এক্সপ্লোর

Arvind Kejriwal: সুপ্রিম কোর্ট থেকে জামিন কেজরিওয়ালের, তবে জেল মুক্তি এখনই নয়..

Delhi CM Arvind Kejriwal Gets Interim Bail : সুপ্রিম কোর্ট থেকে জামিন পেলেন কেজরিওয়াল, সিবিআইয়ের দায়ের করা মামলায় জেলেই বন্দি থাকতে হবে দিল্লির মুখ্যমন্ত্রীকে..

নয়াদিল্লি: ইডি-র মামলায় অন্তর্বর্তী জামিন পেলেন অরবিন্দ কেজরিওয়াল (Arvind Kejriwal)। সুপ্রিম কোর্ট থেকে জামিন পেলেন কেজরিওয়াল। জেল থেকে এখনই মুক্তি পাচ্ছেন না দিল্লির মুখ্যমন্ত্রী। সিবিআইয়ের দায়ের করা মামলায় জেলেই বন্দি থাকতে হবে কেজরিওয়ালকে।

দুর্নীতিকে ঝেঁটিয়ে বিদায় করার ডাক দিয়ে যিনি রাজনীতিতে পা রেখেছিলেন, সেই অরবিন্দ কেজরিওয়ালকেই ২১ মার্চ গ্রেফতার করে ED।নরেন্দ্র মোদি সরকারের বিরুদ্ধে এজেন্সিকে কাজে লাগিয়ে রাজনৈতিক হিংসার অভিযোগে সরব হয় আম আদমি পার্টি, কংগ্রেস সহ বিরোধীরা। আদালতে দাঁড়িয়ে দিল্লির মুখ্য়মন্ত্রীকে আবগারি দুর্নীতির কিংপিন এবং প্রধান ষড়যন্ত্রকারী বলে দাবি করে ED। আর এই সওয়ালের ভিত্তিতেই, দিল্লির মুখ্য়মন্ত্রীকে ইডি হেফাজতে পাঠায় আদালতও। 

২০২১ সালের ১৭ নভেম্বর দিল্লির আম আদমি পার্টির সরকার নতুন আবগারি নীতি আনে। যাতে দিল্লিতে মদ বিক্রি থেকে সরকারি নিয়ন্ত্রণ কার্যত তুলে নেওয়া হয়। পাশাপাশি লাইসেন্স ফি-তে ছাড় মদের দোকান খোলার নিয়ম শিথিল করা, মাঝরাত অবধি মদের দোকান খোলা রাখা, মদের হোম ডেলিভারি, করোনার কারণে জরিমানা মকুবের অনুমোদন দেওয়া হয়েছিল নতুন এই নীতিতে। কেজরিওয়াল সরকার দাবি করেছিল, নতুন আবগারি নীতিতে মদ বিক্রির গোটা ব্য়বস্থার আধুনিকীকরণ হবে। কিন্তু অভিযোগ, আদতে পুরোটাই হয়েছিল ঘুষের বিনিময়ে দক্ষিণ ভারতের কিছু মদ ব্য়বসায়ীকে সুবিধা পাইয়ে দিতে। যারা পরিচিত 'সাউথ গ্রুপ' হিসেবে। 

 আরও পড়ুন, পুলিশের পিস্তল TMC কর্মীর হাতে! সেলফি তুলে নিজেই করলেন সোশাল মিডিয়ায় আপলোড

কেজরিওয়াল সরকার দাবি করেছিল, এই আবগারি নীতিতে তাদের আয় বাড়বে।  আদালতে ইডি দাবি করে, এই নীতিতে আসলে পকেট ভরেছিল আম আদমি পার্টির নেতাদের।'সাউথ গ্রুপ'-এর কয়েকজন ব্য়বসায়ীর কাছে তাঁরা ১০০ কোটি টাকা অবধি ঘুষ চেয়েছিলেন বলেও আদালতে দাবি করে ইডি। অরবিন্দ কেজরিওয়ালকে হেফাজতে চেয়ে, ইডি দাবি করে,'সাউথ গ্রুপ' এবং অন্য় অভিযুক্তদের মাঝে দালাল হিসেবে কাজ করেছিলেন দিল্লির মুখ্য়মন্ত্রী। পাশাপাশি আদালতে দাঁড়িয়ে ইডি এই দাবিও করে ঘুষ হিসেবে পাওয়া ৪৫ কোটি টাকা, আম আদমি পার্টি ব্য়বহার করেছিল, ২০২২ সালে গোয়ার ভোটপ্রচারে।এরপর আদালতে ED দাবি করে, আবগারি দুর্নীতিতে তছরুপের অঙ্কটা ৬০০ কোটিরও বেশি।

(খবরটি সম্প্রতি ব্রেক করা হয়েছে। বিস্তারিত কিছুক্ষণ পরই দেওয়া হচ্ছে। একটু পরে রিফ্রেশ করুন। জেলা থেকে শহর, দেশ, বিদেশ, বিনোদন থেকে খেলা, বিজ্ঞান থেকে প্রযুক্তি সহ অন্যান্য সমস্ত খবরের আপডেটের জন্য দেখতে থাকুন এবিপি আনন্দ ও এবিপি লাইভ)

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে। 

 
 

