এক্সপ্লোর

COVID-19 : শ্রীলঙ্কায় আরও ১০০ টন মেডিক্যাল অক্সিজেন পাঠাল ভারত

করোনার বিরুদ্ধে লড়াইয়ে সাহায্য করতে শ্রীলঙ্কায় আরও ১০০ টন মেডিক্যাল অক্সিজেন পাঠাল ভারত।

কলম্বো : করোনার বিরুদ্ধে লড়াইয়ে সাহায্য করতে শ্রীলঙ্কায় আরও ১০০ টন মেডিক্যাল অক্সিজেন পাঠাল ভারত। এর সাথে সাথে এক সপ্তাহের মধ্যে শ্রীলঙ্কায় প্রায় ২৮০ টন অক্সিজেন পাঠাল নয়া দিল্লি। আগামী দিনে শ্রীলঙ্কায় আরও অক্সিজেন পাঠানো হবে বলে জানিয়েছেন ভারতীয় হাই কমিশন। 

ভারতের নৌবাহিনীর একটি মালবাহী জাহাজে মেডিক্যাল অক্সিজেন পাঠানো হয়। 'শক্তি' নামে ওই জাহাজটি রবিবার ১০০ টন অক্সিজেন নিয়ে বিশাখাপত্তনম থেকে কলম্বোয় পৌঁছয়। কলম্বোয় ভারতীয় দূতাবাসের তরফে বলা হয়, ভারতবাসীর শুভেচ্ছা নিয়ে দ্বীপরাষ্ট্র শ্রীলঙ্কায় পৌঁছেছে নৌবাহিনীর জাহাজ শক্তি। প্রসঙ্গত, শ্রীলঙ্কায় দ্রুত করোনা সংক্রমণ বাড়ছে। এই পরিস্থিতিতে সংক্রমণ রোধে শুক্রবার রাত থেকে ১০ দিনের জন্য লকডাউনে যাচ্ছে এই দ্বীপ রাষ্ট্রটি।  

এদিকে উদ্বেগ বাড়িয়ে ভারতে করোনায় দৈনিক সংক্রমণ ফের ৩৭ হাজার ছাড়িয়েছে। বুধবার কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের দেওয়া তথ্য অনুসারে, গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়েছেন ৩৭ হাজার ৫৯৩ জন। দৈনিক মৃতের সংখ্যা বেড়ে ৬৪৮। বাড়ল সক্রিয় রোগীর সংখ্যাও। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৩৪ হাজার ১৬৯ জন।

তবে তৃতীয় ঢেউয়ের আশঙ্কার মধ্যেই বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান বিজ্ঞানী সৌমা স্বামীনাথন বলেন, 'ভারতে সম্ভবত এন্ডেমিকের শুরু হয়ে গিয়েছে, মহামারীর সম্ভবত শেষ পর্যায়ে পৌঁছেছে ভারত।' তিনি আরও জানিয়েছেন, ‘এন্ডেমিক পর্যায়ে জনগোষ্ঠী ভাইরাসকে সঙ্গে নিয়েই থাকতে সক্ষম, এই পর্যায়ে সংক্রমণ শেষ না হলেও সংক্রমণ-হার কমে যায়, ২০২২-এ ফের স্বাভাবিক জীবনে ফিরতে পারে ভারত বলে দাবি বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান বিজ্ঞানীর। পাশাপাশি তৃতীয় ঢেউয়ে শিশুদের নিয়েও আতঙ্কিত না হওয়ার পরামর্শ দিয়েছেন তিনি।

