News Live Blog: ধর্মতলায় NEET প্রশ্নফাঁস নিয়ে ছাত্রদের প্রতিবাদে ধুন্ধুমার! গ্রেফতারির সংখ্যা বেড়ে ১৪
News Live Update: কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর ইস্তফা। পড়ুয়াদের বিরুদ্ধে অ্যাকশন নয়, আত্মঘাতীদের পরিবারকে আর্থিক সাহায্য, চাপের মুখে ককরোচদের ৩ দাবিই মেনে নিল কেন্দ্র
LIVE

Background
কলকাতা: শিক্ষানবীশদের দিয়ে সেবাশ্রয়ে চিকিৎসা করানোর অভিযোগ আগেই উঠেছিল সেবাশ্রয়ের বিরুদ্ধে। এবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে গড়া স্বাস্থ্য শিবিরের বিরুদ্ধে মুখ্যমন্ত্রীকে চিঠি লিখলেন এক জুনিয়র চিকিৎসক। বিধানসভায় সেই চিঠি পড়ে শুনিয়ে কড়া পদক্ষেপের ইঙ্গিত দিলেন শুভেন্দু অধিকারী। সেবাশ্রয় নিয়ে যথাযথ তদন্তের দাবি তুলল 'ঋতব্রত-তৃণমূল'।
সেবাশ্রয় ক্য়াম্পে বিশেষজ্ঞ চিকিৎসক বলে যাদের দাবি করা হয়েছিল, অভিযোগ, তাঁদের অধিকাংশই শিক্ষানবীশ। গলায় স্টেথো ঝুলিয়ে যারা সকাল-সন্ধে ক্যাম্পে চিকিৎসা করেছেন... তাদের মধ্য়ে প্রায় ৯০ শতাংশ নাকি পাস করা ডাক্তারই নন! শনিবার বিধানসভায় সেই প্রসঙ্গ তোলেন মুখ্য়মন্ত্রী। সকলের সামনে একজন জুনিয়র চিকিৎসক রাজীব বিশ্বাসের চিঠি পড়ে শোনান তিনি। এর আগে, সেবাশ্রয় নিয়ে প্রায় একইরকম অভিযোগ করেছিলেন আরেক জুনিয়র চিকিৎসক। এখানেই শেষ নয়। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেবাশ্রয়ের বিরুদ্ধে বিভিন্ন সরকারি হাসপাতালের আল্ট্রাসনোগ্রাফি যন্ত্র থেকে এক্স-রে মেশিন পর্যন্ত হাইজ্যাক করার অভিযোগ উঠেছে! সেবাশ্রয়-কাণ্ডের তদন্ত চাইছে ঋতব্রত-তৃণমূল শিবিরও।
প্রবল ছাত্র আন্দোলনের মুখে অবশেষে পিছু হটল মোদি সরকার। CJP-র সঙ্গে বৈঠকের ঠিক আগে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদত্যাগ। জন্মের ৭১ দিনের মধ্যেই প্রথম আন্দোলন ‘সফল’ হল ‘আরশোলা’দের। কিন্তু কীভাবে শুরু হল 'আরশোলাদের' আন্দোলন? অল্প সময়ে কীভাবে তা ছাড়িয়ে গেল দেশের সীমানা? এক ঝলকে ৩৬ দিনের যুদ্ধজয়। দেশজোড়া প্রবল চাপের কাছে পিছু হঠল প্রশাসন। আন্দোলনকারীদের প্রধান-দাবি মেনে, শেষমেশ ইস্তফা দিলেন ধর্মেন্দ্র প্রধান। পদত্যাগ করতেই হল কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীকে। জন্ম নেওয়ার ৭১ দিনের মধ্যেই প্রথম আন্দোলন ‘সফল’ করল ককরোচ জনতা পার্টি।
