এক্সপ্লোর

ডিফেন্স এক্সপো-র পোস্টারে পাক বায়ুসেনার জন্য তৈরি তুরস্কের কপ্টারের ছবি!

প্রথমদিনেই মোদি সরকারের অতি-সাধের এই এক্সপো ঘিরে তৈরি হল বিতর্ক। ছবিতে তুরস্কের তৈরি একটি দুই-আসন বিশিষ্ট ‘টি-১২৯’ অ্যাটাক হেলিকপ্টারকে দেখা গিয়েছে।কপ্টারটি ব্রিটিশ-ইতালীয় কপ্টার নির্মাণকারী সংস্থা অগুস্তা ওয়েস্টল্যান্ডের সঙ্গে যৌথ উদ্যোগে পাক বায়ুসেনার জন্য তৈরি করেছে তুরস্কের এরোস্পেস ইন্ডাসট্রিজ।

লখনউ: বুধবার শুরু হয়েছে ভারতের বৃহত্তম প্রতিরক্ষা মেলা ‘ডেফ এক্সপো-২০২০’। কিন্তু, প্রথমদিনেই মোদি সরকারের অতি-সাধের এই এক্সপো ঘিরে তৈরি হল বিতর্ক। অনুষ্ঠানস্থলের কাছে একটি দৈত্যকার পোস্টারে রয়েছে পাকিস্তানি বায়ুসেনার জন্য তৈরি সামরিক কপ্টারের ছবি, যা ঘিরে শুরু হয়েছে তুমুল চাপানউতোর। ছবিতে তুরস্কের তৈরি একটি দুই-আসন বিশিষ্ট ‘টি-১২৯’ অ্যাটাক হেলিকপ্টারকে দেখা গিয়েছে। ওই কপ্টারটি ব্রিটিশ-ইতালীয় কপ্টার নির্মাণকারী সংস্থা অগুস্তা ওয়েস্টল্যান্ডের সঙ্গে যৌথ উদ্যোগে পাক বায়ুসেনার জন্য তৈরি করেছে তুরস্কের এরোস্পেস ইন্ডাসট্রিজ। শুধু তাই নয়, ছবিতে তুরস্কের পতাকাও দেখা গিয়েছে। এবারের ডিফেন্স এক্সপোতে ‘মেক ইন ইন্ডিয়া’-র ওপর জোর দিচ্ছে কেন্দ্র। সেখানে এক্সপোর সরকারি পোস্টারে এই ভুল ছবির জন্য কেন্দ্র তথা রাজ্য সরকারের মুখ পুড়েছে বলে মনে করা হচ্ছে। এপ্রসঙ্গে এক কর্তা জানান, ওই পোস্টারের দায়িত্বে প্রতিরক্ষামন্ত্রক নয়, ছিল রাজ্য প্রশাসন। ফলত, ওই ভুলের ব্যাখ্যা তারাই দিতে পারবে।

এখানেই শেষ নয়। এক্সপোয় আসা বিদেশি অভ্যাগতদের জন্য নির্ধারিত তাঁবুতে চূড়ান্ত অব্যবস্থা লক্ষ্য করা গিয়েছে। কোথাও  অস্থায়ী বাথরুমের মেঝে থেকে বেরিয়ে রয়েছে পেরেক, তো কোথাও অমিল গরম জল। সূত্রের খবর, সর্বক্ষণ গরম জলের ব্যবস্থা করার কথা থাকলেও, দিনের সীমিত সময়ের জন্যই তা দেওয়া হচ্ছে। এমনকী, সেই নির্ধারিত সময়তেও বহুক্ষেত্রে গরম জল মিলছে না। প্রসঙ্গত, ডিফেন্স এক্সপোর জন্য হাজার খানেক বিদেশি অতিথি এসেছেন। লখনউতে এত হোটেলের ব্যবস্থা নেই। তাই শহরের উপকণ্ঠে একটি অস্থায়ী টেন্ট সিটি (তাঁবুর শহর) গড়েছে আদিত্যনাথ প্রশাসন। সেখানেই থাকছেন বিদেশি অভ্যাগতরা। দুবছর অন্তর হওয়া এই অনুষ্ঠানে এবার ১১তম সংস্করণ। এবারের এক্সপো-র থিম ‘ভারত: উদীয়মান প্রতিরক্ষা সরঞ্জাম প্রস্তুতকারী হাব’। ডেফ এক্সপো-২০২০ তে বিদেশি অভ্যাগতদের তালিকায় রয়েছেন ৩৫টি দেশের প্রতিরক্ষামন্ত্রী, ৫৪টি দেশের সামরিক প্রধান এবং বিশ্বের প্রথম সারির অস্ত্র প্রস্তুতকারী সংস্থার প্রতিনিধি ও শিল্পপতিরা। এক হাজারের বেশি দেশি-বিদেশি প্রতিষ্ঠান তাদের সম্ভার পেশ করতে চলেছে।

