এক্সপ্লোর

Delhi Blast: রাজধানীর কোনায় কোনায় তল্লাশি! বাদ নেই কোথাও, কাদের পাকড়াও করল পুলিশ?

 দিল্লি পুলিশ সূত্রে খবর, যে গাড়িতে প্রথম বিস্ফোরণ ঘটে সেই গাড়ির ছবি এসেছে সামনে। CC ফুটেজে ধরা পড়েছে পার্কিংয়ে ঢোকা ও বেরনোর ছবি। 


দিল্লিতে বিস্ফোরণ কাণ্ডে সামনে এল চাঞ্চল্যকর তথ্য । বিস্ফোরণ হওয়া i20 গাড়িতে ছিল একজনই! সিসিটিভি  ক্যামেরার ফুটেজে চিহ্নিত করা হয়েছে সন্দেহভাজনদের, খবর পুলিশ সূত্রে। দিল্লি পুলিশ এখন খতিয়ে দেখছে, তবে কি আত্মঘাতী গাড়ি বোমা বিস্ফোরণ ঘটেছে রাজধানীতে? খতিয়ে দেখছে দিল্লি পুলিশ।  দিল্লি পুলিশ সূত্রে খবর, যে গাড়িতে প্রথম বিস্ফোরণ ঘটে সেই গাড়ির ছবি এসেছে সামনে। CC ফুটেজে ধরা পড়েছে পার্কিংয়ে ঢোকা ও বেরনোর ছবি। 

পুলিশের দাবি, ওই i20 গাড়িতে ছিল একজনই। বিস্ফোরণের আগে ৩ ঘণ্টা পার্কিং লটে দাঁড়িয়েছিল  গাড়িটি। এরপর  সন্ধে ৬.৪৮ নাগাদ পার্কিং লট থেকে বেরোয় গাড়িটি।  সন্ধে ৬.৫২ য় সিগনালে পৌঁছতেই গাড়িটিতে বিস্ফোরণ ঘটে। কোথায় যাচ্ছিল গাড়িটি? শতাধিক CC ফুটেজ খতিয়ে দেখছে পুলিশ। 

বিস্ফোরণের পর, রাজধানীজুড়ে জারি করা হয়েছে উচ্চ সতর্কতা। গত রাত থেকেই দিল্লি পুলিশ, স্পেশাল সেল এবং ন্যাশনাল সিকিউরিটি গার্ডের সকলে সতর্ক রয়েছেন।  বিস্ফোরণের তথ্য পাওয়ার পরপরই, পুলিশ পাহাড়গঞ্জ, দরিয়াগঞ্জ, কনট প্লেস এবং আশেপাশের এলাকায় ব্যাপক তল্লাশি অভিযান শুরু করে।  এলাকার প্রায় সকল ছোট-বড় হোটেল, লজ এবং গেস্ট হাউসে তল্লাশি চালিয়েছে পুলিশ।  গত ৪৮ ঘন্টায় কারা রুম বুক করেছে তা নির্ধারণের জন্য প্রতিটি হোটেলের রেজিস্টার পর্যালোচনা করা হয়েছে। সন্দেহজনক গতিবিধি শনাক্ত করার জন্য সিসিটিভি ফুটেজও পরীক্ষা করা হচ্ছে। তদন্ত চলাকালীন, পুলিশ চার জন সন্দেহভাজনকে শনাক্ত করেছে। এই চারজনকে আটক করা হয়েছে এবং তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তবে, পুলিশ এখনও আনুষ্ঠানিকভাবে তাদের পরিচয় বা গ্রেফতারের কথা জানায়নি। 

দেশের সবথেকে হাই প্রোফাইল এলাকাগুলির মধ্যে অন্যতম লালকেল্লা। প্রতিদিনই নিরাপত্তার কড়াকড়ি এই দর্শনীয় ঐতিহ্যবাহী এলাকাজুড়ে।  অথচ রাজধানীর বুকে ভর সন্ধে বেলায় সেই লাল কেল্লার গেটের সামনে ভয়াবহ বিস্ফোরণ ঘটে গেল। ছিন্নভিন্ন হয়ে গেল একাধিক শরীর । গাড়িটি কি বিস্ফোরক নিয়ে কোথাও পালানোর চেষ্টা করছিল? নাকি একেবারে পরিকল্পনা করেই লালকেল্লা মেট্রোর সামনে জনবহুল স্থানে ঘটানো হয় বিস্ফোরণ, যাতে বহু প্রাণ শেষ হয়ে যায়? তদন্ত করছেন গোয়েন্দারা। 

শেষ পাওয়া সিসিটিভি অনুসারে, ওই সোমবার সন্ধ্যায় লাল কেল্লার কাছে বিস্ফোরণে হুন্ডাই আই২০ গাড়িটি দেখা যায়। সেই গাড়িটি তিন ঘন্টা ধরে লাল কেল্লার কাছে পার্কিং লটে পার্ক করা ছিল। তারপর বিকেল ৩ টে বেজে ১৯ মিনিটে পার্কিংয়ে প্রবেশ করে , সন্ধ্যা ৬:৪৮ মিনিটে বেরিয়ে যায় পার্কিং থেকে। এরপরই সেই ভয়াবহ ঘটনা। 

সেরা শিরোনাম

Mohan Bhagwat: পুজোর আগে তিনদিনের সফরে রাজ্যে এলেন আরএসএস প্রধান মোহন ভাগবত, কী কর্মসূচি রয়েছে তাঁর?
পুজোর আগে তিনদিনের সফরে রাজ্যে এলেন আরএসএস প্রধান মোহন ভাগবত, কী কর্মসূচি রয়েছে তাঁর?
Gyanesh Kumar Controversy: বাদ পড়েন দেশের প্রধান বিচারপতি, নির্বাচন কমিশনার বাছাই করেন কারা? কী বলছে নতুন আইন?
বাদ পড়েন দেশের প্রধান বিচারপতি, নির্বাচন কমিশনার বাছাই করেন কারা? কী বলছে নতুন আইন?
Congress on CEC: জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে আজ দেশজুড়ে প্রতিবাদ কর্মসূচি কংগ্রেসের
জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে আজ দেশজুড়ে প্রতিবাদ কর্মসূচি কংগ্রেসের
Success Story: ছেঁড়া শাড়ি পরেই খালি পায়ে ১৬০০ মিটার দৌড়, হোমগার্ডের চাকরি পেতে লড়াই ইটভাটার শ্রমিক কবিতার
ছেঁড়া শাড়ি পরেই খালি পায়ে ১৬০০ মিটার দৌড়, হোমগার্ডের চাকরি পেতে লড়াই ইটভাটার শ্রমিক কবিতার

ভিডিও

PM Narendra Modi Speech:
PM Narendra Modi Speech:
Barun Biswas | কবে মিলবে বিচার? অপেক্ষায় বরুণ বিশ্বাসের পরিবার
INDI Alliance Protest |
Gyanesh Kumar Row | জ্ঞানেশ কুমারের অপসারণ চেয়ে CJP-এর 'দিল্লি চলো' অভিযানে যোগ দেবে AISA-ও

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Donald Trump: 'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
Madan Mitra: মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
Astrology: 'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
SBI FD Rates : স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
West Bengal Government: পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
Weight Loss Drugs for Children: ১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
Abhishek Banerjee: ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
Gambhir on Agarkar: 'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
Embed widget