এক্সপ্লোর

Omicron : ওমিক্রন-মোকাবিলায় বুস্টার ডোজ, ক্লিনিক্যাল ট্রায়াল শুরু মডার্নার

Moderna : ওমিক্রনের হাত ধরেই অতিমারি বিদায় নেবে বলে আশাবাদী বিজ্ঞানীদের একাংশ। যদিও চরিত্র বদল করে ফের করোনা ভয়ঙ্কর ভাবে থাবা বসাতে পারে বলে আশঙ্কা বিশ্ব স্বাস্থ্য সংস্থার

বেজিং : ওমিক্রন ভ্যারিয়েন্ট (Omicron Variant) মোকাবিলায় এবার বুস্টার ডোজ (Booster Dose)। বুস্টার ডোজের ক্লিনিক্যাল ট্রায়াল শুরু করেছে অ্যামেরিকার ওষুধ প্রস্তুতকারক ও বায়োটেকনোলজি সংস্থা মডার্না। এক রিপোর্টে সিএনএন জানিয়েছে, এই ট্রায়ালে যোগ দিচ্ছেন মোট ৬০০ প্রাপ্তবয়স্ক। যা আমেরিকার ২৪টি জায়গায় চলবে। 

ওমিক্রনের হাত ধরেই অতিমারি বিদায় নেবে বলে আশাবাদী বিজ্ঞানীদের একাংশ। যদিও চরিত্র বদল করে ফের করোনা ভয়ঙ্কর ভাবে থাবা বসাতে পারে বলে আশঙ্কা বিশ্ব স্বাস্থ্য সংস্থার। এমন পরিস্থিতিতে কোনও ঝুঁকি নিতে নারাজ টিকা প্রস্তুতকারক সংস্থাগুলি।

সবকিছু মাথায় রেখেই ওমিক্রন প্রতিরোধী বিশেষ টিকার (Pfizer-BioNTech Vaccine Trial)পরীক্ষামূলক প্রয়োগের কাজ শুরু হয়ে গেছে আমেরিকায়। আমেরিকার সংস্থা ফাইজার (Pfizer) এবং জার্মানির বায়োএনটেক (BioNtech) মিলে তার জন্য নাম নথিভুক্তিকরণ শুরু করে দিয়েছে। বিশেষ ভাবে ওমিক্রন (COVID Variant Omicron) প্রতিরোধের লক্ষ্যেই নতুন টিকার ট্রায়াল শুরু হতে চলেছে। ১৮ ছেকে ৫৫ বছর বয়সি প্রাপ্তবয়স্কদের নিয়ে আপাতত এই পরীক্ষা চলবে। ফাইজারের সিইও অ্যালবার্ট বোরলা জানিয়েছেন, পরীক্ষা ঠিকঠাক এগোলে এ বছর মার্চেই নিয়ন্ত্রক সংস্থার অনুমোদনের জন্য আবেদন জানানো হবে।

আরও পড়ুন ; ওমিক্রন প্রতিরোধী বিশেষ টিকা, ট্রায়াল শুরু হচ্ছে আমেরিকায়

ফাইজার সংস্থার টিকা সংক্রান্ত গবেষণার কাজে নিযুক্ত ক্যাথরিন জেনসেন জানিয়েছেন, করোনার আগের রূপ তো বটেই ওমিক্রনের বিরুদ্ধেও তাঁদের তৈরি টিকা অত্যন্ত কার্যকর। তাই কোথাও কোনও ফাঁক রাখা হচ্ছে না। ওমিক্রন বাড়াবাড়ি পর্যয়ে চলে গেলে বা করোনার নতুন কোনও রূপের থাবা নেমে এলে, যাতে তা প্রতিরোধ করা যায়, তার প্রস্তুতি সেরে রাখা হচ্ছে।

বায়োএনটেক সংস্থার সিইও উগুর সাইন জানিয়েছেন, তাঁদের তৈরি যে টিকা আগে থেকেই বাজারে রয়েছে, তা ওমিক্রনের বিরুদ্ধে যথেষ্ট কার্যকর। কিন্তু ভবিষ্যতের কথা মাথায় রেখে, যেখানে ভাইরাসের চরিত্রবদলের সম্ভাবনা রয়েছে, এই পদক্ষেপ করা হচ্ছে। ১৮ থেকে ৫৫ বছর বয়সি ১ হাজার ৪২০ জন মানুষের উপর টিকার এই পরীক্ষামূলক প্রয়োগ চালানো হবে। যাঁদের দু’টি টিকাই হয়ে গিয়েছে, তাঁদের উপর বুস্টার টিকা হিসেবে নয়া টিকা প্রয়োগ করা হবে সংস্থার তরফে।

