এক্সপ্লোর

Modi Trump Call: মোদিকে আমেরিকায় সাক্ষাতের আমন্ত্রণ ট্রাম্পের, পূর্ব পরিকল্পিত কর্মসূচির জন্য যাওয়া সম্ভব নয়, জানালেন প্রধানমন্ত্রী

Narendra Modi: বিদেশ সচিব বিক্রম মিস্রী জানিয়েছেন, আগে থেকেই বেশ কিছু পরিকল্পিত কর্মসূচি রয়েছে নরেন্দ্র মোদির। সেকথাই ডোনাল্ড ট্রাম্পকে জানিয়েছেন তিনি।

Modi Trump Call: জি৭ সামিট (G7 Summit) সেরে কানাডা থেকে ফেরার পথে নরেন্দ্র মোদিকে (Narendra Modi) মার্কিন যুক্তরাষ্ট্রে যাওয়ার আমন্ত্রণ জানিয়েছিলেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (Donald Trump)। তবে মার্কিন প্রেসিডেন্টের আমন্ত্রণ যে এবার রাখতে পারবেন না, তা জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী। বিদেশ সচিব বিক্রম মিস্রী (Vikram Misri) জানিয়েছেন, আগে থেকেই বেশ কিছু পরিকল্পিত কর্মসূচি রয়েছে নরেন্দ্র মোদির। সেকথাই ডোনাল্ড ট্রাম্পকে জানিয়েছেন তিনি। আর সেই কারণেই এখন মার্কিন যুক্তরাষ্ট্রে গিয়ে ট্রাম্পের সঙ্গে তাঁর সাক্ষাৎ করা সম্ভব হবে না বলে জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে দুই রাষ্ট্রনেতা অদূর ভবিষ্যতে সাক্ষাৎ করার চেষ্টা করবেন বলে ঠিক করেছেন, এমনটাই জানা গিয়েছে। 

 

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ফোনে কথা হয়েছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির। বিদেশ সচিব বিক্রম মিস্রী জানিয়েছেন,  প্রায় ৩৫ মিনিট ধরে ফোনে কথা হয়েছে দুই দেশের রাষ্ট্রনেতার। বুধবার সকালে বিদেশ সচিব বিক্রম মিস্রী সাংবাদিকদের জানান, জি-৭ শীর্ষ সম্মেলনে যোগদানের জন্য মোদি যখন কানাডায় ছিলেন, তখন ফোনালাপটি হয়। প্রসঙ্গত উল্লেখ্য, বুধবারই হোয়াইট হাউসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে কথা বলবেন পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনির। সূত্রের খবর, তাঁদের মধ্যাহ্নভোজ করার কথাও রয়েছে। এমনকি সূত্র মারফত এও শোনা যাচ্ছে যে, ক্যাবিনেট রুমে দু'জনের কথাবার্তা হতে পারে। তার আগেই নরেন্দ্র মোদি এবং ডোনাল্ড ট্রাম্পের এই বার্তালাপ গুরুত্বপূর্ণ বলে মনে করছে কূটনৈতিক মহল। অন্যদিকে বিদেশ সচিব বিক্রম মিস্রী বুধবার সকালে সাংবাদিকদের জানিয়েছেন, ট্রাম্প প্রধানমন্ত্রীর কাছে অপারেশন সিঁদুর সম্পর্কে বিস্তারিত জানতে চান। তখনই প্রধানমন্ত্রী স্পষ্ট করে দেন, সন্ত্রাসবাদকে এখন আর ছায়াযুদ্ধ হিসেবে দেখছে না ভারত। 

সেরা শিরোনাম

West Bengal News Live Updates: জোড়া বিল নিয়ে আত্মবিশ্বাসী মোদি সরকার, ভাঙন I.N.D.I.A শিবিরে, রাহুলদের বৈঠকে অভিষেক, গরহাজির NCP
জোড়া বিল নিয়ে আত্মবিশ্বাসী মোদি সরকার, ভাঙন I.N.D.I.A শিবিরে, রাহুলদের বৈঠকে অভিষেক, গরহাজির NCP
Kolkata Police: মত্ত অবস্থায় মহিলা চিকিৎসককে 'গালিগালাজ', আইনজীবীকে 'মারধর', গ্রেফতার কলকাতা পুলিশের সার্জেন্ট
মত্ত অবস্থায় মহিলা চিকিৎসককে 'গালিগালাজ', আইনজীবীকে 'মারধর', গ্রেফতার কলকাতা পুলিশের সার্জেন্ট
Kolkata News: বেঙ্গল STF-র জালে আফগান নাগরিক ওসামা, নিউটাউন থেকে পাকড়াও অভিযুক্তক
Kolkata News: বেঙ্গল STF-র জালে আফগান নাগরিক ওসামা, নিউটাউন থেকে পাকড়াও অভিযুক্তক
Accident News: মর্মান্তিক, ইটবোঝায় লরির বেপরোয়া গতির বলি ১, নিমতায় ধুন্ধুমার, পুলিশকে ঘিরে বিক্ষোভ
মর্মান্তিক, ইটবোঝায় লরির বেপরোয়া গতির বলি ১, নিমতায় ধুন্ধুমার, পুলিশকে ঘিরে বিক্ষোভ

