এক্সপ্লোর

Corona Virus: মহারাষ্ট্রে নতুন করে আতঙ্ক বাড়াচ্ছে করোনা,ত্রস্ত রাজনৈতিক নেতারাও

মহারাষ্ট্রে নতুন করে ত্রাসের সঞ্চার করেছে কোভিড-১৯।  ভাইরাসের সংক্রমণ থেকে রেহাই পাচ্ছেন না বিভিন্ন রাজনৈতিক দলের নেতারাও। কেউ কেউ তো দুবার করেও আক্রান্ত হয়েছেন। এই ঘটনা রাজনৈতিক মহলেও আতঙ্ক ছড়িয়েছে। 


মুম্বই:  মহারাষ্ট্রে নতুন করে ত্রাসের সঞ্চার করেছে কোভিড-১৯।  ভাইরাসের সংক্রমণ থেকে রেহাই পাচ্ছেন না বিভিন্ন রাজনৈতিক দলের নেতারাও। কেউ কেউ তো দুবার করেও আক্রান্ত হয়েছেন। এই ঘটনা রাজনৈতিক মহলেও আতঙ্ক ছড়িয়েছে। করোনা আক্রান্তদের তালিকায় রয়েছেন, এনসিপি-র রাজ্য সভাপতি তথা জলসম্পদ মন্ত্রী জয়ন্ত পাটিল, স্বাস্থ্যমন্ত্রী রাজেশ তোপে, খাদ্যমন্ত্রী ড. রাজেন্দ্র শিগনে, শ্রম প্রতিমন্ত্রী তথা প্রহার জনশক্তি নেতা বাচ্চু কাদু। 

মহারাষ্ট্র প্রদেশ কংগ্রেস সভাপতি নানা এফ পাটোলে বর্তমানে আইসোলেশনে রয়েছেন। তাঁর দুই কর্মীর করোনা পরীক্ষা রিপোর্ট পজিটিভ আসার পর তিনি আইসোলেশনে গিয়েছেন। তাঁর করোনা পরীক্ষার রিপোর্ট এখনও আসেনি।  দলীয় সূত্রে এমনটাই জানা গেছে। এছাড়াও চলতি সপ্তাহের গোড়াতেই করোনা টেস্ট রিপোর্ট পজিটিভ আসে রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী অনিল দেশমুখের। এরপর থেকে তিনি তাঁর নাগপুরের বাড়িতে আইসোলেশনে রয়েছেন। এনসিপি-র অন্যতম শীর্ষ নেতা একনাথ খাড়সেও কোভিড-১৯ আক্রান্ত হয়েছেন। 

উল্লেখ্য, খাড়সে ও কাদু-এই নিয়ে দুবার করোনা আক্রান্ত হলেন। খাড়সের পুত্রবধূ ও রাভেরের বিজেপি সাংসদ রক্ষা খাড়সেও করোনা আক্রান্ত হয়েছেন। 

খাড়সে গত নভেম্বরেই করোনা আক্রান্ত হয়েছিলেন। এই কারণে তাঁর এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের নোটিশে হাজিরা দেওয়ার ক্ষেত্রেও বিলম্ব ঘটেছিল। এরপর ডিসেম্বরে ও ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে ফের তাঁর করোনা উপসর্গ দেখা দিয়েছিল। কিন্তু পরীক্ষা রিপোর্ট পজিটিভ হয়নি। 


আগামী ১ মার্চ থেকে মহারাষ্ট্র বিধানসভার বাজেট অধিবেশন শুরু হওয়ার কথা। বাজেট পেশ হতে পারে ৮ মার্চ।  এর পরিপ্রেক্ষিতে রাজনৈতিক নেতাদের মধ্যে করোনা সংক্রমণের এই বাড়বাড়ন্ত স্বাভাবিকভাবেই উদ্বেগ ছড়িয়েছে। 


মহারাষ্ট্র বিধান পরিষদের চেয়ারম্যান নায়েক-নিম্বলকর সমস্ত বিধায়ক  ও বিধানসভার কর্মীদের মধ্যে টিকাকরণ অভিযানে অগ্রাধিকার দেওয়ার জন্য কেন্দ্র ও রাজ্য সরকারের কাছে আর্জি জানিয়েছেন। তিনি বলেছেন, আমাদের ২৮৭ জন বিধায়ক ও ৬০ জনেরও বেশি বিধান পরিষদ সদস্য রয়েছেন। বিধানসভা ভবন চত্বরে ৭০০-৮০০ কর্মী কাজ করেন। এছাড়াও মন্ত্রালয় ও মন্ত্রকগুলি অধিবেশনের সময় ক্যাম্প অফিস গড়ে। 


