এক্সপ্লোর

Train Derailment Attempt: রেললাইনে পর পর বিস্ফোরক পদার্থ, কোথাও বসানো LPG সিলিন্ডার, দুই রাজ্যে শুরু তদন্ত

Madhya Pradesh News: প্রথম ঘটনাটি সামনে এসেছে মধ্যপ্রদেশের সগফাতা রেল স্টেশন সংলগ্ন এলাকা থেকে।

নয়াদিল্লি: রেললাইন থেকে বিস্ফোরক পদার্থ উদ্ধার মধ্যপ্রদেশে। ওই লাইনের উপর দিয়ে সেনার বিশেষ একটি ট্রেন যাচ্ছিল। সেনাকর্মীদের ওই ট্রেন উড়িয়ে দেওয়ার পরিকল্পনা ছিল বলেই মনে করছে পুলিশ। কারণ একটি বা দু'টি নয়, রেললাইন থেকে কমপক্ষে ১০টি বিস্ফোরক পদার্থ উদ্ধার হয়েছে বলে জানা গিয়েছে। বিষয়টি নিয়ে তদন্ত শুরু হয়েছে। উত্তরপ্রদেশ থেকেও একই ঘটনা সামনে এসেছে। সেখানে রেললাইনের উপর রাখা ছিল রান্নার গ্যাসের সিলিন্ডার। (Train Derailment Attempt)

প্রথম ঘটনাটি সামনে এসেছে মধ্যপ্রদেশের সগফাতা রেল স্টেশন সংলগ্ন এলাকা থেকে। সেখান দিয়ে সেনার একটি বিশেষ ট্রেন যাচ্ছিল। জম্মু ও কাশ্মীরে বিধানসভা নির্বাচনে নিরাপত্তার দায়িত্বপ্রাপ্ত সেনাকর্মীরা ওই ট্রেনে চেপে উপত্যকা থেকে কর্নাটক যাচ্ছিলেন। সেই সময় ট্রেনের চালকের নজর পড়ে রেললাইনের উপর। পর পর বিস্ফোরক পদার্থ দেখতে পান তিনি। তীব্র একটি শব্দও শুনতে পান তিনি। এতে তড়িঘড়ি ট্রেন থামিয়ে দেন ট্রেনের ওই চালক। (Madhya Pradesh News)

এর পর স্টেশনে পৌঁছে স্টেশন মাস্টারকে গোটা ঘটনা জানান ওই ট্রেনের চালক। জানা যায়, ট্রেনটি এগনোর সময় একটি বিস্ফোরক পদার্থ থেকে বিস্ফোরণ ঘটে। তবে কেউ হতাহত হননি ওই ঘটনায়। এর পর ঘটনাস্থলে পৌঁছন সন্ত্রাসদমন শাখা, জাতীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা। পৌঁছয় স্থানীয় থানার পুলিশও। রেললাইনের উপর কমপক্ষে ১০টি বিস্ফোরক পদার্থ রাখা ছিল বলে জানা গিয়েছে।

রবিবার একই ঘটনা সামনে এসেছে উত্তরপ্রদেশের কানপুর থেকে। প্রেমপুর স্টেশনের কাছে রেললাইনের উপর রান্নার গ্যাসের সিলিন্ডার রাখা ছিল। একটি মালগাড়ি যাচ্ছিল সেখান দিয়ে। দ্রুত ব্রেক কষে মালগাড়ি থামান চালক।  এদিন সকাল ৮টা বেজে ১০ মিনিটে এই ঘটনা ঘটে বলে জানা গিয়েছে। প্রয়াগরাজ থেকে কানপুর যাচ্ছিল ট্রেনটি। 

খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। পুলিশ জানিয়েছে, পাঁচ কেজি ওজনের গ্যাসের সিলিন্ডার রাখা ছিল রেললাইনের উপর। সেটি সরিয়ে নিয়ে যাওয়া হয়। বিষয়টি নিয়ে তদন্ত শুরু হয়েছে। উত্তরপ্রদেশে চলতি মাসে এই নিয়ে দ্বিতীয় বার এমন ঘটনা সামনে এল। এর আগে, গত ৮ সেপ্টেম্বর কালিন্দি এক্সপ্রেসকে লাইনচ্যুত করার চেষ্টা সামনে আসে। সেবারও রেললাইনে রান্নার গ্যাসের সিলিন্ডার রাখা ছিল বলে জানা যায়। সিলিন্ডারে ধাক্কা মেরে ট্রেনটি দাঁড়িয়ে যায়। এই ঘটনায় তদন্ত শুরু হয়েছে।

সেরা শিরোনাম

Homelessness in Britain: দেশের জন্য বেতনের ১৫ শতাংশ দান করবেন প্রধানমন্ত্রী, বড় ঘোষণা ব্রিটেনে, ক্ষমতায় এসেছেন মাত্র একমাস
দেশের জন্য বেতনের ১৫ শতাংশ দান করবেন প্রধানমন্ত্রী, বড় ঘোষণা ব্রিটেনে, ক্ষমতায় এসেছেন মাত্র একমাস
Annapurna Yojana : 'আরও যদি লাগে...', অন্নপূর্ণা যোজনা নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
'আরও যদি লাগে...', অন্নপূর্ণা যোজনা নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
Bihar Accident: অনুষ্ঠান চলাকালীন ভয়াবহ দুর্ঘটনা! ভিড়কে পিষে ঢুকল বাস, মৃত ৫, আহত একাধিক
অনুষ্ঠান চলাকালীন ভয়াবহ দুর্ঘটনা! ভিড়কে পিষে ঢুকল বাস, মৃত ৫, আহত একাধিক
Suvendu Adhikari : 'ভবানীপুরের প্রত্যেকটা বাড়িতে...', কী দিতে আসবেন জানালেন মুখ্যমন্ত্রী...
'ভবানীপুরের প্রত্যেকটা বাড়িতে...', কী দিতে আসবেন জানালেন মুখ্যমন্ত্রী...

ভিডিও

BJP News: পুজোর দখল ঘিরে বিজেপির দ্বন্দ্ব, পুরসভার পার্কে তালা, ভাঙল পুরসভা | Entally | ABP Ananda
Jadavpur University: মেরামত করে ফিরল ঐতিহ্যের এমব্লেম, ৩ সদস্যের তদন্ত কমিটি যাদবপুরে
ED News : ইঞ্জিনিয়ারদের আপত্তি, তারপরেও কীভাবে প্রকল্পের অনুমোদন? আনন্দপুরে সাড়ে ৩ একর জমিতে আবাসন প্রকল্প, তদন্তে ED
Saokat Molla News | সওকত মোল্লার বিরুদ্ধে এবার UAPA-র ধারা? আরও বিপাকে সওকত?
Jadavpur University Chaos : যাদবপুর বিশ্ববিদ্যালয়ে গেরুয়া বাহিনীর সন্ত্রাস, অভিযোগ দায়েরে ৩৭ ঘণ্টা!

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Bank of Baroda: কেউ ১০০ কোটি, কেউ তারও বেশি ঋণ নিয়ে শোধ করেনি, বিপুল লোকসান ব্যাঙ্ক অফ বরোদার, কিন্তু ঋণখেলাপিদের নাম প্রকাশে নারাজ
কেউ ১০০ কোটি, কেউ তারও বেশি ঋণ নিয়ে শোধ করেনি, বিপুল লোকসান ব্যাঙ্ক অফ বরোদার, কিন্তু ঋণখেলাপিদের নাম প্রকাশে নারাজ
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Tollywood Actor: গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
Satendra Soni: শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
Sugar Price Increased: কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
House Collapse: ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
Abhishek Banerjee: অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
Embed widget