এক্সপ্লোর

Manish Sisodia Arrested: আবগারি মামলায় সিবিআইয়ের হাতে গ্রেফতার দিল্লির উপ-মুখ্যমন্ত্রী

Manish sisodiya : সকাল ১১টা থেকে ম্যারাথন জিজ্ঞাসাবাদের পর গ্রেফতার

নয়াদিল্লি : সিবিআইয়ের হাতে গ্রেফতার দিল্লির উপ-মুখ্যমন্ত্রী (Delhi Deputy Chief Minister)। দিল্লি আবগারি মামলায় গ্রেফতার করল সিবিআই। দিল্লির উপ-মুখ্যমন্ত্রী মণীশ শিসোদিয়াকে (Manish Sisodia) গ্রেফতার করল সিবিআই (CBI)। সকাল ১১টা থেকে ম্যারাথন জিজ্ঞাসাবাদের পর গ্রেফতার করা হয় তাঁকে।

আজ সকাল থেকে মণীশকে জিজ্ঞাসাবাদ করছিল কেন্দ্রীয় এজেন্সি। প্রায় ৯ ঘণ্টা ধরে তাঁকে জিজ্ঞাসাবাদ করা হয়। কিন্তু, তিনি এলোমেলো উত্তর দিয়েছেন এবং তদন্তে সহযোগিতা করেননি। তাই তাঁকে গ্রেফতার করা হয়েছে বলে দাবি সিবিআইয়ের। 

এর আগে দিল্লির উপ মুখ্যমন্ত্রী বলেছিলেন, সাত-আট মাস জেল খাটার জন্য় আমি প্রস্তুত আছি। তাঁর দলের সুপ্রিমো অরবিন্দ কেজরিওয়াল তাঁকে আশ্বস্ত করেছেন, পরিবারের দেখভাল তিনি করবেন।

ট্যুইটারে মণীশ লেখেন, 'আমি ভগৎ সিংয়ের ভক্ত। দেশের জন্য তাঁকে ফাঁসিতে ঝোলানো হয়েছিল।'

পাশে থাকার আশ্বাস দলের সুপ্রিমোর-

একই সুরে অরবিন্দ কেজরিওয়ালও মণীশের জেলবন্দি থাকার সময় তাঁর পাশে থাকার আশ্বাস দিয়ে ট্যুইট করেন, 'যখন আপনি দেশ ও সমাজের জন্য জেলে যাবেন, তখন সেটা অভিশাপ নয়, সেটা গৌরবের। ঈশ্বরের কাছে প্রার্থনা করি, শীঘ্রই জেল থেকে ফিরে আসুন। সন্তান-বাবা মায়েরা এবং দিল্লিতে আমরা সবাই আপনার জন্য অপেক্ষা করব।'

দিল্লির উপমুখ্যমন্ত্রী মণীশ। তার পাশাপাশি আবগারি দফতরের অতিরিক্ত দায়িত্বও সামলান। মদের উপর শুল্ক নীতি-দুর্নীতি নিয়ে সম্প্রতি তল্লাশি অভিযানে নামে সিবিআই। মণীশের বাড়িতে তল্লাশি চালানো হয়। তল্লাশি চালানো হয় সাত রাজ্যের আরও ৩১ জায়গায়। গত বছর অগাস্ট মাসে সিবিআই-এর দায়ের করা এফআইআর-এ অভিযুক্তদের তালিকায় একেবারে শীর্ষে নাম ছিল মণীশের। ১১ পাতার রিপোর্টে দুর্নীতি, অপরাধমূলক ষড়য়ন্ত্র এবং ভুয়ো নথি তৈরির অভিযোগ আনা হয়। তার পরই মণীশের বিরুদ্ধে লুক আউট সার্কুলার জারি করা হয় বলে খবর ছড়ায়। লুক আউট সার্কুলার জারির অর্থ, অভিযুক্ত ব্যক্তি দেশের বাইরে যেতে পারবেন না। কোথাও কোনও নিয়ম লঙ্ঘন চোখে পড়লে তাঁকে আটক করা হবে সঙ্গে সঙ্গে।

এনিয়ে কেন্দ্রকে একহাত নেন মণীশ। ট্যুইটারে সরাসরি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে নিশানা করেন তিনি। লেখেন, 'আপনার সমস্ত অভিযান ব্যর্থ হয়েছে। কিছু পাওয়া যায়নি। এক পয়সার হেরফের ধরা পড়েনি। এখন আবার লুক আউট সার্কুলার জারি করা হয়েছে যে, মণীশ শিসোদিয়াকে পাওয়া যাচ্ছে না। এটা কেমন নাটক মোদিজি? আমি তো প্রকাশ্যে দিল্লিতে ঘুরে বেড়াচ্ছি। বলুন, কোথায় আসতে হবে? আপনি আমাকে খুঁজে পাচ্ছেন না?'

আরও পড়ুন ; মণীশ শিসোদিয়ার বিরুদ্ধে লুক আউট নোটিস ? যা বলল সিবিআই...

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Kolkata News: ভরসন্ধ্যায় ভবানীপুরে হুড়মুড়িয়ে ভাঙল লাইব্রেরির একাংশ, লাগাতার ভারী বৃষ্টিতেই কি বিপর্যয় ?
ভরসন্ধ্যায় ভবানীপুরে হুড়মুড়িয়ে ভাঙল লাইব্রেরির একাংশ, লাগাতার ভারী বৃষ্টিতেই কি বিপর্যয় ?
Dilip Ghosh: আবাসের ঘর পেতে চান? কেউ যেন বঞ্চিত না থাকেন, বড় আবেদন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের
আবাসের ঘর পেতে চান? কেউ যেন বঞ্চিত না থাকেন, বড় আবেদন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের
Kunal Ghosh: বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
News Live Update : কবে ঢুকবে অন্নপূর্ণার টাকা ? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী
কবে ঢুকবে অন্নপূর্ণার টাকা ? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী

ভিডিও

BJP Government in Bengal | কেন কাজ করছে না পুরসভা! প্রশ্ন তুললেন শীর্ষেন্দু সিংহ রায়
Sovandeb Chattopadhyay |
Kunal Ghosh | ওয়ার্ড পুনর্বিন্যাসের নেপথ্যে 'রাজনৈতিক অভিসন্ধি'? অভিযোগ কুণালের
Academy of Fine Arts : প্রথমে গেরুয়া, তারপর সাদা, ফের গেরুয়া! অ্যাকাডেমির রং বদলে বিতর্ক
Sebaashray Case: অভিষেকের সেবাশ্রয়-কাণ্ডে চিকিৎসক রাজীব বিশ্বাসকে জিজ্ঞাসাবাদ | ABP Ananda Live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
East Bengal: বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
Rudranil Ghosh: আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন,
আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন, "যে রং ছিল, সেই রংই হবে", অ্যাকাডেমির রং বদল নিয়ে 'কার্যত' ঘোষণা করলেন রুদ্রনীল ঘোষ!
Kunal Ghosh: বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
IND vs SL: প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Weather Update: আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
India vs Sri Lanka: শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
Embed widget