooryavanshi: টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
Excessive Mobile Phone Use: ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার অ্যাডাল্ট ছবির নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার অ্যাডাল্ট ছবির নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
Netaji Subhas Chandra Bose: নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, “এটা তো নেহেরু বলেছেন..”, দাবি BJP-র অনন্ত মহারাজের
নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, “এটা তো নেহেরু বলেছেন..”, দাবি BJP-র অনন্ত মহারাজের
Sai Pallavi: কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
IND vs BAN: বাংলাদেশ সফরে কি যাবে ভারতীয় দল ? কোথায় দাঁড়িয়ে সফরের ভবিষ্যৎ
বাংলাদেশ সফরে কি যাবে ভারতীয় দল ? কোথায় দাঁড়িয়ে সফরের ভবিষ্যৎ
Netaji Subhas Chandra Bose: 'উনি হাউসে পাগড়ি পরে আসতেন, ওনার মাথায় কিছু নেই', অনন্ত মহারাজ প্রসঙ্গে কী বললেন সৌগত রায় ?
'উনি হাউসে পাগড়ি পরে আসতেন, ওনার মাথায় কিছু নেই', অনন্ত মহারাজ প্রসঙ্গে কী বললেন সৌগত রায় ?
Uttar Pradesh News: ১০ টাকায় এক লিটার, গোমূত্র কিনছে উত্তরপ্রদেশ সরকার, শিশুদের মিড ডে মিলে মাথাপিছু বরাদ্দ ৬.৭৮ টাকা
১০ টাকায় এক লিটার, গোমূত্র কিনছে উত্তরপ্রদেশ সরকার, শিশুদের মিড ডে মিলে মাথাপিছু বরাদ্দ ৬.৭৮ টাকা
Embed widget