এক্সপ্লোর

প্রথম করোনাভাইরাসে মৃত্যু ৭৪ বছরের ব্যক্তির, সিকিমে লকডাউন বাড়ল ১ আগস্ট পর্যন্ত

স্বাস্থ্য দপ্তরের অফিসাররা জানিয়েছেন, সিকিমে মোট অ্যাক্টিভ করোনাভাইরাস সংক্রমণের কেস ৩৫৭টি। মোট সংক্রমণের সংখ্যা ৪৯৯। ১৪২ জন সুস্থও হয়ে উঠেছেন।

নয়াদিল্লি: নোভেল করোনাভাইরাস সংক্রমণ রুখতে ১ আগস্ট পর্যন্ত রাজ্যব্যাপী লকডাউনের মেয়াদ বাড়ানোর সিদ্ধান্ত ঘোষণা করল সিকিম সরকার। লাগাতার ৬ দিনের লকডাউনের মেয়াদ ছিল রবিবার পর্যন্ত। কিন্তু ঘটনাচক্রে গতকালই কোভিড-১৯ এ প্রথম মৃত্যু হয়েছে পাহাড়ি রাজ্যে। তারপরই বিজ্ঞপ্তি দিয়ে রাজ্যের মুখ্যসচিব এস সি গুপ্ত বলেন, গোটা পরিস্থিতির সব দিক খতিয়ে দেখে, বিস্তারিত বিবেচনা করে গোটা সিকিমে লকডাউনের মেয়াদ ১ আগস্ট সকাল ৬টা পর্যন্ত বাড়ানো হবে বলে ঠিক হয়েছে। স্বাস্থ্য দপ্তরের অফিসাররা জানিয়েছেন, সিকিমে মোট অ্যাক্টিভ করোনাভাইরাস সংক্রমণের কেস ৩৫৭টি। মোট সংক্রমণের সংখ্যা ৪৯৯। ১৪২ জন সুস্থও হয়ে উঠেছেন। কিন্তু তার মধ্যেই আজ রাজ্যে প্রথম কারও  প্রাণ কাড়ল করোনা। পূর্ব সিকিমের কোভিড-১৯ পজিটিভ ওই মৃত রোগীর বয়স ৭৪। সিকিম সরকারের তথ্য ও জনসংযোগ দপ্তরের সরকারি ট্যুইটার অ্যাকাউন্টে বলা হয়েছে, এসটিএনএম হাসপাতালের কোভিড শাখায় আজ সকালে মারা গিয়েছেন পূর্ব সিকিমের রোংলির ৭৪ বছরের এক বাসিন্দা। তাঁর কো-মর্বিডিটিস ছিল। হাইপারটেনশন ও ডায়াবেটিসে ভুগছিলেন তিনি। সিকিম সরকার গত ২০ জুলাই এক আদেশ জারি করে, সেদিনই আরেকটি আদেশ জারি করে ২৭ জুলাই পর্যন্ত রাজ্যে লকডাউন কার্যকর করার গাইডলাইন প্রকাশ করে। পরিবর্ধিত লকডাউনে সেই গাইডলাইন চালু থাকবে বলে জানিয়েছেন মুখ্যসচিব।

সেরা শিরোনাম

Bengali Trekkers Missing: ট্রেকিং করতে গিয়ে নিখোঁজ ৮ বাঙালি পর্যটক? ভয়ঙ্কর তুষারধসে আটকে বিছিন্ন যোগাযোগও?
ট্রেকিং করতে গিয়ে নিখোঁজ ৮ বাঙালি পর্যটক? ভয়ঙ্কর তুষারধসে আটকে বিছিন্ন যোগাযোগও?
Weather Alert: কলকাতা ও সংলগ্ন এলাকায় শুরু বৃষ্টি, কালো মেঘে ঢেকেছে আকাশ, আগামীকাল ১০ জেলায় বর্ষণের সম্ভাবনা
কলকাতা ও সংলগ্ন এলাকায় শুরু বৃষ্টি, কালো মেঘে ঢেকেছে আকাশ, আগামীকাল ১০ জেলায় বর্ষণের সম্ভাবনা
Hooghly News : দেখতে পাননি বাইক চালক, চিনা মাঞ্জা সুতো গলায় লেগে ভয়াবহ দুর্ঘটনা জিটি রোডে
দেখতে পাননি বাইক চালক, চিনা মাঞ্জা সুতো গলায় লেগে ভয়াবহ দুর্ঘটনা জিটি রোডে
West Bengal News Live Updates: ফের সিবিআই- এর তদন্ত নিয়ে অসন্তোষ প্রকাশ করলেন 'অভয়া'র মা পানিহাটির বিজেপি বিধায়ক রত্না দেবনাথ
ফের সিবিআই- এর তদন্ত নিয়ে অসন্তোষ প্রকাশ করলেন 'অভয়া'র মা পানিহাটির বিজেপি বিধায়ক রত্না দেবনাথ

ভিডিও

Firhad Hakim: চেতলায় Firhad Hakim-এর পার্টি অফিসের সামনে Mamata-Abhishek-এর ছবি দিয়ে 'বিজয়া সম্মিলনী'
North 24 pargana: উত্তর ২৪ পরগনার মিনাখাঁয়, গৃহবধূকে গণধর্ষণের অভিযোগ!
Florida Plane Crash: আমেরিকার ফ্লোরিডার, ঘনবসতিপূর্ণ এলাকায় ৯ জন যাত্রীসমেত ভাঙল প্রাইভেট জেট!
Howrah News: জমির দখল ঘিরে বিবাদ, হাওড়ার পাঁচলায় ব্যাপক বোমাবাজি!
Howrah News | জমির দখল ঘিরে হাওড়ার পাঁচলায় ব্যাপক বোমাবাজি | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Road Accident : মর্মান্তিক, প্রায় মধ্যরাতে ভ্যান ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে মৃত ৬, গুরুতর আহত কিশোর
মর্মান্তিক, প্রায় মধ্যরাতে ভ্যান ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে মৃত ৬, গুরুতর আহত কিশোর
Cyclone Alert: শক্তি বাড়াচ্ছে ঘূর্ণিঝড় 'মুরাসু', আগামী কয়েকদিন উত্তর ও দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা কতটা ?
শক্তি বাড়াচ্ছে ঘূর্ণিঝড় 'মুরাসু', আগামী কয়েকদিন উত্তর ও দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা কতটা ?
Mamata Banerjee House: প্রায় দ্বিগুণ করা হল মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির প্রধান গেটের উচ্চতা, পুলিশ বলছে কারণ নিরাপত্তাই
প্রায় দ্বিগুণ করা হল মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির প্রধান গেটের উচ্চতা, পুলিশ বলছে কারণ নিরাপত্তাই
LPG price : দীপাবলির আগেই বড় ধাক্কা, সিলিন্ডারের দাম কত বাড়ল কলকাতায় ? আজ কত দাম ঘরোয়া রান্নার গ্যাসের?
দীপাবলির আগেই বড় ধাক্কা, সিলিন্ডারের দাম কত বাড়ল কলকাতায় ? আজ কত দাম ঘরোয়া রান্নার গ্যাসের?
Astrology : ১২৮ বছর পর এমন সংযোগ ! দীপাবলির আগে এই ২ দিন অর্থের স্রোত, পাহাড়প্রমাণ লাভের যোগ ৫ রাশির
১২৮ বছর পর এমন সংযোগ ! দীপাবলির আগে এই ২ দিন অর্থের স্রোত, পাহাড়প্রমাণ লাভের যোগ ৫ রাশির
Gold Selling Tips: পুরনো সোনার গয়না বিক্রি করলেই বেশি দাম পাবেন ? ভুল ভাবছেন ! এই ৫ বিষয় আগে জানুন
পুরনো সোনার গয়না বিক্রি করলেই বেশি দাম পাবেন ? ভুল ভাবছেন ! এই ৫ বিষয় আগে জানুন
CM Suvendu Adhikari: মতুয়াদের জন্য 'কল্পতরু', কী কী প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর ?
মতুয়াদের জন্য 'কল্পতরু', কী কী প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর ?
Health Department: ফের বায়োমেট্রিক হাজিরা বাধ্যতামূলক করল রাজ্য স্বাস্থ্য দফতর, কড়া বার্তা স্বাস্থ্যমন্ত্রীর,
ফের বায়োমেট্রিক হাজিরা বাধ্যতামূলক করল রাজ্য স্বাস্থ্য দফতর, কড়া বার্তা স্বাস্থ্যমন্ত্রীর, "কিছু মাওবাদী ডাক্তারদের.."
Embed widget