এক্সপ্লোর

Dhanbad School Principal: ১০০ ছাত্রীকে জামা খোলালেন প্রিন্সিপাল, কোনও রকমে আব্রু ঢেকে বাড়ি ফিরল মেয়েরা, থানায় অভিযোগ

Jharkhand News: ঝাড়খণ্ডের ধানবাদে একটি বেসরকারি স্কুলে এই ঘটনা ঘটেছে।

ধানবাদ: জামা খুলিয়ে স্কুল থেকে ছাত্রীদের বাড়ি পাঠানোর অভিযোগ। কাঠগড়ায় বেসরকারি স্কুলের অধ্যক্ষ। বিষয়টি সামনে আসতেই শোরগোল পড়ে গিয়েছে। থানায় অভিযোগ দায়ের করেছেন অভিভাবকরা। ওই অধ্যক্ষের বিরুদ্ধে তদন্ত শুরু করেছেন স্কুল কর্তৃপক্ষও। অধ্যক্ষের আচরণ নিয়ে প্রশ্ন তুলছেন সকলেই। (Dhanbad School Principal)

ঝাড়খণ্ডের ধানবাদে একটি বেসরকারি স্কুলে এই ঘটনা ঘটেছে। সেই নিয়ে শুক্রবার অভিযোগ দায়ের হয় জোড়াপুকুর থানা। ধানবাদের ডেপুটি কমিশনার মাধবী মিশ্র জানিয়েছেন, ছাত্রীদের অভিভাবকরা অধ্যক্ষের বিরুদ্ধে অভিযোগ জানিয়েছেন। বিষয়টি নিয়ে তদন্ত শুরু হয়েছে। স্কুল কর্তৃপক্ষও খতিয়ে দেখছে বিষয়টি। (Jharkhand News)

ধানবাদের নামী বেসরকারি স্কুলে ঘটনাটি ঘটে। স্কুলে দশম শ্রেণির পরীক্ষা ছিল। পরীক্ষার শেষ দিন আনন্দে মেতে ওঠেন ছাত্রীরা। পরীক্ষা শেষের আনন্দে পরস্পরের শার্টে মজার বার্তা লেখেন তাঁরা। কিন্তু ছাত্রীদের শার্টে পেন দিয়ে লিখতে দেখে না কি চটে যান অধ্যক্ষ। অভিযোগ প্রায় ১০০ ছাত্রীকে শার্ট খুলতে বাধ্য করেন তিনি। টেনেটুনে ব্লেজারে শরীর ঢেকে কোনও রকমে বাড়ি ফেরেন ওই ছাত্রীরা।

ওই অবস্থায় মেয়েদের বাড়ি ফিরতে দেখে স্তম্ভিত হয়ে যান অভিভাবকরা। অধ্যক্ষের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেন তাঁরা। জানা গিয়েছে, ঘটনার দিন সঙ্গে সঙ্গেই অধ্যক্ষের কাছে ক্ষমা চেয়ে নেন ছাত্রীরা। কিন্তু তাতেও মন গলেনি তাঁর। বরং শার্ট কেড়ে নেন তিনি। শুধুমাত্র ব্লেজার গায়ে চাপিয়ে ছাত্রীদের বাড়ি ফিরতে বাধ্য করেন। ঘটনাটি সামনে আসতেই শোরগোল পড়ে গিয়েছে।

পুলিশ জানিয়েছে, অভিভাবকদের অনেকেই অধ্যক্ষের বিরুদ্ধে অভিযোগ জানিয়েছেন। ঘটনার শিকার ছাত্রীদের সঙ্গেও কথা বলেছে পুলিশ। স্কুল কর্তৃপক্ষকে বিষয়টি জানানো হয়েছে। তারাও তদন্ত শুরু করেছে অধ্যক্ষের বিরুদ্ধে। একটি কমিটি গঠন করা হয়েছে তার জন্য। সেই কমিটিতে রয়েছেন মহকুমা শাসক, জেলা শিক্ষা অধিকর্তা, জেলার সমাজ কল্যাণ আধিকারিক এবংএকজন পুলিশ আধিকারিক। কমিটির কাছ থেকে রিপোর্ট এলে, সেই মতো পদক্ষেপ করা হবে অধ্যক্ষের বিরুদ্ধে। 

