এক্সপ্লোর

Drone Spotted in J&K: ফের জম্মুর আকাশে ড্রোন

বুধবার সকালে ফের জম্মুর আকাশে দেখা গেল ড্রোন। জম্মুর সাতওয়ারি এলাকায় ড্রোন দেখতে পায় নিরাপত্তাবাহিনী।

জম্মু : বুধবার সকালে ফের জম্মুর আকাশে দেখা গেল ড্রোন। জম্মুর সাতওয়ারি এলাকায় ড্রোন দেখতে পায় নিরাপত্তাবাহিনী। স্বাধীনতা দিবসের প্রাক্কালে এভাবে ড্রোনের দেখা মেলায় স্বাভাবিকভাবেই উদ্বেগ বেড়েছে। এদিকে এই ইস্যুতে গতকালই একটি গুরুত্বপূর্ণ বৈঠক করেছেন সেখানকার ডিজিপি।

বুধবার ভোর প্রায় ৪টে নাগাদ জম্মুর রায়পুরের সাতওয়ারি এলাকায় সাইনি ক্যান্টনমেন্টের আকাশে একটি ড্রোন উড়তে দেখা যায়। কিছুক্ষণের জন্যই ড্রোনটি দেখা যায়। ঘটনার কথা স্থানীয় পুলিশকে জানানো হয় সেনার তরফে। 

গত ২৬ জুন গভীর রাতে, ড্রোনের মাধ্যমে বিস্ফোরণ ঘটানো হয় জম্মুর এয়ারফোর্স স্টেশনে। এয়ার ট্রাফিক সিগনাল বিল্ডিংয়ের পাশের একটি বাড়ির ছাদে এসে পড়ে বোমা। বিস্ফোরণে আহত হন ২ জওয়ান। তার ২৪ ঘণ্টার মধ্যেই কালুচক সেনাঘাঁটির কাছে ড্রোন দেখা যায়। ড্রোন লক্ষ্য করে গুলিও চালানো হয়। পরের দিন সুঞ্জুয়ানে এক রাতে ৩ বার আকাশে সন্দেহজনক ড্রোনের দেখা মেলে। এরপর ১৫ জুলাই রাত ৮টা নাগাদ জম্মুর নান্দপুর, রামগড়, সাম্বা ও মিরাসাহিবে কয়েক মিনিটের ব্যবধানে চারটি ড্রোন উড়তে দেখা যায়।

এদিকে বার বার উপত্যকার আকাশে ড্রোন দেখা যাওয়ায় গতকাল নিরাপত্তা এজেন্সিগুলির সঙ্গে একটি গুরুত্বপূর্ণ বৈঠক করেন জম্মু ও কাশ্মীরের ডিজিপি দিলবাগ সিং। বৈঠকে সীমান্তের বিভিন্ন এলাকা এবং শহরে নজরদারি চালানোর জন্য নিরাপত্তা এজেন্সিগুলিকে বলেন ডিজিপি। এর পাশাপাশি অনুপ্রবেশ ঠেকানোর বিষয়টিও দেখতে বলা হয়। বৈঠকে ডিজিপি বলেন, পাকিস্তানের মদতপুষ্ট জঙ্গিরা এবং পাকিস্তান ভারতে রক্ত ঝরানোর জন্য ক্রমাগত ড্রোন ব্যবহার করে যাচ্ছে। এজন্য আমাদের আরও সতর্ক থাকতে হবে।

এদিকে স্বাধীনতা দিবসের প্রাক্কালে ড্রোন হামলার আশঙ্কায় দিল্লি পুলিশকে সতর্ক করেছে নিরাপত্তা এজেন্সি। দিল্লি পুলিশকে ইন্টেলিজেন্স ব্যুরোর তরফে বলা হয়েছে, স্বাধীনতা দিবসের আগে বিশেষ করে ৫ অগাস্ট হামলা চালানোর পরিকল্পনা করছে জঙ্গিরা। দুই বছর আগে ওই দিনেই ৩৭০ ধারা বাতিল করেছিল মোদি সরকার। এক্ষেত্রে জঙ্গিরা ড্রোন হামলা চালাতে পারে।

সেরা শিরোনাম

Delhi Police: হেফাজতে ঠাকুমার মৃত্যুর খবর পেয়েছিলেন অভিজিৎ দীপকে, ভিডিও প্রকাশ করে জানাল দিল্লি পুলিশ, গর্জে উঠলেন CJP নেতা
হেফাজতে ঠাকুমার মৃত্যুর খবর পেয়েছিলেন অভিজিৎ দীপকে, ভিডিও প্রকাশ করে জানাল দিল্লি পুলিশ, গর্জে উঠলেন CJP নেতা
Gyanesh Kumar: ‘জ্ঞানেশ কুমারের ফাইল আছে সরকারের কাছে, বিচারপতিদের ঠিকুজি-কুষ্ঠিও’, বললেন সুপ্রিম কোর্টের আইনজীবী
‘জ্ঞানেশ কুমারের ফাইল আছে সরকারের কাছে, বিচারপতিদের ঠিকুজি-কুষ্ঠিও’, বললেন সুপ্রিম কোর্টের আইনজীবী
News Live Updates: দিল্লির কনট প্লেসে নতুন করে উত্তেজনা, বাম সংগঠনগুলির বিক্ষোভে উত্তপ্ত কনট প্লেস, ধরপাকড় পুলিশের
দিল্লির কনট প্লেসে নতুন করে উত্তেজনা, বাম সংগঠনগুলির বিক্ষোভে উত্তপ্ত কনট প্লেস, ধরপাকড় পুলিশের
East Burdwan: আঠারো হাতের দেবী সর্বমঙ্গলা, প্রতিপদ থেকেই শুরু বর্ধমানের এই দুর্গাপুজো
আঠারো হাতের দেবী সর্বমঙ্গলা, প্রতিপদ থেকেই শুরু বর্ধমানের এই দুর্গাপুজো

ভিডিও

Supreme Court: 'দিল্লি মেট্রো, রেল পরিষেবা স্বাভাবিক রাখতে হবে', অন্তর্বর্তী নির্দেশ সুপ্রিম কোর্টের
Sukanta Majumdar:
CJP News: প্রায় ২০ ঘণ্টা পর থানা থেকে ছাড়া পেলেন ককরোচের ৩ প্রধান | ABP Ananda
Delhi Protest:
Sukanta Majumdar: উন্নয়নের দিশা নির্ধারণের গুরুত্বপূর্ণ সুযোগ Kolkata-বাসীর সামনে: সুকান্ত মজুমদার

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Dhruv Rathee Citizenship: ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
AFG vs BAN: ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
Delhi CJP Protest : দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
Durga Puja 2026: 'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
10 Lakh Fund : ২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
Akash Deep: চোট সারিয়ে ফিরে আগের চেয়েও ধারাল, প্রতিপক্ষদের সতর্ক করে দিলেন আকাশ দীপ
চোট সারিয়ে ফিরে আগের চেয়েও ধারাল, প্রতিপক্ষদের সতর্ক করে দিলেন আকাশ দীপ
Car Insurance: প্রথম গাড়ি কিনছেন? গাড়ির বিমা করার আগে এই সব বিষয় না জানলে কিন্তু আপনারই ক্ষতি
প্রথম গাড়ি কিনছেন? গাড়ির বিমা করার আগে এই সব বিষয় না জানলে কিন্তু আপনারই ক্ষতি
Viral Video: ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
Embed widget