এক্সপ্লোর

জনপ্রিয় পার্কে ভয়াবহ দুর্ঘটনা, দুরন্ত গতির রোলারকোস্টার থেকে ছিটকে পড়লেন তরুণী, মুহূর্তে সব শেষ

উইকএন্ডে থিকথিকে ভিড় ওয়াটার পার্কে, তারই মাঝে এই ভয়াবহ দুর্ঘটনা

গরম বাড়ছে । শনি, রবি তাই শহরের ওয়াটার পার্কগুলিতে উপচে পড়া ভিড়। বড়দের সঙ্গে কচিকাঁচার জমায়েত। গ্রীষ্ম-দিনে নাগর দোলা, জয় রাইডের সঙ্গে সঙ্গে জলে ঝাঁপ দিয়ে স্বস্তি খুঁজে নেওয়া। অ্যামিউজমেন্ট পার্ক ‘ফান অ্যান্ড ফুড ভিলেজ’ এ শনিবার ঘটে গেল বড়সড় এক দুর্ঘটনা। রোলারকোস্টারে উঠেছিলেন বছর চব্বিশের প্রিয়ঙ্কা। আনন্দের মেজাজটা মুহূর্তে বদলে গেল আতঙ্কে। রোলার কোস্টার থেকে ছিটকে পড়ে গেলেন তিনি। 

প্রত্যক্ষ্যদর্শীদের সন্দেহ, রোলার কোস্টারে উঠে হইহই করতে গিয়ে ভারসাম্য হারিয়েছিলেন প্রিয়ঙ্কা। সেই সময়ই তিনি রাইড থেকে পড়ে যান এবং গুরুতর আঘাত পান। দিল্লির কাপাসেরা এলাকার এই ওয়াটার পার্কে এদিন ছিল বেশ ভিড়। সঙ্গে সঙ্গে ছুটে আসেন আশেপাশের লোকজন। প্রিয়ঙ্কাকে নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করেন।  দিল্লি পুলিশ জানিয়েছে যে, ঘটনায় ভারতীয় ন্যায় সংহিতার  ২৮৯/১০৬ অনুযায়ী এফআইআর দায়ের করা হয়েছে । তদন্ত চলছে।

প্রিয় মানুষের সঙ্গে গিয়েই ভয়াবহ দুর্ঘটনা

এখনও পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী, প্রিয়ঙ্কা তার কাছের মানুষের সঙ্গে ওয়াটার পার্কে বেড়াতে গিয়েছিলেন। ২০২৬ সালের ফেব্রুয়ারিতে তাঁদের বিয়ে হওয়ার কথা ছিল। এদিন তাঁরা ওয়াটার পার্কে গিয়ে নানারকম রাইডে চড়েছিলেন। সেখানে তারা বিভিন্ন  রোলার কোস্টার যখন সর্বোচ্চ উচ্চতায় পৌঁছায়, তখনই হঠাৎ প্রিয়ঙ্কা নিচে পড়ে যান। মনে করা হচ্ছে, উপরে গিয়ে তিনি ভারসাম্য ধরে রাখতে পারেননি। 

প্রিয়ঙ্কা একটি প্রাইভেট কোম্পানিতে সেলস ম্যানেজারের চাকরি করতেন।  বাড়িতে রয়েছেন মা-বাবা এবং ভাই-বোন। তাঁর সঙ্গী সংবাদমাধ্যমকে জানান,  শনিবার সন্ধ্যা নাগাদ তাঁরা রোলার কোস্টারে  চাপেন। তখনই হঠাৎ প্রিয়ঙ্কা পড়ে যান। কেন, কীভাবে তা তিনিও বলতে পারেননি। অত গতিতে থাকা রোলার কোস্টার থেকে নিচে পড়ে যাওয়ায় তাঁর শরীরে বহু আঘাত লেগেছে। গুরুতর আহত হন প্রিয়ঙ্কা। তাঁকে তড়িঘড়ি নিকটবর্তী হাসপাতালে নিয়েও যাওয়া হয়, কিন্তু ততক্ষণে প্রাণটুকু বেরিয়ে গিয়েছে। চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

