এক্সপ্লোর

Donald Trump : পেট্রোল-ডিজেল-সোনা নিয়ে মোদির বড় সতর্কতার কয়েকঘণ্টার মধ্যেই তাৎপর্যপূর্ণ পোস্ট ট্রাম্পের

প্রধানমন্ত্রীর মোদির বক্তব্যের কয়েকঘণ্টার মধ্যেই তাৎপর্যপূর্ণ পোস্ট করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইরানকে দিলেন বড় বার্তা।

ওয়াশিংটন :  পশ্চিম এশিয়ায় চলতে থাকা সংঘাতের আবহে এবার দেশের মানুষকে সতর্ক করলেন নরেন্দ্র মোদি। বিশ্বজুড়ে জ্বালানি বাজারে চাপ বাড়ছে। এই পরিস্থিতিতে দেশবাসীকে জ্বালানি ব্যবহারে সংযমী হওয়ার বার্তা দিলেন নরেন্দ্র মোদি ( Narendra Modi )। পাশাপাশি করোনা পর্বের মতো ফের ওয়ার্ক ফ্রম হোম এবং ভার্চুয়াল মিটিংয়ের উপর জোর দেওয়ার কথাও বলেছেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রীর পরামর্শ , বর্তমান আন্তর্জাতিক পরিস্থিতিতে দেশহিতের কথা মাথায় রেখে জ্বালানি খরচ কমানো অত্যন্ত জরুরি। তাঁর বক্তব্য, “বর্তমানে পরিস্থিতি যা, তাতে দেশহিতের জন্য ওয়ার্ক ফ্রম হোম এবং ভার্চুয়াল মিটিংয়ের মতো ব্যবস্থা ফের চালু করার সময় এসেছে।”প্রধানমন্ত্রী বলেন, বিশ্বজুড়ে পেট্রোল ও ডিজেলের দাম অনেকটাই বেড়ে গিয়েছে। এর ফলে বিদেশি মুদ্রার উপরও চাপ তৈরি হচ্ছে। সেই কারণেই জ্বালানি সাশ্রয়ের উপর বিশেষ গুরুত্ব দেওয়ার কথা বলেছেন তিনি। প্রধানমন্ত্রীর এই বক্তব্যের কয়েকঘণ্টার মধ্যেই তাৎপর্যপূর্ণ পোস্ট করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইরানকে দিলেন বড় বার্তা। সেই সঙ্গে খোঁচা দিলেন প্রাক্তন প্রেসিডেন্ট বারাক ওবামাকে। 

মার্কিন প্রেসিডেন্ট  ( Donald Trump ) ট্রুথ সোশ্যালে পোস্ট করে লিখেছেন, “ইরান গত ৪৭ বছর ধরে আমেরিকা এবং বিশ্বের বাকি দেশগুলোর সঙ্গে খেলা করে এসেছে ( দেরি, দেরি আর দেরি ) তারপর অবশেষে তারা ‘সোনার খনি’ খুঁজে পেল, যখন Barack Obama প্রেসিডেন্ট হলেন। তিনি শুধু তাদের প্রতি ভাল ছিলেন না, কার্যত তাদের পক্ষেই চলে গিয়েছিলেন। তিনি ইজরায়েল এবং আমেরিকার অন্য সব মিত্রদের দূরে সরিয়ে দিয়েছিলেন এবং ইরানকে নতুন ও শক্তিশালী জীবন দান করেছিলেন। শত শত বিলিয়ন ডলার এবং নগদ ১.৭ বিলিয়ন ডলার বিমান ভরে তেহরানে পাঠানো হয়েছিল। ওয়াশিংটন ডিসি, ভার্জিনিয়া এবং মেরিল্যান্ডের প্রতিটি ব্যাঙ্ক যেন খালি করে দেওয়া হয়েছিল। এত বিপুল টাকা পৌঁছেছিল যে ইরানের দুষ্কৃতীরা বুঝতেই পারেনি, কী করবে। তারা জীবনে এত টাকা কখনও দেখেনি, আর কোনওদিন দেখবেও না। টাকাগুলো স্যুটকেস আর ব্যাগে করে বিমান থেকে নামানো হয়েছিল, আর ইরানিরা নিজেদের ভাগ্যকে বিশ্বাসই করতে পারেনি। তারা অবশেষে সবচেয়ে বড় ‘বোকা’কে খুঁজে পেয়েছিল, এক দুর্বল ও নির্বোধ মার্কিন প্রেসিডেন্টের রূপে। তিনি আমাদের ‘নেতা’ হিসেবে এক বিপর্যয় ছিলেন, যদিও ‘স্লিপি জো বাইডেন’-এর মতো খারাপ নন! ৪৭ বছর ধরে ইরান আমাদের ঘুরিয়ে রেখেছে, অপেক্ষা করিয়েছে, রাস্তার বোমা বিস্ফোরণে আমাদের মানুষদের হত্যা করেছে, বিক্ষোভ দমন করেছে এবং সম্প্রতি ৪২ হাজার নিরস্ত্র ও নিরীহ বিক্ষোভকারীকে হত্যা করেছে। আর তারা আমাদের এখন আবার মহান হয়ে ওঠা দেশকে নিয়ে হাসাহাসি করেছে। কিন্তু তারা আর হাসবে না!'  

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola
Advertisement

সেরা শিরোনাম

West Bengal News Live: অন্নপূর্ণা যোজনার টাকা পাননি? কবে ঢুকবে টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
অন্নপূর্ণা যোজনার টাকা পাননি? কবে ঢুকবে টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
PM Modi : প্রধানমন্ত্রীর বিদেশ সফর বাবদ এবছর এখন পর্যন্ত কত খরচ ? জানাল কেন্দ্র...
প্রধানমন্ত্রীর বিদেশ সফর বাবদ এবছর এখন পর্যন্ত কত খরচ ? জানাল কেন্দ্র...
Jhargram: ২ লক্ষ টাকা ঘুষ নেওয়ার সময় হাতেনাতে পাকড়াও, গ্রেফতার বিডিও অফিসের সরকারি আধিকারিক
২ লক্ষ টাকা ঘুষ নেওয়ার সময় হাতেনাতে পাকড়াও, গ্রেফতার বিডিও অফিসের সরকারি আধিকারিক
Purulia News: নদিয়া জেলা পরিষদের পর এবার পুরুলিয়া জেলা পরিষদ, একজোট তৃণমূল-বিজেপি
নদিয়া জেলা পরিষদের পর এবার পুরুলিয়া জেলা পরিষদ, একজোট তৃণমূল-বিজেপি
Advertisement

ভিডিও

Madan Mitra:
Sumit Roy News: পরের শুনানির দিন পর্যন্ত সুমিত রায়কে গ্রেফতারিতে রক্ষাকবচ দিল Supreme Court
Kolkata Police: পরিবর্তনের পশ্চিমবঙ্গে এবার ED ও কলকাতা পুলিশের মধ্যে সমন্বয়ে জোর | ABP Ananda
Life Care Blood Bank News: লাইফ কেয়ার ব্লাড ব্যাঙ্কের দুটি শাখায় তল্লাশি SBTC-র | ABP Ananda
Humayun Kabir: চেক বাউন্স বিতর্কে মহমেডান স্পোর্টিং ক্লাবের সভাপতি পদ থেকে অপসারিত হুমায়ুন কবীর
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Cancer Research: চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
Lottery Prize Win: বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
Abhishek Banerjee: 'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
Pakistani Boxers: কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
Kolkata Blood Bank Scam: এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Embed widget