এক্সপ্লোর

কোভিড নেগেটিভ সার্টিফিকেটের জন্য বাড়িতে ডেকে নার্সকে হাত-পা বেঁধে ধর্ষণ, কেরলে গ্রেফতার স্বাস্থ্য অফিসার

শারীরিক সম্পর্কে রাজি না হলে পুলিশকে বলে দেবেন যে, তিনি কোয়ারান্টিন ভেঙে বেরিয়ে এসেছেন, এই বলে হেলথ অফিসার তাঁকে ভয় দেখিয়েছেন বলেও অভিযোগ নার্সের।

তিরুঅনন্তপুরম: ফের কলঙ্কিত কেরল। তিরুঅনন্তপুরমের এক স্বাস্থ্যকর্মীর লালসার শিকার বছর চুয়াল্লিশের এক মহিলা। তাঁর অভিযোগের প্রেক্ষিতে গতকাল প্রদীপ নামে প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের জুনিয়র হেলথ ইনস্পেক্টরকে গ্রেফতার করে পুলিশ। মহিলা কমিশনও পৃথক ভাবে ওই স্বাস্থ্য পরিদর্শকের বিরুদ্ধে একটি মামলা নথিভুক্ত করেছে। অভিযুক্ত হেলথ ইনস্পেক্টরের বিরুদ্ধে কড়া শাস্তিমূলক পদক্ষেপ করারও নির্দেশ দেওয়া হয়েছে কেরলের স্বাস্থ্য সচিবকে। জানা গিয়েছে, কিছুদিন আগেই নিজের বাড়ি ফিরেছেন ওই নিগৃহীতা। ২ সপ্তাহ কোয়ারান্টিনে ছিলেন তিনি। তারপর কোভিডের অ্যান্টিজেন পরীক্ষা করান। রিপোর্ট নেগেটিভ আসে। কিন্তু নার্স হিসাবে তিনি যে বাড়িতে কাজ করেন, সেখানে ফের যোগ দিতে গেলে তাঁকে নেগেটিভ সার্টিফিকেট দেখাতে হবে বলে তিনি সেজন্য ওই হেলথ অফিসারকে বলেন, যদি তিনি ব্যবস্থা করে দেন। সার্টিফিকেট নিতে তাঁকে নিজের বাড়িতে ডেকে পাঠান হেলথ অফিসার। নিগৃহীতা মহিলার অভিযোগ অনুযায়ী, ৩ সেপ্টেম্বর তিনি হেলথ ইনস্পেক্টরের ফ্ল্যাটে যখন পৌঁছান, সেখানে আর কেউ ছিলেন না। তাঁকে ওই ফ্ল্যাটে গোটা একটা দিন আটকে রাখা হয়েছিল। হাত-পা বেঁধে রাতভর তাঁকে ধর্ষণ করা হয়। পরদিন তিনি কোনওক্রমে বাড়িতে ফিরতে পারেন। শারীরিক সম্পর্কে রাজি না হলে পুলিশকে বলে দেবেন যে, তিনি কোয়ারান্টিন ভেঙে বেরিয়ে এসেছেন, এই বলে হেলথ অফিসার তাঁকে ভয় দেখিয়েছেন বলেও অভিযোগ নার্সের। সার্কল ইনস্পেক্টর সুনীশ জানিয়েছেন, মহিলার মেডিক্যাল পরীক্ষা হয়েছে। তদন্ত চলছে। ভারতীয় দণ্ডবিধির ৩৭৬ সহ নানা ধারায় মামলা দায়ের হয়েছে। রাজ্যের স্বাস্ব্যমন্ত্রী কে কে শৈলজা জানিয়েছেন, ওই স্বাস্থ্যকর্মীকে সাসপেন্ড করা হয়েছে। তদন্ত চলছে। মহিলা কমিশনও মামলা দায়ের করেছে। এর আগে হাসপাতালে যাওয়ার পথে এক কোভিড রোগীকে ধর্ষণ করে অ্যাম্বুল্যান্সের চালক। নিগৃহীতার বয়স ১৯ বছর। ওই চালককে গ্রেপ্তার করা হয়েছে। তবে পর পর দু’টি ধর্ষণের জন্য পিনারাই বিজয়ন সরকারকে তোপ দেগেছে বিরোধী কংগ্রেস। বিধানসভার বিরোধী দলনেতা রমেশ চেন্নিথালা বলেন, রাজ্যের জন্য এই দু'টি ঘটনা লজ্জার। রাজ্যের স্বাস্থ্য বিভাগে যে খামতি রয়েছে, পরপর এই দু'টি ঘটনা তা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয়।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Kunal Ghosh on Asish Banerjee: ‘পিঠের চামড়া গুটিয়ে নেবেন বলেছিলেন, কোনও ভদ্রলোক নিতে পারে না’, আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে বিজেপি নেতার গ্রেফতারি চাইলেন কুণাল ঘোষ
‘পিঠের চামড়া গুটিয়ে নেবেন বলেছিলেন, কোনও ভদ্রলোক নিতে পারে না’, আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে বিজেপি নেতার গ্রেফতারি চাইলেন কুণাল ঘোষ
News Live: CJP-র আন্দোলনে যোগ দেওয়া যুবক ও তাঁর বাবাকে মারধরের অভিযোগ, বর্ধমান মেডিক্যালে শেখ মহম্মদ মাফিকের মৃত্যু
CJP-র আন্দোলনে যোগ দেওয়া যুবক ও তাঁর বাবাকে মারধরের অভিযোগ, বর্ধমান মেডিক্যালে শেখ মহম্মদ মাফিকের মৃত্যু
North 24 Parganas News: আচমকাই বিকট শব্দ, ভাটপাড়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডে চলল গুলি
আচমকাই বিকট শব্দ, ভাটপাড়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডে চলল গুলি
Nadia News: বাবা-ছেলের গাড়ি আটকে এলোপাথাড়ি কোপ, পর পর গুলি, চোখের নিমেষে শেষ কংগ্রেস নেতা ও তাঁর ছেলে
বাবা-ছেলের গাড়ি আটকে এলোপাথাড়ি কোপ, পর পর গুলি, চোখের নিমেষে শেষ কংগ্রেস নেতা ও তাঁর ছেলে

