এক্সপ্লোর

মহার্ঘ ভাতা বৃদ্ধির সুবিধা লাগু ১ জুলাই থেকে: অর্থমন্ত্রক

মহার্ঘ ভাতা বাড়ানোর এই সিদ্ধান্তের ফলে ৪৭.১৪ লক্ষ কেন্দ্রীয় সরকারি কর্মচারী লাভবান হবেন। পেনশন প্রাপকদের জন্যেও মহার্ঘ ভাতা ৩ শতাংশ বাড়ানো হয়েছে। যার ফলে ৬৮.৬২ লক্ষ পেনশন প্রাপক লাভবান হবেন। 

নয়াদিল্লি: কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতার (Dearness Allowance) বৃদ্ধি কার্যকরী হবে ২০২১ সালের ১ জুলাই থেকে, জানাল কেন্দ্রীয় অর্থমন্ত্রক। ২৫ অক্টোবরে প্রকাশিত একটি অফিস মেমোরেন্ডামে (office memorandum) কেন্দ্রীয় অর্থমন্ত্রকের ব্যয় বিভাগ (Department of Expenditure) এই কথা জানিয়েছেন। বেসিক পে-এর ৩১ শতাংশ মহার্ঘ ভাতা হিসাবে পাবেন কর্মচারীরা। এতদিন বেসিক পে-এর ২৮ শতাংশ হারে এই ভাতা পেতেন তাঁরা। ৩ শতাংশ মহার্ঘ ভাতা বৃদ্ধির ঘোষণা আগেই করে কেন্দ্রীয় সরকার।

আরও পড়ুন: Amazon Festival Sale: অ্যামাজনে বাম্পার অফার, Vivo V21 5G-তে ২০হাজার টাকা পর্যন্ত ছাড়

মেমোরেন্ডাম অনুযায়ী, সপ্তম পে কমিশনের নির্ধারিত যেই বেতন সরকারি কর্মচারিরা পেতেন তাকেই 'বেসিক পে' হিসাবে ধার্য করা হয়েছে। অন্যান্য বিশেষ ভাতা 'বেসিক পে'-এর আওতায় পড়বে না। অন্যান্য সরকারি কর্মচারীদের সঙ্গে প্রতিরক্ষা পরিষেবায় যুক্ত অসামরিক কর্মচারীরাও এই অফিস মেমোরেন্ডামের সুবিধে পাবেন। তবে সেনাবাহিনী ও রেলকর্মীদের জন্য প্রতিরক্ষা ও রেলমন্ত্রক পরবর্তীকালে নতুন করে নির্দেশিকা জারি করবে। মহার্ঘ ভাতা বাড়ানোর এই সিদ্ধান্তের ফলে ৪৭.১৪ লক্ষ কেন্দ্রীয় সরকারি কর্মচারী লাভবান হবেন। পেনশন প্রাপকদের জন্যেও মহার্ঘ ভাতা ৩ শতাংশ বাড়ানো হয়েছে। যার ফলে ৬৮.৬২ লক্ষ পেনশন প্রাপক লাভবান হবেন। 

আরও পড়ুন: Subrata Mukherjee Health Update: খুলে দেওয়া হয়েছে বাইপ্যাপ সাপোর্ট, সুব্রত মুখোপাধ্যায়ের শারীরিক অবস্থার সামান্য উন্নতি

চলতি বছরের জুলাই মাসে মহার্ঘ ভাতা ১৭ থেকে বাড়িয়ে ২৮ শতাংশ করা হয়। গত সপ্তাহে ফের ৩ শতাংশ বাড়ানো হয়েছে সেই ভাতা। এর ফলে সরকারি কোষাগারে থেকে ব্যস হবে ৯,৪৮৮.৭০ কোটি টাকা। মহামারীর কারণে এর আগে থেকে তিন দফায় মহার্ঘ ভাতা বৃদ্ধি স্থগিত রাখে কেন্দ্রীয় সরকার। ফলে, ২০২০ সালের ১ জানুয়ারি, ১ জুলাই এবং ২০২১ সালের ১ জানুয়ারিতে মহার্ঘ ভাতা বৃদ্ধির কথা থাকলেও তা সম্ভব হয়নি। ২০২১ সালের ১ জুলাই ফের মহার্ঘ ভাতা বৃদ্ধির কাজ চালু হল। 

