এক্সপ্লোর

Cyclone Biparjoy : ঝড়ের পর লন্ডভন্ড গুজরাতের উপকূল, আহত ২৩, আর কী কী ক্ষতি?

অতি প্রবল ঘূর্ণিঝড় থেকে প্রবল ঘূর্ণিঝড়ের রূপ নেয় বিপর্যয় বলে জানিয়েছে ভারতের আবহাওয়া বিভাগ (IMD)। 

আহমেদাবাদ : গুজরাতের ওপর আছড়ে পড়েছে ঘূর্ণিঝড় বিপর্যয়। বিধ্বস্ত উপকূল এলাকা। আহত হয়েছে অন্তত ২২ জন। ভেঙে পড়েছে শয়ে শয়ে গাছ। গুজরাতের মোরবিতে প্রবল ঝড়ে ৩০০-র বেশি বিদ্য়ুতের খুঁটি নষ্ট ! ঝড়ের পর লন্ডভন্ড গুজরাত।  

বৃহস্পতিবার রাতে গুজরাতের উপকূলীয় অঞ্চলে স্থলভাগে আঘাত হানার পর ঘূর্ণিঝড় বিপর্যয়ের তীব্রতা হ্রাস পেয়েছে বলে আইএমডি সূত্রে খবর। অতি প্রবল ঘূর্ণিঝড় থেকে প্রবল ঘূর্ণিঝড়ের রূপ নিয়েছে বিপর্যয় বলে জানিয়েছে ভারতের আবহাওয়া বিভাগ (IMD)। সমুদ্রের উপর যতক্ষণ থাকে ততক্ষণই শক্তি সঞ্চয় করতে পারে ঘূর্ণিঝড়। তারপরেই ক্রমশ অগ্রগতি হয় ঝড়ের। শেষ পর্যন্ত উপকূলের কাছে এসেছে আছড়ে পড়ে। ল্যান্ডফলের মুহূর্তে তীব্র শক্তি নিয়ে আছড়ে পড়লেও, ভূমিভাগে ঢোকার পর থেকেই ক্রমশ শক্তি হারাতে থাকে ঘূর্ণিঝড়। তারপর একসময় শক্তি কমে পরিণত হয় অতি গভীর নিম্নচাপ বা গভীর নিম্নচাপে। 

আইএমডি-র ডিরেক্টর মৃত্যুঞ্জয় মহাপাত্র জানান, “ঘূর্ণিঝড়  বিপর্যয় উত্তর-পূর্ব দিকে সরে গেছে এবং গুজরাটের জাখাউ বন্দরের কাছে পাকিস্তান উপকূল সংলগ্ন সৌরাষ্ট্র-কচ্ছ অতিক্রম করে চলে গিয়েছে বিপর্যয়। ঘূর্ণিঝড়টির তীব্রতা ১০৫-১১৫ কিলোমিটার প্রতি ঘণ্টায় নেমে এসেছে।  এর প্রভাবে শুক্রবারও রাজস্থানে ভারী বৃষ্টি হতে পারে।”

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি গুজরাতের মুখ্যমন্ত্রী ভুপেন্দ্র পটেলের সঙ্গে টেলিফোনে কথা বলেন। মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা হয় বিপর্যয় মোকাবিলায় রাজ্য কতটা প্রস্তুত তা নিয়ে ।  প্রধানমন্ত্রী গির অরণ্যের সিংহ সহ অন্যান্য বন্য প্রাণীদের নিরাপত্তার বিষয়েও জানতে চান। 

NDRF এর দেওয়া তথ্য অনুসারে, ২৩ জন গুরুতর আহত হয়েছেন । মারা গিয়েছে ২৪ টি পশু। সাইক্লোনের ল্যান্ডফল হওয়ার আগেই ঝড়ের জেরে মারা গিয়েছে ২ জন। 

 

গত কয়েক দিনে ভারত ও পাকিস্তানে ১৮০০০০ জনেরও বেশি মানুষকে সরিয়ে নেওয়া হয়েছে উপকূলীয় অঞ্চল থেকে। ব্যবস্থা করা হয় ত্রাণ শিবিরেরও। প্রবল ঘূর্ণিঝড়টি  স্থলভাগে আছড়ে পড়ার পর গুজরাতের বেশ কিছু অংশে বাড়িঘর ও গাছপালা ও বৈদ্যুতিক খুঁটি উপড়ে পড়ে। শুক্রবার সকাল থেকে উপকূলে ভারী বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। বিপর্যয়ের ল্যান্ডফল হয়ে গেলেও ঘূর্ণিঝড়ের প্রভাব বজায় থাকবে ২৪-৪৮ ঘন্টা। উত্তর গুজরাত এবং দক্ষিণ রাজস্থানের কিছু অংশে অত্যন্ত ভারী বৃষ্টিপাত চলতে থাকবে।  

 

  

সেরা শিরোনাম

Kolkata: রাজ্য মেডিক্যাল কাউন্সিলের বৈঠক বাতিল, বিক্ষোভ দেখালেন চিকিৎসকদের সংগঠন 'স্যাফরন মেডিকোস'
রাজ্য মেডিক্যাল কাউন্সিলের বৈঠক বাতিল, বিক্ষোভ দেখালেন চিকিৎসকদের সংগঠন 'স্যাফরন মেডিকোস'
West Bengal News Live: মানিকতলা ESI হাসপাতালে প্রৌঢ়ার দেহ খুবলে খেল ইঁদুর, ১০ সদস্যের তদন্ত কমিটি গঠন, লাইভ আপডেট
মানিকতলা ESI হাসপাতালে প্রৌঢ়ার দেহ খুবলে খেল ইঁদুর, ১০ সদস্যের তদন্ত কমিটি গঠন, লাইভ আপডেট
Bankura News: ভালবাসা ফুটবল, MLA Cup টুর্নামেন্টে নিজেই রেফারির দায়িত্বে ওন্দার বিধায়ক
ভালবাসা ফুটবল, MLA Cup টুর্নামেন্টে নিজেই রেফারির দায়িত্বে ওন্দার বিধায়ক
ABP Ananda Top 10,9 October 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Evening
ABP Ananda Top 10,9 October 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Evening

ভিডিও

CM Suvendu Adhikari : আলোকসজ্জা, পুরকর্মীদের বকেয়া! আর কী জানালেন মুখ্যমন্ত্রী?
RG Kar Incident | আর জি করে অভয়াকাণ্ড গোটা পৃথিবীকে নাড়া দিয়েছিল : CM Suvendu Adhikari
RG Kar News | আমার মেয়ের বিচার হলে স্বাস্থ্যদফতর সমস্ত দুর্নীতি মুক্তি পাবে : রত্না দেবনাথ
Narendra Modi | এবার নয়ডা এয়ারপোর্টের নাম বদলে হল নরেন্দ্র মোদি এয়ারপোর্ট |
CJP Protest in Delhi |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Mahalaya Tarpan: তর্পণে কী কী নিয়ম মানতেই হবে? কোন কোন উপাদান রাখা আবশ্যক? মহালয়ার পুণ্যলগ্নে জেনে নিন
তর্পণে কী কী নিয়ম মানতেই হবে? কোন কোন উপাদান রাখা আবশ্যক? মহালয়ার পুণ্যলগ্নে জেনে নিন
IND vs WI: হোপের শতরানে ওয়েস্ট ইন্ডিজ়ের ইতিহাস, ২৫০ রান তাড়া করে সিরিজ়ে সমতায় ফিরল ক্যারিবিয়ান দল
IND vs WI: হোপের শতরানে ওয়েস্ট ইন্ডিজ়ের ইতিহাস, ২৫০ রান তাড়া করে সিরিজ়ে সমতায় ফিরল ক্যারিবিয়ান দল
Donald Trump: 'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
Madan Mitra: মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
Astrology: 'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
SBI FD Rates : স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
West Bengal Government: পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
Weight Loss Drugs for Children: ১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
Embed widget