এক্সপ্লোর

Burdwan Puja : শিকেয় উঠল কোভিড-বিধি, বিপত্তারিণী পুজো উপলক্ষে বর্ধমানে ভিড় ভক্তদের

করোনার দ্বিতীয় ঢেউ এখনও চলছে। তৃতীয় ঢেউয়ের আশঙ্কা রয়েছে। এই পরিস্থিতিতে শারীরিক দূরত্ব বজায় রাখা দূরে থাক, গা ঘেঁষাঘেঁষি করেই বর্ধমানে বিপত্তারিণী পুজো দিলেন ভক্তরা।

কমলকৃষ্ণ দে, বর্ধমান : ধীরে ধীরে সংক্রমণ কমলেও এখনও নিয়ন্ত্রণে আসেনি করোনা। এই পরিস্থিতিতে করোনা বিধি শিকেয় তুলে মন্দিরের বাইরে ভিড় জমালেন হাজার হাজার মহিলা। বর্ধমানে বিপত্তারিণী পুজো উপলক্ষে এমনই ছবি ধরা পড়ল।

করোনার দ্বিতীয় ঢেউ এখনও চলছে। এদিকে এরই মধ্যে তৃতীয় ঢেউয়ের আশঙ্কা রয়েছে। এই পরিস্থিতিতে শারীরিক দূরত্ব বজায় রাখা দূরে থাক, গা ঘেঁষাঘেঁষি করেই সর্বমঙ্গলা মন্দিরের বাইরে ভিড় করে পুজো দিলেন মহিলারা। আবার কয়েকজন পুরোহিতকে যেমন মাস্ক পরতে দেখা যায়নি, তেমনই মহিলাদের বেশিরভাগের মুখেই ছিল না কোনও মাস্ক।

দেখে মনে হবে, এ যেন করোনা কালের আগের কোনও ছবি। প্রসঙ্গত, জেলার মধ্যে বর্ধমান শহরেই সংক্রমণ সবচেয়ে বেশি। তার মধ্যে রয়েছে তৃতীয় ঢেউয়ের আশঙ্কা। এখনও করোনার সংক্রমণ ঠেকাতে বিধিনিষেধ চলছে রাজ্যজুড়ে। জেলারও বেশ কিছু জায়গায় করা রয়েছে মাইক্রো কন্টেনমেন্ট জোন। তারই মধ্যে বিপত্তারিণী পুজো উপলক্ষে এই ভয়াবহ ছবি ধরা পড়ল। এতে সংক্রমণ ফের ব্যাপক আকার নিতে পারে বলে মনে করছেন সচেতন বাসিন্দারা।

বর্ধমানের অধিষ্ঠাত্রী দেবী সর্বমঙ্গলা মন্দিরে বিপত্তারিণী পুজো উপলক্ষে প্রতি বছরই কয়েক হাজার ভক্ত সমাগম হয়। করোনার সংক্রমণ রুখতে গত বছরের মতো এবারও মন্দিরে ভক্তদের প্রবেশ বন্ধ রাখা হয়েছিল। করোনার বিধিনিষেধ মেনে বন্ধ মন্দিরেই দেবীর আরাধনা চলে। ভক্তদের প্রবেশ নিষিদ্ধ ছিল। কিন্তু তাতেও ভিড় এড়ানো যায়নি। হাজারে হাজার মহিলা এলেন শহর, জেলা ও পাশের জেলাগুলি থেকে। রাস্তায় পুরোহিতদের বসিয়ে পুজো করালেন। সব মিলিয়ে বিধিনিষেধ উপেক্ষা করে জনজোয়ারে পরিণত হল বর্ধমানের সর্বমঙ্গলা মন্দিরের বাইরের চত্বর।

যদিও মন্দির কর্তৃপক্ষের বক্তব্য, নিয়ম মেনে বিপত্তারিণীর বিশেষ পুজো আরতি হয়েছে। কিন্তু ভক্তদের ঢোকার অনুমতি ছিল না। প্রশাসনের পরামর্শে গত বছর ও এবছর করোনা পরিস্থিতিতে মন্দির বন্ধ রাখা হয়েছে। কিন্তু মন্দিরের বাইরে প্রচুর ভক্ত ভিড় করে দাঁড়িয়ে ছিলেন, মুখে মাস্ক না পরেই অনেকে পুজো দেন করোনা বিধি না মেনে। ফলে, সংক্রমণ বাড়বে বলে আশঙ্কা।

 

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

NEET Protest : আজই CJP-র সঙ্গে বসছে সরকার, তার আগেই বড় সিদ্ধান্ত সরকারের, শিক্ষা সচিবকে সরাল সরকার
আজই CJP-র সঙ্গে বসছে সরকার, তার আগেই বড় সিদ্ধান্ত সরকারের, শিক্ষা সচিবকে সরাল সরকার
Live News Update : NEET প্রশ্নফাঁস নিয়ে শেষ সরকার - CJP'র বৈঠক, কী আপডেট ?
NEET প্রশ্নফাঁস নিয়ে শেষ সরকার - CJP'র বৈঠক, কী আপডেট ?
অবশেষে কাটছে জট ? NEET প্রশ্নফাঁস নিয়ে শেষ সরকার - CJP র বৈঠক, রাজধানী থেকে বড় খবর
অবশেষে কাটছে জট ? NEET প্রশ্নফাঁস নিয়ে শেষ সরকার - CJP র বৈঠক, রাজধানী থেকে বড় খবর
NEET প্রশ্নফাঁসকাণ্ডে আন্দোলনকারীদের পাসপোর্ট বাতিল? ভাইরাল পোস্টে বিভ্রান্তি! যা জানাল দিল্লি পুলিশ...
NEET প্রশ্নফাঁসকাণ্ডে আন্দোলনকারীদের পাসপোর্ট বাতিল? ভাইরাল পোস্টে বিভ্রান্তি! যা জানাল দিল্লি পুলিশ...

ভিডিও

Abhishek Banerjee: বিধাননগর কমিশনারেটের সাইবার ক্রাইমে অভিষেকের বিরুদ্ধে FIR
Suvendu Adhikari:
INDIA Alliance: প্রশ্নফাঁসকাণ্ডে সংসদ ভবন চত্বরে বিক্ষোভে ইন্ডি জোট
Shivmandir Rath Yatra 2026: দক্ষিণ কলকাতার শিবমন্দিরের উদ্য়োগে শুরু হল 'রথের মেলা ২০২৬', চলবে চারদিন
CJP Protest: আন্দোলনের ঝাঁঝ যেমন বাড়ছে, আন্দোলনকারী ছাত্রদের পাশে দাঁড়াচ্ছেন একের পর এক তারকা

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Blood Bank Scam: ২ কোটি টাকার রক্ত বিক্রি উত্তরপ্রদেশ ও বিহারে ! কলকাতার ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, কী নির্দেশ স্বাস্থ্য ভবনের ?
২ কোটি টাকার রক্ত বিক্রি উত্তরপ্রদেশ ও বিহারে ! কলকাতার ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, কী নির্দেশ স্বাস্থ্য ভবনের ?
NEET Paper Leak Protest : 'এরা পড়ুয়াদের...'! NEET-এর প্রশ্নফাঁসের প্রতিবাদে পড়ুয়াদের পাশে TMC-কংগ্রেস, সরব বিজেপি
'এরা পড়ুয়াদের...'! NEET-এর প্রশ্নফাঁসের প্রতিবাদে পড়ুয়াদের পাশে TMC-কংগ্রেস, সরব বিজেপি
NEET-এ প্রশ্নফাঁসে মুখ খুললেন সলমান খান, ‘পেপার লিক গুরুতর সমস্যা, ছাত্র আন্দোলনকে রাজনৈতিক রং দেবেন না’
NEET-এ প্রশ্নফাঁসে মুখ খুললেন সলমান খান, ‘পেপার লিক গুরুতর সমস্যা, ছাত্র আন্দোলনকে রাজনৈতিক রং দেবেন না’
Kolkata News: পার্কের বাইরে রেলিংয়ে ফাঁস দেওয়া যুবকের দেহ ! সাতসকালে দমদম পার্কে হাড়হিম দৃশ্য
পার্কের বাইরে রেলিংয়ে ফাঁস দেওয়া যুবকের দেহ ! সাতসকালে দমদম পার্কে হাড়হিম দৃশ্য
Yuvraj on NEET Protest: নিট পেপার লিক ঘিরে উত্তাল রাজধানী, ছাত্র আন্দোলন নিয়ে এবার মুখ খুললেন ক্রিকেটার যুবরাজ সিংহ
নিট পেপার লিক ঘিরে উত্তাল রাজধানী, ছাত্র আন্দোলন নিয়ে এবার মুখ খুললেন ক্রিকেটার যুবরাজ সিংহ
Suvendu Adhikari: 'ভোটে যদি হারাতে না পারি... পুষ্পার থেকেও খারাপ অবস্থা হবে', এবার অভিষেককে বড় চ্যালেঞ্জ শুভেন্দুর
'ভোটে যদি হারাতে না পারি... পুষ্পার থেকেও খারাপ অবস্থা হবে', এবার অভিষেককে বড় চ্যালেঞ্জ শুভেন্দুর
Abhishek Banerjee: 'কোনও অন্তর্বর্তী রক্ষাকবচ নয় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে', নির্দেশ কলকাতা হাইকোর্টের বিচারপতির
'কোনও অন্তর্বর্তী রক্ষাকবচ নয় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে', নির্দেশ কলকাতা হাইকোর্টের বিচারপতির
Kalyan Banerjee: গলায় প্ল্যাকার্ড, কল্যাণের 'একা' বিক্ষোভ, কখনও সিঁড়িতে বসে, কখনও দাঁড়িয়ে
গলায় প্ল্যাকার্ড, কল্যাণের 'একা' বিক্ষোভ, কখনও সিঁড়িতে বসে, কখনও দাঁড়িয়ে
Embed widget