ঝরিয়ার বিধায়ক রাগিনী সিংহ অভিভাবকদের সঙ্গে থানায় গিয়েছিলেন। ডেপুটি কমিশনারের সঙ্গে কথা বলেন তিনি। এই ঘটনাকে দুর্ভাগ্যজনক এবং লজ্জাজনক বলে উল্লেখ করেছেন তিনি। সোশ্যাল মিডিয়ায় পড়ুয়াদের কিছু বক্তব্য সামনে এসেছে, যা দেখে নেটিজেনরা তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন। এমন ঘটনা মোটেই কাম্য নয় বলে জানিয়েছেন তাঁরা। ওই অধ্যক্ষের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নিতে হবে বলে দাবি জানিয়েছেন।

সেরা শিরোনাম

Kolkata News: ফের SRFTI-তে উত্তেজনা, পড়ুয়াদের ক্য়াম্প সরানোকে কেন্দ্র করে পুলিশের সঙ্গে বাদানুবাদ পড়ুয়াদের
Kolkata News: ফের SRFTI-তে উত্তেজনা, পড়ুয়াদের ক্য়াম্প সরানোকে কেন্দ্র করে পুলিশের সঙ্গে বাদানুবাদ পড়ুয়াদের
উৎসবের মধ্যেই বিভীষিকা ! এক ঝটকায় তছনছ শহরের পর শহর, আমেরিকায় বিদ্যুৎহীন ৯ লক্ষেরও বেশি পরিবার
উৎসবের মধ্যেই বিভীষিকা ! এক ঝটকায় তছনছ শহরের পর শহর, আমেরিকায় বিদ্যুৎহীন ৯ লক্ষেরও বেশি পরিবার
Weather Update: পারদ পতনের মাঝেই ফের সাগরে ঘূর্ণাবর্তের পূর্বাভাস, কী জানাচ্ছে IMD ?
পারদ পতনের মাঝেই ফের সাগরে ঘূর্ণাবর্তের পূর্বাভাস, কী জানাচ্ছে IMD ?
Nadia News: 'মাথায় অস্ত্র ঠেকিয়ে' মতুয়া নেতার স্ত্রীকে ধর্ষণের অভিযোগ, দুই শিশুকন্যাকেও যৌন হেনস্থার অভিযোগ, ভয়াবহ ঘটনা নদিয়ার চাকদায়
'মাথায় অস্ত্র ঠেকিয়ে' মতুয়া নেতার স্ত্রীকে ধর্ষণের অভিযোগ, দুই শিশুকন্যাকেও যৌন হেনস্থার অভিযোগ, ভয়াবহ ঘটনা নদিয়ার চাকদায়

ভিডিও

CM Suvendu Adhikari | ৪ বছরের আইনি লড়াইয়ে ইতি, মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে দায়ের পুরনো মামলা প্রত্যাহার
Protest in SRFTI | আন্দোলনের ঝাঁঝ ক্রমশ বাড়াচ্ছে SRFTI-এর পড়ুয়ারা, দাবি উঠল উপাচার্যের পদত্যাগের
LOP of West Bengal Legislative Assembly | বিরোধী দলনেতা মামলায় বিধানসভার অধ্যক্ষের সিদ্ধান্ত খারিজ
Food Safety Department Raid | ফের রেস্তোরাঁয় পচা মাংস, ১৪ দিনের জন্য বন্ধের নির্দেশ
LOP of Legislative Assembly | বিরোধী দলনেতা মামলায় তৃণমূলকে 'অস্তিত্বহীনতার' খোঁচা CM Suvendu Adhikari-এর

