এক্সপ্লোর

Covid 19 : কোভিডের এই রূপ অনেকগুণে বাড়ায় হার্ট অ্যাটাকের ঝুঁকি, চাঞ্চল্যকর তথ্য IIT, ICMR এর রিসার্চে

Coronavirus : ডেল্টা ভ্যারিয়েন্ট বাড়িয়ে দেয় হৃদরোগের ঝুঁকি। এছাড়াও এই ভ্যারিয়েন্টে একবার আক্রান্ত হলে শরীরকে নাগপাশের মতো ঘিরে ধরতে পারে নানা সমস্যা। 

গত কয়েক সপ্তাহে মালয়েশিয়া, সিঙ্গাপুর, হংকংয়ের মতো এশিয়ার একাধিক জায়গায় হু-হু করে বেড়েছে করোনার সংক্রমণ।উদ্বেগ বাড়িয়ে ভারতেও বাড়ছে সংক্রমণ। সারা দেশে এই মুহূর্তে করোনা আক্রান্তের সংখ্যা ১ হাজার ৪৭। আমাদের রাজ্যে এই মুহূর্তে অ্যাক্টিভ কেসের সংখ্যা বেড়ে হয়েছে ২৪। এরই মধ্যে একটি চাঞ্চল্যকর তথ্য সামনে আনলেন আইআইটি ইন্দৌরের গবেষকরা। 

দেশে করোনা ভাইরাস -এর সংক্রমণ বাড়ছে উল্লেখযোগ্য হারে। বিভিন্ন রাজ্যে ছড়িয়েছে করোনা।  কোভিড কেড়েছে প্রাণও। আপাতত ভারতে কোভিড-১৯-এ সক্রিয় সংক্রমণের সংখ্যা বেড়ে হয়েছে ১০৪৭ । এই সময়ই চাঞ্চল্যকর তথ্য সামনে আনলেন আইআইটি ইন্দৌরের গবেষকরা। গবেষণার মতে, কোভিড-১৯-এর ডেল্টা ভ্যারিয়েন্ট শুধু সর্দি-কাশি-জ্বর-ফুসফুসে সংক্রনণ ঘটায় না, হতে পারে সাইলেন্ট হার্ট অ্যাটাকের কারণ। ডেল্টা ভ্যারিয়েন্ট বাড়িয়ে দেয় হৃদরোগের ঝুঁকি। এছাড়াও এই ভ্যারিয়েন্টে একবার আক্রান্ত হলে শরীরকে নাগপাশের মতো ঘিরে ধরতে পারে নানা সমস্যা। 

আইআইটি ইন্দৌর করোনা নিয়ে একটা গবেষণা করেছে। ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিকেল রিসার্চ বা আইসিএমআর-এর সঙ্গে হাত মিলিয়ে করোনা নিয়ে অনেক তথ্য ও রিসার্চের ভিত্তিতে একটি ফল প্রকাশ করেছে। গবেষণা বলছে, করোনার বিভিন্ন ভ্যারিয়েন্ট শরীরকে বিভিন্নভাবে প্রভাবিত করতে পারে। ডেলটা ভ্যারিয়েন্টে আক্রান্ত হলে শরীরে ফলে রক্ত জমাট বেঁধে যাওয়ার আশঙ্কা বাড়ে। 

ডেল্টা ভ্যারিয়েন্ট শরীরে কীভাবে প্রভাব ফেলে

গবেষণায় কমপক্ষে ৩১৩৪ জন কোভিড পজিটিভ ব্যক্তির তথ্য ব্যবহার করা হয়। এতে প্রথম ও দ্বিতীয় ঢেউয়ের করোনা আক্রান্ত ব্যক্তিরা অন্তর্ভুক্ত ছিলেন। ডেল্টার পাশাপাশি আলফা, বিটা এবং গামা ভ্যারিয়েন্টেরও পরীক্ষা করা হয়েছে। কোভিডের ডেল্টা ভ্যারিয়েন্ট ফুসফুসের পাশাপাশি অন্যান্য অঙ্গকেও প্রভাবিত করে। ডেল্টা ভ্যারিয়েন্ট শরীরে বায়োকেমিক্যাল ভারসাম্য নষ্ট করে। এর সঙ্গে থাইরয়েড হরমোন উৎপাদনও প্রভাবিত হয় এই ভ্যারিয়েন্টে আক্রান্ত হলে। 

কী বলছে আইসিএমআর

আইসিএমআর-এর  ডিরেক্টর ডাঃ রাজীব বহল সম্প্রতি কোভিডের নতুন গবেষণার ফলাফল নিয়ে কথা বলেন। তিনি বলেন, ভারতে কোভিড-১৯-এর সংক্রমণ বাড়ছে, কিন্তু এ নিয়ে চিন্তার কিছু নেই কারণ এগুলি গুরুতর নয়। বহল আশ্বাস দিয়েছিলেন যে সরকার সক্রিয়ভাবে ঘটনাগুলির পর্যবেক্ষণ করছে।  আইআইটি ইন্দৌরের সহযোগী অধ্যাপক ডঃ হেম চন্দ্র ঝা বলেন, এই গবেষণার অনুসন্ধানগুলি প্রকাশ করে,  কীভাবে বিভিন্ন কোভিড-১৯ ভ্যারিয়েন্টগুলি শরীরকে আলাদা আলাদা ভাবে  প্রভাবিত করে। বিশেষ করে ডেল্টা প্রজাতিতে আক্রান্ত হলে , তা বিপাক এবং হরমোন ক্ষরণে গোলযোগ ঘটায়।

