এক্সপ্লোর

Delhi Air Pollution: দিল্লিতে 'মারাত্মক' বায়ুদূষণ, বন্ধ হচ্ছে স্কুল, যানবাহন চলাচলে তুমুল কড়াকড়ি

Delhi Air Pollution: দিল্লি এনসিআর- এ বর্তমানের আবহাওয়া অনুকূল নয়। এই প্রতিকূল পরিস্থিতিতে আরও বাড়ছে বায়ুদূষণের মাত্রা। ক্রমশ খারাপ হচ্ছে বাতাসের গুণমান।

দিল্লি: রাজধানী শহর দিল্লিতে ক্রমশ বাড়ছে দূষণের মাত্রা। বাতাসের গুণমান আরও খারাপ হচ্ছে প্রতিনিয়ত। এই অবস্থায় দিল্লিতে নিয়মের কড়াকড়ি করল প্রশাসন। এয়ার কোয়ালিটি ম্যানেজমেন্ট কমিশন রবিবার Graded Response Action Plan- এর চতুর্থ পর্যায়ের আওতায় থাকা যাবতীয় পদক্ষেপ লাগু করার আহ্বান জানিয়েছে। সোমবার থেকে দিল্লি এনসিআর- এ চালু হবে এইসব নিয়ম। বায়ুদূষণের নিরিখে দিল্লি বরাবরই প্রথম সারিতে থাকে। এবছরও তার অন্যথা হয়নি। ক্রমশ খারাপ হচ্ছে বাতাসের গুণমান। আর তা নিয়ন্ত্রণে রাখতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। প্রসঙ্গত উল্লেখ্য, Graded Response Action Plan চালু করা হয় 'Severe+'Air Quality থাকা এলাকায়। বর্তমানে তা পরিলক্ষিত হয়েছে দিল্লি এনসিআর- এ। 

দিল্লি এনসিআর- এ বর্তমানের আবহাওয়া অনুকূল নয়। এই প্রতিকূল পরিস্থিতিতে আরও বাড়ছে বায়ুদূষণের মাত্রা। তার পরিপ্রেক্ষিতেই একটি জরুরি বৈঠকের আয়োজন করেছিল Graded Response Action Plan- এর বিভিন্ন কাজকর্ম করার একটি সাব-কমিটি। এই বৈঠকের পরেই সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে সোমবার থেকে দিল্লি এনসিআর- এ Graded Response Action Plan- এর বিভিন্ন পরিকল্পনা চালু করা হবে বায়ুদূষণের মাত্রা কমানোর জন্য। রবিবার ১৭ নভেম্বর দিল্লির দৈনিক গড় এয়ার কোয়ালিটি ইনডেক্স বিকেল ৪টের সময় ছিল ৪৪১। কেন্দ্রীয় দূষণ নিয়ন্ত্র বোর্ডের দৈনিক এয়ার কোয়ালিটি ইনডেক্স বুলেটিনে এই তথ্য প্রকাশিত হয়েছে। এরপর সন্ধে ৭টার সময় ওই মাত্রা বেড়ে হয়েছে ৪৫৭।

সার্বিক বায়ুদূষণের মাত্রা নিরীক্ষণের পাশাপাশি আবহাওয়ার পরিস্থিতিও নজরে রাখা হচ্ছে। কারণ সময় যত এগোচ্ছে আবহাওয়ার কারণে এয়ার কোয়ালিটি ইনডেক্সের মাত্রা আরও বৃদ্ধি পাচ্ছে। দিল্লির নিরিখে ৪৫০- এর উপরে এয়ার কোয়ালিটি ইনডেক্স সেই এলাকাকে সিভিয়ার প্লাস এয়ার কোয়ালিটির অন্তর্ভুক্ত করা হয়। এক্ষেত্রে সেই তালিকাভুক্ত হয়েছে দিল্লি এনসিআর। আর তাই ১৮ নভেম্বর সকাল ৮টা থেকে চালু হতে চলেছে বেশ কিছু নতুন নিয়ম। 