সেরা শিরোনাম

Abhishek Banerjee P.A: মাটি 'চুরি', জমি 'দুর্নীতি'র পর মাছের আড়তেও তোলাবাজি! অভিষেকের আপ্ত সহায়ক সুমিতকে পুলিশ হেফাজতের নির্দেশ
মাটি 'চুরি', জমি 'দুর্নীতি'র পর মাছের আড়তেও তোলাবাজি! অভিষেকের আপ্ত সহায়ক সুমিতকে পুলিশ হেফাজতের নির্দেশ
Prasun Banerjee : NCPI ছেড়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের শিবিরে ফিরতে পারেন এই সাংসদ ? শুরু জল্পনা...
NCPI ছেড়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের শিবিরে ফিরতে পারেন এই সাংসদ ? শুরু জল্পনা...
Abhishek Banerjee : FIR রুজু হয়েছিল, এবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে পৌঁছাল পুলিশ
FIR রুজু হয়েছিল, এবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে পৌঁছাল পুলিশ
Prashant Kishor : 'সপ্তম শ্রেণিতে ফেল করা মুখ্যমন্ত্রী পিএইচডি ডিগ্রিধারী হয়ে যাবেন না', পিকে-র নিশানায় সম্রাট
'সপ্তম শ্রেণিতে ফেল করা মুখ্যমন্ত্রী পিএইচডি ডিগ্রিধারী হয়ে যাবেন না', পিকে-র নিশানায় সম্রাট

ভিডিও

Suraksha Diagnostics | বেসরকারিভাবে কলকাতা তথা পূর্ব ভারতে 'সুরক্ষা ডায়াগনস্টিক' চালু করল জেনোমিক টেস্টিং | ABP Ananda LIVE
Dilip Ghosh:
Assam Accident: কাজিরাঙা অভয়ারণ্যের কাছে কন্টেনারের সঙ্গে মিনিবাসের মুখোমুখি সংঘর্ষ, ২৩জনের মৃত্যু!
Manoj Orao:
Sumit Roy: ডায়মন্ড হারবারের নগেন্দ্রবাজারে তোলাবাজির অভিযোগ, আদালতে পেশ করা হল সুমিত রায়কে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Suvendu Adhikari: পঞ্চায়েত দফতরে নিয়োগ হবে, নবান্ন থেকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
পঞ্চায়েত দফতরে নিয়োগ হবে, নবান্ন থেকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
Shubhankar Sarkar : বিজেপির বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াইয়ের ডাক কুণালের, কী বললেন প্রদেশ কংগ্রেস সভাপতি ?
বিজেপির বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াইয়ের ডাক কুণালের, কী বললেন প্রদেশ কংগ্রেস সভাপতি ?
Gold Price Today: সোনা কিনবেন ভাবছেন? বিয়ের মরশুমের আগে স্বস্তি! কালীপুজোর পর তিন দিনেই অনেকটা সস্তা সোনা?
সোনা কিনবেন ভাবছেন? বিয়ের মরশুমের আগে স্বস্তি! কালীপুজোর পর তিন দিনেই অনেকটা সস্তা সোনা?
Post Office VS Bank FD : পোস্ট অফিসে স্বল্প সঞ্চয় স্কিম, না ব্যাঙ্ক FD-তে বেশি রিটার্ন, কোথায় টাকা রাখা উচিত ?
পোস্ট অফিসে স্বল্প সঞ্চয় স্কিম, না ব্যাঙ্ক FD-তে বেশি রিটার্ন, কোথায় টাকা রাখা উচিত ?
Virat Kohli: যে ম্যাট হেনরি ভেঙেছিলেন তাঁর উইকেট, তাঁকেই বিশেষ উপহার দিলেন মুগ্ধ বিরাট কোহলি
যে ম্যাট হেনরি ভেঙেছিলেন তাঁর উইকেট, তাঁকেই বিশেষ উপহার দিলেন মুগ্ধ বিরাট কোহলি
KFC Dominos Suspended : দোকানের মধ্যেই আরশোলা, ইঁদুরের বিষ্ঠা ! চরম অস্বাস্থ্যকর পরিবেশের অভিযোগে KFC, ডমিনোজের লাইসেন্স সাসপেন্ড
দোকানের মধ্যেই আরশোলা, ইঁদুরের বিষ্ঠা ! চরম অস্বাস্থ্যকর পরিবেশের অভিযোগে KFC, ডমিনোজের লাইসেন্স সাসপেন্ড
Howrah Municipal Corporation : হাওড়া পুরসভার ওয়ার্ড পুনর্বিন্যাস নিয়ে নতুন মামলা দায়ের, '৫০ থেকে কীভাবে ওয়ার্ড ৬৮টি করা হল?'
হাওড়া পুরসভার ওয়ার্ড পুনর্বিন্যাস নিয়ে নতুন মামলা দায়ের, '৫০ থেকে কীভাবে ওয়ার্ড ৬৮টি করা হল?'
IPL: নিলামে মুস্তাফিজুর, আসন্ন আইপিএলে দল পাওয়ার দৌড়ে থাকবেন আরও ৬ বাংলাদেশি
নিলামে মুস্তাফিজুর, আসন্ন আইপিএলে দল পাওয়ার দৌড়ে থাকবেন আরও ৬ বাংলাদেশি
Embed widget