সেরা শিরোনাম

SpiceJet: বিমান ওড়াতে পারছে না স্পাইসজেট, অভিযোগ তাও বিক্রি করছে টিকিট, ভোগান্তিতে যাত্রীরা!
বিমান ওড়াতে পারছে না স্পাইসজেট, অভিযোগ তাও বিক্রি করছে টিকিট, ভোগান্তিতে যাত্রীরা!
BJP MP Dies: প্রয়াত বিজেপি সাংসদ, কাশি নিয়ে ভর্তি হন হাসপাতালে, এবছরই নির্বাচিত হন রাজ্যসভায়
প্রয়াত বিজেপি সাংসদ, কাশি নিয়ে ভর্তি হন হাসপাতালে, এবছরই নির্বাচিত হন রাজ্যসভায়
Madhya Pradesh News: মেলায় চাউমিন খেয়ে অসুস্থ শতাধিক শিশু, হাসপাতালে ভর্তি ৪৫ জন, ভুগছেন বড়রাও
মেলায় চাউমিন খেয়ে অসুস্থ শতাধিক শিশু, হাসপাতালে ভর্তি ৪৫ জন, ভুগছেন বড়রাও
India-China Conflict: অরুণাচল সীমান্তে উত্তেজনা কমাতে সেনা বৈঠক ভারত-চিনের, শীত পড়ার আগে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখাই লক্ষ্য
অরুণাচল সীমান্তে উত্তেজনা কমাতে সেনা বৈঠক ভারত-চিনের, শীত পড়ার আগে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখাই লক্ষ্য

ভিডিও

BJP Government in Bengal | কৃষকরা যেন বঞ্চিত না হন, জেলায় জেলায় চিঠি পাঠাল রাজ্যের কৃষি দফতর
NCPI in Panchayat | বসিরহাটে তৃণমূল ছেড়ে NCPI-তে যোগদানের হিড়িক
PM Modi in IIT Kharagpur |
Sharadwat Mukherjee |
Industry in Singur | ফিরবে শিল্প, কতটা আশার আলো দেখতে পাচ্ছে সিঙ্গুরবাসী?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
NZ vs IND: চারদিনের লড়াই শেষে ওয়েলিংটনে এগিয়ে ভারত, নিউজ়িল্যান্ডের হয়ে পাল্টা লড়াই করছেন কনওয়ে, রবীন্দ্র
চারদিনের লড়াই শেষে ওয়েলিংটনে এগিয়ে ভারত, নিউজ়িল্যান্ডের হয়ে পাল্টা লড়াই করছেন কনওয়ে, রবীন্দ্র
Weather Update: নিম্নচাপ কাটতেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত আবহাওয়া দফতরের, কবে থেকে কমবে তাপমাত্রা?
নিম্নচাপ কাটতেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত আবহাওয়া দফতরের, কবে থেকে কমবে তাপমাত্রা?
Employees' Provident Fund Organisation: ইপিএফও-তে আসতে চলেছে SWP ব্যবস্থা, আপনার সঞ্চয় থেকে কত টাকা প্রতি মাসে তুলতে পারবেন আপনি?
ইপিএফও-তে আসতে চলেছে SWP ব্যবস্থা, আপনার সঞ্চয় থেকে কত টাকা প্রতি মাসে তুলতে পারবেন আপনি?
Expensive Superbike : বিশ্বের সবথেকে দামি সুপারবাইক কোনটি ? কত স্পিড, দাম জানেন ?
বিশ্বের সবথেকে দামি সুপারবাইক কোনটি ? কত স্পিড, দাম জানেন ?
Uttar Pradesh News: বিচারপতি ভেবে ভুল করে গার্ড অফ অনার দেওয়া হল আসাদউদ্দিন ওয়েইসিকে, ভিডিও ভাইরাল
বিচারপতি ভেবে ভুল করে গার্ড অফ অনার দেওয়া হল আসাদউদ্দিন ওয়েইসিকে, ভিডিও ভাইরাল
US-India Relations: ভারতকে আটকাতে চায় চিন, সেই কারণেই পাকিস্তানকে সামরিক সাহায্য? বলছে আমেরিকার রিপোর্ট
ভারতকে আটকাতে চায় চিন, সেই কারণেই পাকিস্তানকে সামরিক সাহায্য? বলছে আমেরিকার রিপোর্ট
Devdutt Padikkal: নিউজ়িল্যান্ডকে কোণঠাসা করার চেষ্টায় ভারত, শেষ দুদিনের পরিকল্পনার কথা জানালেন পাড়িক্কল
নিউজ়িল্যান্ডকে কোণঠাসা করার চেষ্টায় ভারত, শেষ দুদিনের পরিকল্পনার কথা জানালেন পাড়িক্কল
Sanjay Raut: ডিলিমিটেশন বিল পাস করাতে ১৫০ কোটি করে অফার? মোদি সরকারের বিরুদ্ধে সাংসদ কেনার অভিযোগ সঞ্জয় রাউতের
ডিলিমিটেশন বিল পাস করাতে ১৫০ কোটি করে অফার? মোদি সরকারের বিরুদ্ধে সাংসদ কেনার অভিযোগ সঞ্জয় রাউতের
Embed widget