এবার দেখে নেওয়া যাক কী কী পদক্ষেপ নেওয়া হবে 

  • ট্রাকের প্রবেশে নিষেধাজ্ঞা জারি হবে ১৮ নভেম্বর সকাল ৮টা থেকে। শুধুমাত্র যে সমস্ত ট্রাক প্রয়োজনীয় দ্রব্যাদি নিয়ে আসবে বা জরুরি পরিষেবায় পৌঁছে দেওয়ার জিনিস থাকবে সেইসব ট্রাক প্রবেশ করতে পারবে। তবে সমস্ত সমস্ত LNG/CNG/ইলেকট্রিক/BS-VI ডিজেল ট্রাককে দিল্লিতে প্রবেশের অনুমতি দেওয়া হবে। 
  • দিল্লির বাইরে রেজিস্টার হওয়া লাইট কমার্শিয়াল ভেহিকেলগুলিকে দিল্লিতে প্রবেশের অনুমতি দেওয়া হবে। কেবলমাত্র ইলেকট্রিক ভেহিকেল, সিএনজি, BS-VI ডিজেল যান দিল্লিতে ঢুকতে পারবে। তবে এসেন্সিয়াল কমোডিটি মানে প্রয়োজনীয় দ্রব্য নিয়ে আসা যানবাহন এবং যেসব যানের মাধ্যমে এসেন্সিয়াল সার্ভিস দেওয়া হয়, সেগুলির ক্ষেত্রে ছাড় থাকবে। 
  • দিল্লিতে রেজিস্টার হওয়া BS-IV এবং তার নীচের স্তরে থাকা ডিজেল চালিত মাঝারি পণ্যবাহী যান বা মিডিয়াম গুডস ভেহিকেল (MGV) এবং ভারী পণ্যবাহী যান বা হেভি গুডস ভেহিকেল (HGVs) চালানোর উপর কঠোর নিষেধাজ্ঞা কার্যকর করা হবে। ছাড় থাকবে এসেন্সিয়াল কমোডিটি বহন করা এবং এসেন্সিয়াল সার্ভিস দেওয়া যানবাহনের ক্ষেত্রে। 
  • এনসিআর রাজ্য সরকার এবং Government of National Capital Territory of Delhi ষষ্ঠ থেকে নবম শ্রেণি এবং একাদশ শ্রেণির স্কুলে গিয়ে পঠনপাঠন বন্ধের সিদ্ধান্ত নিতে পারে। তবে অনলাইনে চালু থাকবে ক্লাস।
  • এর পাশাপাশি পাবলিক, মিউনিসিপাল এবং বেসরকারি অফিসে ৫০ শতাংশ ক্ষমতা নিয়ে কাজ করার কথা বলা হয়েছে। বাকি কাজের ক্ষেত্রে ওয়ার্ক ফ্রম হোমের অপশন বেছে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। 

এছাড়াও জরুরি পরিস্থিতিতে স্কুল, কলেজ, অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠান এবং জরুরি পরিষেবায় যুক্ত নয় এমন ব্যবসায়িক কাজকর্ম বন্ধের সিদ্ধান্ত নিতে পারে রাজ্য সরকার। এর পাশাপাশি দিল্লির পরিচিত ট্র্যাফিক নিয়ম, জোড়-বিজোড় রেজিস্ট্রেশন সংখ্যার যানবাহন চালানোর ব্যবস্থাও লাগু হতে পারে। শিশু এবং বৃদ্ধ বিশেষ করে যাঁদের শ্বাসের সমস্যা রয়েছে কিংবা শ্বাস-প্রশ্বাস নেওয়া সংক্রান্ত কোনও অসুখ রয়েছে বা ক্রনিক রোগ রয়েছে তাঁদের যতটা কম সম্ভব বাড়ির ভিতরে থাকার পরামর্শই দেওয়া হয়েছে। 

তথ্যসূত্র- আইএএনএস 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

UPI Transactions : UPI ব্যবহার করতে কি টাকা দিতে হবে ? যা জানিয়ে দিল কেন্দ্র...
UPI Transactions : UPI ব্যবহার করতে কি টাকা দিতে হবে ? যা জানিয়ে দিল কেন্দ্র...
West Bengal News Live: রাজ্যে আসছে বিড়লা গোষ্ঠী, ঘোষণা বিজেপি রাজ্য সভাপতির, লাইভ আপডেট
রাজ্যে আসছে বিড়লা গোষ্ঠী, ঘোষণা বিজেপি রাজ্য সভাপতির, লাইভ আপডেট
Bangladesh News : বাংলাদেশে ফেরার 'শপথ' হাসিনার, বড় আহ্বান শাসকদল BNP-র সাংসদের
বাংলাদেশে ফেরার 'শপথ' হাসিনার, বড় আহ্বান শাসকদল BNP-র সাংসদের
ABP Ananda Top 10,8 August 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Evening
ABP Ananda Top 10,8 August 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Evening

ভিডিও

Katwa Extortion: এবার কাটোয়ায় তোলাবাজির চাঞ্চল্যকর অভিযোগ
Islampur Shootout: ইসলামপুরে শ্যুটআউট, দুষ্কৃতীদের গুলিতে জখম স্কুল শিক্ষক
Sumit Roy: আজ হাজিরার নোটিশের পরই ভবানী ভবনে অভিষেকের আপ্ত সহায়ক
Go Everywhere | গো এভরিহোয়ার ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের উদ্যোগে গেট-টুগেদার | ABP ANANDA LIVE
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২(০৭.০৮.২৬):বিদ্রোহী TMC-র সঙ্গে নেতাদের ঘনিষ্ঠতায় ক্ষোভ BJP-র অন্দরমহলে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Pentagon UFO Files: রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
Rain Waterlogging : টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
Viral News: পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
Raghav Chadha Meets Narendra Modi: বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
Gold Price Today: একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
IRCTC News: জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
Inflation News: জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
Embed widget