সেরা শিরোনাম

Fake MBBS Degree: একাদশ পাশ ডাক্তার ! জাল এমবিবিএস ও এমডি ডিগ্রি ব্যবহার করে হাসপাতালে চাকরি, ছিলেন স্ত্রীরোগ বিশেষজ্ঞও
একাদশ পাশ ডাক্তার ! জাল এমবিবিএস ও এমডি ডিগ্রি ব্যবহার করে হাসপাতালে চাকরি, ছিলেন স্ত্রীরোগ বিশেষজ্ঞও
Karnataka News : মুখ্যমন্ত্রী শিবকুমারের বাসভবন, কনভয় ও বিধান সৌধে বোমা হামলার হুমকির অভিযোগ, গ্রেফতার যুবক
মুখ্যমন্ত্রী শিবকুমারের বাসভবন, কনভয় ও বিধান সৌধে বোমা হামলার হুমকির অভিযোগ, গ্রেফতার যুবক
AI News : 'কোভিডের থেকেও বড় বিপর্যয় আসতে পারে ২০২৭-এ', ২০৩০-এর আগেই মানবজাতির অবলুপ্ত হয়ে যাওয়ার আশঙ্কা গবেষকের
'কোভিডের থেকেও বড় বিপর্যয় আসতে পারে ২০২৭-এ', ২০৩০-এর আগেই মানবজাতির অবলুপ্ত হয়ে যাওয়ার আশঙ্কা গবেষকের
Suvendu Adhikari: কমদামে ওষুধ দিতে খোলা হবে ১০০টি অমৃত সেন্টার, বড় ঘোষণা শুভেন্দু অধিকারীর
কমদামে ওষুধ দিতে খোলা হবে ১০০টি অমৃত সেন্টার, বড় ঘোষণা শুভেন্দু অধিকারীর

ভিডিও

Voter List | রাজ্যের খসড়া ভোটার তালিকা প্রকাশের দিন ঘোষণা । নাম না থাকলে কী করবেন?
Shatabdi Roy| 'আগের সরকার জমি দেয়নি বলেই,উন্নয়নের কাজ হয়নি', বিরাট অভিযোগ তৃণমূলত্যাগী শতাব্দী রায়ের
Doctors Rally: বউবাজার থানার খুব কাছে এসে পৌঁছল মিছিল, থানার সামনে পুলিশের ব্যারিকেড | ABP Ananda
Sajal Ghosh| চিকিৎসকদের প্রতিবাদ মিছিলে 'না'। ডিউটির সময়ে চেয়েছেন কি না হয়তো দেখা হচ্ছে: সজল ঘোষ
Kunal Ghosh | 'এবার ভোট লুঠ হল, গণতন্ত্রের কথা বলছেন?' মুখ্যমন্ত্রীর সংবিধান-মন্তব্যের পাল্টা কুণাল

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Astrology: আজ বিকাল ৩:০৮ থেকে শুভ সময় শুরু, জীবন বদলে যাচ্ছে এই সব রাশির ! 'সোনায়' মুড়বে ভাগ্য
আজ বিকাল ৩:০৮ থেকে শুভ সময় শুরু, জীবন বদলে যাচ্ছে এই সব রাশির ! 'সোনায়' মুড়বে ভাগ্য
ভয়ঙ্কর চক্র, শতাধিক মানুষকে বিদেশ থেকে ডেকে PG-তে আটক, দুষ্কর্ম করানো হত, না শুনলেই মার ; পাসপোর্ট-ফোনও কেড়ে নেওয়া হয়েছিল
ভয়ঙ্কর চক্র, শতাধিক মানুষকে বিদেশ থেকে ডেকে PG-তে আটক, দুষ্কর্ম করানো হত, না শুনলেই মার ; পাসপোর্ট-ফোনও কেড়ে নেওয়া হয়েছিল
Kolkata News : গলায় স্টেথো, হাতে জাতীয় পতাকা, ফের একবার রাজপথে মিছিল চিকিৎসকদের
গলায় স্টেথো, হাতে জাতীয় পতাকা, ফের একবার রাজপথে মিছিল চিকিৎসকদের
Howrah News : SIR-এর তথ্য সন্ধানে এবার দুয়ারে পৌঁছে গেল পুলিশ, 'কী করে ভরসা করব ?'
SIR-এর তথ্য সন্ধানে এবার দুয়ারে পৌঁছে গেল পুলিশ, 'কী করে ভরসা করব ?'
Weather Update: বাতাসে হিমেল পরশ, সপ্তাহান্তে তাপমাত্রা আরও নামতে পারে? কী বলছে IMD
বাতাসে হিমেল পরশ, সপ্তাহান্তে তাপমাত্রা আরও নামতে পারে? কী বলছে IMD
BJP MLA Manab Guha: 'খেলা হবে বলে যাঁরা উত্তেজনা ছড়াচ্ছেন, তাঁদের পালিশ হবে', হুঁশিয়ারি বিজেপি বিধায়ক মানব গুহর
'খেলা হবে বলে যাঁরা উত্তেজনা ছড়াচ্ছেন, তাঁদের পালিশ হবে', হুঁশিয়ারি বিজেপি বিধায়ক মানব গুহর
Celebrity Divorce: দাম্পত্যে ইতি, ডিভোর্সের আবেদন জানালেন নায়িকা, বললেন, ‘ভালবাসা শরীরসর্বস্ব নয়’
দাম্পত্যে ইতি, ডিভোর্সের আবেদন জানালেন নায়িকা, বললেন, ‘ভালবাসা শরীরসর্বস্ব নয়’
China-Bangladesh Relations: সাগরে বাজেয়াপ্ত রাসায়নিক ভর্তি জাহাজ, ৪০৫ টন সোডিয়াম পারক্লোরেট, লক্ষ লক্ষ সিমকার্ড উদ্ধার, চিন থেকে বাংলাদেশ যাচ্ছিল
সাগরে বাজেয়াপ্ত রাসায়নিক ভর্তি জাহাজ, ৪০৫ টন সোডিয়াম পারক্লোরেট, লক্ষ লক্ষ সিমকার্ড উদ্ধার, চিন থেকে বাংলাদেশ যাচ্ছিল
Embed widget