এক্সপ্লোর

Viral News: শেষকৃত্যের সময় হঠাৎ কফিনের ভিতর থেকে টোকা, শোনা গেল কান্নার শব্দও, ঢাকনা খুলে চমকে গেলেন সকলে

Thailand Woman Wakes up in Coffin: তাইল্যান্ডের ফিতসানুলো থেকে এই ঘটনা সামনে এসেছে।

নয়াদিল্লি: প্রিয়জনকে হারিয়ে শোকগ্রস্ত ছিলেন সকলেই। ভারাক্রান্ত মন নিয়েই শেষকৃত্যে অংশ নিয়েছিলেন পরিবার, আত্মীয়-পরিজনরা। কিন্তু সেই শেষকৃত্য ঘিরে যে হুলস্থুল কাণ্ড বাঁধবে, তা কল্পনাও করতে পারেননি কেউ। কারণ কফিনে বন্দি দেহতে আচমকাই প্রাণ সঞ্চারিত হল। মারা গিয়েও বেঁচে উঠলেন এক বৃদ্ধা। (Viral News)

তাইল্যান্ডের ফিতসানুলো থেকে এই ঘটনা সামনে এসেছে। গত দু’বছর ধরে শয্যাশায়ী ছিলেন ৬৫ বছর বয়সি Chonthirot. ২৩ নভেম্বর সকালে নড়তে চড়তে না দেখে, কোনও সাড়াশব্দ না পেয়ে তাঁকে মৃত বলে ধরে নেন সকলে। শোকের আবহেই শেষকৃত্যের প্রস্তুতি শুরু হয়ে যায় বাড়িতে। (Thailand Woman Wakes up in Coffin)

সাদা রংয়ের একটি কফিনে শোয়ানো হয় Chonthirot-কে। বাড়ি থেকে ২২৫ মাইল দূরে অবস্থিত, ব্যাঙ্ককের কাছে একটি মন্দিরেই শেষকৃত্য সম্পন্নের সিদ্ধান্ত নেওয়া হয়। কারণ দরিদ্র পরিবারগুলি সেখানে বিনামূল্যে শেষকৃত্য সম্পন্ন করতে পারেন। কিন্তু তার পর যা ঘটে, তার জন্য কেউ প্রস্তুত ছিলেন না।

জানা গিয়েছে, শেষকৃত্য শুরু হওয়ার ঠিক আগে হঠাৎই কফিনের মধ্যে থেকে আঙুলের টোকার শব্দ কানে আসে সকলের। এমন ঘটনায় সকলেই আতঙ্কিত হয়ে পড়েন। শেষ পর্যন্ত কফিনের ঢাকনা তুলতে দেখা যায়, থর থর করে কাঁপছেন Chonthirot, মুখের উপর বসা মাছি তাড়াচ্ছেন। 

ওই মুহূর্তের একটি ভিডিও ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়াতেও, যা দেখে শিউরে উঠছেন সকলে। বৃদ্ধার ভাই Mongkol জানিয়েছেন, দিদির মৃত্যুর নথিপত্র পর্যন্ত বের করে নিয়েছিলেন তাঁরা। তার পর হঠাৎই বেঁচে ওঠেন দিদি। এভাবে দিদির ফিরে আসায় আনন্দিত তাঁরা। কিন্তু ঘটনার কথা ভেবে এখনও শিউরে উঠছেন অনেকে। 

মন্দিরে বৃদ্ধার শেষকৃত্বের দায়িত্বে ছিলেন Thammanun. তিনি জানিয়েছেন, কফিনটিকে তুলে মূল হল ঘরে নিয়ে যাওয়া হচ্ছি। সেই সময় ভিতর থেকে হালকা আঙুলের টোকা এবং কান্না শুনতে পান তিনি। কিন্তু মারা গিয়েও এভাবে ফিরে আসা কি সম্ভব? কোন মন্ত্রে ফিরে এলেন Chonthirot? প্রশ্নের উত্তর দিতে গিয়ে চিকিৎসকরা জানিয়েছেন, শ্বাস চলাচল বন্ধ হয়নি বৃদ্ধার। রক্তে শর্করার মাত্রা এতটা নেমে গিয়েছিল যে, তাঁকে মৃত বলে ধরে নিয়েছিলেন পরিবারের লোকজন। ঠিক মতো পরীক্ষাও হয়নি বলে মত তাঁদের।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Weather Today: নিম্নচাপ-ঘূর্ণাবর্তের জোড়া ফলায় চরমে দুর্যোগ, প্রবল বৃষ্টিতে বানভাসি পরিস্থিতি, কোন কোন জেলায় বেশি প্রভাব?
নিম্নচাপ-ঘূর্ণাবর্তের জোড়া ফলায় চরমে দুর্যোগ, প্রবল বৃষ্টিতে বানভাসি পরিস্থিতি, কোন কোন জেলায় বেশি প্রভাব?
Being Human: ফের আইনি ঝামেলায় সলমন খান, সমন পাঠাল আদালত, এবার ‘বিয়িং হিউম্যান’ নিয়ে বিপাকে
ফের আইনি ঝামেলায় সলমন খান, সমন পাঠাল আদালত, এবার ‘বিয়িং হিউম্যান’ নিয়ে বিপাকে
Donald Trump News: যাত্রীভর্তি বিমানের খুব কাছাকাছি চলে এল হেলিকপ্টার, অল্পের জন্য রক্ষা পেলেন ডোনাল্ড ট্রাম্প? তদন্ত শুরু
যাত্রীভর্তি বিমানের খুব কাছাকাছি চলে এল হেলিকপ্টার, অল্পের জন্য রক্ষা পেলেন ডোনাল্ড ট্রাম্প? তদন্ত শুরু
Today Astro: 'সোনায় মুড়বে' ভাগ্য এই ৩ রাশির ! কোন কোন ক্ষেত্রে পাবেন 'জ্যাকপট' ? জানুন ১২ রাশির কেমন কাটবে দিনটি
'সোনায় মুড়বে' ভাগ্য এই ৩ রাশির ! কোন কোন ক্ষেত্রে পাবেন 'জ্যাকপট' ? জানুন ১২ রাশির কেমন কাটবে দিনটি

