এক্সপ্লোর

Donald Trump: নোবেল পাননি, কিন্তু ট্রাম্পের বিরাট প্রাপ্তি ইজরায়েলে! এই সম্মান আগে পেয়েছিলেন ওবামা

ট্রাম্প  পেতে পারেন এমন এক সম্মান যা এর আগে প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা পেয়েছিলেন। 

Show Quick Read
Key points generated by AI, verified by newsroom
  • গাজায় যুদ্ধ বন্ধে অবদানের জন্য ট্রাম্পকে সর্বোচ্চ নাগরিক সম্মান দিচ্ছে ইজরায়েল।
  • এই সম্মান আগে প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামাকেও দেওয়া হয়েছিল।
  • ট্রাম্প বলেছেন, তাঁর উদ্যোগে মধ্যপ্রাচ্যে নতুন শান্তি যুগের সূচনা হয়েছে।
  • ইজরায়েল মনে করছে, ট্রাম্প মানবতা ও রাষ্ট্রের জন্য অসামান্য অবদান রেখেছেন।

দুধের স্বাদ মিটতে চলেছে ঘোলে। তিনি নাকি বিশ্বব্যাপী ৮ টি সংঘাতে দাঁড়ি টেনেছেন। গাজায় যুদ্ধ শেষের ঘোষণাও করেন ট্রাম্পই। এরপরই ট্রাম্পের নোবেল শান্তি পুরস্কার পাওয়ার সম্ভাবনা নিজে জল্পনা তীব্র হয়। তবে তিনি নোবেল পাননি। তারপর অবশ্য হোয়াইট হাউস থেকে ট্রাম্প নিজেই বলেছেন, তিনি কি নোবেল পাওয়ার জন্য এসব কাজ করেছেন নাকি! কিন্তু এ কথা সারা বিশ্বের জানা, নোবেল শান্তি পুরস্কার পাওয়ার জন্য কীভাবে তিনি আত্মপ্রচার করেছেন। এবার অবশ্য  তিনি পেতে পারেন এমন এক সম্মান যা এর আগে প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা পেয়েছিলেন। 

সোমবার ইজরায়েলের উদ্দেশে রওনা দেন মার্কিন প্রেসিডেন্ট। তার আগে তিনি গাজায় যুদ্ধ থেমেছে, এবার পশ্চিম এশিয়ায় এ বার শান্তি ফিরবে বলে মন্তব্য করেন। এদিনই ইজরায়েলের পার্লামেন্টে সেনেটে ভাষণ দেবেন তিনি।  শুধু ইজরায়েলই নয়, এই সফরে ট্রাম্প মধ্য এশিয়ার কয়েকটি দেশে যাচ্ছেন।   প্রথমেই যাচ্ছেন ইজরায়েলে।তার আগেই  ইজরায়েলের প্রেসিডেন্ট আইজ্যাক হার্জোগ গাজা থেকে তাঁদের দেশের যুদ্ধবন্দিদের মুক্তি এবং দুই বছর ধরে চলমান যুদ্ধের অবসানে অবদান রাখার জন্য ট্রাম্পকে দেশের সর্বোচ্চ নাগরিক সম্মান দেওয়ার কথা বলেছেন।  ইজরায়েল এর আগে ২০১৩ সালে প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামাকে এই পুরস্কার  দিয়েছিল। 

খবরটি নিশ্চিত করে ইজরায়েলের রাষ্ট্রপতি ভবন এক বিবৃতিতে দিয়েছে। সেখানে বলা হয়েছে, তাঁর ( ট্রাম্প) অক্লান্ত প্রচেষ্টার মাধ্যমে, প্রেসিডেন্ট ট্রাম্প কেবল আমাদের প্রিয়জনদের বাড়িতে ফিরিয়ে আনতেই সাহায্য করেননি বরং মধ্যপ্রাচ্যে নিরাপত্তা, সহযোগিতা এবং শান্তিপূর্ণ ভবিষ্যতের জন্য প্রকৃত আশার উপর ভিত্তি করে একটি নতুন যুগের ভিত্তি স্থাপন করেছেন।"

