এক্সপ্লোর

India-Us Relations: ইলন মাস্ক বলেছিলেন ‘সাপ’, সেই সেরজেই গরকে ভারতে রাষ্ট্রদূত নিয়োগ করলেন ডোনাল্ড ট্রাম্প

Sergio Gor: নিজের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যালে সেরজিও-র নিযুক্তির ঘোষণা করেন ট্রাম্প।

নয়াদিল্লি: ভারতের জন্য নয়া রাষ্ট্রদূত নিয়োগ করলেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নিজের দীর্ঘদিনের সহযোগী, ঘনিষ্ঠ বন্ধু হিসেবে পরিচিত সেরজিও গরকে ভারতে আমেরিকার রাষ্ট্রদূত নিয়োগ করলেন তিনি। পাশাপাশি, দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক বিভাগের বিশেষ দূতও নিযুক্ত করা হয়েছে সেরজিওকে। শুল্ক নিয়ে ভারত ও আমেরিকার মধ্যে যখন টানাপোড়েন চলছে, সেই সময় সেরজিও-র নিযুক্তি বেশ তাৎপর্যপূর্ণ। (India-Us Relations)

নিজের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যালে সেরজিও-র নিযুক্তির ঘোষণা করেন ট্রাম্প। তিনি লেখেন, ‘সেরজিও আমার খুব ভাল বন্ধু। বহু বছর ধরে আমার সঙ্গে রয়েছে। আমার ঐতিহাসিক প্রেসিডেন্ট নির্বাচনের প্রচারেও যুক্ত ছিল ও, আমার সর্বাধিক বিক্রিত বইটি ও-ই প্রকাশ করে’। (Sergio Gor)

ট্রাম্পের ঘনিষ্ঠ হলেও, হোয়াইট হাউসের একাধিক আধিকারিকের সঙ্গে সংঘাতে জড়িয়েছেন সেরজিও। ট্রাম্পের একদা বন্ধু ইলন মাস্কের সঙ্গেও ঝামেলা বাঁধে তাঁর। জানা যায়, মাস্কের সহযোগী জ্যারেড আইজ্যাকম্যানের হাতে NASA-র দায়িত্ব তুলে দেওয়া হবে বলে সব ঠিক হয়ে গিয়েছিল। কিন্তু শেষ মুহূর্তে সেরজিও-র কথাতেই মত পাল্টে ফেলেন ট্রাম্প। সেই থেকে সেরজিও এবং মাস্কের মধ্যে তিক্ততা। এমনকি গত ১৯ জুন সোশ্যাল মিডিয়ায় সেরজিও-কে নিয়ে ক্ষোভ উগরে দেন মাস্ক। তিনি লেখেন, ‘ও (সেরজিও) একটা সাপ’। 

সেরজিও আইন লঙ্ঘন করছেন বলেও সেই সময় অভিযোগ করেন মাস্ক। আমেরিকার সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, সরকারি খরচ-খরচা কমানোর জন্য় মাস্ককে দায়িত্ব দিয়েছিলেন ট্রাম্প। সেই সময়ও সেরজিও-র সঙ্গে ঝামেলায় জড়ান তিনি। মে মাসেই ওই দায়িত্ব ছেড়ে দেন মাস্ক। সেই সেরজিও-কেই ভারতে আমেরিকার রাষ্ট্রদূত নিয়োগ করলেন ট্রাম্প। ট্রাম্পকে ধন্যবাদ জানিয়েছেন সেরজিও।

আমেরিকার মসনদে ট্রাম্প ফেরার পর থেকেই ভারতের সঙ্গে তাঁর সরকারের সমীকরণে ওঠাপড়া শুরু হয়েছে। ভারত ও পাকিস্তানের মধ্যে সংঘাত পরিস্থিতিতে বার বার যুদ্ধবিরতির কৃতিত্ব দাবি করেছেন ট্রাম্প। পাশাপাশি, রাশিয়ার থেকে তেল কেনার জন্য ভারতের ঘাড়ে ৫০ শতাংশ শুল্ক চাপিয়েছেন তিনি। সেই নিয়ে টানাপোড়েন এমন পর্যায়ে পৌঁছেছে যে আমেরিকার ‘শুল্কনীতি’ক বিরুদ্ধে এককাট্টা হতে শুরু করেছে ভারত, চিন এবং রাশিয়ার মতো দেশ। সেই পরিস্থিতিতে নিজের বিশ্বস্ত সেরজিও-কে ভারতের রাষ্ট্রদূত করে ট্রাম্প দিল্লিকে কোনও বার্তা দিলেন কি না, সেই নিয়ে জল্পনা শুরু হয়েছে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal News Live : সৌগত রায়ের গাড়িতে হামলা, কালো পতাকা, চোর চোর স্লোগান বিজেপির
সৌগত রায়ের গাড়িতে হামলা, কালো পতাকা, চোর চোর স্লোগান বিজেপির
Science News: ‘তিমিরগর্ভ নক্ষত্র’, সূর্যের চেয়ে ১ লক্ষ গুণ বড়, মহাশূন্যের বুকে অনন্য অবিষ্কার ভারতীয় যুবকের
‘তিমিরগর্ভ নক্ষত্র’, সূর্যের চেয়ে ১ লক্ষ গুণ বড়, মহাশূন্যের বুকে অনন্য অবিষ্কার ভারতীয় যুবকের
Abhijeet Dipke : মন্ত্রীদের সন্তানদের সরকারি স্কুলে ভর্তির ডাক অভিজিতের, 'নিজেদের কাজের ওপর ভরসা করেন না ?'
মন্ত্রীদের সন্তানদের সরকারি স্কুলে ভর্তির ডাক অভিজিতের, 'নিজেদের কাজের ওপর ভরসা করেন না ?'
Narendra Modi: পিএম কেয়ার্স ফান্ডে কত টাকা আছে? হিসেব মিলল, সুদবাবদই কয়েকশো কোটি টাকা আয়
পিএম কেয়ার্স ফান্ডে কত টাকা আছে? হিসেব মিলল, সুদবাবদই কয়েকশো কোটি টাকা আয়

ভিডিও

Jharkhand Protest: GEN Z-র বিরাট জয়, সোশাল মিডিয়ায় শুভেচ্ছা জানিয়ে পোস্ট CJP-র প্রতিষ্ঠাতার | Ranchi
Mahua Moitra: লোকসভার স্পিকার Om Birla-র কাছে স্বাধিকার ভঙ্গের নোটিস দিলেন সাংসদ মহুয়া মৈত্র | TMC
Census 2026: জনগণনার কাজ আদৌ কি আগামী ১ মাসে শেষ করা সম্ভব হবে? প্রশ্ন বিচারপতির
Tarapith Hotel News: তারাপীঠে ১৫টি হোটেল বন্ধের নির্দেশ, কোন কোন হোটেল রয়েছে তালিকায়? | ABP Ananda
CM Suvendu Adhikari: প্রকৃত উপযুক্তরা এই অর্থ পান, এটা আমরা চাই: মুখ্যমন্ত্রী | Annapurna Yojana

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget