এক্সপ্লোর

Parvesh Verma : বিজেপি, সঙ্ঘ, উভয়েরই সিলমোহর ! দিল্লির আগামী মুখ্যমন্ত্রী প্রবেশই: সূত্র

শোনা যাচ্ছে,  প্রবেশকে দিল্লির মুখ্যমন্ত্রী করার বিষয়ে ঐক্যমত পোষণ করেছে সঙ্ঘ ও বিজেপি।

নয়াদিল্লি : প্রায় তিন দশক পর গেরুয়া ঝড় দেখল দিল্লি। মুখ থুবড়ে পড়েছে আপ। ১০ বছর পর দিল্লিবাসী মুখ ফেরাল অরবিন্দ কেজরিওয়ালের থেকে। নিজের গড় থেকেই জিততে পারেননি প্রাক্তন মুখ্যমন্ত্রী, আপ প্রধান অরবিন্দ কেজরিওয়াল। অরবিন্দকে হারিয়েছেন  দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী সাহিব সিংহ বর্মার পুত্র প্রবেশ বর্মা। তাই প্রবেশকে নিয়ে উচ্ছ্বসিত রাজধানীর গেরুয়া শিবির। কিন্তু দিল্লিতে এত বড় জয়ের পরও প্রশ্ন ছিল  পরবর্তী মুখ্যমন্ত্রী কে হবেন? প্রবেশকে দৌড়ো এগিয়ে রাখলেও রাজনৈতিক পর্যবেক্ষকদের নজরে ছিল আরও কয়েকটি নাম। তবে প্রবেশও শুরু থেকে বলছিলেন, তাঁর কোনও ক্যারিশ্মা নেই, সবই নরেন্দ্র মোদির প্রভাব। তাই মুখ্যমন্ত্রী কে হবেন,তা নিয়ে তিনি চিন্তিত নন।  চূড়ান্ত সিদ্ধান্ত নেবে দলের শীর্ষ নেতৃত্ব। 

তবে এবার অন্দরমহলের খবর। এবিপি নিউজের করা একটি প্রতিবেদন অনুসারে,  দিল্লির পরবর্তী মুখ্যমন্ত্রী হচ্ছেন প্রবেশই। রাজধানীতে এত বছর পর সরকার গড়ছে বিজেপি। তার শীর্ষ পদটিতে কে বসবে, তা নির্ণয় করার ক্ষেত্রে সঙ্ঘের মত গুরুত্বপূর্ণ। শোনা যাচ্ছে,  প্রবেশকে দিল্লির মুখ্যমন্ত্রী করার বিষয়ে ঐক্যমত পোষণ করেছে সঙ্ঘ ও বিজেপি।  নতুন দিল্লি আসন থেকে আপের জাতীয় আহ্বায়ক এবং দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে পরাজিত করা প্রবেশ বর্মাকে মুখ্যমন্ত্রী পদের জন্য সবচেয়ে বেশি উপযুক্ত বলেই মনে করছে তারা। 

এবিপি নিউজের করা একটি প্রতিবেদন অনুসারে, আরএসএসের সূত্রের খবর, বিজেপি প্রবেশের নাম প্রস্তাব করে। সঙ্ঘ পরিবারও তাতেই সায় দিয়েছে। তারপরই চূড়ান্ত হয়েছে প্রবেশ বর্মার নাম। এই পদের আরও দাবিদার থাকলেও, প্রবেশই অরবিন্দকে হারিয়েছেন। তাই এই পদ তাঁরই প্রাপ্য বলে মনে করছে তারা।   

দিল্লির রাজনীতিতে, প্রবেশ বর্মার আপাতত 'জায়ান্ট কিলার'। এবার আপের হারের পিছনে যে কয়টি বিষয়কে মূল বলে ধরা হচ্ছে, তার মধ্যে যমুনা দূষণ অন্যতম। বারবার যমুনাকে দূষণ মুক্ত করার প্রতিশ্রুতি দিয়েও ব্যর্থ ছিল আপ-সরকার। প্রবেশ এই  বিষয়টিকেই সঠিক সময়ে উত্থাপন করেছিলেন। বলা ভাল, এই বিষয়টিকে হাতিয়ার করে প্রবেশ  কেজরিওয়ালকে আক্রমণে ঝাঁঝরা করেছিলেন । বিজেপি আনুষ্ঠানিক ভাবে নয়াদিল্লি কেন্দ্র থেকে প্রার্থী হিসেবে  তাঁর নাম ঘোষণার করার আগে থেকেই  তিনি প্রস্তুতি শুরু করে দিয়েছিলেন। এর ফলে তিনিও লাভবান হন এবং আর শেষ হাসি হাসে তাঁর দল বিজেপি। 

