এক্সপ্লোর

Odisha News: হুড়মুড়িয়ে ভেঙে পড়ল দেওয়াল, প্ল্যাটফর্মের শেড, কটক স্টেশনে বড় দুর্ঘটনা, পুরী-হাওড়া বন্দেভারত এক্সপ্রেস ছাড়ার পরই

Cuttack Rail Station Wall Collapse: বুধবার দুপুর ৩টে বেজে ৪৫ মিনিট নাগাদ এই দুর্ঘটনা ঘটে বলে জানা গিয়েছে।

কটক: সংস্কারের কাজ করতে গিয়ে বিপত্তি ওড়িশার কটক রেল স্টেশনে। ছাদের একাংশ হুড়মুড়িয়ে ভেঙে পড়ল সেখানে। দেওয়ালের একাংশ এবং প্ল্যাটফর্মের যে ছাউনির অংশ ছিল, তা ভেঙে পড়েছে বলে জানিয়েছে সংবাদ সংস্থা পিটিআই। হঠাৎ এমন বিপর্যয়ের জেরে ট্রেন চলাচল বিঘ্নিত হয়। তবে এই ঘটনায় হতাতের খবর নেই। (Odisha News)

বুধবার দুপুর ৩টে বেজে ৪৫ মিনিট নাগাদ এই দুর্ঘটনা ঘটে বলে জানা গিয়েছে। ১ ও ২ নম্বর প্ল্যাটফর্মের মাঝে হুড়মুড়িয়ে কাঠামোটি ভেঙে পড়ে। তবে অল্পের জন্য বড় দুর্ঘটনা এড়ানো গিয়েছে বলে খবর। কারণ জানা যাচ্ছে, দুর্ঘটনা ঘটার ঠিক ২০ মিনিট আগেই ১ নম্বর প্ল্যাটফর্ম ছেড়ে বেরিয়ে যায় পুরী-হাওড়া বন্দেভারত ট্রেনটি। (Cuttack Rail Station Wall Collapse)

পিটিআই জানিয়েছে, সংস্কারের কাজ চলাকালীন দুর্ঘটনাটি ঘটে। তবে কেউ প্রাম হারাননি। তেমন গুরুতর চোটও পাননি কেউ। এই মুহূর্তে ঘটনাস্থলে উদ্ধারকার্য চলছে। ১ ও ২ নম্বর প্ল্যাটফর্ম ছাড়া ট্রেন চলাচল তেমন বিঘ্নিত হয়নি। সঙ্গে সঙ্গেই উদ্ধারকারী দল পৌঁছে যায় ঘটনাস্থলে। যুদ্ধকালীন পরিস্থিতিতে শুরু হয় উদ্ধারকার্য। ট্রেন চলাচল সাময়িক বিঘ্নিত হলেও, এই মুহূর্তে পরিস্থিতি মোটামুটি স্বাভাবিক বলে জানা যাচ্ছে।

কিন্তু হঠাৎ এমন বিপর্যয় ঘটল কী করে? ইস্ট কোস্ট রেলওয়ের এক আধিকারিক জানিয়েছেন, স্টেশনের সংস্কারকার্য চলছিল। সেই সময় পুরনো একটি দেওয়াল হুড়মুড়িয়ে ভেঙে পড়ে। এর ফলে প্ল্যাটফর্মের উপর বসানো ছাউনি এবং তার ছাদটিও ভেঙে পড়ে। ১ নম্বর প্ল্যাটফর্ম থেকে সটান লাইনের উপর গিয়ে পড়ে ধ্বংসাবশেষ।

ইস্টার্ন কোস্ট রেলওয়ের তরফে বিবৃতি দিয়ে বলা হয়, ‘কটক স্টেশনটি পুনর্নির্মাণের কাজ চলছে। সবরকম নিরাপত্তার বন্দোবস্ত ছিল আগে থেকেই। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে ৩টে বেজে ৪৫ মিনিটে প্ল্যাটফর্মের একটি পুরনো দেওয়াল ভেঙে পড়ে। এতে ১ ও ২ নম্বর প্ল্যাটফর্মে ট্রেন চলাচল সাময়িক ব্যহত হয়’।

উদ্ধারকার্য জোরকদমেই চলছে এই মুহূর্তে। দ্রুতই রেললাইনটি ধ্বংসাবশেষ মুক্ত হয়ে যাবে বলে আশাবাদী রেলকর্তারা। সোশ্যাল মিডিয়ায় যে ভিডিও সামনে এসেছে, তাতে দেখা যাচ্ছে, শ্রমিকরা ধ্বংসাবশেষ সরানোর কাজ করছেন। ঘটনাস্থলে উপস্থিত রয়েছে জরুরি পরিষেবা বিভাগের দলও। পাশাপাশি, বিশেষজ্ঞদের একটি দলও রয়েছে। তাঁরা ক্ষয়ক্ষতি খতিয়ে দেখবেন। যদিও যাত্রীদের দাবি, বেশ কিছু ট্রেন দেরিতে চলছে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal News Live Updates: কলকাতা হাইকোর্টে বিরাট ধাক্কা খেলেন অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়, মিলল না বিদেশযাত্রার অনুমতি
কলকাতা হাইকোর্টে বিরাট ধাক্কা খেলেন অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়, মিলল না বিদেশযাত্রার অনুমতি
Viral News: বৃদ্ধাশ্রমেই শেষ বাবা, শেষকৃত্যে আসার সময় হল না তিন মেয়ের কারও, ভিডিও কলে হাজিরা দিলেন, ৫১০০ টাকা দিয়েই ক্ষান্ত
বৃদ্ধাশ্রমেই শেষ বাবা, শেষকৃত্যে আসার সময় হল না তিন মেয়ের কারও, ভিডিও কলে হাজিরা দিলেন, ৫১০০ টাকা দিয়েই ক্ষান্ত
Lightning Strikes a Footballer: খেলার মাঠে মাথায় বাজ, মর্মান্তিক মৃত্যু তরুণ ফুটবলারের
খেলার মাঠে মাথায় বাজ, মর্মান্তিক মৃত্যু তরুণ ফুটবলারের
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি

ভিডিও

Suvendu Adhikari | পশ্চিমবঙ্গে টেক্সটাইল শিল্প গড়তে আগ্রহী কেন্দ্রীয় অর্থমন্ত্রী: মুখ্যমন্ত্রী
Abhijit Sarkar | অভিজিৎ সরকারকে খুনের ঘটনায় গ্রেফতার আরও ১ | ABP Ananda LIVE
Madan Mitra | 'বলেছিলাম পদ ছাড়ো, অভিষেক বলেছিল, 'বিদেশযাত্রার ব্যবস্থা করো', বোমা ফাটালেন মদন মিত্র
Abhishek Banerjee: প্রায় ১৬টি মামলা আছে, কালকে হাজিরা দিতে বললে কী করবেন?, প্রশ্ন বিচারপতির
Sange Suman (০৫.০৮.২৬) পর্ব ২ | সেবাশ্রয় নিয়ে অভিষেকের বিরুদ্ধে মেডিক্যাল কাউন্সিলে সাক্ষ্য দিলেন ববি

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Cancer Research: চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
Lottery Prize Win: বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
Abhishek Banerjee: 'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
Pakistani Boxers: কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
Kolkata Blood Bank Scam: এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Embed widget