এক্সপ্লোর

বুরা না মানো, দিওয়ালি হ্যায়! বিজেপিকে কার্টুন-কটাক্ষ শিবসেনা নেতার, জল্পনা

২৮৮ আসনবিশিষ্ট মহারাষ্ট্র বিধানসভা নির্বাচনে বিজেপি, শিবসেনা যথাক্রমে ১০৫, ৫৬টি আসন পেয়েছে। এনসিপি, কংগ্রেস জিতেছে যথাক্রমে ৫৪ ও ৪৪টি আসনে। ২০১৪-য় বিজেপি একা পেয়েছিল ১২২টি আসন, শিবসেনা ৬৩টি, কংগ্রেস ৪২টি, এনসিপি ৪১টি।

মুম্বই: মহারাষ্ট্র বিধানসভা ভোটের সদ্যপ্রকাশিত ফলে ২০১৪-র তুলনায় আসন কমেছে বিজেপির। এই প্রেক্ষাপটে তাদের কটাক্ষ, বিদ্রূপ করেই চলেছে শিবসেনা। বড় শরিককে খোঁচা দিয়ে আজ নিজের ট্যুইটার হ্যান্ডলে একটি কার্টুন পোস্ট করেছেন শিবসেনার অন্যতম শীর্ষ নেতা সঞ্জয় রাউত যা নিয়ে তীব্র জল্পনা চলছে। কার্টুনে দেখানো হয়েছে, একটি বাঘ গলায় ঘড়ির লকেট ঝুলিয়ে পদ্মের ঘ্রাণ নিচ্ছে! সঙ্গে রাউত ক্যাপশন দিয়েছেন, বুরা না মানো, দিওয়ালি হ্যায়! রাউত বোঝাতে চেয়েছেন, স্রেফ মজা করাই উদ্দেশ্য ওই কার্টুনের, কিন্তু ঠাট্টাচ্ছলে তিনি কি বিজেপিকে কোনও বার্তা দিলেন, এই প্রশ্নই উঠছে। ঘটনাচক্রে বাঘ শিবসেনার দলীয় প্রতীক, ঘড়ি শিবসেনার, পদ্ম বিজেপির। জল্পনা চলছে, বিজেপির মহারাষ্ট্রে ক্ষমতায় ফেরা ঠেকাতে শিবসেনা, এনসিপি, কংগ্রেস একজোট হচ্ছে বলে রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী পৃথ্বীরাজ চৌহান যে বার্তা দিয়েছেন, সেটাই কি বলতে চাইলেন রাউত? ২৮৮ আসনবিশিষ্ট মহারাষ্ট্র বিধানসভা নির্বাচনে বিজেপি, শিবসেনা যথাক্রমে ১০৫, ৫৬টি আসন পেয়েছে। এনসিপি, কংগ্রেস জিতেছে যথাক্রমে ৫৪ ও ৪৪টি আসনে। ২০১৪-য় বিজেপি একা পেয়েছিল ১২২টি আসন, শিবসেনা ৬৩টি, কংগ্রেস ৪২টি, এনসিপি ৪১টি। এই প্রেক্ষাপটে বৃহস্পতিবার পৃথ্বীরাজ বিজেপিকে রুখতে শিবসেনা, এনসিপি, কংগ্রেসের জোট বাঁধার ‘চমত্কার সম্ভাবনা’র ইঙ্গিত দেন পৃথ্বীরাজ। শিবসেনাকে বিজেপির চেয়ে ‘তুলনামূলক কম খারাপ’ বলে উল্লেখ করেও অবশ্য তিনি কংগ্রেস ও এনসিপি মহারাষ্ট্রে সরকার গড়তে শিবসেনার হাত ধরছেই, এমন কথা বলেননি। ২০১৪-এর নির্বাচনের তুলনায় আসন সংখ্যা বৃদ্ধির বিচারে সবচেয়ে বেশি লাভ হয়েছে এনসিপির। বেশি আসন খুইয়েছে বিজেপি। শুক্রবার শিবসেনা মুখপত্র ‘সামনা’র প্রথম পৃষ্ঠায় দাবি করা হয়, মহারাষ্ট্রে ক্ষমতার চাবিকাঠি আছে উদ্ধব ঠাকরের দলের হাতে। সম্পাদকীয়তে বিজেপিকে ‘ক্ষমতার ঔদ্ধত্য’ দেখানো থেকে বিরত থাকার পরামর্শ দেয় শিবসেনা। এনসিপি সুপ্রিমো শরদ পওয়ার মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফঢ়নবিশের চেয়ে ‘বেশি শক্তিশালী’ হয়ে উঠেছেন বলেও অভিমত জানিয়েছে শিবসেনা। তারা বিধানসভা নির্বাচনের সঙ্গেই হওয়া সাতারা কেন্দ্রের উপনির্বাচনের উল্লেখ করেছে, যাতে এনসিপি নেতা শ্রীনিবাস পাতিল শিবাজি মহারাজের পারিবারিক উত্তরসূরী উদয়নরাজে ভোঁসলেকে ৮০ হাজারের বেশি ভোটে পরাজিত করেছেন। মে মাসে এনসিপি-র টিকিটে সাতারা লোকসভা আসন জেতার পর শিবির বদলে বিজেপিতে চলে যান উদয়নরাজে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Satyendar Jain Arrested : 'বিজেপির নির্দেশে আবারও গ্রেফতার করা হয়েছে', প্রাক্তন মন্ত্রীর গ্রেফতারির বিরুদ্ধে সরব কেজরিওয়াল
'বিজেপির নির্দেশে আবারও গ্রেফতার করা হয়েছে', প্রাক্তন মন্ত্রীর গ্রেফতারির বিরুদ্ধে সরব কেজরিওয়াল
West Bengal News Live : ভাঙড় থানার বাইরে বসিয়ে তৃণমূলের সওকত মোল্লাকে জেরা
ভাঙড় থানার বাইরে বসিয়ে তৃণমূলের সওকত মোল্লাকে জেরা
Hyderabad Jewelery Shop: বোরখা পরে দোকানে ঢুকে বিশেষ কায়দায় ১০ লক্ষের গয়না চুরি, স্পষ্ট দেখা গেল সিসিটিভিতে!
বোরখা পরে দোকানে ঢুকে বিশেষ কায়দায় ১০ লক্ষের গয়না চুরি, স্পষ্ট দেখা গেল সিসিটিভিতে!
Satyendar Jain Arrested : দুর্নীতির অভিযোগে গ্রেফতার দিল্লির প্রাক্তন মন্ত্রী
দুর্নীতির অভিযোগে গ্রেফতার দিল্লির প্রাক্তন মন্ত্রী

ভিডিও

KMC News | পুরসভার শিক্ষা দফতরের সামনে কর্মহীন শিক্ষকদের অবস্থান-বিক্ষোভ | ABP Ananda LIVE
Sumit Roy | ডেবরায় চাকরির নামে প্রতারণার মামলায় কাল ফের সমন | ABP Ananda LIVE
Goalpokhar Clash | জমিবিবাদকে কেন্দ্র করে রণক্ষেত্র গোয়ালপোখর, জখম বেশ কয়েকজন | ABP Ananda LIVE
Weather News | প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত দক্ষিণবঙ্গ, ৩ দিন ধরে জলবন্দি হলদিয়ার সব ওয়ার্ড | ABP Ananda LIVE
DA News | ইন্দু মলহোত্রা কমিটির মুখোমুখি হওয়ার জন্য প্রতিনিধিদের নাম জানানোর নির্দেশ সুপ্রিমকোর্টের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget