এক্সপ্লোর

UAE Flight Ban: করোনার জের, ভারতের সঙ্গে উড়ান বাতিলের মেয়াদ ২ অগাস্ট পর্যন্ত বাড়াল UAE

করোনা পরিস্থিতির জের। ভারতের সঙ্গে উড়ানে এখনও ছাড়পত্র নয় সংযুক্ত আরব আমিরশাহির। ২ অগাস্ট পর্যন্ত এই পরিষেবা সাসপেন্ড থাকবে বলে জানিয়েছে ইথিয়াড় এয়ারওয়েজ।

নয়া দিল্লি : করোনা পরিস্থিতির জের। ভারতের সঙ্গে উড়ানে এখনও ছাড়পত্র নয় সংযুক্ত আরব আমিরশাহির। ২ অগাস্ট পর্যন্ত এই পরিষেবা সাসপেন্ড থাকবে বলে জানিয়েছে ইথিয়াড় এয়ারওয়েজ। UAE কর্তৃপক্ষের নির্দেশমতো এই সময়সীমা বাড়তে পারে। খালিজ টাইমস সূত্রের খবর।


ইথিয়াড় এয়ারওয়েজ গেস্ট রিলেশনের তরফে ট্যুইট করে জানানো হয়েছে, আমরা এখনই নিশ্চিত খবর পেয়েছি যে, ভারতে থেকে বিমান পরিষেবা বাতিলের মেয়াদ ২ অগাস্ট পর্যন্ত বাড়ানো হয়েছে। আমরা নিশ্চিত নই যে, এই মেয়াদ আরও বাড়ানো হবে কি না। কারণ, এটা কর্তৃপক্ষের ওপর নির্ভরশীল।


প্রসঙ্গত, দিনকয়েক আগেই করোনা পরিস্থিতির কথা মাথায় রেখে ভারত সহ ১৬টি দেশকে উড়ানে ছাড়পত্র না দেওয়ার কথা জানিয়েছিল সংযুক্ত আরব আমিশাহি। জেনারেল সিভিল অ্যাভিয়েশন অথরিটি সূত্রে সে খবর জানা যায়। GCAA-র অ্যাডভাইসরিতে যে ১৬টি দেশের কথা বলা ছিল সেগুলি হল- আফগানিস্তান, বাংলাদেশ, ডেমোক্র্যাটিক রিপাবলিক অফ কঙ্গো, ভারত, ইন্দোনেশিয়া, লাইবেরিয়া, নামিবিয়া, নেপাল, নাইজিরিয়া, পাকিস্তান, উগান্ডা, সিয়েরা লিয়ন, দক্ষিণ আফ্রিকা, শ্রীলঙ্কা, ভিয়েতনাম ও জাম্বিয়া। এর পাশাপাশি GCAA-র তরফে সংযুক্ত আরব আমিরশাহির নাগরিকদেরও ওইসব দেশে ফ্লাইটে যাতায়াত নিষিদ্ধ করা হয়। তবে, ছাড় দেওয়া হয় কূটনীতিক এবং যাঁদের মেডিক্যাল এমার্জেন্সি রয়েছে তাঁদের ক্ষেত্রে। 

গত মাসেই কানাডা সরকারও জানায়, করোনার ডেল্টা ভ্যারিয়েন্টের জন্য ভারত থেকে আগত বিমানের উপর নিষেধাজ্ঞার মেয়াদ আরও এক মাস বাড়ানো হল। উল্লেখ্য, এই মুহূর্তে ভারতে করোনায় দৈনিক সংক্রমণ সামান্য কমেছে। গত ২৪ ঘণ্টায় ফের পাঁচশোর নীচে নেমেছে মৃত্যুর সংখ্যা। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের সোমবারের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ৪১৬ জনের। একদিনে আক্রান্তের সংখ্যা ৩৯ হাজার ৩৬১। দেশে এখনও পর্যন্ত করোনায় মৃত্যু হয়েছে ৪ লক্ষ ২০ হাজার ৯৬৭ জনের। মোট আক্রান্তের সংখ্যা ৩ কোটি ১৪ লক্ষ ১১ হাজার ২৬২। অ্যাক্টিভ কেসের সংখ্যা ৪ লক্ষ ১১ হাজার ১৮৯।  এরই মধ্যে করোনাকে জয় করে সুস্থ হয়েছেন ৩ কোটি ৫ লক্ষ ৭৯ হাজার ১০৬ জন। একদিনে সুস্থ হয়েছেন ৩৫ হাজার ৯৬৮ জন।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Shashi Panja : 'কালীঘাট তৃণমূল', NCPI নাকি 'ঋতব্রত তৃণমূল'-এ? কোন শিবিরে শ্যামপুকুরের শশী পাঁজা?
'কালীঘাট তৃণমূল', NCPI নাকি 'ঋতব্রত তৃণমূল'-এ? কোন শিবিরে শ্যামপুকুরের শশী পাঁজা?
বিহারে উপ নির্বাচনে বিজেপির হারের নেপথ্যে কি Gen Z-র আন্দোলন? বৃহস্পতিবার বৈঠকে মোহন ভাগবত
বিহারে উপ নির্বাচনে বিজেপির হারের নেপথ্যে কি Gen Z-র আন্দোলন? বৃহস্পতিবার বৈঠকে মোহন ভাগবত
Tarakeswar Shraboni Mela 2026: তারকেশ্বরে রেকর্ড ভিড়, শ্রাবণী মেলা উপলক্ষে তীর্থযাত্রীদের জন্য বিশেষ ব্যবস্থা রেলের
তারকেশ্বরে রেকর্ড ভিড়, শ্রাবণী মেলা উপলক্ষে তীর্থযাত্রীদের জন্য বিশেষ ব্যবস্থা রেলের
DA Hike: পুজোর আগেই রাজ্য সরকারি কর্মচারীদের জন্য আরও ২০ শতাংশ DA
পুজোর আগেই রাজ্য সরকারি কর্মচারীদের জন্য আরও ২০ শতাংশ DA

ভিডিও

Prashant Kishor : বাঁকিপুর বিধানসভার উপনির্বাচনে বড়সড় ধাক্কা বিজেপির। Bihar Bankipur Bypoll
NCPI-NDA Meeting : NDA-র বৈঠকে অংশ নিলেন তৃণমূলের বিদ্রোহী NCPI সাংসদরা
Dumdum News: তোলাবাজিতে অভিযুক্ত জয়ন্ত সিং-এর অনুগামীকে দেখা গেল দমদমে বিজেপির মঞ্চে
Suvendu Adhikari: মুখ্য়মন্ত্রী-NDA-র বৈঠকের পরেও, NCPI-এর অবস্থান ও ভবিষ্য়ত নিয়ে আজও কাটল না ধোঁয়াশা
CM Suvendu Adhikari: 'দেখতে থাকুন, আরও অনেক কিছু বাকি রয়েছে', বললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Coronavirus News : করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
Agnimitra Paul : কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
Amir In IPL: এবার কি আইপিএলে খেলতে দেখা যাবে মহম্মদ আমিরকে?
এবার কি আইপিএলে খেলতে দেখা যাবে মহম্মদ আমিরকে?
NDA-NCPI Meet : NDA র সঙ্গে বৈঠকে 'না', শুভেন্দুর সঙ্গে বৈঠকে 'হ্যাঁ', তিন NCPI সাংসদ কী কালীঘাট-তৃণমূলে ফিরছেন?
NDA র সঙ্গে বৈঠকে এলেন না এই তিন NCPI সাংসদ, স্পষ্ট জানিয়ে দিলেন 'NDA-তেও নেই, BJP-তেও নেই'
Jalpaiguri News: আশ্বাস দিয়েছিলেন মুখ্যমন্ত্রী, নেশা বিরোধী অভিযানে জলপাইগুড়ি পুলিশ সক্রিয় হতেই উদ্ধার বেআইনি মদ
আশ্বাস দিয়েছিলেন মুখ্যমন্ত্রী, নেশা বিরোধী অভিযানে জলপাইগুড়ি পুলিশ সক্রিয় হতেই উদ্ধার বেআইনি মদ
Gold And Silver Price: গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
Maharaj On Sourav: 'সৌরভের জন্যই দলে বিশ্বাস জন্মেছে, একতা এসেছে', দরাজ সার্টিফিকেট প্রোটিয়া তারকার
'সৌরভের জন্যই দলে বিশ্বাস জন্মেছে, একতা এসেছে', দরাজ সার্টিফিকেট প্রোটিয়া তারকার
FSSAI on Dabur : নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
Embed widget