এক্সপ্লোর

কোভিড-১৯: গত পাঁচদিনে বিশ্বে দৈনিক মৃত্যুর সংখ্যা কমে প্রায় এক-তৃতীয়াংশ

এখনও পর্যন্ত বিশ্বে মোট সুস্থ হয়েছেন প্রায় ৯৫ লক্ষাধিক মানুষ...

নয়াদিল্লি: বিশ্বে করোনায় মৃতের সংখ্যা সাড়ে ৬ লক্ষ ছাড়াল। সুস্থ প্রায় ৯৫ লক্ষ মানুষ। গোটা বিশ্বে এখনও পর্যন্ত মৃত্যু হয়েছে ৬ লক্ষ ৫১ হাজার ৯০২ জনের। গত ২৪ ঘণ্টায় মৃত ৪ হাজার ৫৬। গতকাল একদিনে মৃতের সংখ্যা ছিল ৪ হাজার ৫২৭।

তবে আশার কথা, গত পাঁচদিনে দৈনিক মৃত্যুর সংখ্যা কমে প্রায় এক-তৃতীয়াংশ। বিশ্বে মোট আক্রান্ত ১ কোটি ৬৩ লক্ষ ৯৬ হাজার ৯৫৪। একদিনে আক্রান্ত ২ লক্ষ ৬৪০ জন। গতকাল দৈনিক সংক্রমণের সংখ্যা ছিল ২ লক্ষ ১২ হাজার ৮১২।

তবে এরই মধ্যে সুস্থ হয়েছেন ৯৫ লক্ষ ১২ হাজার ৫৬১ জন। একদিনে সুস্থ হয়েছেন ১ লক্ষ ৬৪ হাজার ৮৪০। গতকাল একদিনে সুস্থ হন ১ লক্ষ ৬২ হাজার ১২৪ জন।

আমেরিকায় করোনার প্রকোপ সবচেয়ে বেশি। গতকালের তুলনায় সামান্য বেড়েছে দৈনিক মৃত্যু ও সংক্রমণ। মার্কিন যুক্তরাষ্ট্রে মোট মৃত্যু ১ লক্ষ ৪৭ হাজার ৫৮৮। একদিনে মৃত ৬৬১। আক্রান্ত ৪২ লক্ষ ৮৬ হাজার ৬৬৩। গত ২৪ ঘণ্টায় সংক্রমিত ৫৩ হাজার ৬৮৪ জন।

ব্রাজিলে গতকালের তুলনায় দৈনিক সংক্রমণ কমলেও বেড়েছে একদিনে মৃতের সংখ্যা। গত ২৪ ঘণ্টায় সে দেশে আক্রান্ত ২৩ হাজার ২৮৪ জন। মোট আক্রান্ত ২৪ লক্ষ ৪২ হাজার ৩৭৫। একদিনে মৃত ৬১৪। মোট মৃত্যু ৮৭ হাজার ৬১৮। গতকাল দৈনিক সংক্রমণের তুলনায় মৃতের সংখ্যা ছিল কম। সুস্থতার সংখ্যায় এখনও বিশ্বে এক নম্বরে ব্রাজিল। ইতিমধ্যেই সুস্থ হয়েছেন ১৮ লক্ষ ৩৮ হাজার ৪৩১ জন।

মৃতের সংখ্যার নিরিখে বিশ্বে তিন নম্বরে ব্রিটেন। তবে উল্লেখযোগ্যভাবে কমেছে দৈনিক সংক্রমণ ও মৃত্যু। ব্রিটেনে এখনও পর্যন্ত মৃত্যু হয়েছে ৪৫ হাজার ৮৪৪ জনের। গত ২৪ ঘণ্টায় মৃত ৭। মোট আক্রান্ত ৩ লক্ষ ১ হাজার ৭০৬। একদিনে আক্রান্ত ৬৮৬ জন।

পাশাপাশি, উদ্বেগ বাড়িয়ে কানাডাতেও ছড়াচ্ছে সংক্রমণ। সে দেশে বহু ভারতীয়র বাস। চলতি মাসে কানাডায় সাপ্তাহিক সংক্রমণের হার বেড়েছে ৭৮ শতাংশের বেশি। আক্রান্তদের অধিকাংশের বয়স চল্লিশের কম। পার্টি এবং নাইট ক্লাবে ভিড়ের জন্যই সংক্রমণ বেড়েছে বলে দাবি কানাডা সরকারের।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Dharmendra Pradhan Resignation Live : ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা গ্রহণ করলেন রাষ্ট্রপতি
ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা গ্রহণ করলেন রাষ্ট্রপতি
Cockroach Janta Party : '৪ সপ্তাহ পর আবারও সরকারের সঙ্গে বৈঠক করব', যা বলল ককরোচ জনতা পার্টি...
Cockroach Janta Party : '৪ সপ্তাহ পর আবারও সরকারের সঙ্গে বৈঠক করব', যা বলল ককরোচ জনতা পার্টি...
News Live Updates: মিথ্যে মামলায় পঙ্কজ দত্তকে হেনস্থা, ২ IO, SI-কে সাসপেন্ড করল সরকার
মিথ্যে মামলায় পঙ্কজ দত্তকে হেনস্থা, ২ IO, SI-কে সাসপেন্ড করল সরকার
Dharmendra Pradhan Resigns : 'দেশবিরোধী শক্তি যেন এই পরিস্থিতির সুযোগ না নেয়', ধর্মেন্দ্র প্রধানের পোস্টে বড় ইঙ্গিত
'দেশবিরোধী শক্তি যেন এই পরিস্থিতির সুযোগ না নেয়', ধর্মেন্দ্র প্রধানের পোস্টে বড় ইঙ্গিত

