এক্সপ্লোর

Donald Trump Shooter: অঙ্কে তুখোড়, পেয়েছিলেন পুরস্কারও, ট্রাম্পের উপর গুলি চালানো তরুণ ছিলেন রাজনীতি সচেতন

Donald Trump Attacked: আমেরিকার তদন্তকারী সংস্থা FBI টমাসের পরিচয়ে সিলমোহর দিয়েছে।

ওয়াশিংটন: ছোট থেকেই মেধাবী। রাজনীতি সচেতন ছিলেন বরাবর। আমেরিকায় ভরা সভায় গুলি ছুড়লেন সেই যুবকই। ডোনাল্ড ট্রাম্পকে লক্ষ্য করে গুলি চালানো ২০ বছরের টমাস ম্যাথু ক্রুকস তাই খবরের শিরোনামে উঠে এলেন। সিক্রেট সার্ভিসের গুলিতে ঘটনাস্থলেই মৃত্যু হয় টমাসের। তাঁর সম্পর্কে একের পর এক তথ্য উঠে আসছে। (Donald Trump Shooter)

আমেরিকার তদন্তকারী সংস্থা FBI টমাসের পরিচয়ে সিলমোহর দিয়েছে। ঠিক কারণে টমাস ট্রাম্পকে লক্ষ্য করে গুলি চালান, তা যদিও স্পষ্ট এখনও পর্যন্ত। আগামী ৫ নভেম্বর প্রেসিডেন্ট নির্বাচন আমেরিকায়। এবারই প্রথম ভোট দেওয়ার কথা ছিল টমাসের। কিন্তু তার আগে সরাসরি প্রেসিডেন্ট পদপ্রার্থীকে লক্ষ্য করেই গুলি চালালেন তিনি। (Donald Trump Attacked)

ট্রাম্প যে রাজনৈতিক দলের সদস্য, তাঁর উপর হামলা চালানো টমাসও সেই রিপাবলিকান দলের নথিভুক্ত সদস্য। পেনসিলভ্যানিয়ারই বাটলারের বাসিন্দা। জানা গিয়েছে, স্কুলে থাকাকালীন, মাত্র ১৭ বছর বয়সে ActBlue নামের একটি সংস্থায় ১৫ ডলার দান করেন টমাস। ওই সংস্থা  বামপন্থী এবং গণতান্ত্রিক শাসনব্যবস্থায় বিশ্বাসী রাজনীতিকদের জন্য অনুদান জোগাড় করে। 

আরও পড়ুন: Donald Trump Assassination Attempt: কান ফুঁড়ে বেরনোর ঠিক আগের মুহূর্ত, ট্রাম্পের মাথার পিছন দিয়ে ছুটছে গুলি, ধরা পড়ল ক্যামেরায়

টমাসের বাবা ম্যাথু ক্রুকস এখনও পর্যন্ত ছেলেকে নিয়ে কিছু জানাননি। আমেরিকার সংবাদমাধ্যমের তরফে যোগাযোগ করা হলে জানান, ঠিক কী হয়েছে, জানার চেষ্টা করছেন তিনি। তদন্তকারী সংস্থাগুলির সঙ্গে কথা না বলে কোনও মন্তব্য করবেন না। তবে স্থানীয় সংবাদমাধ্যম সবত্রে জানা গিয়েছে, ২০২২ সালে বেথেল পার্ক হাইস্কুল থেকে পাশ করেন টমাস।  National Math and Science Initiative-এর থেকে ৫০০ ডলার পুরস্কারও পান তিনি। 

সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ছড়িয়ে পড়েছে, যাতে স্কুলের গ্র্যাজুয়েশন সেরেমনিতে দেখা গিয়েছে টমাসকে। তাতে দেখা গিয়েছে, নিজের ডিপ্লোমা সার্টিফিকেট গ্রহণ করছেন তিনি। হাততালি দিয়ে সকলে অভিবাদন জানাচ্ছেন তাঁকে। টমাস চশমা চোখে, গাউন পরে স্কুলের আধিকারিকদের সঙ্গে ছবি তুলছেন কোথাও, কোথাও আলাপচারিতা সারছেন সকলের সঙ্গে। 

