এক্সপ্লোর

Delhi Blast:দিল্লি বিস্ফোরণ কাণ্ডে হারিয়েছেন নাতিকে ! 'চাকরি হারিয়েছিল, পার্টটাইম গাড়ি চালাত...রাতে হঠাৎ ফোন এল', ভয়াবহ অভিজ্ঞতা মৃতের আত্মীয়র

Delhi Blast Update:দিল্লির লালকেল্লার কাছে বিস্ফোরণে একাধিক জনের মৃত্য়ু হয়েছে, ভয়াবহ অভিজ্ঞতা মৃতের আত্মীয়র

নয়াদিল্লি : দিল্লির লালকেল্লার কাছে বিস্ফোরণে একাধিক জনের মৃত্য়ু হয়েছে। লালকেল্লার বিস্ফোরণ কি নাশকতা? সূত্রের দাবি, প্রাথমিক তদন্তে এমনটাই অনুমান তদন্তকারীদের। ইতিমধ্যেই এএনআই সংবাদ সংস্থাকে প্রতিক্রিয়া দিয়েছেন মৃতের আত্মীয়রা।

আরও পড়ুন, দিল্লি বিস্ফোরণ কাণ্ডে ঘটনাস্থল থেকে নমুনা পাঠানো হল ল্যাবে, কী বলছেন FLS অফিসার ?

প্রশ্ন: কে ছিল আপনার ?

মৃতের আত্মীয় : আমার ভাইপো

প্রশ্ন: উনি কি ওখানেই কাজ করতেন ? 

মৃতের আত্মীয় : হ্য়াঁ, উনি ওখানেই কাজ করতেন। পরিবার গ্রামে থাকে।

প্রশ্ন: আপনি কী করে জানলেন ?

মৃতের আত্মীয় : ঘরে পৌঁছয়নি, ফোন মেলেনি, তারপর রাতে হঠাৎ কেউ একজন ফোন তুলল, বলল এখানে আসুন, এমারজেন্সি আছে। তারপর ওখানে সনাক্ত করার জন্য কথোপকথন হয়। কিন্তু এত সহজেই তো ঢুকতে দেয়নি ওখানে..তারপর রাত ১২ টা বাজে, ভিতরে ঢুকতে দেয়, সনাক্ত করার জন্য।

অপরদিকে, অপর একজন জানান, তিনিও প্রিয়জনকে হারিয়েছেন। নাতি ছিল তার।

প্রশ্ন: মৃত্যু হয়েছে যার, কে ছিল আপনার ?

মৃতের আত্মীয় : নাতি ছিল আমার। ও প্রাইভেট কোম্পানিতে চাকরি করত। কিন্তু চাকরি হারিয়েছিল সম্প্রতি। তাই পার্টটাইম গাড়ি চালাত। 

প্রশ্ন: কীভাবে জানলেন ?

মৃতের আত্মীয় : আমি ঘরে ছিলাম। আমাকে কেউ একজন ফোন করে বলল, বোম ব্লাস্ট হয়ে গিয়েছে।

দিল্লিতে লালকেল্লার কাছে বিস্ফোরণ। NIA-র পাশাপাশি, বিস্ফোরণস্থলে পৌঁছেছে NSG-র কমান্ডোরা। এক প্রত্যক্ষদর্শীর দাবি, যে গাড়িতে বিস্ফোরণ হয়েছে, তাতে হরিয়ানার নম্বর প্লেট ছিল। দিল্লি-র পাশাপাশি কলকাতা-সহ একাধিক রাজ্যে জারি করা হয়েছে হাই অ্যালার্ট। সোমবারের সন্ধেয় তীব্র বিস্ফোরণে কেঁপে উঠল রাজধানী দিল্লি!লাল কেল্লা মেট্রো স্টেশনের সামনে বিস্ফোরণে, পুড়ে খাক হয়ে গেল একের পর এক গাড়ি। একাধিক মৃত্য়ু হয়েছে! বিস্ফোরণস্থলে পৌঁছয় এনএসজি-র কমান্ডোরা!তারা ঘটনাস্থল খতিয়ে দেখে। দিল্লি পুলিশ কমিশনার  সতীশ গোলচা বলেন, সন্ধে ৬.৫২-তে রেড লাইটে ধীর গতিতে একটা গাড়ি এসে দাঁড়ায়। তাতে বিস্ফোরণ ঘটে। গাড়িতে আরোহীরা ছিলেন। এই বিস্ফোরণে আশপাশের গাড়িগুলোরও ক্ষতি হয়। খবর পেয়ে দিল্লি পুলিশ, FSL, NIA, NSG তাদের টিম এসেছে। ঘটনা খতিয়ে দেখছে। বিস্ফোরণের তদন্ত চলছে।

 আত্মঘাতী বিস্ফোরণ? দিল্লির নিরাপত্তার দায়িত্বে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক। বিস্ফোরণের পর আহতদের দেখতে ঘটনাস্থলে পৌঁছন অমিত শাহ।কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী  অমিত শাহ বলেন, ট্রাফিক সিগন্য়ালে i 20 হুন্ডাই গাড়িতে একটি বিস্ফোরণ হয়। NSG ও NIA-এর টিম FSL এর সঙ্গে তদন্ত করছে। আশেপাশের এলাকার সমস্ত সিসিটিভি ক্য়ামেরা এবং বাকি সমস্ত জিনিসের তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। যে গাড়িতে বিস্ফোরণ ঘটে তাতে হরিয়ানার নম্বর প্লেট ছিল। প্রত্য়ক্ষদর্শী বলেন, পুলিশ এখানে কেউ ছিল না। বিস্ফোরণের পর দু'জন পুলিশ আসেন। গাড়ির নম্বর শুরুতে HR-26 ছিল। শেষে 7674 ছিল। চলন্ত গাড়ি, যেটাতে প্রথমে বিস্ফোরণ হয়েছিল।  একটা গাড়ি বিস্ফোরণের পর, সব CNG গাড়ি ছিল, CNG বিস্ফোরণ হতে থাকে, সেখান থেকেও মৃতদেহ বের করা হয়েছে।'

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live Updates: পুলিশের ওপর হামলা, তোলাবাজির অভিযোগে গ্রেফতার হাওড়ার তৃণমূল নেতা
পুলিশের ওপর হামলা, তোলাবাজির অভিযোগে গ্রেফতার হাওড়ার তৃণমূল নেতা
ABP Ananda Top 10,15 August 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Evening
ABP Ananda Top 10,15 August 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Evening
No Cooking Rice: রান্না ছাড়াই তৈরি ভাত! শুধু জলে ভিজিয়েই খাওয়া যায় এই আশ্চর্য চাল
রান্না ছাড়াই তৈরি ভাত! শুধু জলে ভিজিয়েই খাওয়া যায় এই আশ্চর্য চাল
PM Modi: এক কোটি যুবক যুবতীকে দেওয়া হবে AI প্রশিক্ষণ, কী পরিকল্পনা ? বড় ঘোষণা প্রধানমন্ত্রীর
এক কোটি যুবক যুবতীকে দেওয়া হবে AI প্রশিক্ষণ, কী পরিকল্পনা ? বড় ঘোষণা প্রধানমন্ত্রীর

ভিডিও

Terrorsit Arrest: পাক জঙ্গি সংগঠনের সঙ্গে জড়িত থাকার অভিযোগে গ্রেফতার পশ্চিমবঙ্গের যুবক
BJP Government: যারা অপরাধী তাঁদের সবার আমি ফাঁসি চাই। জেল হেফাজতে কিছু হবে না:রত্না দেবনাথ
Congress News: দিল্লিতে কংগ্রেস কার্যালয়ে 'বন্দে মাতরম' বিতর্ক | Vandemataram | BJP Government
Indonesia Earthquake: ভয়ঙ্কর ভূমিকম্পে কাঁপল ইন্দোনেশিয়া, রিখটার স্কেলে মাত্রা ৭.৭, নিহত অন্তত ৩৮
Dilip Ghosh On Mohua Moitra: ‘দম থাকলে বলুন জয় শ্রী রাম', মহুয়া মৈত্রর উদ্দেশে বললেন দিলীপ ঘোষ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Embed widget