ভিডিও

Abhishek Banerjee: ২৫ লক্ষ টাকা তোলার দাবি, না দিলে রিসর্ট ভাঙচুরের হুমকি, অভিযোগের পাহাড়ে সেবাশ্রয়
Suvendu Adhikari | 'মামলাগুলিতে গুন্ডাদমন আইন প্রয়োগ করা হয়েছে', ধর্মতলাকাণ্ডে হুঙ্কার মুখ্যমন্ত্রীর
Birbhum News: বীরভূমে NIA অভিযান, প্রচুর বিস্ফোরকের হদিশ | NIA Raid | ABP Ananda
Burdwan Medical College | 'কলেজ ক্যাম্পাস, হাসপাতালে আন্দোলন করলেই আইনি ব্যবস্থা'। নয়া অ্যাডভাইজ়ারি
CJP Protest in Delhi | ইস্তফা দেবেন ধর্মেন্দ্র প্রধান? যন্তর মন্তর জুড়ে আজ কী ছবি? ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Suvendu Adhikari : 'খুনের মামলা, চিটিংবাজ ভাইপোকে কেউ বাঁচাতে পারবে না'! অভিষেকের 'সেবাশ্রয়' নিয়ে কী বার্তা মুখ্যমন্ত্রীর?
Suvendu Adhikari : 'খুনের মামলা, চিটিংবাজ ভাইপোকে কেউ বাঁচাতে পারবে না'! অভিষেকের 'সেবাশ্রয়' নিয়ে কী বার্তা মুখ্যমন্ত্রীর?
Bardhaman Medical College : 'কলেজ ক্যাম্পাস ও হাসপাতালে আন্দোলন করলেই আইনি ব্যবস্থা', নির্দেশিকা ঘিরে শোরগোল
Bardhaman Medical College : 'কলেজ ক্যাম্পাস ও হাসপাতালে আন্দোলন করলেই আইনি ব্যবস্থা', নির্দেশিকা ঘিরে শোরগোল
অশান্ত হরমুজ, ক্ষেপনাস্ত্র হামলা জাহাজে, এক ধাক্কায় বাড়াবে পেট্রোল-ডিজেলের দাম? আজ কত? বড় আপডেট
অশান্ত হরমুজ, ক্ষেপনাস্ত্র হামলা জাহাজে, এক ধাক্কায় বাড়াবে পেট্রোল-ডিজেলের দাম? আজ কত? বড় আপডেট
Delhi liquor shops closed : NEET প্রশ্নফাঁস নিয়ে বাড়ছে আন্দোলনের ঝাঁঝ ! নিরাপত্তার স্বার্থে সপ্তাহান্তে এই সময়ের পর রাজধানীতে বন্ধ সব মদের দোকান
NEET প্রশ্নফাঁস নিয়ে বাড়ছে আন্দোলনের ঝাঁঝ ! নিরাপত্তার স্বার্থে সপ্তাহান্তে এই সময়ের পর রাজধানীতে বন্ধ সব মদের দোকান
Howrah News: হাওড়ায় ফের ব্যবসায়ীকে লক্ষ্য করে গুলি, টাকা-গয়না লুঠের অভিযোগ, দুষ্কৃতীদের খোঁজে জারি তল্লাশি অভিযান
হাওড়ায় ফের ব্যবসায়ীকে লক্ষ্য করে গুলি, টাকা-গয়না লুঠের অভিযোগ, দুষ্কৃতীদের খোঁজে জারি তল্লাশি অভিযান
NEET Paper Leak Protest : 'গুন্ডা পাঠিয়েছিল'! কারা? NEET কাণ্ডে রাহুল গান্ধীকে তুলোধোনা বিজেপির, কী জানালেন গিরিরাজ সিং?
'গুন্ডা পাঠিয়েছিল'! কারা? NEET কাণ্ডে রাহুল গান্ধীকে তুলোধোনা বিজেপির, কী জানালেন গিরিরাজ সিং?
যুদ্ধের আঁচ সমুদ্রে, ব্ল্যাক সি-তে বাণিজ্যিক জাহাজে হামলা, ভারতীয় নাবিকের মৃত্যু, কড়া অবস্থান বিদেশ মন্ত্রকের
যুদ্ধের আঁচ সমুদ্রে, ব্ল্যাক সি-তে বাণিজ্যিক জাহাজে হামলা, ভারতীয় নাবিকের মৃত্যু, কড়া অবস্থান বিদেশ মন্ত্রকের
ভয়ঙ্কর ঘটনা ! ইরানীয় জলপথে ভারতীয় নাবিকে ঠাসা LPG ট্যাঙ্কারে বিরাট ক্ষেপণাস্ত্র হামলা, বিবৃতি জারি ভারতীয় দূতাবাসের
ভয়ঙ্কর ঘটনা ! ইরানীয় জলপথে ভারতীয় নাবিকে ঠাসা LPG ট্যাঙ্কারে বিরাট ক্ষেপণাস্ত্র হামলা, বিবৃতি জারি ভারতীয় দূতাবাসের
Embed widget