এক্সপ্লোর

করোনা আবহে অবস্থান, বিজেপির ৩ বিধায়ক আটক শিলিগুড়িতে

শিলিগুড়ির হাশমিচকে অবস্থান বিক্ষোভ শুরু করেন ৩ বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ, আনন্দময় বর্মন ও শিখা চট্টোপাধ্যায়।

শিলিগুড়ি: শিলিগুড়িতে আটক বিজেপির ৩ বিধায়ক। করোনা আবহে রাজ্যে মৃতের সংখ্যা বাড়লেও হেলদোল নেই প্রশাসনের। এই অভিযোগে শিলিগুড়ির হাশমিচকে অবস্থান বিক্ষোভ শুরু করেন ৩ বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ, আনন্দময় বর্মন ও শিখা চট্টোপাধ্যায়। করোনা-পরিস্থিতিতে অবস্থান তুলতে বলে অনুরোধ জানায় পুলিশ। বিক্ষোভ চালিয়ে যাওয়ায় ৩ বিজেপি বিধায়ককে আটক করা হয়।

সংক্রমণ মোকাবিলায় ৩০ মে পর্যন্ত রাজ্যে কড়াকড়ি জারি করা হয়েছে। সমস্ত ধরনের জমায়েতে রয়েছে নিষেধাজ্ঞা। এই পরিস্থিতিতে করোনা মোকাবিলায় শিলিগুড়ি পুরসভার ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে রবিবার সকালে অবস্থানে বসেন তিন বিজেপি বিধায়ক। শিলিগুড়ির হাশমিচকে অবস্থানে থাকা তিন বিধায়ক শঙ্কর ঘোষ, আনন্দময় বর্মন ও শিখা চট্টোপাধ্যায়কে উঠে যাওয়ার অনুরোধ জানায় পুলিশ। এই নিয়ে শুরু হয় বাদানুবাদ। গেরুয়া শিবিরে অভিযোগ, করোনা পরিস্থিতি মোকাবিলায় তাদের বিধায়কদের ডাকেই না পুরসভা।

ঠিক কী ঘটেছিল? 

বিজেপির তিন বিধায়কের অভিযোগ শিলিগুড়িতে কোভিড নিয়ন্ত্রণে পুরোপুরি ব্যর্থ। আর এই অভিযোগে রবিবার সকালে শঙ্কর ঘোষ, আনন্দময় বর্মন ও শিখা চট্টোপাধ্যায় অবস্থানে বসেন। তাঁদের অভিযোগ, হাসাপাতালে বেড নেই। অক্সিজেন নেই। অ্যাম্বুলেন্স থেকে হাসপাতাল সব ক্ষেত্রেই কালোবাজারির অভিযোগ তুলেছেন বিজেপি বিধায়করা। তাঁদের অভিযোগ নির্বাচিত প্রতিনিধিদের বাদ দিয়ে প্রশাসন চালানো হচ্ছে। এই অভিযোগে তাঁরা অবস্থানে বসেন। শঙ্কর ঘোষের দাবি, গত বছর প্রশাসক বোর্ডে ছিলেন তিনি। তাই করোনা মোকাবিলা অনেক সহজ ছিল। তাঁর অভিযোগ, এবছর প্রশাসন বলে কিছু নেই। এরপর পুলিশ এসে তাঁদের উঠে যেতে বললেও তাঁরা রাজি হননি। দীর্ঘ বচসার পর তাঁদের আটক করে পুলিশ।

গত সপ্তাহে শিলিগুড়ির পুর প্রশাসক পদে বসেন গৌতম দেব। বিজেপির অভিযোগ গুরুত্বই দেয়নি তৃণমূল। এপ্রসঙ্গে তিনি বলেন বিজ্ঞপ্তির পরও তিন বিধায়ক প্রচার পেতে এসব করেছেন, এটা লজ্জাজনক ব্যাপার। মানুষ বিচার করবে, আমরা ২৪ ঘণ্টা রাস্তায় আছি। অন্যদিকে সংক্রমণ বাড়া নিয়ে তৃণমূল ও বিজেপি, দু’পক্ষকেই আক্রমণ করেছে বামেরা। সিপিএম নেতা তথা শিলিগুড়ির প্রাক্তন মেয়র, এই প্রশাসক বোর্ড সদ্য বসেছে, এখনই কিছু বলতে রাজি নই, আজকের পরিস্থিতির জন্য রাজ্যের পাশাপাশি কেন্দ্রও দায়ী, প্রধানমন্ত্রী যেভাবে রাজ্য দখল করতে এলেন।