 সারা দেশে এই মুহূর্তে করোনা আক্রান্তের সংখ্যা ১ হাজার ৪৭। কেরল, মহারাষ্ট্র ও দিল্লিতে আক্রান্তের সংখ্যা সবথেকে বেশি। দেশে এখনও পর্যন্ত ১১ জনের মৃত্যু হয়েছে।    

সেরা শিরোনাম

Weather Update: কালীপুজোর আগেই তাপমাত্রা নামতে পারে ? বড় আপডেট আলিপুর আবহাওয়া দফতরের
কালীপুজোর আগেই তাপমাত্রা নামতে পারে ? বড় আপডেট আলিপুর আবহাওয়া দফতরের
Tapas Roy On Sudip Banerjee:
"আমার ভারী বয়েই গেছে..", সুদীপ বন্দ্য়োপাধ্য়ায় সম্পর্কে ফের মুখ খুললেন তাপস রায়
Kolkata Medical College: চুম্বক গিলে ফেলেছিল ৬ বছরের শিশু, ফেরাল একাধিক হাসপাতাল, অবশেষে লেদ কারখানা থেকে চুম্বক বানিয়ে অপারেশন, বড় সাফল্য কলকাতা মেডিক্যালের
চুম্বক গিলে ফেলেছিল ৬ বছরের শিশু, ফেরাল একাধিক হাসপাতাল, অবশেষে লেদ কারখানা থেকে চুম্বক বানিয়ে অপারেশন, বড় সাফল্য কলকাতা মেডিক্যালের
ABP Ananda Top 10,5 November 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Evening
ABP Ananda Top 10,5 November 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Evening

ভিডিও

Tapas Roy:
Topsia News: তপসিয়ায় প্যাকেজজাত পানীয় জলের কারখানায় KMC ও এনফোর্সমেন্ট ব্রাঞ্চের যৌথ অভিযান | ABP
TMC News: তৃণমূল ছেড়ে BJP-তে, বাদুড়িয়ায় প্রকাশ্যে গোষ্ঠীকোন্দল
Samik Bhattacharya on Mamata | 'রাজ্য ছেড়ে কেন দিল্লিতে আন্দোলন? এখানে কেন নেই প্রতিবাদ?'
BJP News: জানুয়ারি থেকে রাজ্যে চালু হচ্ছে বেকার ভাতা ভরসা স্কিম

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
DA News: কবে মিলবে বকেয়া ডিএ ? রাজ্য সরকারি কর্মীদের জন্য বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
কবে মিলবে বকেয়া ডিএ ? রাজ্য সরকারি কর্মীদের জন্য বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
CM Suvendu Adhikari: পালাবদলের রাজ্যের নতুন শিল্প নীতি ঘোষণা মুখ্যমন্ত্রীর,
পালাবদলের রাজ্যের নতুন শিল্প নীতি ঘোষণা মুখ্যমন্ত্রীর, "রাজ্য জমি কিনে.."
News Live Update: 'রাজ্যে বন্ধ হয়ে গেছে তোলাবাজি, অভিযোগ জানালে ১৫ মিনিটের মধ্যে ব্যবস্থা নেওয়া হচ্ছে', কী বার্তা মুখ্যমন্ত্রীর ?
'রাজ্যে বন্ধ হয়ে গেছে তোলাবাজি, অভিযোগ জানালে ১৫ মিনিটের মধ্যে ব্যবস্থা নেওয়া হচ্ছে', কী বার্তা মুখ্যমন্ত্রীর ?
Jeetu-Srijla: জিতু আর সৃজলার মান-অভিমান... দেখেই দুর্নিবার গান ধরলেন, 'গল্প হল শুরু..'
জিতু আর সৃজলার মান-অভিমান... দেখেই দুর্নিবার গান ধরলেন, 'গল্প হল শুরু..'
Cristiano Ronaldo: মেসির আড়াই মাস পর আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর রোনাল্ডোর, ফুটবলপ্রেমীদের চোখে জল
মেসির আড়াই মাস পর আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর রোনাল্ডোর, ফুটবলপ্রেমীদের চোখে জল
Srijla-Jeetu: 'আমি চাইনি ভালবেসে ফেলো'.. সৃজলার স্বীকারোক্তিতেই কি জিতুর সঙ্গে সম্পর্কে সিলমোহর?
'আমি চাইনি ভালবেসে ফেলো'.. সৃজলার স্বীকারোক্তিতেই কি জিতুর সঙ্গে সম্পর্কে সিলমোহর?
Next Barack Obama: সুদর্শন, সুবক্তা, সুবিজ্ঞ…আমেরিকায় ঝড় তুলেছেন ‘ভবিষ্যতের বারাক ওবামা’ জন অসফ
সুদর্শন, সুবক্তা, সুবিজ্ঞ…আমেরিকায় ঝড় তুলেছেন ‘ভবিষ্যতের বারাক ওবামা’ জন অসফ
Embed widget