গত মে মাসে, মেডিক্যালের সর্বভারতীয় প্রবেশিকা NEET-এর প্রশ্ন-ফাঁসের অভিযোগ সামনে আসে। যার জেরে পরীক্ষা বাতিল করে দেয় ন্যাশনাল টেস্টিং এজেন্সি। অনিশ্চয়তার মধ্যে পড়েন প্রায় ২২ লক্ষ পরীক্ষার্থী। অভিযোগ, তার জেরে পরীক্ষার্খীদের আত্মহত্য়ার ঘটনাও ঘটে... নতুন করে পরীক্ষা নেওয়া হয়। দেওয়া হয় CBI তদন্তের নির্দেশ। আন্দোলনে নামে ককরোচ জনতা পার্টি বা CJP. NEET-কাণ্ডে বিক্ষোভের ঢেউ আছড়ে পড়ে দেশের বিভিন্ন প্রান্তে। দাবি ওঠে, কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদত্যাগ, দেশের শিক্ষা ও পরীক্ষা ব্যবস্থার সংস্কার এবং মৃত পড়ুয়াদের পরিবারকে আর্থিক সাহায্য দিতে হবে। ২০ জুন থেকে দিল্লির যন্তরমন্তরে আন্দোলন রূপ নেয় ধর্নায়। আন্দোলনকারী আরশোলাদের পাশে দাঁড়ায় বিভিন্ন রাজনৈতিক দল থেকে সমাজের বিভিন্ন স্তরের মানুষ।
শিক্ষাবিদ ও আন্তর্জাতিক খ্য়াতিসম্পন্ন পরিবেশ কর্মী সোনম ওয়াংচুক আন্দোলনের প্রতি প্রকাশ্যে সমর্থন জানান। এবং ২৮ জুন থেকে তিনি যন্তরমন্তরে শুরু করেন অনির্দিষ্টকালের অনশন। গত ১৮ জুলাই, যন্তর-মন্তর থেকে অনশনকারী সোনম ওয়াংচুককে জোর করে তুলে হাসপাতালে নিয়ে যায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের অধীনস্থ দিল্লি পুলিশ। ওয়াংচুককে জোর করে অনশনস্থল থেকে সরিয়ে দেওয়ার পর আরও তীব্রতা পায় আন্দোলন। বিক্ষোভ ছড়িয়ে পড়ে দিল্লি, মুম্বই, কলকাতা, বেঙ্গালুরু, পুনে, হায়দরাবাদ-সহ একাধিক শহরে। সংসদের ভেতরে ও বাইরে বিরোধীদের প্রতিবাদ সরকারের ওপর চাপ আরও বাড়িয়ে দেয়। এই প্রেক্ষিতে প্রশ্নফাঁস রোধে কঠোর আইন আনার সিদ্ধান্ত নেয় কেন্দ্রীয় সরকার।
News Update: 'ভারত-বিরোধী স্লোগান দিলে সরকারি হাসপাতালের জরুরি বিভাগ ঘুরে যেতে হবে' , ধর্মতলায় মিছিলে ধুন্ধুমারকাণ্ডে হুঁশিয়ারি বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্যের
'দেশবিরোধী শক্তি নতুন করে মাথাচাড়া দিয়েছে'
'এই সরকার শ্যামাপ্রসাদের সরকার, বাবরের সরকার নয়'
'আইন আইনের পথে চলবে'
'ভারত-বিরোধী স্লোগান দিলে সরকারি হাসপাতালের জরুরি বিভাগ ঘুরে যেতে হবে'
ধর্মতলায় মিছিলে ধুন্ধুমারকাণ্ডে হুঁশিয়ারি বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্যের
News Update: তোলাবাজি, বিজেপি কর্মীদের হুমকি, ত্রাণলুঠের অভিযোগ
তোলাবাজি, বিজেপি কর্মীদের হুমকি, ত্রাণলুঠের অভিযোগ
গ্রেফতার পোলবার আকনা গ্রাম পঞ্চায়েতের তৃণমূল উপপ্রধান
১৪ জুন তাঁর বিরুদ্ধে পোলবা থানায় অভিযোগ দায়ের
তারপর থেকেই পলাতক ছিলেন তৃণমূলের উপপ্রধান নির্মল ঘোষ, দাবি পুলিশের
শ্যামনগরে এক আত্মীয়র বাড়ি থেকে গ্রেফতার নির্মল ঘোষ






