ইজরায়েলের এই সম্মান সেই সব ব্যক্তিদের দেওয়া হয়, যাঁরা ইজরায়েল রাষ্ট্র বা মানবতার জন্য অসামান্য অবদান রেখেছেন। ইজরায়েলের প্রেসিডেন্ট জানিয়েছেন , ট্রাম্পকে ইজরায়েলের রাষ্ট্রপতির সম্মান প্রদান করা অনেক সম্মানের। 

নোবেল শান্তি পুরস্কার ঘোষণার আগেও ট্রাম্প নোবেল পাওয়া নিয়ে ওবামার বিরুদ্ধে আক্রমণ শানিয়েছিলেন। বলেছিলেন, কিছু না-করেই ওবামা নোবেল পেয়েছেন, আর তিনি ৭-৮ টা সংঘর্ষ থামিয়েছেন।  এবার ওবামার পাওয়া সম্মানই ইজয়ায়েল দিচ্ছে ট্রাম্পকে।  ২০১৩ সালে ওবামাকেও ইজরায়েল এই একই সম্মান দিয়েছিল। সেবার ওবামা ইজরায়েলকে শক্তিশালী রূপে প্রতিষ্ঠা করা ও সুরক্ষা দেওয়ার জন্য এই সম্মানে ভূষিত হন। তিনিই ছিলেন ইজরায়েলের এই সম্মানে ভূষিত প্রথম মার্কিন প্রেসিডেন্ট।

সোমবারেই ট্রাম্প ইজরায়েলে পা রাখছেন। তখনই এল এই সুখবর। শোনা যাচ্ছে , হামাসের হাতে বন্দি থাকা ব্যক্তিদের মুক্তির পর তাঁদের পরিবারের সঙ্গে কথা বলতে পারেন মার্কিন প্রেসিডেন্ট। সোমবার ইজরায়েল এবং হামাস যুদ্ধ-বন্দিদের ছাড়া শুরু করেছে।  ২০২৩ সালের ৭ অক্টোবর ইজরায়েলের উপর ফিলিস্তিনিরা আক্রমণ করে।  ইজরায়েলে প্রায় ১,২০০ জন নিহত হয়েছিলেন, যার মধ্যে ২৫১ জনকে জিম্মি করা হয়েছিল। সেই যুদ্ধেই আপাতত যতিচিহ্ন পড়ল। 

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Update: 'প্রশ্নফাঁসে দোষীদের ছাড়া হবে না', পড়ুয়া আন্দোলনের মধ্যেই পোস্ট মোদির, ফাস্ট ট্র্যাক কোর্ট গড়ে তদন্তের প্রতিশ্রুতি
'প্রশ্নফাঁসে দোষীদের ছাড়া হবে না', পড়ুয়া আন্দোলনের মধ্যেই পোস্ট মোদির, ফাস্ট ট্র্যাক কোর্ট গড়ে তদন্তের প্রতিশ্রুতি
CJP Delhi Protest: 'ককরোচ'দের আলোচনায় ডাক কেন্দ্রের,
'ককরোচ'দের আলোচনায় ডাক কেন্দ্রের, "যখন বলবেন, তখনই.."
Malda News: BSF ক্যাম্পে আচমকা বিকট শব্দ, চলল গুলি, নিহত ২ জওয়ান, মর্মান্তিক ঘটনা মালদায়
BSF ক্যাম্পে আচমকা বিকট শব্দ, চলল গুলি, নিহত ২ জওয়ান, মর্মান্তিক ঘটনা মালদায়
CJP Delhi Protest:
"..বিনা নির্বাচনে সেটা সম্ভব নয়", ‘ককরোচ’দের উদ্দেশে কী বললেন মুখ্যমন্ত্রী ?

