এক্সপ্লোর

Donald Trump Convicted: আমেরিকার ইতিহাসে প্রথমবার! ঘুষ মামলায় দোষী সাব্যস্ত প্রাক্তন মার্কিন রাষ্ট্রপতি ট্রাম্প

Trump Hush Money Trial: আমেরিকার ইতিহাসে এই প্রথম কোনও প্রাক্তন রাষ্ট্রপতি ফৌজদারি মামলায় দোষী সাব্যস্ত হলেন

নিউ ইয়র্ক: ঘুষ দেওয়ার মামলায় (Hush Money Trial) দোষী সাব্যস্ত আমেরিকার প্রাক্তন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প (Donald Trump)। আমেরিকার (Ex US President)ইতিহাসে এই প্রথম কোনও প্রাক্তন রাষ্ট্রপতি ফৌজদারি মামলায় দোষী সাব্যস্ত হলেন। নিউ ইয়র্কের আদালত তাঁকে দোষী সাব্যস্ত করেছে। সাজা ঘোষণা করা হবে ১১ জুলাই।

২০১৬ সালে পর্নস্টার স্টর্মি ড্য়ানিয়েলকে ঘুষ দিয়ে মুখ বন্ধ করার অভিযোগ-সংক্রান্ত মামলায় ডোনাল্ড ট্রাম্পের নাম জড়ায়। দীর্ঘদিন ধরে বিচারপ্রক্রিয়া চলার পরে ৩৪টি অভিযোগের সবকটিতে তাঁকে দোষী সাব্যস্ত করেছে আদালত। পর্নস্টারকে ঘুষ দেওয়া এবং সেই হিসেব লুকোতে ব্যবসা সংক্রান্ত রেকর্ডে গোলমাল করার অভিযোগ ছিল ট্রাম্পের (Trump Trial) বিরুদ্ধে। দোষী সাব্যস্ত হলেও আসন্ন নির্বাচনের লড়াইয়ে আপাতত থাকতে পারবেন ট্রাম্প।     

এই বিচারপ্রক্রিয়ায় বিরুদ্ধেই একাধিক অভিযোগ তুলেছেন আমেরিকার প্রাক্তন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প। গোটা বিচারপ্রক্রিয়াতে পক্ষপাতদুষ্ট বলে দেগেছেন তিনি। পাশাপাশি তাঁর দাবি, তিনি দোষী কি না সেটা বলবেন আমেরিকার জনগণ।

৭৭ বছর বয়সী রিপাবলিকান এই নেতা নানা সময় নানা বিতর্কে জড়িয়েছেন। গত নির্বাচনের পরে ক্যাপিটল হিলে হামলা সংক্রান্ত মামলাতেও জড়িয়েছিল। তাছাড়া, ভোটে হারার পরে হোয়াইট হাউস ছেড়ে যাওয়ার সময় গুরুত্বপূর্ণ নথি সঙ্গে নিয়ে যাওয়ার অভিযোগও রয়েছে তাঁর বিরুদ্ধে। 

দোষী সাব্যস্ত হওয়া নিয়ে তীব্র প্রতিবাদ করেছেন ডোনাল্ড ট্রাম্প। রিপোর্টে দাবি, ট্রাম্প বলেছেন, 'আমি নিরপরাধ।' এই বিচার 'Rigged' বলেও জানিয়েছেন তিনি।

উল্টোদিকে বাইডেন শিবির এই রায়কে স্বাগত জানিয়েছে। তাদের দাবি, এই রায় এটাই প্রমাণ করেছে যে আইনের ঊর্ধ্বে কেউ নেই। আমেরিকার গণতন্ত্রের বিরুদ্ধে যে বিপদ ট্রাম্প এনেছে তা আর কেউ আনেনি বলে দাবি বাইডেন শিবিরের।

রিপোর্ট সূত্রের খবর, ১২ সদস্যের জুরি দীর্ঘ বিচারপ্রক্রিয়ার পর এই রায় জানিয়েছেন। ১১ জুলাই শাস্তি ঘোষণা করা হবে বলে জানিয়েছেন আদালত। এই ক্ষেত্রে দিনটিও খুবই গুরুত্বপূর্ণ। কারণ তার কদিন পরেই মিলওয়াকিতে রিপাবলিকান পার্টির জাতীয় কনভেনশন- হতে চলেছে। যেখানে দলের তরফে রাষ্ট্রপতি পদে লড়ার জন্য টিকিট পাওয়ার কথা ডোনাল্ড ট্রাম্পের।

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।  

আরও পড়ুন: পালাবে গরম! দেশে ঢুকল বর্ষা, বাংলা বৃষ্টি পাচ্ছে কবে?

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Viral Video: রাস্তার মাঝে হামাগুড়ি শিশুর, একটুর জন্য রক্ষা, ভিডিও ভাইরাল, মায়ের আচরণে সন্দেহ
রাস্তার মাঝে হামাগুড়ি শিশুর, একটুর জন্য রক্ষা, ভিডিও ভাইরাল, মায়ের আচরণে সন্দেহ
'অন্য কারও উপর নির্ভর করে থাকব না' স্বাধীনতা দিবসে বড় বার্তা মোদির, AI নিয়ে বড় ভাবনা
'অন্য কারও উপর নির্ভর করে থাকব না' স্বাধীনতা দিবসে বড় বার্তা মোদির, AI নিয়ে বড় ভাবনা
Independence Day 2026: ৮০তম স্বাধীনতা দিবস, লালকেল্লা থেকে জাতীয় পতাকা উত্তোলন, দেশবাসীকে শুভেচ্ছা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির
৮০তম স্বাধীনতা দিবস, লালকেল্লা থেকে জাতীয় পতাকা উত্তোলন, দেশবাসীকে শুভেচ্ছা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির
News Live Updates: স্বাধীনতার পর এই প্রথমবার লালকেল্লায় 'বন্দে মাতরম' বাজল, প্রধানমন্ত্রী বললেন...
স্বাধীনতার পর এই প্রথমবার লালকেল্লায় 'বন্দে মাতরম' বাজল, প্রধানমন্ত্রী বললেন...

ভিডিও

Nirmal Ghosh | নির্মল ঘোষকে লক্ষ্য করে ডিম, তারপরেই মুখ খুললেন Samik Bhattacharya
Kolkata News: ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্সেস কলকাতায় শুরু হয়েছে গামা নাইফ রেডিওসার্জারি
Ayushman Bharat Scheme | কেন্দ্র বা রাজ্য কার্ড না থাকলে 'ব্রহ্মাস্ত্র' হবে আধার নম্বর! বড় আপডেট
RG Kar Incident | হেলমেট পরেও হল না রক্ষা! Nirmal Ghosh-কে দেখতেই পরপর ডিম
Ayushman Bharat Scheme : কার্ড না-থাকলেও মিলবে বিমার সুবিধা! কীভাবে?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Dry Days in August: অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
Embed widget