এক্সপ্লোর

যাদবপুরে তৃণমূল সমর্থকের দোকানের শাটার ভাঙার চেষ্টা, গোডাউনে কাপড়ে আগুন দুষ্কৃতীদের! অভিযুক্ত সিপিএম ছেড়ে বিজেপিতে যাওয়া নেত্রী

দোকান মালিকের দাবি, তৃণমূল কংগ্রেসকে সমর্থন করায় তাঁর দোকানে হামলা করিয়েছে বিজেপি। তিনি বলেছেন, ওরা খুব মারধর করেছে। আমার গোডাউন থেকে কাপড় নিয়ে পুড়িয়ে দিয়েছে। আমি তৃণমূল করি বলেই আমার উপর এই ধরনের হামলা করিয়েছেন বিজেপির রিঙ্কু নস্কর।

কলকাতা: যাদবপুর বিশ্ববিদ্যালয়ের কাছে যাদবপুর স্টেশন রোডের কাপড়ের দোকানের শাটার ভাঙার চেষ্টার অভিযোগ। সিসিটিভি ফুটেজে ধরা পড়েছে দুষ্কৃতীদের ছবি, দাবি ব্যবসায়ীর। দোকানের উল্টোদিকে গোডাউনও লন্ডভন্ডের অভিযোগ। আটকাতে গেলে নিরাপত্তারক্ষীকে বেধড়ক মারধর দুষ্কৃতীদের। অভিযোগ বিজেপি আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। অভিযোগ অস্বীকার বিজেপির। রাতের অন্ধকারে দোকানের শাটার ভাঙার চেষ্টা হয়েছে বলে অভিযোগ করেছেন দীপঙ্কর সেনগুপ্ত নামে ক্ষতিগ্রস্ত দোকান মালিক। দুষ্কৃতীদের বিরুদ্ধে দোকানের উল্টোদিকের কাপড়ের গোডাউন লন্ডভন্ডেরও অভিযোগ করেছেন তিনি। তাঁর দাবি, কয়েক লক্ষ টাকার কাপড় পোড়ানো হয়েছে। হামলা আটকাতে গেলে এক বাসিন্দাকে বেধড়ক মারধরের অভিযোগ উঠেছে দুষ্কৃতীদের বিরুদ্ধে। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের এক নম্বর গেটের কাছের এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। ক্ষতিগ্রস্ত দোকান মালিকের দাবি, তৃণমূল কংগ্রেসকে সমর্থন করায় তাঁর দোকানে হামলা করিয়েছে বিজেপি। তিনি বলেছেন, ওরা খুব মারধর করেছে। আমার গোডাউন থেকে কাপড় নিয়ে পুড়িয়ে দিয়েছে। আমি তৃণমূল করি বলেই আমার উপর এই ধরনের হামলা করিয়েছেন বিজেপির রিঙ্কু নস্কর। এমনকী রিঙ্কুর বিজেপিতে যোগদানের পরে এখানে দুষ্কৃতীদের বাড়বাড়ন্ত হয়েছে বলে অভিযোগ তুলে দুষ্কৃতীরা সব রিঙ্কুরই লোকজন, এমনই দাবি করেছেন এক স্থানীয় ব্যবসায়ী। দিনকয়েক আগে সিপিএম ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছেন রিঙ্কু। সন্তোষ বক্সি নামে এক প্রত্যক্ষদর্শীর বক্তব্য, আমি দুজনকে দেখতে পেয়েছি। ওদের আটকাতে গেলে আমায় খুব মারধর করে। যদিও ঘটনার সঙ্গে তাঁর অনুগামীদের জড়িত থাকার অভিযোগ উড়িয়ে দিয়েছেন রিঙ্কু। যাদবপুর ১০২ নং ওয়ার্ডের কো-অর্ডিনেটর বলেছেন, পুলিশ প্রশাসনের উপর ভরসা আছে। এই তিনটে ছেলে আমার লোকই। কিন্তু ওরা করেছে বলে মনে হয় না। যাদবপুর থানায় ৩ জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী। ঘটনার পিছনে কোনও রাজনৈতিক যোগসূত্র রয়েছে নাকি ব্যক্তিগত শত্রুতা? খতিয়ে দেখছে পুলিশ।

সেরা শিরোনাম

Annapurna Yojana: অন্নপূর্ণা যোজনার টাকা না মেলার অভিযোগের মাঝেই
অন্নপূর্ণা যোজনার টাকা না মেলার অভিযোগের মাঝেই "যোগ্য"দের জন্য জরুরি বার্তা রাজ্যের মন্ত্রী অগ্নিমিত্রার, “মা-বোনেদের..”
Uttar Dinajpur News: পাক চর সন্দেহে রাজ্যে এবার গ্রেফতার তৃণমূল নেতার ভাই
পাক চর সন্দেহে রাজ্যে এবার গ্রেফতার তৃণমূল নেতার ভাই
CJP Protest: ফের যন্তর মন্তরের মতো আন্দোলনে বসার হুঁশিয়ারি সিজেপি নেতা অভিজিৎ দীপকের
ফের যন্তর মন্তরের মতো আন্দোলনে বসার হুঁশিয়ারি সিজেপি নেতা অভিজিৎ দীপকের
BJP News: গুপ্তা ব্রাদার্সে গুন্ডাগিরি, গ্রেফতার হওয়ার পরের দিনই জামিন পেলেন বিজেপি নেতা
গুপ্তা ব্রাদার্সে গুন্ডাগিরি, গ্রেফতার হওয়ার পরের দিনই জামিন পেলেন বিজেপি নেতা

ভিডিও

Abhishek Banerjee | সেবাশ্রয় নিয়ে দায়ের হওয়া মামলায় রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়
Jadavpur University News: চার নম্বর গেটে মেরামতির পর ফের বসানো হল এমব্লেম | ABP Ananda LIVE
Chok Bhanga 6ta | বহিরাগতরা ঢুকে তাণ্ডব চালাল, আগুন জ্বলল ক্যাম্পাসে , সেখানে অভিযোগ দায়েরে কেন ৩৭ ঘণ্টা? অভিযোগ দায়ের হল গ্রেফতার কবে?
Jadavpur Incident News |
Jadavpur University News |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Tollywood Actor: গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
Satendra Soni: শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
Sugar Price Increased: কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
House Collapse: ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
Abhishek Banerjee: অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
IND vs SL: পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
Embed widget