সেরা শিরোনাম

Lal Krishna Advani : অসুস্থ লালকৃষ্ণ আডবাণী, ভর্তি করা হল হাসপাতালে
অসুস্থ লালকৃষ্ণ আডবাণী, ভর্তি করা হল হাসপাতালে
CPM Book Stall Vandalized: রাজ্যের দিকে দিকে বামেদের বুক স্টলে হামলার অভিযোগ, কড়া প্রতিক্রিয়া এবার সেলিমের,
রাজ্যের দিকে দিকে বামেদের বুক স্টলে হামলার অভিযোগ, কড়া প্রতিক্রিয়া এবার সেলিমের, "..কোনও শাসক আটকাতে পারে না"
Durga Puja 2026: সাড়ম্বরে সেজেছে নিউটাউন সনাতনী দুর্গাপুজো, চেয়ারম্যান খোদ মুখ্যমন্ত্রীর উপদেষ্টা, কী বললেন বিশেষ সাক্ষাৎকারে ?
সাড়ম্বরে সেজেছে নিউটাউন সনাতনী দুর্গাপুজো, চেয়ারম্যান খোদ মুখ্যমন্ত্রীর উপদেষ্টা, কী বললেন বিশেষ সাক্ষাৎকারে ?
Quantum Physics: একই মানুষ ভিন্ন ভিন্ন রূপে বিরাজ করছেন সমান্তরাল মহাবিশ্বে, ভাগ্য নয়, সবই আসলে মাল্টিভার্সের খেলা, বলছে বিজ্ঞান
একই মানুষ ভিন্ন ভিন্ন রূপে বিরাজ করছেন সমান্তরাল মহাবিশ্বে, ভাগ্য নয়, সবই আসলে মাল্টিভার্সের খেলা, বলছে বিজ্ঞান

ভিডিও

Durga Puja 2026 | ৪৮ তম বর্ষে পদার্পণ সল্টলেক BD ব্লকের, এবছর তাদের থিম বহমান | #abpananda
Durga Puja 2026 | ৯০ বছরে পা, প্যাগোডার আদলে মণ্ডপ, শারদ আনন্দে 'সারল্যে' সেরা পদ্মপুকুর বারোয়ারি
Durga Puja 2026: ৯১ তে পা, থিম 'বন্দে মাতরম', দেশাত্মবোধে সেরার শিরোপা জিতে নিল সন্তোষ মিত্র স্কোয়ার
Ballygaunge Cultural | ৭৬ বছরে পদার্পণ, ঐতিহ্যভাবনায় সেরার শিরোপা জিতে নিল বালিগঞ্জ কালচারাল
Durga Puja 2026 : হাওড়ার দেউলটিতে চ্যাটার্জী বাড়ির দুর্গাপুজো অত্যন্ত প্রাচীন এবং ঐতিহ্যবাহী | ABP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Quantum Physics: একই মানুষ ভিন্ন ভিন্ন রূপে বিরাজ করছেন সমান্তরাল মহাবিশ্বে, ভাগ্য নয়, সবই আসলে মাল্টিভার্সের খেলা, বলছে বিজ্ঞান
একই মানুষ ভিন্ন ভিন্ন রূপে বিরাজ করছেন সমান্তরাল মহাবিশ্বে, ভাগ্য নয়, সবই আসলে মাল্টিভার্সের খেলা, বলছে বিজ্ঞান
Jan Neeti Bharat: নতুন রাজনৈতিক দলের সূচনা, নেতৃত্বে প্রাক্তন IAS দিব্যা মিত্তল, সিস্টেমের উপর বীতশ্রদ্ধ হয়ে চাকরি ছাড়েন
নতুন রাজনৈতিক দলের সূচনা, নেতৃত্বে প্রাক্তন IAS দিব্যা মিত্তল, সিস্টেমের উপর বীতশ্রদ্ধ হয়ে চাকরি ছাড়েন
Koffee With Karan: বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
Overseas Citizenship of India: অভিনেতা ইমরান খানের রয়েছে OCI কার্ড, এটা কী, কারা পেতে পারেন? কী সুবিধা পাওয়া যায় OCI কার্ড থাকলে?
অভিনেতা ইমরান খানের রয়েছে OCI কার্ড, এটা কী, কারা পেতে পারেন? কী সুবিধা পাওয়া যায় OCI কার্ড থাকলে?
Stamp Paper in WB: রাজ্যে মিলছে না স্ট্যাম্প পেপার, জনস্বার্থ মামলা দায়ের হাইকোর্টে, নাম জড়াচ্ছে তৃণমূলের!
রাজ্যে মিলছে না স্ট্যাম্প পেপার, জনস্বার্থ মামলা দায়ের হাইকোর্টে, নাম জড়াচ্ছে তৃণমূলের!
Agnimitra On Kunal: ’কুণালবাবুর সারদার টাকা থেকে তো আর আমরা রাস্তা রং করিনি
’কুণালবাবুর সারদার টাকা থেকে তো আর আমরা রাস্তা রং করিনি", রাস্তায় রামধনু রঙ বিতর্কে আক্রমণ অগ্নিমিত্রার
Unknown Number: অচেনা নম্বর থেকে কে ফোন করেছে আপনাকে, জানিয়ে দেবে অপারেটরই, নির্দেশিকা জারি DoT-এর
অচেনা নম্বর থেকে কে ফোন করেছে আপনাকে, জানিয়ে দেবে অপারেটরই, নির্দেশিকা জারি DoT-এর
Mallickrjun Kharge On PM Modi: প্রধানমন্ত্রীকে চিঠি খাড়গের, উল্লেখ
প্রধানমন্ত্রীকে চিঠি খাড়গের, উল্লেখ "পুনর্বিন্যাস বিল"-এর ইস্যু, বড় কোনও দাবি ?
Embed widget