ট্রাম্পের উপর হামলা চালানোর সময় সঙ্গে করে কোনও পরিচয়পত্র নিয়ে যাননি টমাস।  অনেক চেষ্টাচরিত্র করে তাঁকে শনাক্ত করেন তদন্তকারীরা। ইতিমধ্যে তাঁর বাড়িতেও পৌঁছে গিয়েছেন তদন্তকারীরা। তাঁর ভোটার রেজিস্ট্রেশন সংক্রান্ত তথ্য খুঁজে দেখা হচ্ছে। সেখানে পৌঁছেছে অ্যালকোহল, টোব্যাকো, ফায়ারআর্মস, এক্সপ্লোসিভস বিভাগের এজেন্টরাও। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Sukanta Majumdar: CJP-র আন্দোলনে যোগ দেওয়ায় মার, পরে মৃত্যু! 'আমার এলাকা থেকেও লোক গিয়েছে, আমরা তো কোথাও পেটাতে যাইনি', মন্তব্য সুকান্ত মজুমদারের
CJP-র আন্দোলনে যোগ দেওয়ায় মার, পরে মৃত্যু! 'আমার এলাকা থেকেও লোক গিয়েছে, আমরা তো কোথাও পেটাতে যাইনি', মন্তব্য সুকান্ত মজুমদারের
ABP Ananda Top 10,16 August 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Evening
ABP Ananda Top 10,16 August 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Evening
Census In India: শুরু জনগণনা, ভুল উত্তর বা তথ্য দিলে কোন বিপদে পড়বেন ? কী কী শাস্তি হতে পারে? জেনে নিন
শুরু জনগণনা, ভুল উত্তর বা তথ্য দিলে কোন বিপদে পড়বেন ? কী কী শাস্তি হতে পারে? জেনে নিন
Blood Bank Scam: রক্ত ও প্লাজমা পাচার রুখতে আরও কড়া রাজ্য, ব্লাড ব্যাঙ্কগুলোর জন্য আসছে নিজস্ব SOP!
রক্ত ও প্লাজমা পাচার রুখতে আরও কড়া রাজ্য, ব্লাড ব্যাঙ্কগুলোর জন্য আসছে নিজস্ব SOP!

ভিডিও

Amit Shah | 'বন্দে মাতরম' বিতর্কে সনিয়া গান্ধীকে নিশানা অমিত শাহের
BJP Protest:বন্দে মাতরম বিতর্কে তোলপাড়, সোনিয়াকে চিঠি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের পরিবারের সদস্যের।
Congress News:পার্লামেন্টের ভিতরে দাঁড়িয়ে বঙ্কিম দাদা বলেছিল, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে: শুভঙ্কর
BJP Protest: 'বন্দে মাতরম' বিতর্কে প্রতিবাদে বিজেপি, বর্ধমানে বিজেপির মশাল মিছিল | ABP Ananda Live
BJP Protest: পুরো 'বন্দে মাতরম' গাইতে বাধার অভিযোগ, সনিয়া গান্ধীর বিরুদ্ধে পথে বিজেপি।

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Oracle Layoffs : সকাল ৬ টায় আসবে ছাঁটাই ইমেল, হাজার-হাজার কর্মীর চাকরি যাবে ! নাম চেয়ে পাঠিয়েছে এই কোম্পানি
সকাল ৬ টায় আসবে ছাঁটাই ইমেল, হাজার-হাজার কর্মীর চাকরি যাবে ! নাম চেয়ে পাঠিয়েছে এই কোম্পানি
Cristiano Ronaldo: পরিবারের সায় ছিল না! রোনাল্ডো-জর্জিনার বিয়ের মাত্র ৩০ সেকেন্ড আগে জানতে পারেন মা
পরিবারের সায় ছিল না! রোনাল্ডো-জর্জিনার বিয়ের মাত্র ৩০ সেকেন্ড আগে জানতে পারেন মা
KL Rahul: যন্ত্রণায় কাতরাতে কাতরাতে মাঠ ছেড়েছেন, রাহুলকে নিয়ে বড় আপডেট দিলেন ভারতের ব্যাটিং কোচ
যন্ত্রণায় কাতরাতে কাতরাতে মাঠ ছেড়েছেন, রাহুলকে নিয়ে বড় আপডেট দিলেন ভারতের ব্যাটিং কোচ
AUS vs BAN Records: এশিয়ার কোনও দেশ যা করতে পারেনি! ভারত-পাকিস্তানকেও পেরিয়ে গেল বাংলাদেশ, নতুন রেকর্ড
এশিয়ার কোনও দেশ যা করতে পারেনি! ভারত-পাকিস্তানকেও পেরিয়ে গেল বাংলাদেশ, নতুন রেকর্ড
Shah Rukh Khan: ঘুরপথে পান মশলার বিজ্ঞাপন? শাহরুখ খান, অজয় দেবগণ, টাইগার শ্রফকে শোকজ নোটিস
ঘুরপথে পান মশলার বিজ্ঞাপন? শাহরুখ খান, অজয় দেবগণ, টাইগার শ্রফকে শোকজ নোটিস
North 24 Parganas News: আচমকাই বিকট শব্দ, ভাটপাড়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডে চলল গুলি
আচমকাই বিকট শব্দ, ভাটপাড়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডে চলল গুলি
Embed widget