ভিডিও

Bihar News: নিটের প্রশ্নফাঁস কাণ্ডে উত্তপ্ত হয়ে উঠল বিহারের জেহানাবাদ। ছাত্র বিক্ষোভে চলল গুলি
Sudip Banerjee: কাল দুপুর ২ টোর সময় ভূপেন্দ্র যাদবের বাড়িতে বৈঠক আছে: সুদীপ বন্দ্যোপাধ্যায়
Tapas Roy: সাতবার পশ্চিমবঙ্গে গত সরকার থাকাকালীন প্রশ্নপত্র ফাঁস হয়েছে: তাপস রায় | ABP Ananda Live
BJP News: প্রশ্নপত্র ফাঁসকারী মাফিয়া চক্রকে নির্মূল করার ক্ষেত্রে এক চূড়ান্ত পদক্ষেপ:মুখ্যমন্ত্রী
Kalyan Banerjee: 'BJP-র সঙ্গে সংসদে ২০ জন গদ্দার'। স্লোগান কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Blood Bank Scam: ২ কোটি টাকার রক্ত বিক্রি উত্তরপ্রদেশ ও বিহারে ! কলকাতার ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, কী নির্দেশ স্বাস্থ্য ভবনের ?
২ কোটি টাকার রক্ত বিক্রি উত্তরপ্রদেশ ও বিহারে ! কলকাতার ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, কী নির্দেশ স্বাস্থ্য ভবনের ?
NEET Paper Leak Protest : 'এরা পড়ুয়াদের...'! NEET-এর প্রশ্নফাঁসের প্রতিবাদে পড়ুয়াদের পাশে TMC-কংগ্রেস, সরব বিজেপি
'এরা পড়ুয়াদের...'! NEET-এর প্রশ্নফাঁসের প্রতিবাদে পড়ুয়াদের পাশে TMC-কংগ্রেস, সরব বিজেপি
NEET-এ প্রশ্নফাঁসে মুখ খুললেন সলমান খান, ‘পেপার লিক গুরুতর সমস্যা, ছাত্র আন্দোলনকে রাজনৈতিক রং দেবেন না’
NEET-এ প্রশ্নফাঁসে মুখ খুললেন সলমান খান, ‘পেপার লিক গুরুতর সমস্যা, ছাত্র আন্দোলনকে রাজনৈতিক রং দেবেন না’
Kolkata News: পার্কের বাইরে রেলিংয়ে ফাঁস দেওয়া যুবকের দেহ ! সাতসকালে দমদম পার্কে হাড়হিম দৃশ্য
পার্কের বাইরে রেলিংয়ে ফাঁস দেওয়া যুবকের দেহ ! সাতসকালে দমদম পার্কে হাড়হিম দৃশ্য
Yuvraj on NEET Protest: নিট পেপার লিক ঘিরে উত্তাল রাজধানী, ছাত্র আন্দোলন নিয়ে এবার মুখ খুললেন ক্রিকেটার যুবরাজ সিংহ
নিট পেপার লিক ঘিরে উত্তাল রাজধানী, ছাত্র আন্দোলন নিয়ে এবার মুখ খুললেন ক্রিকেটার যুবরাজ সিংহ
Suvendu Adhikari: 'ভোটে যদি হারাতে না পারি... পুষ্পার থেকেও খারাপ অবস্থা হবে', এবার অভিষেককে বড় চ্যালেঞ্জ শুভেন্দুর
'ভোটে যদি হারাতে না পারি... পুষ্পার থেকেও খারাপ অবস্থা হবে', এবার অভিষেককে বড় চ্যালেঞ্জ শুভেন্দুর
Abhishek Banerjee: 'কোনও অন্তর্বর্তী রক্ষাকবচ নয় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে', নির্দেশ কলকাতা হাইকোর্টের বিচারপতির
'কোনও অন্তর্বর্তী রক্ষাকবচ নয় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে', নির্দেশ কলকাতা হাইকোর্টের বিচারপতির
Kalyan Banerjee: গলায় প্ল্যাকার্ড, কল্যাণের 'একা' বিক্ষোভ, কখনও সিঁড়িতে বসে, কখনও দাঁড়িয়ে
গলায় প্ল্যাকার্ড, কল্যাণের 'একা' বিক্ষোভ, কখনও সিঁড়িতে বসে, কখনও দাঁড়িয়ে
Embed widget