ভিডিও

Mahua Maitra | ফের বিক্ষোভের মুখে মহুয়া মৈত্র, বিজেপিকে কড়া সুরে আক্রমণ সেলিমের
Tulu Mondal | টুলু মণ্ডলের DCR জালিয়াতিকাণ্ডে এবার গ্রেফতার সরকারি আধিকারিক
Rachana Banerjee |'তৃণমূল হেরে যাওয়ার পরই দল বদল করেছি' , চাঞ্চল্যকর মন্তব্য রচনার
Samik Bhattacharya |
Tmc News |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
AUS vs BAN Records: এশিয়ার কোনও দেশ যা করতে পারেনি! ভারত-পাকিস্তানকেও পেরিয়ে গেল বাংলাদেশ, নতুন রেকর্ড
এশিয়ার কোনও দেশ যা করতে পারেনি! ভারত-পাকিস্তানকেও পেরিয়ে গেল বাংলাদেশ, নতুন রেকর্ড
Shah Rukh Khan: ঘুরপথে পান মশলার বিজ্ঞাপন? শাহরুখ খান, অজয় দেবগণ, টাইগার শ্রফকে শোকজ নোটিস
ঘুরপথে পান মশলার বিজ্ঞাপন? শাহরুখ খান, অজয় দেবগণ, টাইগার শ্রফকে শোকজ নোটিস
North 24 Parganas News: রাজ্যের এই অংশে আচমকাই চলল গুলি ..
North 24 Parganas News: রাজ্যের এই অংশে আচমকাই চলল গুলি ..
Asish Banerjee: 'প্রচণ্ড দুঃখ... এটা কী জন্য হল, বুঝতে পারছি না', আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে বলছেন অনুব্রত
'প্রচণ্ড দুঃখ... এটা কী জন্য হল, বুঝতে পারছি না', আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে বলছেন অনুব্রত
Railway Station Water: রেল স্টেশনের কলের জলে E. coli ব্যাকটিরিয়া, প্ল্যাটফর্ম, শৌচাগার অপরিচ্ছন্ন, CAG রিপোর্টে উদ্বেগ
রেল স্টেশনের কলের জলে E. coli ব্যাকটিরিয়া, প্ল্যাটফর্ম, শৌচাগার অপরিচ্ছন্ন, CAG রিপোর্টে উদ্বেগ
Weather Alert: তুমুল ঝড়বৃষ্টির পূর্বাভাস হাওয়া অফিসের, কবে পর্যন্ত চলবে দুর্যোগ, কী জানাল আবহাওয়া দফতর ?
তুমুল ঝড়বৃষ্টির পূর্বাভাস হাওয়া অফিসের, কবে পর্যন্ত চলবে দুর্যোগ, কী জানাল আবহাওয়া দফতর ?
Weather Alert: রবিতে দুর্যোগ, সোমেও দিনভর ঝড়বৃষ্টি, জারি লাল-কমলা-হলুদ সতর্কতা, বইবে দমকা ঝোড়ো হাওয়াও
রবিতে দুর্যোগ, সোমেও দিনভর ঝড়বৃষ্টি, জারি লাল-কমলা-হলুদ সতর্কতা, বইবে দমকা ঝোড়ো হাওয়াও
RG Kar Case: RG Kar-এ অভয়ার খুন-ধর্ষণের মামলায় অপরাধীদের সর্বোচ্চ শাস্তির দাবি BJP বিধায়ক রত্নার, নিশানা মমতাকেও,
RG Kar-এ অভয়ার খুন-ধর্ষণের মামলায় অপরাধীদের সর্বোচ্চ শাস্তির দাবি BJP বিধায়ক রত্নার, নিশানা মমতাকেও, "এরা যা অত্যাচার করেছে, মেয়েটার ওপর .."
Embed widget