ভিডিও

Pradip Das | অবশেষে পুলিশের জালে ধরা পড়ল আসানসোলে গুলিকাণ্ডে অভিযুক্ত প্রতাপ দাস
Nadia News | নদিয়ার চাকদায় স্বামীকে বেঁধে রেখে মহিলাকে আগ্নেয়াস্ত্র ঠেকিয়ে ধর্ষণের অভিযোগ উঠল
CM Suvendu Adhikari | ৪ বছরের আইনি লড়াইয়ে ইতি, মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে দায়ের পুরনো মামলা প্রত্যাহার
Protest in SRFTI | আন্দোলনের ঝাঁঝ ক্রমশ বাড়াচ্ছে SRFTI-এর পড়ুয়ারা, দাবি উঠল উপাচার্যের পদত্যাগের
LOP of West Bengal Legislative Assembly | বিরোধী দলনেতা মামলায় বিধানসভার অধ্যক্ষের সিদ্ধান্ত খারিজ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Success Story: চারবার পারেনি, অবশেষে পঞ্চম প্রচেষ্টায় UPSC-তে ১৩তম স্থান, মানুষের লড়াইয়ের অনুপ্রেরণা IAS মেধা আনন্দ
চারবার পারেনি, অবশেষে পঞ্চম প্রচেষ্টায় UPSC-তে ১৩তম স্থান, মানুষের লড়াইয়ের অনুপ্রেরণা IAS মেধা আনন্দ
Kalyan Banerjee: হাইকোর্টের নির্দেশে, ঋতব্রত বন্দ্যোপাধ্যায় আর ‘বিরোধী দলনেতা’ নন, কী প্রতিক্রিয়া কল্যাণের ?
হাইকোর্টের নির্দেশে, ঋতব্রত বন্দ্যোপাধ্যায় আর ‘বিরোধী দলনেতা’ নন, কী প্রতিক্রিয়া কল্যাণের ?
Bratya Basu: ব্রাত্য বসুর মেয়াদকালে তহবিল তছরুপের অভিযোগ, প্রাক্তন বিচারপতি বিশ্বজিৎ বসুর নেতৃত্বে বাংলা অ্যাকাডেমিতে পৌঁছল কমিশন
ব্রাত্য বসুর মেয়াদকালে তহবিল তছরুপের অভিযোগ, প্রাক্তন বিচারপতি বিশ্বজিৎ বসুর নেতৃত্বে বাংলা অ্যাকাডেমিতে পৌঁছল কমিশন
Big Boss Bangla: 'শেষ হয়ে যাচ্ছি.. বিগ বস, আমি বেরিয়ে যেতে চাই..', হঠাৎ চলে যেতে চান সৃজলা! কী হয়েছে?
'শেষ হয়ে যাচ্ছি.. বিগ বস, আমি বেরিয়ে যেতে চাই..', হঠাৎ চলে যেতে চান সৃজলা! কী হয়েছে?
Weather Update: সপ্তাহ জুড়ে শুষ্ক আবহাওয়া, রোজ কমছে তাপমাত্রা! শীতের বিস্তারিত আপডেট দিল আবহাওয়া দফতর
সপ্তাহ জুড়ে শুষ্ক আবহাওয়া, রোজ কমছে তাপমাত্রা! শীতের বিস্তারিত আপডেট দিল আবহাওয়া দফতর
Gajkeshari Rajyog: গজকেশরী রাজযোগে ভাগ্যে সাফল্যর ঝড়, নভেম্বরের শেষ ৩ দিনে চাকরি-ব্যবসা-লটারিতে লাগতে পারে জ্যাকপট?
গজকেশরী রাজযোগে ভাগ্যে সাফল্যর ঝড়, নভেম্বরের শেষ ৩ দিনে চাকরি-ব্যবসা-লটারিতে লাগতে পারে জ্যাকপট?
Bhargavastra: শত্রুদেশের পাঠানো ড্রোনের ঝাঁক মুহূর্ত হবে ধ্বংস, ভারতের ভার্গবাস্ত্র-এর সফল উৎক্ষেপণ
শত্রুদেশের পাঠানো ড্রোনের ঝাঁক মুহূর্ত হবে ধ্বংস, ভারতের ভার্গবাস্ত্র-এর সফল উৎক্ষেপণ
Mohammed Siraj: দলে ব্রাত্য, সমর্থকদের মনে নয়, ক্রাইস্টচার্চে অটোগ্রাফ বিলোলেন সিরাজ, উচ্ছ্বাসে ভাসলেন অনুরাগীরা
দলে ব্রাত্য, সমর্থকদের মনে নয়, ক্রাইস্টচার্চে অটোগ্রাফ বিলোলেন সিরাজ, উচ্ছ্বাসে ভাসলেন অনুরাগীরা
Embed widget