এক্সপ্লোর

গতবছরের তুলনায় এবছর ভারতে আরও মারাত্মক রূপ করোনার, আশঙ্কা হু-এর

বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান টেড্রোস অ্যাধানোম ঘেব্রেয়েসাস বলেন, ভারতে করোনা পরিস্থিতি অত্যন্ত উদ্বেগজনক।

নয়াদিল্লি: গতবছরের তুলনায় এবছর আরও মারাত্মক হবে করোনা। বাড়বে মৃতের সংখ্যাও। এবার সেই আশঙ্কার কথা প্রকাশ করলেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান টেড্রোস অ্যাধানোম ঘেব্রেয়েসাস। তিনি বলেন, ভারতে করোনা পরিস্থিতি অত্যন্ত উদ্বেগজনক। বেশ কয়েকটি রাজ্যে করোনা পরিস্থিতি ভয়াবহ। 

গতকাল এক সাংবাদিক বৈঠকে তিনি বলেন, জানুয়ারি মাসে আমি এই ভয়াবহতা এবং মৃতের সংখ্যা বাড়তে পারতে পারে এই সম্ভবনার কথা বলেছিলাম। দুর্ভাগ্যজনকভাবে সেই আশঙ্কাই সত্যি হল। ভারতের করোনা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন তিনি। একইসঙ্গে সার্বিক টিকাকরণের উপর জোর দিচ্ছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। 

একইসঙ্গে ভারতের পাশাপাশি জাপানের করোনা চিত্র নিয়েও উদ্বিগ্ন হু। অলিম্পিকের ১০ সপ্তাহ আগে ভয়ঙ্কর রূপ নিয়েছে করোনা। অলিম্পিক বন্ধ করার জন্য় সাড়ে ৩ লক্ষ পিটিশন জমা পড়েছে। টোকিও সহ একাধিক জায়গায় করোনার জরুরি অবস্থা জারি করা  হয়েছে। মে মাসের শেষ সপ্তাহ পর্যন্ত কড়া বিধি জারি থাকবে হিরোশিমা, ওকায়ামা অঞ্চলে।

এদিকে ছোটদের টিকাকরণ পরিকল্পনা পুনর্বিবেচনা করে দেখতে  ধনী দেশগুলির কাছে আর্জি জানাল বিশ্ব স্বাস্থ্য সংস্থা।  শিশুদের টিকা করণ বন্ধ রেখে কোভিড-১৯ ভ্যাকসিনের ডোজ কোভ্যাক্স প্রকল্পে দান করে তা দরিদ্র দেশগুলির সঙ্গে ভাগ করে নেওয়ার আর্জি জানিয়েছে হু। অগ্রাধিকারপ্রাপ্তদের টিকাকরণের পর কোভ্যাক্স প্রকল্পে টিকার ডোজ দানের সিদ্ধান্ত নিয়েছে ফ্রান্স ও সুইডেনের মতো দেশ। আরও অনেক দেশই ফ্রান্স ও সুইডেনের উদাহরণ অনুসরণ করবে বলেও হু আশা প্রকাশ করেছে। 

কানাডা ও মার্কিন যুক্তরাষ্ট্রের মতো দেশ সাম্প্রতিক সপ্তাহগুলিতে কিশোর-কিশোরীদের টিকা প্রদানের ক্ষেত্রে ছাড়পত্র দিয়েছে। যদিও বিশ্ব স্বাস্থ্য সংস্থার এক আধিকারিক বলেছেন, টিকার ডোজ বিনিময়ের বিষয়টি নিয়ে আমেরিকার সঙ্গে আলোচনা চলছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান টেড্রোস অ্যাধানোম ঘেব্রেয়েসাস জেনেভায় এক ভার্চুয়াল বৈঠকে বলেন, কিছু দেশ কেন কিশোর ও শিশুদের টিকাদান করতে চাইছে তা বুঝতে পারছি। কিন্তু এই মুহূর্তে  তাদের কাছে আবেদন, এই সিদ্ধান্ত পুনর্বিবেচনা করুন। বরং টিকার জোড কোভ্যাক্সে দান করুন। কোভ্যাক্সের মাধ্যমে এখনও পর্যন্ত ৬০ মিলিয়ন ডোজ বন্টন করা হয়েছে। হু প্রধান বলেছেন, বর্তমানে কম আয়ের দেশগুলিতে মাত্র ০.৩ শতাংশ ভ্যাকসিন সরবরাহ হচ্ছে। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

'প্রিয়ঙ্কা কেমন আছেন আপনি ?' বিয়েবাড়িতে প্রধানমন্ত্রীর সহাস্য প্রশ্ন ; এক ফ্রেমে রাহুল-খাড়গেও; চলল রসিকতাও
'প্রিয়ঙ্কা কেমন আছেন আপনি ?' বিয়েবাড়িতে প্রধানমন্ত্রীর সহাস্য প্রশ্ন ; এক ফ্রেমে রাহুল-খাড়গেও; চলল রসিকতাও
SSC Teachers Recruitment: একাদশ-দ্বাদশের কাউন্সেলিং বন্ধ, বিজ্ঞপ্তি দিয়ে জানাল SSC, যোগ্য শিক্ষকদের ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা
একাদশ-দ্বাদশের কাউন্সেলিং বন্ধ, বিজ্ঞপ্তি দিয়ে জানাল SSC, যোগ্য শিক্ষকদের ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা
Barasat: বারাসাতে অটোচালকদের দাদাগিরি, যাত্রীকে মারধরের অভিযোগ, বন্ধ পরিষেবা
বারাসাতে অটোচালকদের দাদাগিরি, যাত্রীকে মারধরের অভিযোগ, বন্ধ পরিষেবা
West Bengal News Live : হাওড়া পুরসভা-সংক্রান্ত সংশোধনী বিল পাস
হাওড়া পুরসভা-সংক্রান্ত সংশোধনী বিল পাস

ভিডিও

Sunny Deol | ছবির প্রচারে কলকাতায় সানি দেওল, ঘুরে দেখলেন সুভাষচন্দ্র বসুর বাড়ি | ABP Ananda LIVE
Ghantakhanek Sange Suman(১১.০৮.২৬) পর্ব ২ | 'তোলাবাজির টাকায় ৫ বছরে ১০০ কোটির সম্পত্তি দেবরাজের',ED-কে চিঠি পুলিশের
Ghantakhanek Sange Suman(১১.০৮.২৬) পর্ব ১| প্রমাণ লোপাটে তড়িঘড়ি সৎকার?মুখ্যমন্ত্রীর বার্তার পর নতুন মামলা পুলিশের
SC On SIR: SIR ট্রাইবুনালে কত আবেদনের নিষ্পত্তি? কমিশনকে রিপোর্ট পেশের নির্দেশ
SSC Recruitment: নিয়োগ জটিলতার মধ্যেই SSC-তে ৪ নতুন সদস্য

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Weather Update: আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
India vs Sri Lanka: শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
Ravindra Jadeja: গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
WBSSC: স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
Mumbai Landslide : ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
Kaustuv Bagchi: সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
Embed widget