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Success Story: চারবার পারেনি, অবশেষে পঞ্চম প্রচেষ্টায় UPSC-তে ১৩তম স্থান, মানুষের লড়াইয়ের অনুপ্রেরণা IAS মেধা আনন্দ
চারবার পারেনি, অবশেষে পঞ্চম প্রচেষ্টায় UPSC-তে ১৩তম স্থান, মানুষের লড়াইয়ের অনুপ্রেরণা IAS মেধা আনন্দ
Kalyan Banerjee: হাইকোর্টের নির্দেশে, ঋতব্রত বন্দ্যোপাধ্যায় আর ‘বিরোধী দলনেতা’ নন, কী প্রতিক্রিয়া কল্যাণের ?
হাইকোর্টের নির্দেশে, ঋতব্রত বন্দ্যোপাধ্যায় আর ‘বিরোধী দলনেতা’ নন, কী প্রতিক্রিয়া কল্যাণের ?
Bratya Basu: ব্রাত্য বসুর মেয়াদকালে তহবিল তছরুপের অভিযোগ, প্রাক্তন বিচারপতি বিশ্বজিৎ বসুর নেতৃত্বে বাংলা অ্যাকাডেমিতে পৌঁছল কমিশন
ব্রাত্য বসুর মেয়াদকালে তহবিল তছরুপের অভিযোগ, প্রাক্তন বিচারপতি বিশ্বজিৎ বসুর নেতৃত্বে বাংলা অ্যাকাডেমিতে পৌঁছল কমিশন
Big Boss Bangla: 'শেষ হয়ে যাচ্ছি.. বিগ বস, আমি বেরিয়ে যেতে চাই..', হঠাৎ চলে যেতে চান সৃজলা! কী হয়েছে?
'শেষ হয়ে যাচ্ছি.. বিগ বস, আমি বেরিয়ে যেতে চাই..', হঠাৎ চলে যেতে চান সৃজলা! কী হয়েছে?
Weather Update: সপ্তাহ জুড়ে শুষ্ক আবহাওয়া, রোজ কমছে তাপমাত্রা! শীতের বিস্তারিত আপডেট দিল আবহাওয়া দফতর
সপ্তাহ জুড়ে শুষ্ক আবহাওয়া, রোজ কমছে তাপমাত্রা! শীতের বিস্তারিত আপডেট দিল আবহাওয়া দফতর
Gajkeshari Rajyog: গজকেশরী রাজযোগে ভাগ্যে সাফল্যর ঝড়, নভেম্বরের শেষ ৩ দিনে চাকরি-ব্যবসা-লটারিতে লাগতে পারে জ্যাকপট?
গজকেশরী রাজযোগে ভাগ্যে সাফল্যর ঝড়, নভেম্বরের শেষ ৩ দিনে চাকরি-ব্যবসা-লটারিতে লাগতে পারে জ্যাকপট?
Bhargavastra: শত্রুদেশের পাঠানো ড্রোনের ঝাঁক মুহূর্ত হবে ধ্বংস, ভারতের ভার্গবাস্ত্র-এর সফল উৎক্ষেপণ
শত্রুদেশের পাঠানো ড্রোনের ঝাঁক মুহূর্ত হবে ধ্বংস, ভারতের ভার্গবাস্ত্র-এর সফল উৎক্ষেপণ
Mohammed Siraj: দলে ব্রাত্য, সমর্থকদের মনে নয়, ক্রাইস্টচার্চে অটোগ্রাফ বিলোলেন সিরাজ, উচ্ছ্বাসে ভাসলেন অনুরাগীরা
দলে ব্রাত্য, সমর্থকদের মনে নয়, ক্রাইস্টচার্চে অটোগ্রাফ বিলোলেন সিরাজ, উচ্ছ্বাসে ভাসলেন অনুরাগীরা
Embed widget