এক্সপ্লোর

Cyclone Yaas in Sundarban: ইয়াসের ধাক্কায় সুন্দরবনে পর্যটন, মাছের ভেড়ির সর্বনাশ, লোকালয়ে বনের হরিণ

গোসাবার দয়াপুরে পীরখালির জঙ্গল থেকে জলের তোড়ে লোকালয়ে চলে আসে একটি হরিণ।  গ্রামবাসীরা উদ্ধার করে তাকে বন দফতরের হাতে তুলে দেয়।


 শান্তনু নস্কর, , দক্ষিণ ২৪ পরগনা:  ঘূর্ণিঝড় ইয়াসের তাণ্ডবে সুন্দরবনের পর্যটনশিল্পের ব্যাপক ক্ষতি। গোসাবায় একের পর এক হোটেলে ঢুকছে জল। নোনা জল ঢুকে বারোটা বেজেছে মাছ চাষের। বাঁধ ভেঙে প্লাবিত গোসবার একাধিক গ্রাম।
সেকেন্ডের ভগ্নাংশের মধ্যে সব তছনছ। প্রকৃতি কতটা ভয়ঙ্কর, সর্বগ্রাসী হতে পারে তা হাড়ে হাড়ে টের পেয়েছে ওড়িশার বালেশ্বর। ঘূর্ণিঝড় বিপর্যয়ে বনের হরিণও চলে এল লোকালয়ে!
ইয়াসের ধাক্কায় কার্যত পথে বসেছে সুন্দরবন পর্যটন ব্যবসা। গোমর নদীর বাঁধ ভেঙে দক্ষিণ ২৪ পরগনার গোসাবার একের পর হোটেল জলের তলায় চলে গিয়েছে। 
আমফানের ক্ষত সামলানোর পর করোনা। হোটেল ব্যবসায়ীরা বলছেন, ঘুরে দাঁড়ানোর লড়াইয়ে শেষ পেরেকটা পুঁতে দিল ঘূর্ণিঝড় ইয়াস। 
জানা গেছে, প্রায় দেড়শোর উপর হোটেল জলের তলায়, হোটেলের সামনে এক গলা জল, ভিতরেও জল।


Cyclone Yaas in Sundarban: ইয়াসের ধাক্কায় সুন্দরবনে পর্যটন, মাছের ভেড়ির সর্বনাশ, লোকালয়ে বনের হরিণ

গোসাবার এক বাসিন্দা রাকেশ মণ্ডল বলেছেন, হোটেলের বারান্দার হাঁটু সমান জল, মাছের ভেড়িতে জল ঢুকেছে, পর্যটন ব্যবসার সঙ্গে যারা জড়িত তাদের ক্ষতি হয়েছে।
ঘূর্ণিঝড়ের ধাক্কায় প্রায় বারোটা বেজেছে পর্যটনের। একের পর ভেড়িতে নোনা জল ঢোকায় মাছ চাষের ক্ষতি কীভাবে সামলাবেন বুঝতে পারছেন না অনেকেই। গোসাবার বাসিন্দাদের মুখে শোনা গিয়েছে উদ্বেগের সুর। তাঁরা বলেছেন, বাঁধ ছাপিয়ে জল ঢুকেছে গ্রামে, খুব আতঙ্কে আছি।
গোসাবা পঞ্চায়েত সমিতির সভাপতি অচিন পাইক বলেছেন, জল কমে গেলে বাঁধ মেরামতি হবে, নদীবাঁধ আরও চওড়া করতে হবে। 
গোসাবা ব্লকের পাখিরালয়, রাঙাবেলিয়া এখন আক্ষরিক অর্থেই এক একটা বিচ্ছিন্ন দ্বীপ। গ্রামে ঢুকেছে জল। 
প্রলয়ের প্রভাব পড়েছে সুন্দরবনের বাস্তুতন্ত্রে। গোসাবার দয়াপুরে পীরখালির জঙ্গল থেকে জলের তোড়ে লোকালয়ে চলে আসে একটি হরিণ।  গ্রামবাসীরা উদ্ধার করে তাকে বন দফতরের হাতে তুলে দেয়।

উল্লেখ্য,  ঘূর্ণিঝড় ইয়াসের তাণ্ডবে লন্ডভন্ড ওড়িশার বালেশ্বর। সকাল সোয়া ৯টা নাগাদ ল্যান্ড ফল হয় ধামড়ার কাছে। প্রায় ৪ ঘণ্টা ধরে চলে ল্যান্ড ফল প্রক্রিয়া। দুপুর ১টা ৯ মিনিটে এই প্রক্রিয়া শেষ হয়।  সকাল সাড়ে ৯টা নাগাদ ল্যান্ড ফলের সময় কলকাতায় ঝড়ের গতিবেগ ছিল ঘণ্টায় ৬২ কিলোমিটার।ঘূর্ণিঝড়ের সবথেকে বেশি প্রভাব পড়েছে পূর্ব মেদিনীপুর ও দক্ষিণ ২৪ পরগনায়। দিঘায় সকাল সাড়ে ৯টায় ইয়াসের গতিবেগ ছিল ঘণ্টায় ৮৮ কিলোমিটার। ওই সময়ে ফ্রেজারগঞ্জে ঝড়ের গতিবেগ ছিল ঘণ্টায় ৬৮ কিলোমিটার।আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী ৯ ঘণ্টা ধরে ধীরে ধীরে শক্তিক্ষয় করে কমবে ঘূর্ণিঝড়ের তীব্রতা। ইয়াসের প্রভাবে আগামীকাল রাজ্যের পশ্চিমাঞ্চল ও উত্তরবঙ্গের কয়েকটি জেলায় ভারী বৃষ্টির সতর্কতা। 

 

সেরা শিরোনাম

News Live:যাদবপুর বিশ্ববিদ্যালয়ে তাণ্ডবের ৩৭ ঘণ্টা পার, প্রবল সমালোচনার মুখে থানায় অভিযোগ দায়ের উপাচার্যের, ৩ সদস্যের কমিটি গঠন
যাদবপুর বিশ্ববিদ্যালয়ে তাণ্ডবের ৩৭ ঘণ্টা পার, প্রবল সমালোচনার মুখে থানায় অভিযোগ দায়ের উপাচার্যের, ৩ সদস্যের কমিটি গঠন
Hyderabad News : বিলাসবহুল গাড়িতে সাংসদ-পুত্র, ধাক্কায় প্রাণ গেল যুবতীর ! রাস্তায় পড়ে থাকা রক্তাক্ত বান্ধবীর জন্য সাহায্যের আর্তি
বিলাসবহুল গাড়িতে সাংসদ-পুত্র, ধাক্কায় প্রাণ গেল যুবতীর ! রাস্তায় পড়ে থাকা রক্তাক্ত বান্ধবীর জন্য সাহায্যের আর্তি
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Sugar Price Increased: কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?

ভিডিও

Flood Situation in Bengal | নেই নৌকা, নেই ডোঙা! এদিকে চোখের সামনে শুধু জল আর জল...
Chaos in Jadavpur University | অগ্নিগর্ভ যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস, কী জানাল পুলিশ?
Chaos in Jadavpur University | ক্যাম্পাসে ঢুকেছিল বহিরাগতরা! দাবি যাদবপুরের প্রত্যক্ষদর্শী পড়ুয়ার
Chaos in Jadavpur University | রাতের অশান্তি জিইয়ে রইল পরদিন বেলাতেও! উত্তেজনা ছড়াল ক্যাম্পাস জুড়ে
Chaos in Jadavpur University | যাদবপুরে ক্যাম্পাসের ভিতরে লাঠি হাতে ঢুকে পড়ল কারা?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget