এক্সপ্লোর

Raja Raghuvanshi Murder Case: একটা নয়, দুটো কাটারি দিয়ে আক্রমণ করা হয়েছিল রাজা রঘুবংশীকে, রক্তাক্ত অবস্থায় স্বামীকে চিৎকার করতে দেখেও পালিয়ে যান সোনম

Meghalaya Honeymoon Murder: বিশাল সিং চৌহান কাটারি নিয়ে প্রথমবার রাজা রঘুবংশীকে আঘাত করার পরেই পালিয়ে যান সোনম। তখন রক্তাক্ত অবস্থায় চিৎকার করছিলেন ইন্দোরের ব্যবসায়ী রাজা রঘুবংশী।

Raja Raghuvanshi Murder Case: একটা নয়, দুটো অস্ত্র দিয়ে খুন করা হয়েছিল রাজা রঘুবংশীকে। একটি কাটারি আগেই উদ্ধার হয়েছিল। এবার উদ্ধার হয়েছে দ্বিতীয় কাটারিটিও, খবর পুলিশ সূত্রে। মেঘালয়ে রাজা রঘুবংশীর খুনের ঘটনার পুনর্নিমান করেছে পুলিশ। আর ক্রাইম সিনের পুনর্নিমান করার সময় অভিযুক্তদেরও নিয়ে যাওয়া হয়েছিল ঘটনাস্থলে। সেই সময়েই দ্বিতীয় কাটারিটি উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। দ্বিতীয় কাটারিটিও উদ্ধার হয়েছে সেই খাদ থেকেই, যেখান থেকে রাজা রঘুবংশীর দেহ উদ্ধার হয়েছিল এবং উদ্ধার হয়েছিল আগের কাটারিটিও। Riat Arliang- এর Wei Sawdong Parking Lot- এর নীচে থাকা খাদ থেকেই দুটো কাটারি এবং রাজা রঘুবংশীর দেহ উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। 

মঙ্গলবার এসআইটি- র একটি দল ক্রাইম সিনের পুনর্নিমান করেছে। শিলং থেকে ৬৫ কিলোমিটার দূরে সোহরা এলাকায় নিয়ে যাওয়া হয়েছিল সোনম- সহ বাকি অভিযুক্তদেরও। কড়া নিরাপত্তার বেষ্টনীতে ক্রাইম সিনের পুনর্নিমান করা হয়েছিল। পুলিশ জানিয়েছে, রাজাকে প্রথম কাটারি নিয়ে আক্রমণ করেছিল বিশাল। তারও আগে রাজাকে মারাত্মকভাবে আঘাত করেছিল বিশাল। প্রবল চোট পান রাজ। শুরু হয় রক্তক্ষরণ। চিৎকার করতে থাকেন তিনি। চোখের সামনে যন্ত্রণায় রাজাকে কাতরাতে দেখেও বিন্দুমাত্র ভ্রূক্ষেপ করেননি সোনম। বরং ছুটে পালিয়ে গিয়েছিলেন। তারপর আবারও কাটারি নিয়ে রাজাকে ক্রমাগত আঘাত করতে থাকে ভাড়াটে খুনিদের মধ্যে অন্যতম মূল অভিযুক্ত বিশাল সিং চৌহান। পুলিশ আগেই জানিয়েছিল, বিশাল কাটারি নিয়ে আক্রমণ করলেও, প্রথমেই হার মানেননি রাজা রঘুবংশী। আক্রমণ প্রতিহত করার চেষ্টা করেছিলেন তিনি। কিন্তু শেষরক্ষা হয়নি। নৃশংস ভাবে খুন হতে হয়েছে ইন্দোরের ব্যবসায়ীকে। 

১১ মে বিয়ে হয়েছিল রাজা রঘুবংশী এবং সোনমের। তাঁরা দু'জনেই ইন্দোরের বাসিন্দা। পুলিশ সূত্রে খবর, বিয়ের আগে থেকেই রাজ কুশওয়ার সঙ্গে সম্পর্ক ছিল সোনমের। কিন্তু তারপরেও রাজার সঙ্গে বিয়ে হয় তাঁর। সোনমের পরিবারের ফার্নিচার শিট ইউনিটে অ্যাকাউন্ট্যান্টের পদে কাজ করতেন রাজ। পরিবারের ব্যবসা দেখতেন সোনমও। বিয়ের পর মেঘালয়ে মধুচন্দ্রিমায় গিয়েছিলেন সোনম এবং রাজ। ২৩ মে নিখোঁজ হন তাঁরা। এরপর ২ জুন উদ্ধার হয় রাজা রঘুবংশীর দেহ। মেঘালয়ে বেড়াতে গিয়ে Nongriat গ্রামের একটি হোমস্টে- তে চেক-ইন করেছিলেন রাজা এবং সোনম। তার কয়েক ঘণ্টা পরেও নিখোঁজ হয়ে যান এই দম্পতি। পুলিশ সূত্রে খবর, যেখান থেকে রাজার দেহ উদ্ধার হয়েছে, তার থেকে মাত্র ২০ কিলোমিটার দূরে রয়েছে এই হোমস্টে। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Dharmendra Pradhan : ২ বার পদত্যাগ করতে চেয়েছিলেন ধর্মেন্দ্র, আটকায় সরকার, শেষে কী কারণে ইস্তফা গ্রহণ ? সামনে এল সত্য
২ বার পদত্যাগ করতে চেয়েছিলেন ধর্মেন্দ্র, আটকায় সরকার, শেষে কী কারণে ইস্তফা গ্রহণ ? সামনে এল সত্য
News Live Blog: ধর্মতলায় NEET প্রশ্নফাঁস নিয়ে ছাত্রদের প্রতিবাদে ধুন্ধুমার! গ্রেফতারির সংখ্যা বেড়ে ১৪
ধর্মতলায় NEET প্রশ্নফাঁস নিয়ে ছাত্রদের প্রতিবাদে ধুন্ধুমার! গ্রেফতারির সংখ্যা বেড়ে ১৪
Abhishek Banerjee: সেবাশ্রয় ক্যাম্পে ছড়িয়ে সরকারি মেডিক্যাল কলেজে বানানো ল্যাব রিপোর্ট, হদিশ AC 'অ্যান্টিচেম্বার'- এর
সেবাশ্রয় ক্যাম্পে ছড়িয়ে সরকারি মেডিক্যাল কলেজে বানানো ল্যাব রিপোর্ট, হদিশ AC 'অ্যান্টিচেম্বার'- এর
Kargil Diwas: ভারত মহাকাশে উপগ্রহ পাঠাচ্ছে আর পাকিস্তান... কার্গিল দিবসে প্রতিরক্ষামন্ত্রীর হুঁশিয়ারি
ভারত মহাকাশে উপগ্রহ পাঠাচ্ছে আর পাকিস্তান... কার্গিল দিবসে প্রতিরক্ষামন্ত্রীর হুঁশিয়ারি

ভিডিও

TMC News: জমি দখল ও তোলাবাজি-সহ একাধিক অভিযোগে পুরুলিয়ায় গ্রেফতার TMCP নেতা
Sebasray Scam : সেবাশ্রয় রোগীদের রিপোর্টে নেই ডাক্তারদের নাম, সই, রেজিস্ট্রেশন! চাঞ্চল্যকর তথ্য
Dharmatala Protest: ধর্মতলায় ধুন্ধুমার, অভিযুক্ত আফরোজের সঙ্গে তৃণমূল-যোগ!
Rajnath Singh: পাকিস্তানের সঙ্গে আলোচনা হলে তা হবে শুধুমাত্র POK নিয়েই : রাজনাথ সিং
Rahul Gandhi: 'দিল্লিতে পড়ুয়াদের মারধরের নির্দেশ কে দিল ?', স্বরাষ্ট্রমন্ত্রীকে চিঠি রাহুলের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jhandu Kumar: পোলিও কেড়ে নিয়েছিল হাঁটার ক্ষমতা, নাম নিয়ে চলত ঠাট্টা, দেশের হয়ে পদক জিতে জবাব ঝান্ডু কুমারের
পোলিও কেড়ে নিয়েছিল হাঁটার ক্ষমতা, নাম নিয়ে চলত ঠাট্টা, দেশের হয়ে পদক জিতে জবাব ঝান্ডু কুমারের
West Bengal Weather Update: ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি উত্তর থেকে দক্ষিণে, সপ্তাহের শেষ এবং শুরুতে ভাসবে কোন কোন জেলা
ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি উত্তর থেকে দক্ষিণে, সপ্তাহের শেষ এবং শুরুতে ভাসবে কোন কোন জেলা
Tollywood News: কৌশিক সেনের সঙ্গে ঋ-এর নতুন সমীকরণ! আসল রহস্যটা কী?
কৌশিক সেনের সঙ্গে ঋ-এর নতুন সমীকরণ! আসল রহস্যটা কী?
Messi Retirement: মেসি অবসর নিচ্ছেন? কী বললেন তাঁর বিশ্বকাপজয়ী আর্জেন্তিনা দলের সতীর্থ দি মারিয়া?
মেসি অবসর নিচ্ছেন? কী বললেন তাঁর বিশ্বকাপজয়ী আর্জেন্তিনা দলের সতীর্থ দি মারিয়া?
TMC Leader Arrested: পঞ্চায়েত প্রকল্পে কাটমানি নেওয়া, বিজেপি কর্মীদের মারধর, ভূরি ভূরি অভিযোগে গ্রেফতার TMC নেতা
পঞ্চায়েত প্রকল্পে কাটমানি নেওয়া, বিজেপি কর্মীদের মারধর, ভূরি ভূরি অভিযোগে গ্রেফতার TMC নেতা
Abhishek Banerjee: শপিং মলের বেসমেন্টে গোডাউন, সেখানেই মজুত অভিষেকের সেবাশ্রয়ের কাঁড়ি কাঁড়ি ওষুধ-সরঞ্জাম, পেরিয়ে গিয়েছে মেয়াদও
শপিং মলের বেসমেন্টে গোডাউন, সেখানেই মজুত অভিষেকের সেবাশ্রয়ের কাঁড়ি কাঁড়ি ওষুধ-সরঞ্জাম, পেরিয়ে গিয়েছে মেয়াদও
Suvendu Adhikari : 'খুনের মামলা, চিটিংবাজ ভাইপোকে কেউ বাঁচাতে পারবে না'! অভিষেকের 'সেবাশ্রয়' নিয়ে কী বার্তা মুখ্যমন্ত্রীর?
'খুনের মামলা, চিটিংবাজ ভাইপোকে কেউ বাঁচাতে পারবে না'! অভিষেকের 'সেবাশ্রয়' নিয়ে কী বার্তা মুখ্যমন্ত্রীর?
Bardhaman Medical College : 'কলেজ ক্যাম্পাস ও হাসপাতালে আন্দোলন করলেই আইনি ব্যবস্থা', নির্দেশিকা ঘিরে শোরগোল
Bardhaman Medical College : 'কলেজ ক্যাম্পাস ও হাসপাতালে আন্দোলন করলেই আইনি ব্যবস্থা', নির্দেশিকা ঘিরে শোরগোল
Embed widget