এক্সপ্লোর

Delhi Blast: দিল্লি বিস্ফোরণকাণ্ডের মূল চাঁই লুকিয়ে আফগানিস্তানে ! সঙ্গে আর কে কে? গোয়েন্দাদের হাতে ভয়ঙ্কর তথ্য

দিল্লি বিস্ফোরণকাণ্ডের মূল চাঁই লুকিয়ে আফগানিস্তানে ! চিকিৎসক মুজফফর রাথরই ডক্টর মডিউলের মাথা বলে খবর গোয়েন্দাদের কাছে।

নয়াদিল্লি: দিল্লি বিস্ফোরণকাণ্ডের পেছনের রহস্য পেঁয়াজের খোলার মতো খুলছে। প্রতিদিনই বেরিয়ে আসছে চাঞ্চল্যকর তথ্য। ৫ দিনের মাথায় ডক্টর মডিউল নিয়ে চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে।  জানা গিয়েছে, দিল্লি বিস্ফোরণকাণ্ডের মূল চাঁই লুকিয়ে আফগানিস্তানে ! চিকিৎসক মুজফফর রাথরই ডক্টর মডিউলের মাথা বলে খবর গোয়েন্দাদের কাছে।

তদন্তে চাঞ্চল্যকর তথ্য উঠে আসছে। গোয়েন্দারা বিভিন্ন বিন্দু মিলিয়ে যে ছক খুঁজে পাচ্ছেন , তা হাড়হিম করা। ভারতে বিস্ফোরণ ঘটানোর আগেই সম্ভবত আফগানিস্তানে গা ঢাকা দিয়েছে স্ফোরণকাণ্ডের মূল চাঁই  মুজফফর রাথর। যাতে কোনওভাবেই ভারতের গোয়েন্দা-পুলিশ তার কেশাগ্র স্পর্শ করতে না পারে, তাই বড় ফন্দি এঁটেছিল সে। গোয়েন্দাদের ধারণা, গত ২২ অগাস্ট দুবাই হয়ে আফগানিস্তানে চলে যায় মুজফফর। গোয়েন্দাদের সন্দেহ বিস্ফোরণকাণ্ডের এই মাস্টারমাইন্ড  আফগানিস্তানের হেলমন্দ বা কুনার প্রদেশে গা ঢাকা দিয়ে থাকতে পারে । 

দিল্লিতে হামলার আগে ফরিদাবাদ থেকে ধরা পড়ে ডক্টর গ্যাংয়ের আরেক সদস্য আদিল। এই আদিলেরই ভাই মুজফফর। আত্মঘাতী জঙ্গি হামলার ট্রেনিং নিতে আগেই আফগানিস্তানে গিয়েছিল মুজফফর। খবর সূত্র মারফৎ।  দিল্লি বিস্ফোরণ কাণ্ডে ইতিমধ্যেই নাম জড়িয়েছে পাকিস্তানের জঙ্গি সংগঠন জইশ-ই-মহম্মদ প্রধান মাসুদ আজহারের বোনের। জানা গিয়েছে,  সাদিয়া আজহারের স্বামী পহেলগাঁও হামলার পর ভারতের যোগ্য প্রত্যাঘাতে খতম হয়। মাসুদের পরিবারের আরও কয়েক জন সদস্যেরও প্রাণ যায় বলে খবর পাওয়া যায়। তারপর থেকেই নাকি একেরবারে  জইশের মহিলা শাখা, ‘Jamal-ul-Muminat’ শুরু করে দেয় মাসুদ। বোন সাদিয়াকে সেখানে মাথায় বসিয়ে দেয়। এই জইশ কমান্ডার মাসুদ আজহারের ভাইয়ের নির্দেশেই আফগানিস্তানে যায় মুজফফর। বিস্ফোরণকাণ্ডের সঙ্গে জড়িত ৩ পাক হ্যান্ডলারও এখন সেখানেই গা-ঢাকা দিয়েছে।   