সেরা শিরোনাম

What is Gerrymandering: ডিলিমিটেশন বিল: জেরিম্যান্ডারিং কী? সীমানা পুনর্বিন্যাসের নামে কি একটি দলকে সুবিধা করে দেওয়া? কী বলছে ইতিহাস?
ডিলিমিটেশন বিল: জেরিম্যান্ডারিং কী? সীমানা পুনর্বিন্যাসের নামে কি একটি দলকে সুবিধা করে দেওয়া? কী বলছে ইতিহাস?
BJP Three-Line Whip: ভোট দিতে হবে বিলের পক্ষে, লোকসভায় হুইপ জারি বিজেপির, মহিলা সংরক্ষণ বিল ও আসন পুনর্বিন্যাস নিয়ে বড় পদক্ষেপের প্রস্তুতি
ভোট দিতে হবে বিলের পক্ষে, লোকসভায় হুইপ জারি বিজেপির, মহিলা সংরক্ষণ বিল ও আসন পুনর্বিন্যাস নিয়ে বড় পদক্ষেপের প্রস্তুতি
MK Stalin: ডিলিমিটেশন বিল: I.N.D.I.A শিবিরকে খালিহাতে ফেরালেন এমকে স্ট্যালিন, বললেন, 'উপায় নেই'
ডিলিমিটেশন বিল: I.N.D.I.A শিবিরকে খালিহাতে ফেরালেন এমকে স্ট্যালিন, বললেন, 'উপায় নেই'
Delimitation Bill: কংগ্রেস সাংসদকে বিদেশ থেকে ফিরতে বাধা? ডিলিমিটেশন বিল নিয়ে ভোটাভুটি থেকে বিরত রাখার চেষ্টা? অভিযোগ ছেলের
কংগ্রেস সাংসদকে বিদেশ থেকে ফিরতে বাধা? ডিলিমিটেশন বিল নিয়ে ভোটাভুটি থেকে বিরত রাখার চেষ্টা? অভিযোগ ছেলের

ভিডিও

NCPI News:
Mamata Banerjee:
Delimitation Bill 2026 |
Delimitation Bill 2026 |
Islampur News : NCPI-এর দখলে পঞ্চায়েত, জমা পড়ল অনাস্থা, কার্যত একজোট তৃণমূল, বিজেপি ও নির্দল

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Delimitation Bill: কংগ্রেস সাংসদকে বিদেশ থেকে ফিরতে বাধা? ডিলিমিটেশন বিল নিয়ে ভোটাভুটি থেকে বিরত রাখার চেষ্টা? অভিযোগ ছেলের
কংগ্রেস সাংসদকে বিদেশ থেকে ফিরতে বাধা? ডিলিমিটেশন বিল নিয়ে ভোটাভুটি থেকে বিরত রাখার চেষ্টা? অভিযোগ ছেলের
Netflix India: ভারতে মুক্তি পাবে না ফাওয়াদ-মাহিরার ওয়েবসিরিজ, পাকিস্তানি ড্রামা নিয়ে বিতর্কের জেরে সিদ্ধান্ত নেটফ্লিক্সের
ভারতে মুক্তি পাবে না ফাওয়াদ-মাহিরার ওয়েবসিরিজ, পাকিস্তানি ড্রামা নিয়ে বিতর্কের জেরে সিদ্ধান্ত নেটফ্লিক্সের
Realme Phones: ভারতে আসছে রিয়েলমি ১৭ আলট্রা, ৯০০০ এমএএইচ ব্যাটারি, ২০০ মেগাপিক্সেলের ক্যামেরা, আর কী কী থাকবে
ভারতে আসছে রিয়েলমি ১৭ আলট্রা, ৯০০০ এমএএইচ ব্যাটারি, ২০০ মেগাপিক্সেলের ক্যামেরা, আর কী কী থাকবে
Abhishek Banerjee:
"২০ জন NCPI-র সাংসদ যাতে ভোট দিতে না পারেন..", এবার লোকসভার স্পিকারকে চিঠি অভিষেকের
Daily Astrology : সরে যাবে বাধা, টাকা হাতে আসবে, কাল বিশেষ যোগে প্রাপ্তি যোগ এই ৩ রাশির
সরে যাবে বাধা, টাকা হাতে আসবে, কাল বিশেষ যোগে প্রাপ্তি যোগ এই ৩ রাশির
Deepak Qazir Kejriwal: হেনস্থার শিকার ছোটপর্দার বর্ষীয়ান অভিনেতা? ঘুষি, লাথি মারার অভিযোগ
হেনস্থার শিকার ছোটপর্দার বর্ষীয়ান অভিনেতা? ঘুষি, লাথি মারার অভিযোগ
Weekly Horoscope : চাকরির যোগ, খুলবে আয়ের একাধিক পথ ! এই সপ্তাহে জীবন বদলে যাবে এই সব রাশির, পড়ুন সাপ্তাহিক রাশিফল
চাকরির যোগ, খুলবে আয়ের একাধিক পথ ! এই সপ্তাহে জীবন বদলে যাবে এই সব রাশির, পড়ুন সাপ্তাহিক রাশিফল
Jammu And Kashmir News: নিয়ন্ত্রণরেখা বরাবর অনুপ্রবেশের চেষ্টা রুখল ভারতীয় সেনাবাহিনী, গ্রেফতার পাকিস্তানের এক নাগরিক
নিয়ন্ত্রণরেখা বরাবর অনুপ্রবেশের চেষ্টা রুখল ভারতীয় সেনাবাহিনী, গ্রেফতার পাকিস্তানের এক নাগরিক
Embed widget