এক্সপ্লোর

Delhi on Covid19: ১ এপ্রিলের পর সবথেকে কম, দিল্লিতে একদিনে আক্রান্ত ৩০০৯ জন

কমছে পজিটিভিটি রেট। একদিনে আক্রান্তের সংখ্যাও ক্রমশ কমের দিকে। দিল্লিতে বদলাচ্ছে করোনা চিত্র। গত ২৪ ঘণ্টায় আক্রান্তের সংখ্যা ৩০০৯জন।

নয়াদিল্লি: কমছে পজিটিভিটি রেট। একদিনে আক্রান্তের সংখ্যাও ক্রমশ কমের দিকে। দিল্লিতে বদলাচ্ছে করোনা চিত্র। গত ২৪ ঘণ্টায় আক্রান্তের সংখ্যা ৩০০৯জন।

গত ১ এপ্রিল ২৭৯০ছিল একদিনে রাজধানীতে করোনা আক্রান্তের সংখ্যা। তারপর এই প্রথম, শুক্রবার দিল্লিতে কোভিড পজিটিভ রোগীর সংখ্যা দাঁড়াল ৩০০৯জন। অর্থাৎ পয়লা এপ্রিলের পর এই প্রথম এতটা কমল একদিনে সংক্রমিতের সংখ্যা। দিল্লির করোনা ট্যালি বলছে, প্রতিদিনের পজিটিভিটি রেটও কমেছে। শুক্রবার দিল্লিতে ৫ শতাংশের নীচে নেমে গেছে করোনার পজিটিভিটি রেট। ৪.৭৬ শতাংশে নেমে গিয়েছে এই রেট। তথ্য বলছে, গত ৪ এপ্রিলের পর এই প্রথম ৫ শতাংশের নীচে নামল রাজধানীর কোভিড পজিটিভিট রেট।

গত ২৪ ঘণ্টায় দিল্লিতে করোনায় মারা গিয়েছেন ২৫২ জন। সব মিলিয়ে রাজধানীতে এখন কোভিডে মৃতের সংখ্যা ২২,৮৩১ জন। তবে খুশির খবর, একদিনে নতুন করে সুস্থ হয়ে উঠেছেন ৭২৮৮ জন। এখনও পর্যন্ত দিল্লিতে কোভিডে সুস্থ হয়ে ওঠার সংখ্যা ১৩,৫৪,৪৪৫ জন। পজিটিভিটি রেট কমার ফলে দিল্লি এখন ভারতে সেফ জোন বলে বিবেচিত হবে। কারণ বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO)-র নিয়ম অনুসারে পাঁচ শতাংশের নীচে পজিটিভিটি থাকা স্থানগুলি সেফ জোন।

এখানেই শেষ নয়। দিল্লিতে কমে গিয়েছে সক্রিয় করোনা আক্রান্তের সংখ্যাও। গত ২৪ ঘণ্টায় এই সংখ্যাটা ৩৫,৬৮৩তে এসে দাঁড়িয়েছে। ১১ এপ্রিলের পর এই প্রথম সক্রিয় আক্রান্তের সংখ্যা এতটা কম দাঁড়াল রাজধানীতে। শহরে রিকোভারি রেট ৯৫.৮৫ শতাংশ। রাজধানীতে কোভিডের পরিসংখ্যান বলছে, এখনও পর্যন্ত দিল্লিতে কোভিড আক্রান্তের সংখ্যা ১৪,১২,৯৫৯ জন। গত বছর থেকে এখনও রাজ্যে মারা গিয়েছেন ২২,৮৩১ জন।

দিল্লির সাম্প্রতিক কোভিড চিত্র বলছে, আগের থেকে অনেকটাই ভালো আছে রাজধানী। করোনার দ্বিতীয় ঢেউতে ভয়াবহ পরিস্থিতি হয়েছিল দিল্লির। বেড়েই চলছিল কোভিডে আক্রান্তের সংখ্যা। পরিস্থিতি প্রায় হাতের বাইরে চলে যাচ্ছিল দিল্লির মুখ্যমন্ত্রীর। অক্সিজেন, বেডের অভাবে নিত্যদিন দরজা বন্ধ করছিল হাসপাতাল। রোগী ভর্তি বন্ধ হওয়ায় বেডের আকাল তৈরি হয়েছিল রাজ্যে। শেষে পর্যাপ্ত মেডিক্যাল অক্সিজেন পেয়ে যাওয়ায় হাঁফ ছেড়ে বাঁচে দিল্লি।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

UPI Transactions : UPI ব্যবহার করতে কি টাকা দিতে হবে ? যা জানিয়ে দিল কেন্দ্র...
UPI ব্যবহার করতে কি টাকা দিতে হবে ? যা জানিয়ে দিল কেন্দ্র...
West Bengal News Live: রাজ্যে আসছে বিড়লা গোষ্ঠী, ঘোষণা বিজেপি রাজ্য সভাপতির, লাইভ আপডেট
রাজ্যে আসছে বিড়লা গোষ্ঠী, ঘোষণা বিজেপি রাজ্য সভাপতির, লাইভ আপডেট
Bangladesh News : বাংলাদেশে ফেরার 'শপথ' হাসিনার, বড় আহ্বান শাসকদল BNP-র সাংসদের
বাংলাদেশে ফেরার 'শপথ' হাসিনার, বড় আহ্বান শাসকদল BNP-র সাংসদের
ABP Ananda Top 10,8 August 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Evening
ABP Ananda Top 10,8 August 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Evening

ভিডিও

Katwa Extortion: এবার কাটোয়ায় তোলাবাজির চাঞ্চল্যকর অভিযোগ
Islampur Shootout: ইসলামপুরে শ্যুটআউট, দুষ্কৃতীদের গুলিতে জখম স্কুল শিক্ষক
Sumit Roy: আজ হাজিরার নোটিশের পরই ভবানী ভবনে অভিষেকের আপ্ত সহায়ক
Go Everywhere | গো এভরিহোয়ার ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের উদ্যোগে গেট-টুগেদার | ABP ANANDA LIVE
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২(০৭.০৮.২৬):বিদ্রোহী TMC-র সঙ্গে নেতাদের ঘনিষ্ঠতায় ক্ষোভ BJP-র অন্দরমহলে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Pentagon UFO Files: রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
Rain Waterlogging : টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
Viral News: পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
Raghav Chadha Meets Narendra Modi: বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
Gold Price Today: একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
IRCTC News: জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
Inflation News: জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
Embed widget