এক্সপ্লোর

Pfizer-BioNTech Vaccine Trial: ওমিক্রন প্রতিরোধী বিশেষ টিকা, ট্রায়াল শুরু হচ্ছে আমেরিকায়

Pfizer-BioNTech Vaccine Trial: এ বার ওমিক্রন প্রতিরোধী বিশেষ টিকার (Pfizer-BioNTech Vaccine Trial)পরীক্ষামূলক প্রয়োগের কাজ শুরু হয়ে গেল আমেরিকায়।

ওয়াশিংটন: ওমিক্রনের হাত ধরেই অতিমারি বিদায় নেবে বলে আশাবাদী বিজ্ঞানীদের একাংশ। যদিও চরিত্র বদল করে ফের করোনা ভয়ঙ্কর ভাবে থাবা বসাতে পারে বলে আশঙ্কা বিশ্ব স্বাস্থ্য সংস্থার। এমন পরিস্থিতিতে কোনও ঝুঁকি নিতে নারাজ টিকা প্রস্তুতকারক সংস্থাগুলি। তাই এ বার ওমিক্রন প্রতিরোধী বিশেষ টিকার (Pfizer-BioNTech Vaccine Trial)পরীক্ষামূলক প্রয়োগের কাজ শুরু হয়ে গেল আমেরিকায়। আমেরিকার সংস্থা ফাইজার (Pfizer) এবং জার্মানির বায়োএনটেক (BioNtech) মিলে তার জন্য নাম নথিভুক্তিকরণ শুরু করে দিল।

বিশেষ ভাবে ওমিক্রন (COVID Variant Omicron) প্রতিরোধের লক্ষ্যেই নতুন টিকার ট্রায়াল শুরু হতে চলেছে। ১৮ ছেকে ৫৫ বছর বয়সি প্রাপ্তবয়স্কদের নিয়ে আপাতত এই পরীক্ষা চলবে। ফাইজারের সিইও অ্যালবার্ট বোরলা জানিয়েছেন, পরীক্ষা ঠিকঠাক এগোলে এ বছর মার্চেই নিয়ন্ত্রক সংস্থার অনুমোদনের জন্য আবেদন জানানো হবে।

ফাইজার সংস্থার টিকা সংক্রান্ত গবেষণার কাজে নিযুক্ত ক্যাথরিন জেনসেন জানিয়েছেন, করোনার আগের রূপ তো বটেই ওমিক্রনের বিরুদ্ধেও তাঁদের তৈরি টিকা অত্যন্ত কার্যকর। তাই কোথাও কোনও ফাঁক রাখা হচ্ছে না। ওমিক্রন বাড়াবাড়ি পর্যয়ে চলে গেলে বা করোনার নতুন কোনও রূপের থাবা নেমে এলে, যাতে তা প্রতিরোধ করা যায়, তার প্রস্তুতি সেরে রাখা হচ্ছে।

আরও পড়ুন: WHO on Covid 19: ওমিক্রনেই শেষ নয়, আরও ভয়ঙ্কর ভাবে ফিরতে পারে করোনা, জানাল হু

বায়োএনটেক সংস্থার সিইও উগুর সাইন জানিয়েছেন, তাঁদের তৈরি যে টিকা আগে থেকেই বাজারে রয়েছে, তা ওমিক্রনের বিরুদ্ধে যথেষ্ট কার্যকর। কিন্তু ভবিষ্যতের কথা মাথায় রেখে, যেখানে ভাইরাসের চরিত্রবদলের সম্ভাবনা রয়েছে, এই পদক্ষেপ করা হচ্ছে। ১৮ থেকে ৫৫ বছর বয়সি ১ হাজার ৪২০ জন মানুষের উপর টিকার এই পরীক্ষামূলক প্রয়োগ চালানো হবে। যাঁদের দু’টি টিকাই হয়ে গিয়েছে, তাঁদের উপর বুস্টার টিকা হিসেবে নয়া টিকা প্রয়োগ করা হবে সংস্থার তরফে।

ফাইজার এবং বায়োএনটেক-এর তৈরি টিকাই প্রথম অনুমোদন পায় আমেরিকায়। ২০২০ সালের ডিসেম্বর মাসে সে দেশের নিয়ন্ত্রক সংস্থা টিকার ব্যবহারে সায় দেয়।  

সেরা শিরোনাম

Israel Next Prime Minister: ইজ়রায়েলে জোর ধাক্কা নেতানিয়াহুর, সরকার গড়তে প্রথম সুযোগ আইজ়েনকোটকে, পরিবর্তনের পথে ইহুদি-দেশ?
ইজ়রায়েলে জোর ধাক্কা নেতানিয়াহুর, সরকার গড়তে প্রথম সুযোগ আইজ়েনকোটকে, পরিবর্তনের পথে ইহুদি-দেশ?
Poland Shootout: গাড়ির ভিতর থেকে আচমকাই এলোপাথাড়ি গুলি ছুড়ল আততায়ী, বন্দুকবাজের হামলায় মৃত্যু ৬ জনের, আহত ১৫ জন
গাড়ির ভিতর থেকে আচমকাই এলোপাথাড়ি গুলি ছুড়ল আততায়ী, বন্দুকবাজের হামলায় মৃত্যু ৬ জনের, আহত ১৫ জন
Japan Earthquake : রাতেই কম্পন অনুভূত, ফের তীব্র ভূমিকম্প জাপানে
রাতেই কম্পন অনুভূত, ফের তীব্র ভূমিকম্প জাপানে
India-Bangladesh Relations: শুধু PoK নয়, চট্টগ্রাম, সিলেট, নোয়াখালি পুনর্দখলের ডাক দিলেন বিজেপি সাংসদ নিশিকান্ত দুবে, বিঁধলেন নেহরুকে
শুধু PoK নয়, চট্টগ্রাম, সিলেট, নোয়াখালি পুনর্দখলের ডাক দিলেন বিজেপি সাংসদ নিশিকান্ত দুবে, বিঁধলেন নেহরুকে

ভিডিও

Kali Puja 2026: আলোক আনন্দ সম্মান সেরার শিরোপা পেল KIT যুবকবৃন্দ । ABP Ananda
Kali Puja 2026: আলোক আনন্দ সম্মান ২০২৬, সেরার শিরোপা পেল ঢাকুরিয়া তরুণ মহল
Anubrata Mondal: প্রায় ৭০০ ভরির বেশি সোনার গহনায় সাজলো অনুব্রতর তৃণমূল পার্টি অফিসের কালী প্রতিমা
Dakshineshwar Kali Temple: দক্ষিণেশ্বর কালীবাড়িতে সকাল থেকেই শুরু মায়ের আরাধনা, দেখুন ভিডিও
Kali Puja 2026: দিকে দিকে শক্তির আরাধনা, কালীঘাট মন্দিরে বাড়ছে ভক্তদের ভিড়

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Howrah Fire News: কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
Ravi Shastri on Mohammed Shami: 'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
DA Case: বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
West Bengal Police: কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
Donald Trump : ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
Gold Price Today: চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
TMC : 'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
Embed widget