ভিডিও

Abhishek Banerjee: অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রাক্তন আপ্ত-সহায়ক সুমিত রায়ও উধাও!
Abhishek Banerjee | BJP-এর ববির সাক্ষ্যগ্রহণ করল রাজ্য মেডিক্যাল কাউন্সিল!
Abhishek Banerjee | অভিষেকের বিদেশযাত্রায় 'না' আদালতের! কেন অনুমতি পেলেন না সাংসদ?
Abhishek Banerjee |
Sandipan Saha:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Today: নিম্নচাপ-ঘূর্ণাবর্তের জোড়া ফলায় চরমে দুর্যোগ, প্রবল বৃষ্টিতে বানভাসি পরিস্থিতি, কোন কোন জেলায় বেশি প্রভাব?
নিম্নচাপ-ঘূর্ণাবর্তের জোড়া ফলায় চরমে দুর্যোগ, প্রবল বৃষ্টিতে বানভাসি পরিস্থিতি, কোন কোন জেলায় বেশি প্রভাব?
Being Human: ফের আইনি ঝামেলায় সলমন খান, সমন পাঠাল আদালত, এবার ‘বিয়িং হিউম্যান’ নিয়ে বিপাকে
ফের আইনি ঝামেলায় সলমন খান, সমন পাঠাল আদালত, এবার ‘বিয়িং হিউম্যান’ নিয়ে বিপাকে
Donald Trump News: যাত্রীভর্তি বিমানের খুব কাছাকাছি চলে এল হেলিকপ্টার, অল্পের জন্য রক্ষা পেলেন ডোনাল্ড ট্রাম্প? তদন্ত শুরু
যাত্রীভর্তি বিমানের খুব কাছাকাছি চলে এল হেলিকপ্টার, অল্পের জন্য রক্ষা পেলেন ডোনাল্ড ট্রাম্প? তদন্ত শুরু
Today Astro: 'সোনায় মুড়বে' ভাগ্য এই ৩ রাশির ! কোন কোন ক্ষেত্রে পাবেন 'জ্যাকপট' ? জানুন ১২ রাশির কেমন কাটবে দিনটি
'সোনায় মুড়বে' ভাগ্য এই ৩ রাশির ! কোন কোন ক্ষেত্রে পাবেন 'জ্যাকপট' ? জানুন ১২ রাশির কেমন কাটবে দিনটি
Malda News: ভরসন্ধ্যায় কেঁপে উঠল গৃহস্থের বাড়ি, মালদার কালিয়াচকে ভয়াবহ বিস্ফোরণ, ৪ নাবালক-সহ গুরুতর জখম ৭
ভরসন্ধ্যায় কেঁপে উঠল গৃহস্থের বাড়ি, মালদার কালিয়াচকে ভয়াবহ বিস্ফোরণ, ৪ নাবালক-সহ গুরুতর জখম ৭
Sonam Wangchuk Hunger Strike: সরকারের সঙ্গে বিশেষ ‘ডিল’? মুখ খুললেন সোনম ওয়াংচুক, বললেন, ‘বিশ্বাসভঙ্গ হয়েছে’
সরকারের সঙ্গে বিশেষ ‘ডিল’? মুখ খুললেন সোনম ওয়াংচুক, বললেন, ‘বিশ্বাসভঙ্গ হয়েছে’
Swasthya Bhawan Letter: স্বাস্থ্য ভবনে 'চিঠির পাহাড়', রয়েছে ১০ বছরের পুরোনো চিঠিও, দ্রুত উত্তর দেওয়ার নির্দেশ স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়ের
স্বাস্থ্য ভবনে 'চিঠির পাহাড়', রয়েছে ১০ বছরের পুরোনো চিঠিও, দ্রুত উত্তর দেওয়ার নির্দেশ স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়ের
Brock Lesnar: সামারস্ল্যামে পরাজয়ের পরেই অবসর ঘোষণা করলেন ব্রক লেসনার
সামারস্ল্যামে পরাজয়ের পরেই অবসর ঘোষণা করলেন ব্রক লেসনার
Embed widget