এক্সপ্লোর

West Bengal Monsoon Update: পালাবে গরম! দেশে ঢুকল বর্ষা, বাংলা বৃষ্টি পাচ্ছে কবে?

Monsoon in West Bengal: ইতিমধ্যেই কেরলে ঢুকে পড়েছে বর্ষা। উত্তর-পূর্ব ভারতের রাজ্যগুলিতেও সময়ের আগেই পা রেখেছে বর্ষা। বাংলায় কবে ঢুকছে বর্ষা? কতদিন বাকি?

ঝিলম করঞ্জাই, কলকাতা: প্রবল গরমে পুড়েছে বাংলা (West Bengal Monsoon)। এখন উত্তর ভারতের দিল্লি ও লাগোয়া এলাকায় হাফ সেঞ্চুরি পেরিয়েছে পারদ। এই ভয়ঙ্কর গরমে অবশেষে শান্তির খবর। দেশে ঢুকে পড়েছে বর্ষা। আর সেটাও নির্ধারিত সময়ের অনেক আগেই। শুধু কেরলই নয়, উত্তর-পূর্ব ভারতেও সাত দিন আগে ঢুকে গেল বর্ষা। সাধারণত দক্ষিণে বর্ষা ঢোকার বেশ কিছুদিন পরে বাংলায় বর্ষা পা রাখে। সেই সময়টা অনেক আবহাওয়াজনিত কারণে আবার পিছিয়ে যায়। কিন্তু ভারতের মৌসম ভবন বাংলার জন্যও সুখবর শুনিয়েছে। মৌসম ভবনের অনুমান আগামী তিন-চার দিনেই বাংলায়- উত্তরবঙ্গে ঢুকে পড়বে বর্ষা। এর আগে আন্দামানে তিন দিন আগে ঢুকেছিল দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু (South West Monsoon)। এবার দেশজুড়ে আগাম বর্ষা (Rain Forecast in West Bengal) পদধ্বনি।

ভারতে আগাম বর্ষা:
নির্ধারিত সময়ের দুদিন আগে কেরলে ঢুকলো বর্ষা। 

একই সঙ্গে উত্তর-পূর্ব ভারতের রাজ্যগুলিতে ৭ দিন আগে ঢুকে গেল বর্ষা। 

ভারতের মৌসম ভবনের অনুমান আগামী তিন চার দিনে বাংলার উত্তরবঙ্গে প্রবেশ করবে বর্ষা। 

এর আগে আন্দামানে তিন দিন আগে ঢুকেছিল দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু। 

বাংলায় বৃষ্টিপাতের সম্ভাবনা:
আবহাওয়া দফতর জানিয়েছে উত্তর-পশ্চিম উত্তরপ্রদেশ থেকে পশ্চিম বাংলাদেশ পর্যন্ত একটি সাইক্লোন পরিস্থিতি তৈরি হচ্ছে। এর প্রভাবে পশ্চিমবঙ্গের উত্তরের পাঁচটা জেলার ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে।

এরই মধ্যে আগামী শনিবার দেশের লোকসভা নির্বাচনের ভোটগ্রহণের শেষ দফা। সেদিন বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। ফল প্রকাশের দিনেও বৃষ্টি হতে পারে। জুন মাসের প্রথম দিকে বাংলার একাধিক জেলায় বৃষ্টি হতে পারে।  

 

IMD Kolkata- X হ্যান্ডেলে জানিয়েছে, এখনও পর্যন্ত যা পরিস্থিতি তাতে সাব-হিমালয়ান এলাকা ও সিকিমে আগামী ২-৩ দিনে দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ুর আরও এগোতে পারবে। উত্তর-পশ্চিম উত্তরপ্রদেশ থেকে পশ্চিম বাংলাদেশ পর্যন্ত যে ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে তা দক্ষিণ-পূর্ব উত্তর প্রদেশ, দক্ষিণ বিহার এবং বাংলার সাব-হিমালয়ান এলাকা ও সিকিমের উপর প্রসারিত। এর ফলেই উত্তরবঙ্গে ভারী থেকে অতিভারী বৃষ্টি হতে পারে। IMD Kolkata অনুযায়ী, ৩০মে থেকে ৩ জুন পর্যন্ত দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার, কালিম্পং জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে।

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।  

আরও পড়ুন: দিনমজুরের সন্তান! কোচিং ছাড়াই UPSC পাশ রাজস্থানের হেমন্তের

সেরা শিরোনাম

SBI Notice: আপনি SBI-এর গ্রাহক ? নগদ টাকা তোলায় বড় পরিবর্তন আসছে, খেয়াল করেছেন ?
আপনি SBI-এর গ্রাহক ? নগদ টাকা তোলায় বড় পরিবর্তন আসছে, খেয়াল করেছেন ?
West Bengal News Live: যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ধুন্ধুমার, বাম বনাম এবিভিপি, সংঘর্ষ থেকে আগুন, চরমে সংঘাত
যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ধুন্ধুমার, বাম বনাম এবিভিপি, সংঘর্ষ থেকে আগুন, চরমে সংঘাত
Annapurna Yojana: অন্নপূর্ণা যোজনার টাকা পাননি? নামের নিচে এই লেখাগুলো দেখাচ্ছে না তো, কী করলে টাকা পাবেন?
অন্নপূর্ণা যোজনার টাকা পাননি? নামের নিচে এই লেখাগুলো দেখাচ্ছে না তো, কী করলে টাকা পাবেন?
Jadavpur University: “যেখানে লুকিয়ে আছে, টেনে বার করব..”, যাদবপুর কাণ্ডে ১ ঘণ্টার ডেডলাইন, নাম উল্লেখ করে ঘোষণা BJP বিধায়ক শর্বরীর
“যেখানে লুকিয়ে আছে, টেনে বার করব..”, যাদবপুর কাণ্ডে ১ ঘণ্টার ডেডলাইন, নাম উল্লেখ করে ঘোষণা BJP বিধায়ক শর্বরীর

ভিডিও

JU Chaos: কেন ক্যাম্পাসে বসেনি পুলিশ চৌকি? কী বললেন VC চিরঞ্জীব ভট্টাচার্য? | Jadavpur University
Blood Bank Scam: কোনওরকম অনিয়ম করা যাবে না, এক ডজন শর্তে দিতে হবে মুচলেকা
Chaos in Jadavpur University: 'কে ডেকেছে GB?', যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ধুন্ধুমারের পর প্রশ্ন তুললেন শর্বরী
Jadavpur University Chaos: হামলার প্রতিবাদে সকালে এইট বি বাসস্ট্যান্ডে বিক্ষোভ কর্মসূচি বামেদের
Chaos in Jadavpur University: BJP-র গুন্ডারা JU-র ভেতরে লাঠিহাতে তাণ্ডব চালিয়েছে, দাবি SFI-র

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget