এক্সপ্লোর

Modi -Trump : 'আমরা করে দেখাই'...ট্রাম্পের মুখে মোদি স্তুতি, যুদ্ধ আবহে কীসের ইঙ্গিত?

প্রধানমন্ত্রী মোদি জানিয়েছেন, ভারতের লক্ষ্য হলো পরিস্থিতি শান্ত করা এবং বিশ্ব অর্থনীতিতে স্থিতিশীলতা বজায় রাখা।


ওয়াশিংটন : পশ্চিম এশিয়ায় ক্রমবর্ধমান যুদ্ধ পরিস্থিতির মধ্যেই এবার ভারতের প্রধানমন্ত্রীর ভূয়সী প্রশংসা করলেন মার্কিন প্রেসিডেন্ট। প্রধানমন্ত্রী মোদিকে আগেও কখনও দারুণ মানুষ, কখনও মহান নেতা বলে প্রশংসা করেছেন ট্রাম্প। আবারও একবার নরেন্দ্র মোদির ঢালাও প্রশংসা করলেন মার্কিন প্রেসিডেন্ট। অন্যান্যবারের থেকে এবার প্রশংসার বিষয়টি আলাদা, কারণ এখন সারা বিশ্ব আমেরিকা-ইজরায়েল-ইরান যুদ্ধের ফল ভোগ করছে। এই সময় এই দেশগুলির সঙ্গে কার কেমন সম্পর্ক , তা নিঃসন্দেহে তাৎপর্যপূর্ণ। 

শুক্রবার ভারতে মার্কিন দূতাবাসের তরফে প্রকাশিত এক বার্তায় ট্রাম্প বলেন, “Modi and I are two people that get things done” । অর্থাৎ আমি আর মোদি এমন মানুষ, যারা কাজ করে দেখাই। যা অন্য অনেক ক্ষেত্রে দেখা যায় না। এর ফলে ভবিষ্যতে ভারত-আমেরিকার সম্পর্ক আরও মজবুত হবে। তিনি ও মোদি - তাঁরা কাজের করে  দেখাতে সক্ষম! 

দিন কয়েক আগেই মঙ্গলবার মোদি ও ট্রাম্পের মধ্যে ফোনে কথাবার্তা হয়। প্রায় এক মাস ধরে অশান্ত পশ্চিম এশিয়া। সূত্রের খবর, এই নিয়ে আলোচনা হয় দুই নেতার মধ্যে। ইরানের উপর মার্কিন যুক্তরাষ্ট্র ও ইজরায়েলের যৌথ হামলার পর এই প্রথমবার কথা বলেন দুই রাষ্ট্রনেতা। ফোনে মোদি স্পষ্ট জানিয়ে দেন, ভারত যুদ্ধের পক্ষে নয়। বরং শান্তির দিকে এগোতেই আগ্রহী। যত দ্রুত সম্ভব সংঘাত প্রশমিত করা জরুরি।  একইসঙ্গে, হরমুজ প্রণালী খোলা রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ । কারণ এই পথই বিশ্ব বাণিজ্যের অন্যতম প্রধান জ্বালানি পরিবহণ রুট। এই বিষয়ে দুই দেশই নিয়মিত যোগাযোগ রাখার সিদ্ধান্ত নিয়েছে বলে জানা যায়।  
প্রধানমন্ত্রী মোদি জানিয়েছেন, ভারতের লক্ষ্য হলো পরিস্থিতি শান্ত করা এবং বিশ্ব অর্থনীতিতে স্থিতিশীলতা বজায় রাখা।

 
বিশেষজ্ঞদের মতে, ট্রাম্পের এই প্রশংসা  এই অশান্ত সময়েও ভারত-আমেরিকা কূটনৈতিক সম্পর্ক আরও মজবুত হওয়ার ইঙ্গিত। এতে স্পষ্ট বিশ্ব রাজনীতিতে ভারতকে বিশেষ গুরুত্ব দিচ্ছে আমেরিকা। পশ্চিম এশিয়ার যুদ্ধ পরিস্থিতির মধ্যে ট্রাম্পের এই মন্তব্য শুধু রাজনৈতিক সৌজন্য নয়, বরং একটি কৌশলগত বার্তা বলেও মনে করছে ওয়াকিবহাল মহল। 

সেরা শিরোনাম

Panihati Incident: পানিহাটিতে বিজেপি কর্মী খুনে মৃতের বাড়িতে ফ্য়াক্ট ফাইন্ডিং টিম,
পানিহাটিতে বিজেপি কর্মী খুনে মৃতের বাড়িতে ফ্য়াক্ট ফাইন্ডিং টিম, " যাদের নাম আছে অভিযুক্ত হিসেবে.."
Abhishek On Mahua Moitra: বিক্ষোভের মুখে মহুয়া মৈত্র, 'বিচারব্যবস্থা' নিয়ে প্রশ্ন অভিষেকের, পাল্টা কটাক্ষ BJP-র
বিক্ষোভের মুখে মহুয়া মৈত্র, 'বিচারব্যবস্থা' নিয়ে প্রশ্ন অভিষেকের, পাল্টা কটাক্ষ BJP-র
CM Suvendu Adhikari: চিংড়িঘাটার অনুষ্ঠানে কি প্রধানমন্ত্রী আসবেন ? সাংবাদিকদের মুখোমুখি মুখ্যমন্ত্রী,
চিংড়িঘাটার অনুষ্ঠানে কি প্রধানমন্ত্রী আসবেন ? সাংবাদিকদের মুখোমুখি মুখ্যমন্ত্রী, "প্রধানমন্ত্রী না থাকলে কলকাতা মেট্রো কমপ্লিট হত না.."
Tulu Mondal:টুলু মণ্ডলকে ভবানী ভবনে তলব,
টুলু মণ্ডলকে ভবানী ভবনে তলব, "যদি উনি সব কিছু বলে দেন..", বড় বার্তা অগ্নিমিত্রার

ভিডিও

Medical College |
Cyclonic Storm Akvan | ধেয়ে আসছে 'আকভান', বাতিল ১৪টি ট্রেন | #abpananda
Suvendu Adhikari : দিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর বাড়িতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী | ABP
Kolkata Medical College | কলকাতা মেডিক্যাল কলেজ কান্ডে উপাধ্যক্ষকে তলব স্বাস্থ্য ভবনের
Supreme Court: কলকাতা পুরসভার ভোট নিয়ে জরুরি ভিত্তিতে শুনানির জন্য আর্জি মঞ্জুর সুপ্রিম কোর্টে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Myanmar Guilty of Genocide: রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
Lashkar Terrorist Killed: আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
Punjab News : ১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
MP Police Drug Case: ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
Cyclone Update: ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
Embed widget