কোভিড-১৯ অতিমারীর প্রকোপ শুরু হওয়ার পর গত ১১ মাসে বহু সাংসদ, বিধায়ক, বিধান পরিষদ সদস্য, বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, তাঁদের ঘনিষ্ঠ এবং মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরের নিরাপত্তা রক্ষী সহ ১১ জন মন্ত্রী করোনা আক্রান্ত হয়েছেন। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal News Live : ২১ জুলাইয়ের আগে 'কালীঘাট-তৃণমূল'-এর সভাস্থলে উত্তেজনা, যুগ্ম-কমিশনার সদরের রিপোর্ট তলব আদালতের
২১ জুলাইয়ের আগে 'কালীঘাট-তৃণমূল'-এর সভাস্থলে উত্তেজনা, যুগ্ম-কমিশনার সদরের রিপোর্ট তলব আদালতের
Mahua Moitra : তদন্তে সহযোগিতার শর্তে রক্ষাকবচ পেলেন মহুয়া মৈত্র, কী বলল হাইকোর্ট ?
তদন্তে সহযোগিতার শর্তে রক্ষাকবচ পেলেন মহুয়া মৈত্র, কী বলল হাইকোর্ট ?
PM on NEET Paper Leak : NEET প্রশ্নপত্র ফাঁস 'গুরুতর পাপ', জড়িতদের সম্ভাব্য কঠোরতম শাস্তির কথা বললেন প্রধানমন্ত্রী
NEET প্রশ্নপত্র ফাঁস 'গুরুতর পাপ', জড়িতদের সম্ভাব্য কঠোরতম শাস্তির কথা বললেন প্রধানমন্ত্রী
ABP Ananda Top 10, 21 July 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Afternoon
ABP Ananda Top 10, 21 July 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Afternoon

ভিডিও

TMC News: ‘মঞ্চ পাহারা দিতে, হামলা রুখতে মমতা রাতভর রাস্তায়’, কালীঘাট-TMC-র ২১ জুলাইয়ের সভামঞ্চে হামলা প্রসঙ্গে বললেন কুণাল ঘোষ
21 July News: খণ্ডবিখণ্ড তৃণমূল, শহিদ-স্মরণে ৩ শিবিরের আলাদা ২১ জুলাই পালন
Dilip Ghosh: ‘শহিদদের যে টাকা, সেটাও চুরি করেছেন’, মমতা বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ দিলীপ ঘোষের
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২ (২০.৭.২৬): কলকাতায় ৩ সভা, দিল্লিতে ১ --- খণ্ডবিখণ্ড ২১ জুলাই দেখবে রাজ্য
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ১ (২০.৭.২৬): কালীঘাট-তৃণমূলের বিড়ম্বনা বাড়িয়ে ২১ জুলাই কমিশনের রিপোর্ট পেশ মুখ্যমন্ত্রীর

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
July 21 Shahid Diwas : কালীঘাট তৃণমূলের ২১ জুলাই সভার নিরাপত্তা নিয়ে মামলা, রাজ্য পুলিশকে বড় নির্দেশ আদালতের
কালীঘাট তৃণমূলের ২১ জুলাই সভার নিরাপত্তা নিয়ে মামলা, রাজ্য পুলিশকে বড় নির্দেশ আদালতের
Mahua Moitra : তদন্তে সহযোগিতার শর্তে রক্ষাকবচ পেলেন মহুয়া মৈত্র, কী বলল হাইকোর্ট ?
তদন্তে সহযোগিতার শর্তে রক্ষাকবচ পেলেন মহুয়া মৈত্র, কী বলল হাইকোর্ট ?
Trinamool 21 July: রাস্তার ধারে পতাকা ছেঁড়ার অভিযোগ, বিক্ষোভে বিজেপি, শহীদ দিবসে আসার পথে ভয়ে বাস ঘুরিয়ে পালিয়ে গেল তৃণমূল
রাস্তার ধারে পতাকা ছেঁড়ার অভিযোগ, বিক্ষোভে বিজেপি, শহীদ দিবসে আসার পথে ভয়ে বাস ঘুরিয়ে পালিয়ে গেল তৃণমূল
21 July Rally : মাঝরাত থেকে বিড়লা প্ল্যানেটোরিয়ামের সভাস্থলে বসে মমতা, ২১ জুলাই সমাবেশের আগে বিস্তর অভিযোগ...
মাঝরাত থেকে বিড়লা প্ল্যানেটোরিয়ামের সভাস্থলে বসে মমতা, ২১ জুলাই সমাবেশের আগে বিস্তর অভিযোগ...
Virat Kohli-Rohit Sharma: রোহিত, কোহলিকে এরপরে আবার কবে ভারতীয় দলের জার্সি গায়ে খেলতে দেখা যাবে?
রোহিত, কোহলিকে এরপরে আবার কবে ভারতীয় দলের জার্সি গায়ে খেলতে দেখা যাবে?
Mamata Banerjee : 'সামলাতে পারলে সামলান'...২১ জুলাইয়ের আগে কী বার্তা মমতা বন্দ্যোপাধ্যায়ের?
'সামলাতে পারলে সামলান'...২১ জুলাইয়ের আগে কী বার্তা মমতা বন্দ্যোপাধ্যায়ের?
Jitendra Tiwari : 'সব কালেকশন মাস্টার হয়ে গেছে'... নিজের দলের কর্মীদের একাংশর বিরুদ্ধেই ভয়ঙ্কর অভিযোগ বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারির
নিজের দলের কর্মীদের একাংশর বিরুদ্ধেই ভয়ঙ্কর অভিযোগ বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারির
Sonam Wangchuk: অনেকটা সুস্থ, যোগ দিতে চান সংসদ অভিযানে, হাসপাতালকে আর্জি জানিয়ে চিঠি দিলেন সোনম ওয়াংচুক
অনেকটা সুস্থ, যোগ দিতে চান সংসদ অভিযানে, হাসপাতালকে আর্জি জানিয়ে চিঠি দিলেন সোনম ওয়াংচুক
Embed widget