দিল্লি নির্বাচনের ফলাফল বেরনোর পর পর, প্রবেশই প্রথম কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে দেখা করতে যান। তখনই রাজনৈতিক পর্যবেক্ষকরা বলেন, দলের শীর্ষ নেতৃত্বের তাঁর নামের উপর আস্থা রয়েছে। সেই কারণেই তাঁকে অরবিন্দ কেজরিওয়ালের বিরুদ্ধে প্রার্থী করা হয়েছিল।

নয়াদিল্লি বিধানসভা আসনে প্রবেশ মোট ৩০০৮৮ ভোট পেয়েছেন, অর্থাৎ মোট ভোটের ৪৮.৮২ শতাংশ।  অরবিন্দ কেজরিওয়াল এই আসনে ২৫৯৯৯ ভোট পেয়েছেন, ভোটের ভাগ ৪২.১৮ শতাংশ। ইভিএম এবং পোস্টাল ব্যালট, উভয় ক্ষেত্রেই প্রবেশ এগিয়ে ।  ইভিএম থেকে ২৯৮৭৮টি ভোট এবং ২১০টি পোস্টাল ভোট পেয়েছেন। । অন্যদিকে অরবিন্দ কেজরিওয়াল ২৫৮৬৫টি ইভিএম ভোট এবং ১৩৪টি পোস্টাল ভোট পেয়েছেন। সবমিলিয়ে মোট ৪০৮৯ ভোটের ব্যবধানে আসনটি ছিনিয়ে নিয়েছেন প্রবেশ বর্মা। 

সূত্র : ABP News  (পড়তে ক্লিক করুন)

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Coochbehar News : ভোটের ফল ঘোষণার পর বিধায়ক স্ত্রীকে নিয়ে বাড়ি ফিরতেই বিক্ষোভের মুখে সাংসদও, ছাড়তে হল এলাকা
ভোটের ফল ঘোষণার পর বিধায়ক স্ত্রীকে নিয়ে বাড়ি ফিরতেই বিক্ষোভের মুখে সাংসদও, ছাড়তে হল এলাকা
West Bengal News Live : প্রায় ১৮ হাজার শূন্যপদ পূরণের প্রক্রিয়া শুরু পাবলিক সার্ভিস কমিশনের
প্রায় ১৮ হাজার শূন্যপদ পূরণের প্রক্রিয়া শুরু পাবলিক সার্ভিস কমিশনের
ABP Ananda Top 10, 12 August 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Morning
ABP Ananda Top 10, 12 August 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Morning
Weather Update: আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র

ভিডিও

Abhishek Banerjee's PA: পরপর ৪ দিন, শালবনিতে জমি প্রতারণা মামলায় অভিষেকের PA-কে ম্যারাথন জিজ্ঞাসাবাদ CID-র
PSC Recruitment: 'মুখ্যমন্ত্রীর নির্দেশমতো PSC-তে দ্রুত নিয়োগ প্রক্রিয়া শুরু হবে',জানালেন PSC-র চেয়ারম্যান অনিল ভার্মা
Debraj Chakraborty News: তোলাবাজির টাকায় ৫ বছরেই ১০০ কোটির ৩০টি সম্পত্তি! | TMC | ABP Ananda
TMC News: সুপ্রিম কোর্টে TMC-র তহবিল মামলা, কালীঘাট তৃণমূল-কে টাকা দেওয়াতে আপত্তি ঋতব্রত তৃণমূলের-এর
R G Kar Case: মুখ্যমন্ত্রীর নির্দেশের পর নির্মল ঘোষ-সহ ৩ জনের বিরুদ্ধে নতুন FIR

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
NASA-ISRO Lunar Mission: চাঁদে এবার মানুষের ঠিকানা, ঘাঁটি নির্মাণে ISRO-কে আহ্বান NASA-র, কী করবে চিন?
চাঁদে এবার মানুষের ঠিকানা, ঘাঁটি নির্মাণে ISRO-কে আহ্বান NASA-র, কী করবে চিন?
Bajaj Pulsar: নতুন পালসার N160 S ও N160 SS, বাড়ল ইঞ্জিনের শক্তি, নয়া অবতারে আসছে বাজাজের এই বাইক
নতুন পালসার N160 S ও N160 SS, বাড়ল ইঞ্জিনের শক্তি, নয়া অবতারে আসছে বাজাজের এই বাইক
Shiboposad-Mithun: ২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
Dilip Ghosh: বৃষ্টি হলেই জল জমে কলকাতায়,'আন্তর্জাতিক পরামর্শ' নিয়ে সেই সমাধানের কথা বললেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ
বৃষ্টি হলেই জল জমে কলকাতায়,'আন্তর্জাতিক পরামর্শ' নিয়ে সেই সমাধানের কথা বললেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ
Paschim Burdwan News : 'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
Delhi High Court: জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
BJP News: তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
Embed widget