এক্সপ্লোর

Rahul Gandhi:সুরাতের ডিস্ট্রিক্ট ও সেশনস কোর্টে আগামী ১৩ এপ্রিল পর্যন্ত জামিন মঞ্জুর রাহুল গাঁধীর

Court Halts Jail Sentence:আগামী ১৩ এপ্রিল পর্যন্ত জামিন মঞ্জুর হল রাহুল গাঁধীর। ২০১৯ সালের মানহানির মামলায় যে রায়ের জেরে তাঁকে সাংসদ পদ খোয়াতে হয়েছে, সেই মামলাতেই ১৩ এপ্রিল পর্যন্ত জামিনের মেয়াদ বেড়েছে কংগ্রেস নেতার।

সুরাত: আগামী ১৩ এপ্রিল পর্যন্ত জামিন মঞ্জুর হল রাহুল গাঁধীর (Rahul Gandhi)। ২০১৯ সালের মানহানির মামলায় (Defamation Case) যে রায়ের জেরে তাঁকে সাংসদ পদ খোয়াতে হয়েছে, সেই মামলাতেই ১৩ এপ্রিল পর্যন্ত জামিনের মেয়াদ বেড়েছে কংগ্রেস নেতার। 

প্রেক্ষাপট...
সূত্রের খবর, রাহুল গাঁধী তাঁর সাজার উপর অন্তর্বর্তী স্থগিতাদেশের আর্জি জানিয়েছিলেন। এমন হলে তাঁর সাংসদ পদও ফিরে পেতে পারতেন রাহুল। এদিন সুরাতের ডিস্ট্রিক্ট ও সেশনস কোর্টে দাদার সঙ্গে এসেছিলেন প্রিয়াঙ্কা গাঁধী ভাদরাও। পাশে ছিলেন তিন কংগ্রেস শাসিত রাজ্যের মুখ্যমন্ত্রী অশোক গহলৌত, ছত্তিসগড়ের মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেল এবং হিমাচল প্রদেশের মুখ্যমন্ত্রী সুখবিন্দর সিংহ সুখখু। সনিয়া-পুত্রের এ ভাবে গুজরাতে আসাকে কটাক্ষই করেছে বিজেপি শিবির। তাদের মতে, আসলে বিচারবিভাগের উপর 'ছেলেমানুষি প্রক্রিয়ায় চাপ' তৈরির চেষ্টা করছেন টিম রাহুল।

যেখান থেকে বিতর্ক...
২০১৯ সালের লোকসভা নির্বাচনের প্রচারে রাহুলের একটি মন্তব্য ঘিরে বিতর্কের সূত্রপাত। একটি সভায় দুর্নীতিগ্রস্ত ললিত মোদি, নীরব মোদি এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে তীব্র আক্রমণ করে রাহুল। এই সব দুর্নীতিগ্রস্তদের পদবী মোদি কেন, প্রশ্ন করেছিলেন রাহুল। তাতেই তাঁর বিরুদ্ধে মানহানির মামলা করেন গুজরাতের বিজেপি বিধায়ক পূর্ণেশ মোদি। রাহুল সব মোদি পদবীর অধিকারীদের অপমান করেছেন বলে দাবি করেন তিনি। অপরাধমূলক মানহানির মামলা দায়ের হয়েছিল রাহুলের বিরুদ্ধে। সে ক্ষেত্রে দোষী ব্যক্তির সর্বোচ্চ দু'বছর সাজা হয়। আর ভারতীয় জনপ্রতিনিধিত্ব আইন বলছে, কোনও জনপ্রতিনিধি যদি দোষী সাব্যস্ত হন সেক্ষ্তের পদ হারাবেন তিনি এবং ছ'বছর ভোটে দাঁড়াতে পারবেন না। যদিও রাহুলের বিরুদ্ধে অপরাধমূলক মানহানি মামলার যৌক্তিকতা নিয়েই প্রশ্ন উঠেছে। কারণ যাঁদের নাম উল্লেখ করেছেন, তাঁদের কেউ এই মামলা দায়ের করেননি। সর্বোচ্চ সাজা নিয়েও মতভেদ রয়েছে আইনজীবীদের মধ্যে। 

লোকসভা থেকে বার করে দিতেই চক্রান্ত! অভিযোগ রাহুলের

নিজের মন্তব্যের জন্য ক্ষমা চাইতে যদিও রাজি হননি রাহুল। তাঁর অভিযোগ, সংসদে গৌতম আদানির বিরুদ্ধে ওঠা কারচুপি এবং জালিয়াতি নিয়ে সরব হয়েছিলেন তিনি। সরকারি বিধি ভেঙে আদানিকে একের পর এক বরাত পাইয়ে দেওয়া, প্রধানমন্ত্রীর সঙ্গে তাঁর ঘনিষ্ঠতা নিয়ে প্রশ্ন তুলেছিলেন। তাই পরবর্তী ভাষণে তিনি কী বলবেন, তা নিয়ে আতঙ্কে ছিল সরকার। সেই কারণেই কৌশলে তাঁকে লোকসভা থেকে বার করে দিতে এই মামলাকে ব্যবহার করা হয়েছে। 

আরও পড়ুন:কোন্নগরে ধুন্ধুমার, সুকান্তকে রিষড়ায় ঢুকতে বাধা, ব্যারিকেড ভাঙার চেষ্টা বিজেপি কর্মীদের

  

সেরা শিরোনাম

CJP Protest: কাল ককরোচ জনতা পার্টির বড় কর্মসূচি, বন্ধ করা হল দিল্লির কনট প্লেসের সেন্ট্রাল পার্ক
কাল ককরোচ জনতা পার্টির বড় কর্মসূচি, বন্ধ করা হল দিল্লির কনট প্লেসের সেন্ট্রাল পার্ক
SIR Row : ক্ষমতা বাড়াল 'ইন্ডিয়া' ব্লক, জ্ঞানেশ কুমার ইস্যুতে আন্দোলনে এবার যোগদান ক্ষমতাসীন এই দলের...
ক্ষমতা বাড়াল 'ইন্ডিয়া' ব্লক, জ্ঞানেশ কুমার ইস্যুতে আন্দোলনে এবার যোগদান ক্ষমতাসীন এই দলের...
News Live Update : উৎসবের মরশুমে গড়িয়াহাট ফ্লাইওভার ও চিংড়িঘাটার উড়ালপুলে রাস্তায় রং করা নিয়ে তরজা
উৎসবের মরশুমে গড়িয়াহাট ফ্লাইওভার ও চিংড়িঘাটার উড়ালপুলে রাস্তায় রং করা নিয়ে তরজা
SIR বিতর্কের মাঝে বড় ঘোষণা কমিশনের, এবার ১৭টি রাজ্যে ভোটার তালিকা সংশোধনের নির্দেশ
SIR বিতর্কের মাঝে বড় ঘোষণা কমিশনের, এবার ১৭টি রাজ্যে ভোটার তালিকা সংশোধনের নির্দেশ

ভিডিও

Durga Puja 2026 : সাউথ ক্যারোলিনার দুর্গাপুজোয় কুমারটুলির প্রতিমা, মাতৃ আরাধনায় মহিলা পুরোহিত | ABP
Durga Puja 2026 । নাট্যভাবনায় এবার সেরার সম্মান ছিনিয়ে নিল ত্রিকোণ পার্কের পুজো
Durga Puja 2026: পুজোয় কার কি প্ল্যান? প্রথম Puja Adda-তেই স্টুডিওতে উপস্থিত টিম একেন
Durga Puja 2026 | পুজোর আড্ডায় টিম এম্পরার ভার্সেস শরৎচন্দ্র । এবার পুজোয় কী প্ল্যান দিব্যানী-ঋকের ?
Durga Puja 2026: রামায়নের ছোট ছোট চরিত্র দিয়ে সেজে উঠেছে গোটা মণ্ডপ, ৮১ তম বর্ষে আলিপুর সর্বজনীন

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Justice Kurian Joseph: ‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
PF Withdrawal Rules : ১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
Rashifol: আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
Delhi Police: ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
Bihar Phone Thief: ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
Astro: ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
Rahul Gandhi on Dharna: CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
Embed widget