এক্সপ্লোর

উত্তরপ্রদেশের কাসগঞ্জে জাতপাতের গণ্ডি ভেঙে ঘোড়ায় টানা গাড়িতে বিয়ে করতে এলেন দলিত বর

কাসগঞ্জ: ঘোড়ায় টানা গাড়িতে বর যখন বিয়ে করতে চলেছেন তখন তটস্থ সেখানে মোতায়েন প্রায় ১০০ পুলিশকর্মী। আসলে এ তো শুধু বরের যাত্রা নয়, দীর্ঘদিনের বৈষম্যমূলক প্রথা ভাঙার লড়াই। জাতপাতের গণ্ডি ভেঙে ২৮ বছরের দলিত যুবক বিয়ে করতে এলেন ঘোড়ার গাড়ি চড়ে। এটা এক কথায় ‘ঐতিহাসিক’ ঘটনা। আসলে উত্তরপ্রদেশের কাসগঞ্জ জেলার নিজামপুর গ্রামে দলিতরা ঘোড়ার গাড়িতে চড়ে বিয়ে করতে যাবে, এমন কথা কিছুদিন আগে পর্যন্তও কেউ বিশ্বাস করতে পারতেন না। বাধার মুখে পড়তে হবে আশঙ্কা করে হাতরাস জেলার বর সঞ্জয় জাতব আগেই নিরাপত্তা চেয়ে এলাহাবাদ হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন। আদালত তাঁকে পুলিশের কাছে যেতে বলেছিল। গত রবিবার বিয়ের আসরে বসে জাতবের ভাবী স্ত্রী টিভি চ্যানেলে দেখলেন তাঁর বরের আসার লাইভ দৃশ্য। বরযাত্রীদের সঙ্গে নিরাপত্তার জন্য মোতায়েন ছিল অনেক পুলিশ। জানা গেছে, ওই  উচ্চবর্ণের বাসিন্দারা কোনও দলিত বরের বিয়ের আসরে ঘোড়ায় চড়ে আসার ঘটনা মেনে নিতে রাজি ছিলেন না। জাতব জেলা প্রশাসনের কাছে নিরাপত্তা চেয়ে আর্জি জানিয়েছিলেন। কাসগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার পবিত্র মোহন ত্রিপাঠী অবশ্য বলেছেন, এই বিয়েতে বাধার অন্য একটা কারণ ছিল। তিনি বলেছেন, জাতব গত ৩০ এপ্রিল নিজামপুরের শীতলকে বিয়ে করতে চেয়েছিলেনন। কিন্তু ওই সময় শীতল নাবালিকা ছিলেন। তাই বিয়ের অনুমতি দেওয়া হয়নি। দলিত বরকে ঘোড়ায় চড়ে বিয়ে করতে আসতে উচ্চবর্ণের লোকজনের আপত্তি ছিল বলে যে খবর ছড়িয়েছে তা সঠিক নয়। এখন কনে প্রাপ্তবয়স্ক। সেজন্য বিয়ের অনুমতি দেওয়া হয়েছে। পুলিশ আধিকারিক জানিয়েছেন, জাতবের সঙ্গে প্রায় ১৫০ বরযাত্রী এসেছিলেন। বর ও অতিথির মনে যাতে কোনও ভয় না থাকে, সেজন্য বিয়ের শোভাযাত্রায় পুলিশ মোতায়েন করা হয়েছিল। গ্রামের উচ্চবরণের কেউই বারাত-এর বিরোধিতা করেননি। অতিরিক্ত এসপি বলেছেন, তিনি নিজেও সেখানে ছিলেন। তিনি আরও বলেছেন, কনের পরিবারকেও পুলিশ নিরাপত্তা দেওয়া হয় এবং গ্রামে বাহিনী মোতায়েন করা হয়। গ্রামের পরিস্থিতি  শান্তিপূর্ণ ছিল।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live : দেশদ্রোহিতার অভিযোগে আরশোলার ছবি নিয়ে পথে নামল বিজেপি, শিয়ালদা থেকে মিছিল
দেশদ্রোহিতার অভিযোগে আরশোলার ছবি নিয়ে পথে নামল বিজেপি, শিয়ালদা থেকে মিছিল
Abhishek Banerjee: সরকারি নিয়ম না মেনেই ১ দিনে ৫৩ হাজার করোনা পরীক্ষা ? এবার ভয়াবহ অভিযোগ অভিষেকের বিরুদ্ধে
Abhishek Banerjee: সরকারি নিয়ম না মেনেই ১ দিনে ৫৩ হাজার করোনা পরীক্ষা ? এবার ভয়াবহ অভিযোগ অভিষেকের বিরুদ্ধে
Ritabrata On Kalyan: “কল্যাণদা আসবেন..চা-সিঙ্গাড়া খাওয়াবো ”, নিমন্ত্রণ ঋতব্রতর, তৃণমূল সাংসদকে কেন নিজের অফিসে ডাকলেন বিরোধী দলনেতা ?
“কল্যাণদা আসবেন..চা-সিঙ্গাড়া খাওয়াবো ”, নিমন্ত্রণ ঋতব্রতর, তৃণমূল সাংসদকে কেন নিজের অফিসে ডাকলেন বিরোধী দলনেতা ?
Cockroach Janta Party : ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'

ভিডিও

Dharmatala Protest: ধর্মতলায় ধুন্ধুমারকাণ্ডে ধৃতদের মধ্যে ৫ জনকে নিয়ে পুনর্নির্মাণ
Priyanka Gandhi:
Parliament Session: লোকসভায় বিল পেশ করলেন কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিং
Dharmatala NEET Protest: মহম্মদ মইনুদ্দিনকে নিয়ে ধর্মতলায় পুলিশের পুনর্নির্মাণ
NCPI News: NCPI সাংসদরা এবার কি বিজেপিতে মিশে যাবেন?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cockroach Janta Party : ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
Bank holidays in August: SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
LPG New Rules : ১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
Cricket News: করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
CJP Punjab Protest: NEET-এর পর এবার পঞ্জাবে প্রশ্নফাঁসের অভিযোগ, আন্দোলনে নামতে পারে CJP
NEET-এর পর এবার পঞ্জাবে প্রশ্নফাঁসের অভিযোগ, আন্দোলনে নামতে পারে CJP
Tata Sierra EV: সিয়েরা ইভির QWD না RWD, পারফরম্যান্স, রেঞ্জ ও দামের হিসাব করলে কোন ভ্যারিয়েন্ট আপনার জন্য সেরা?
সিয়েরা ইভির QWD না RWD, পারফরম্যান্স, রেঞ্জ ও দামের হিসাব করলে কোন ভ্যারিয়েন্ট আপনার জন্য সেরা?
Jhandu Kumar: পোলিও কেড়ে নিয়েছিল হাঁটার ক্ষমতা, নাম নিয়ে চলত ঠাট্টা, দেশের হয়ে পদক জিতে জবাব ঝান্ডু কুমারের
পোলিও কেড়ে নিয়েছিল হাঁটার ক্ষমতা, নাম নিয়ে চলত ঠাট্টা, দেশের হয়ে পদক জিতে জবাব ঝান্ডু কুমারের
West Bengal Weather Update: ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি উত্তর থেকে দক্ষিণে, সপ্তাহের শেষ এবং শুরুতে ভাসবে কোন কোন জেলা
ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি উত্তর থেকে দক্ষিণে, সপ্তাহের শেষ এবং শুরুতে ভাসবে কোন কোন জেলা
Embed widget