অন্যদিকে তৃতীয় ঢেউ এগিয়ে আসছে বলে জানিয়ে সোমবার সতর্কবার্তা দেয় স্বরাষ্ট্র মন্ত্রকের আওতাধীন ন্যাশনাল ইনস্টটিটিউট অফ ডিজাস্টার ম্যানেজমেন্ট। সম্প্রতি এই সংক্রান্ত রিপোর্ট তারা প্রধানমন্ত্রীর কার্যালয়ে জমাও করেছে। তাতে এনআইডিএম(ন্যাশনাল ইনস্টটিটিউট অফ ডিজাস্টার ম্যানেজমেন্ট)-এর তরফে বলা হয়েছে, অক্টোবরেই শিখরে পৌঁছতে পারে করোনার তৃতীয় ঢেউ।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Abhishek Banerjee: চিকিৎসার জন্য বিদেশযাত্রায় অভিষেককে 'না' আদালতের, তুঙ্গে রাজনৈতিক তরজা
চিকিৎসার জন্য বিদেশযাত্রায় অভিষেককে 'না' আদালতের, তুঙ্গে রাজনৈতিক তরজা
Bishnupur: ব্যবসায়ীকে ৫ কোটি টাকা তোলা চেয়ে হুমকি, অভিযোগ উঠল ২ বিজেপি নেতার বিরুদ্ধে
ব্যবসায়ীকে ৫ কোটি টাকা তোলা চেয়ে হুমকি, অভিযোগ উঠল ২ বিজেপি নেতার বিরুদ্ধে
Madan Mitra : 'শুভেন্দুর সঙ্গে কথা বলে জানাতে বলেছিল', অভিষেককে নিয়ে চাঞ্চল্যকর দাবি মদনের
'শুভেন্দুর সঙ্গে কথা বলে জানাতে বলেছিল', অভিষেককে নিয়ে চাঞ্চল্যকর দাবি মদনের
Air India Flight : অবতরণের ঘণ্টাখানেক আগে প্রায় ৫ মিনিট তীব্র ঝাঁকুনি, ভয়ঙ্কর ঘটনা এয়ার ইন্ডিয়ার বিমানে
অবতরণের ঘণ্টাখানেক আগে প্রায় ৫ মিনিট তীব্র ঝাঁকুনি, ভয়ঙ্কর ঘটনা এয়ার ইন্ডিয়ার বিমানে

ভিডিও

Abhishek Banerjee: অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রাক্তন আপ্ত-সহায়ক সুমিত রায়ও উধাও!
Abhishek Banerjee | BJP-এর ববির সাক্ষ্যগ্রহণ করল রাজ্য মেডিক্যাল কাউন্সিল!
Abhishek Banerjee | অভিষেকের বিদেশযাত্রায় 'না' আদালতের! কেন অনুমতি পেলেন না সাংসদ?
Abhishek Banerjee |
Sandipan Saha:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Brock Lesnar: সামারস্ল্যামে পরাজয়ের পরেই অবসর ঘোষণা করলেন ব্রক লেসনার
সামারস্ল্যামে পরাজয়ের পরেই অবসর ঘোষণা করলেন ব্রক লেসনার
Daily Astro: উন্নতি, আনন্দ এবং সমৃদ্ধিতে পূর্ণ থাকবে এই রাশি, কিন্তু বাকি ৩ রাশির...! কী ঘটবে আগামীকাল ?
উন্নতি, আনন্দ এবং সমৃদ্ধিতে পূর্ণ থাকবে এই রাশি, কিন্তু বাকি ৩ রাশির...! কী ঘটবে আগামীকাল ?
Blood Bank Scam: ব্লাড ব্যাঙ্কে নিয়ে গিয়ে তিন নাবালকের রক্ত নেওয়ার অভিযোগ, দুর্গাপুরে পুলিশের দ্বারস্থ অভিভাবকরা
Blood Bank Scam: ব্লাড ব্যাঙ্কে নিয়ে গিয়ে তিন নাবালকের রক্ত নেওয়ার অভিযোগ, দুর্গাপুরে পুলিশের দ্বারস্থ অভিভাবকরা
Petrol Diesel Price : আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
হরমুজ নিয়ে আশার খবর, সরাসরি প্রভাব তেলের দামে ? আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
Kolkata Waterlogging: টানা বৃষ্টিতে জলমগ্ন শহর কলকাতা, ডুবে গিয়েছে সেক্টর ফাইভের একাংশ
টানা বৃষ্টিতে জলমগ্ন শহর কলকাতা, ডুবে গিয়েছে সেক্টর ফাইভের একাংশ
Cargo Ship Attacked : ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
Tomorrow Horoscope : সর্বনাশ! জলের মত অর্থ খরচ, 'কপাল পুড়বে' এই সব ক্ষেত্রে, এই ৪ রাশির ভাগ্যে কী আছে ?
সর্বনাশ! জলের মত অর্থ খরচ, 'কপাল পুড়বে' এই সব ক্ষেত্রে, এই ৪ রাশির ভাগ্যে কী আছে ?
Annapurna Yojana: জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
Embed widget