এরই মধ্যে ভারতীয় গোয়েন্দারা নজরে রেখেছে আল ফালহা বিশ্ববিদ্যালয়কে। কারণ, দিল্লি বিস্ফোরণকাণ্ডের সঙ্গে যুক্ত ডাক্তারা প্রায় সকলেই এই বিশ্ববিদ্যালয়ের সঙ্গে যুক্ত। এই সূত্রে প্রায় ৫২ জনকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। NIA আটক করেছে বাংলার এক ডাক্তারকেও। উত্তর দিনাজপুরের ডালখোলা থেকে চিকিৎসককে আটক করেছে গোয়েন্দা আধিকারিকরা। ধৃতের নাম জানিসর আলম ওরফে জিগর। ২০২৪-এ ফরিদাবাদের আল ফালহা বিশ্ববিদ্যালয় থেকে MBBS পাস করে জিগর। এরপর MD করতে চন্ডীগড় গিয়েছিল জিগর। চলতি মাসেই বাড়িতে আসে সে। দিল্লি বিস্ফোরণ নিয়ে জিজ্ঞাসাবাদের জন্য চিকিৎসককে আটক করেছে NIA। ফরিদাবাদের আল ফালহা বিশ্ববিদ্যালয় থেকে উত্তীর্ণ একাধিক ডাক্তারকেই গ্রেফতার করা হয়েছে। 

 

সেরা শিরোনাম

JNU Molestation Case: JNU-এ যৌন হেনস্থার অভিযোগ কংগ্রেস সাংসদের বিরুদ্ধে, অভিযুক্তকে সাসপেন্ডের দাবিতে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ BJP-র মহিলা সাংসদদের
JNU-এ যৌন হেনস্থার অভিযোগ কংগ্রেস সাংসদের বিরুদ্ধে, অভিযুক্তকে সাসপেন্ডের দাবিতে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ BJP-র মহিলা সাংসদদের
Calcutta High Court: বামেদের বুকস্টল দেওয়ার অনুমতি নিয়ে, রাজ্য়কে অবস্থান স্পষ্ট করতে বলল হাইকোর্ট,
বামেদের বুকস্টল দেওয়ার অনুমতি নিয়ে, রাজ্য়কে অবস্থান স্পষ্ট করতে বলল হাইকোর্ট, "ওঁনারা বই বিক্রি করতে চান, খাবার না.."
Ganga Boat Capsizes : ভয়াবহ, গঙ্গায় উল্টে গেল যাত্রীবাহী নৌকা, দুর্ঘটনায় অন্তত ১১ জনের মৃত্যু বিহারে ; অধিকাংশই নাবালক
ভয়াবহ, গঙ্গায় উল্টে গেল যাত্রীবাহী নৌকা, দুর্ঘটনায় অন্তত ১১ জনের মৃত্যু বিহারে ; অধিকাংশই নাবালক
News Live Blog: ভোটচুরির অভিযোগে জ্ঞানেশ কুমারের ইস্তফার দাবিতে এককাট্টা বিরোধীরা, রাহুল-প্রিয়ঙ্কার সঙ্গে একই সারিতে নেহা বোরা
ভোটচুরির অভিযোগে জ্ঞানেশ কুমারের ইস্তফার দাবিতে এককাট্টা বিরোধীরা, রাহুল-প্রিয়ঙ্কার সঙ্গে একই সারিতে নেহা বোরা

ভিডিও

Hangla Hesel: ১০০টি আবাসনে ঘুরে ঘুরে ভোগের স্বাদ চেখে দেখবে টিম 'হ্য়াংলা হেঁশেল'
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.১০.২৬) পর্ব ২ : জ্ঞানেশের অপসারণ ইস্যুতে আরও এককাট্টা বিরোধীরা | ABP Ananda
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.১০.২৬)পর্ব ১: জ্ঞানেশের বিরুদ্ধে মামলা দায়ের রাহুলের, ২৭ অক্টোবর একসঙ্গে সব মামলার শুনানি
Suvendu Adhikari:
Kunal Ghosh: কুণাল ঘোষকে নিরাপত্তা দেওয়ার জন্য কলকাতার পুলিশ কমিশনারকে নির্দেশ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
BJP News: তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
Gosaba Panic: পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
Weather Update: ১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
Gold Price Today: পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
UPI Charges: ১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
Durga Puja 2026: মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
Roller Coaster Accident: রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
Alipurduar News: মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
Embed widget