দুর্ঘটনার পর রোলার কোস্টার বন্ধ
ওয়াটার পার্ক কর্তৃপক্ষ এই দুর্ঘটনার পর রোলার কোস্টার রাইডটি বন্ধ করে দিয়েছে। পাশাপাশি পার্কের সেই অংশটি মেরামতের জন্য বন্ধ করে দেওয়া হয়েছে। দুর্ঘটনার পর প্রিয়ঙ্কার পরিবার ওয়াটার পার্কের বিরুদ্ধে গাফিলতির গুরুতর অভিযোগ আনছেন। পরিজনদের দাবি, প্রিয়ঙ্কা পড়ে যাওয়ার পর তাকে সময়মতো হাসপাতালে নিয়ে যাওয়া হয়নি। পরিবারের দাবি, দুর্ঘটনার পর তাদের ভুল গোপন করার জন্য রোলার কোস্টারের জোনটি বন্ধ করে দেওয়া হয়। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Bollywood News: মল্লিকা শেরাওয়াতকে পছন্দ টম ক্রুজের? নায়িকা বললেন, ‘আমার উপর ক্রাশ খেয়েছে, ভিডিও পাঠায় ’
মল্লিকা শেরাওয়াতকে পছন্দ টম ক্রুজের? নায়িকা বললেন, ‘আমার উপর ক্রাশ খেয়েছে, ভিডিও পাঠায় ’
BJP News: নেতাজীকে নিয়ে কুরুচির মন্তব্য অনন্ত মহারাজের, মুখ্যমন্ত্রীর কড়া বার্তার পর বললেন, ‘শমীক ভট্টাচার্যও তো…’
নেতাজীকে নিয়ে কুরুচির মন্তব্য অনন্ত মহারাজের, মুখ্যমন্ত্রীর কড়া বার্তার পর বললেন, ‘শমীক ভট্টাচার্যও তো…’
Ladakh Earthquake: লাদাখের লেহ-তে ভয়ঙ্কর ভূমিকম্প! কেঁপে উঠল গোটা এলাকা, আতঙ্কে পর্যটকরা
লাদাখের লেহ-তে ভয়ঙ্কর ভূমিকম্প! কেঁপে উঠল গোটা এলাকা, আতঙ্কে পর্যটকরা
Suvendu Adhikari: নেতাজীকে নিয়ে অপমানজনক মন্তব্য, গ্রেফতার ১, সরানো হল ১০৮টি পোস্ট
নেতাজীকে নিয়ে অপমানজনক মন্তব্য, গ্রেফতার ১, সরানো হল ১০৮টি পোস্ট

ভিডিও

Times Square: টাইম স্কোয়ারে বাংলার দুর্গাপূজোর ব্র্যান্ডিং, কলকাতায় হল কার্টন রেজার
BJP Government in Bengal | কেন কাজ করছে না পুরসভা! প্রশ্ন তুললেন শীর্ষেন্দু সিংহ রায়
Sovandeb Chattopadhyay |
Kunal Ghosh | ওয়ার্ড পুনর্বিন্যাসের নেপথ্যে 'রাজনৈতিক অভিসন্ধি'? অভিযোগ কুণালের
Academy of Fine Arts : প্রথমে গেরুয়া, তারপর সাদা, ফের গেরুয়া! অ্যাকাডেমির রং বদলে বিতর্ক

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
SBI Clerk Recruitment: স্টেট ব্যাঙ্কে প্রায় ১০,০০০ পদে হচ্ছে নিয়োগ, অগাস্টেই আবেদনের শেষ তারিখ
স্টেট ব্যাঙ্কে প্রায় ১০,০০০ পদে হচ্ছে নিয়োগ, অগাস্টেই আবেদনের শেষ তারিখ
Weather Forecast: নিম্নচাপের প্রবল প্রভাব, ভারী থেকে অতি ভারী বৃষ্টি, বানভাসি পরিস্থিতি হতে পারে কোন কোন এলাকায়?
নিম্নচাপের প্রবল প্রভাব, ভারী থেকে অতি ভারী বৃষ্টি, বানভাসি পরিস্থিতি হতে পারে কোন কোন এলাকায়?
Dilip Ghosh: আবাসের ঘর পেতে চান? কেউ যেন বঞ্চিত না থাকেন, বড় আবেদন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের
আবাসের ঘর পেতে চান? কেউ যেন বঞ্চিত না থাকেন, বড় আবেদন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের
Lionel Messi: বাবার স্মৃতির উদ্দেশে আবেগঘন মেসির পোস্টের রন্ধ্রে রন্ধ্রে অবসরের পূর্বাভাস
বাবার স্মৃতির উদ্দেশে আবেগঘন মেসির পোস্টের রন্ধ্রে রন্ধ্রে অবসরের পূর্বাভাস
East Bengal: বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
Rudranil Ghosh: আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন,
আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন, "যে রং ছিল, সেই রংই হবে", অ্যাকাডেমির রং বদল নিয়ে 'কার্যত' ঘোষণা করলেন রুদ্রনীল ঘোষ!
Kunal Ghosh: বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
IND vs SL: প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
Embed widget