এক্সপ্লোর

Dhruv Rathee: বিপাকে ধ্রুব রাঠী, জামিন যোগ্য গ্রেফতারি পরোয়ানা জারি আদালতের, কোন মামলায় ?

'বিজেপি আইটি সেল পার্ট II'  নামে তৈরি করা একটি ভিডিওটির জন্য বিপাকে ধ্রুব রাঠী। ভিডিওকে কেন্দ্র করে ২০১৮ সালের একটি মানহানির মামলায় জামিনযোগ্য পরোয়ানা জারি করেছে আদালত।

দিল্লি: কিছুদিন আগেই CJP-র আন্দোলনে যোগ দেওয়ার আগে, দিল্লি পুলিশের হাতে আটক হয়েছিলেন ইউটিউবার ধ্রুব রাঠী। পরে শর্ত-সাপেক্ষে মুক্তি পান তিনি। এবার ফের নতুন করে বিপাকে পড়লেন রাঠী। শনিবার দিল্লির একটি আদালত তাঁর বিরুদ্ধে তাঁর চ্যানেলে পোস্ট করা একটি ভিডিওকে কেন্দ্র করে ২০১৮ সালের একটি মানহানির মামলায় জামিনযোগ্য পরোয়ানা জারি করেছে। 'বিজেপি আইটি সেল পার্ট II'  নামে তৈরি করা একটি ভিডিওটির জন্য বিকাশ সাংকৃত্যায়ন নামের এই ব্যক্তি (যিনি বিকাশ পাণ্ডে নামেও পরিচিত) ধ্রুব-এর বিরুদ্ধে মামলা দায়ের করেছিলেন। এই মামলার জন্যই আদালত ফের নতুন করে নোটিশ জারি করল আদালত।  

বার অ্যান্ড বেঞ্চের প্রতিবেদন অনুযায়ী, আগে এই মামলাটি নিয়ে একটি নোটিশ জারি করা হয়ছিল। কিন্তু সেই সময় রাঠীর বাড়িতে কেউ না থাকার কারণে শনিবার দক্ষিণ পূর্বের প্রথম শ্রেণীর জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট রাহুল জৈন নতুন করে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। আদালত পরবর্তী পদক্ষেপ গ্রহণের জন্য ৩১ অক্টোবর পর্যন্ত সময় নিয়েছে। 

কী অভিযোগ বিকাশ পাণ্ডের ?

বার অ্যান্ড বেঞ্চের প্রতিবেদন অনুযায়ী, ২০১৮ সালে তৈরি করা 'বিজেপি আইটি সেল পার্ট II' নামে একটি ভিডিও থেকে এই বিতর্কের সূত্রপাত। অভিযোগকারী বিকাশ পাণ্ডে দাবি করেন, ভিডিওটিতে বিজেপির আইটি সেল এবং তাঁর বিরুদ্ধে ভিত্তিহীন কিছু তথ্য প্রকাশ করা হয়েছে। তার সুত্র ধরেই এই অভিযোগ দায়ের করা হয়। ধ্রুব রাঠীর ভিডিওটিতে দাবি করা হয়েছে, বিকাশ পাণ্ডের মাধ্যমে নাকি মহাবীর প্রসাদ নামে এক ব্যক্তিকে ঘুষ দেওয়ার চেষ্টা করা হয়েছিল। পাশাপাশ, ধ্রুব রাঠিকে বদনাম করার জন্য ৫০ লক্ষ টাকা দেওযার প্রস্তাবও দেওয়া হয়েছিল হলে অভিযোগ। বিকাশ পাণ্ডের দাবি, ভিডিওতে বলা এই সমস্ত অভিযোগ মিথ্যা। এই অভিযোগগুলি তাঁর ব্যক্তিগত ও সমাজে সুনাম ও খ্যাতিকে মারাত্মক ক্ষতি করেছে। 

উল্লেখ্য, গত ১০ অক্টোবর ককরোচ জনতা পার্টির ডাকে 'যন্তরমন্তর চলো' কর্মসূচিতে যোগ দিতে এসে দিল্লি পুলিশের হাতে আটক হন ধ্রুব রাঠী।  ভোট চুরির অভিযোগে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে সরব হয়েছিলেন তাঁরা ৷ আম আদমি পার্টি, বামেরা এবং মমতা ব্যানার্জীর দলও এই বিক্ষোভে তাদের সমর্থন জানিয়েছিলেন। CJP বিক্ষোভের মধ্যেই পুলিশের হাতে আটক হন ধ্রুব রাঠী। ইউটিউবার ধ্রুব রাঠীকে সকালে গুরুগ্রামের সেক্টর ৫৬-তে বাড়ি থেকে আটক করা হয়। 



সাংবাদিকতা নিয়ে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে পড়াশুনো। ৮ বছরের অভিজ্ঞতা সংবাদ জগতে। রাজনৈতিক, বিনোদন, ক্রাইম, হেলথ ও লাইফস্টাইল সংক্রান্ত বিষয় নিয়ে লিখতে ভালোবাসি।

Read More
Advertisement

সেরা শিরোনাম

Panihati Incident: পানিহাটিতে বিজেপি কর্মী খুনে মৃতের বাড়িতে ফ্য়াক্ট ফাইন্ডিং টিম,
পানিহাটিতে বিজেপি কর্মী খুনে মৃতের বাড়িতে ফ্য়াক্ট ফাইন্ডিং টিম, " যাদের নাম আছে অভিযুক্ত হিসেবে.."
Abhishek On Mahua Moitra: বিক্ষোভের মুখে মহুয়া মৈত্র, 'বিচারব্যবস্থা' নিয়ে প্রশ্ন অভিষেকের, পাল্টা কটাক্ষ BJP-র
বিক্ষোভের মুখে মহুয়া মৈত্র, 'বিচারব্যবস্থা' নিয়ে প্রশ্ন অভিষেকের, পাল্টা কটাক্ষ BJP-র
CM Suvendu Adhikari: চিংড়িঘাটার অনুষ্ঠানে কি প্রধানমন্ত্রী আসবেন ? সাংবাদিকদের মুখোমুখি মুখ্যমন্ত্রী,
চিংড়িঘাটার অনুষ্ঠানে কি প্রধানমন্ত্রী আসবেন ? সাংবাদিকদের মুখোমুখি মুখ্যমন্ত্রী, "প্রধানমন্ত্রী না থাকলে কলকাতা মেট্রো কমপ্লিট হত না.."
Tulu Mondal:টুলু মণ্ডলকে ভবানী ভবনে তলব,
টুলু মণ্ডলকে ভবানী ভবনে তলব, "যদি উনি সব কিছু বলে দেন..", বড় বার্তা অগ্নিমিত্রার
Advertisement

ভিডিও

Medical College |
Cyclonic Storm Akvan | ধেয়ে আসছে 'আকভান', বাতিল ১৪টি ট্রেন | #abpananda
Suvendu Adhikari : দিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর বাড়িতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী | ABP
Kolkata Medical College | কলকাতা মেডিক্যাল কলেজ কান্ডে উপাধ্যক্ষকে তলব স্বাস্থ্য ভবনের
Supreme Court: কলকাতা পুরসভার ভোট নিয়ে জরুরি ভিত্তিতে শুনানির জন্য আর্জি মঞ্জুর সুপ্রিম কোর্টে
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Myanmar Guilty of Genocide: রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
Lashkar Terrorist Killed: আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
Punjab News : ১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
MP Police Drug Case: ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
Cyclone Update: ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
Embed widget