এক্সপ্লোর

দলে কাশ্মীর-সমালোচক, মার্কিন কংগ্রেস প্রতিনিধিদের সঙ্গে বৈঠক বাতিল জয়শঙ্করের

মার্কিন কংগ্রেসের ইন্ডিয়ান হাউস ফরেন অ্যাফেয়ার্স কমিটির সঙ্গে চলতি সপ্তাহে বৈঠক হওয়ার কথা ছিল ভারতীয় বিদেশমন্ত্রীর।

নয়াদিল্লি: এক সদস্য কাশ্মীর-সমালোচক হওয়ায় মার্কিন কংগ্রেস প্রতিনিধিদলের সঙ্গে বৈঠক বাতিল করলেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। ওয়াশিংটন পোস্টের খবর অনুযায়ী, মার্কিন কংগ্রেসের ইন্ডিয়ান হাউস ফরেন অ্যাফেয়ার্স কমিটির সঙ্গে চলতি সপ্তাহে বৈঠক হওয়ার কথা ছিল ভারতীয় বিদেশমন্ত্রীর। কিন্তু, মার্কিন প্রতিনিধিদলে ছিলেন প্রমীলা জয়পাল-- যিনি গত অগাস্ট থেকে জম্মু ও কাশ্মীরের পরিস্থিতি মোকাবিলার পন্থা নিয়ে মোদি সরকারের তীব্র সমালোচনা করে আসছেন। চেন্নাইতে জন্মানো জয়পাল মার্কিন ডেমোক্র্যাট সাংসদ। ভারতের থেকে দাবি করা হয়েছিল, প্রমীলাকে প্রতিনিধিদল থেকে বাদ দিতে হবে। কিন্তু, মার্কিন আধিকারিকরা সেই দাবি না মানায় বৈঠক বাতিলের সিদ্ধান্ত নেয় বিদেশমন্ত্রক। প্রসঙ্গত, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংহের সঙ্গে ‘টু প্লাস টু’ সম্মেলনে যোগ দিতে ওয়াশিংটনে ছিলেন জয়শঙ্কর। সেখানেই, হাউস ফরেন অ্যাফেয়ার্স কমিটি চেয়ারম্যান তথা রিপাবলিকান সাংসদ এলিয়ট এঞ্জেল এবং প্রমীলা সহ কমিটির সব সদস্যের সঙ্গে বৈঠক করার কথা ছিল জয়শঙ্করের। ওয়াশিংটন পোস্টের খবর অনুযায়ী, পূর্বশর্ত হিসেবে ভারত জানায় যে প্রমীলাকে প্রতিনিধিদল থেকে বাদ দিলে তবেই বৈঠক হবে। ভারতের সেই দাবি এঞ্জেল খারিজ করে দেওয়ায় ভারত বৈঠক বাতিল করে। জয়শঙ্কর জানান, জম্মু ও কাশ্মীরের পরিস্থিতি অনুযায়ী ভারত সরকার যা পদক্ষেপ নিয়েছে, সেটা কি ঠিক নয়? ওনার (প্রমীলা) সঙ্গে আমার দেখা করার কোনও ইচ্ছে নেই। উল্টোদিকে, পরিস্থিতির গুরুত্ব একটা আলোচনার প্রয়োজন ছিল। কিন্তু তা না হয়ে, প্রতিনিধিদলে কে আছে আর কে নেই-- সেই নিয়ে কথা হল! প্রায় ২ সপ্তাহ আগে, জম্মু ও কাশ্মীরে যত দ্রুত সম্ভব যোগাযোগ ক্ষেত্রে নিষেধাজ্ঞা প্রত্যাহার এবং সকল বাসিন্দাদের ধর্মীয় স্বাধীনতা অটূট রাখতে ভারতকে অনুরোধ করার দাবি নিয়ে মার্কিন কংগ্রেসে একটি প্রস্তাব পেশ করেছিলেন জয়পাল। ওই প্রস্তাবের ফলে, ভারতীয়-মার্কিন সম্প্রদায়ের একাংশ ক্ষুব্ধ হন। জয়পালের কাছে প্রায় ২৫ হাজার চিঠি পাঠানো হয়, এই আর্জি করে যাতে তিনি এই প্রস্তাব প্রত্যাহার করেন। ওই প্রস্তাবে কোনও আইনি বাধ্যবাধকতা না থাকলেও, মার্কিন-ভারতীয় সম্প্রদায়ের দাবি, এর ফলে মোদি সরকারের ভাবমূর্তি কালিমালিপ্ত হবে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Bridge Collapse : ভয়ঙ্কর দুর্যোগ, প্রকৃতির তাণ্ডব, সোমবারের বৃষ্টিতে মুহূর্তে দুমড়ে ভেসে গেল আস্ত একটা ব্রিজ !
ভয়ঙ্কর দুর্যোগ, প্রকৃতির তাণ্ডব, সোমবারের বৃষ্টিতে মুহূর্তে দুমড়ে ভেসে গেল আস্ত একটা ব্রিজ !
Earthquake News : শতাধিক মৃত্যু, ভেঙে পড়ল আস্ত বিল্ডিং, আতঙ্কে রাস্তায় দিশাহীন মানুষ; ধ্বংসস্তূপের নীচে অনেকে; তীব্র ভূমিকম্প কলম্বিয়ায়
শতাধিক মৃত্যু, ভেঙে পড়ল আস্ত বিল্ডিং, আতঙ্কে রাস্তায় দিশাহীন মানুষ; ধ্বংসস্তূপের নীচে অনেকে; তীব্র ভূমিকম্প কলম্বিয়ায়
Mamata Banerjee News : মমতার গাড়ি ঘিরে বিক্ষোভের প্রতিবাদ কর্মসূচিতে 'ঋতব্রত তৃণমূলে'র ৩ বিধায়ক, '২০-২৩ জনের পুরোদস্তুর নিন্দা'
মমতার গাড়ি ঘিরে বিক্ষোভের প্রতিবাদ কর্মসূচিতে 'ঋতব্রত তৃণমূলে'র ৩ বিধায়ক, '২০-২৩ জনের পুরোদস্তুর নিন্দা'
ABP Ananda Top 10, 11 August 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Morning
ABP Ananda Top 10, 11 August 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Morning

ভিডিও

BJP LIVE: 'কেন তোলাবাজের সঙ্গে বৈঠকে মন্ত্রী?' পুর ও নগরোন্নয়ন প্রতিমন্ত্রীকে প্রশ্ন BJP নেতার
RG Kar News: ফের বিতর্কে আর জি করকাণ্ডে থ্রেট কালচারের নাম জড়ানো অভীক দে
Recruitment Scam: স্কুলে শিক্ষকের নিয়োগ প্রক্রিয়ায় সিঁদুরে মেঘ? ভেরিফিকেশনের প্রক্রিয়া আপাতত স্থগিত
Sabyasachi Dutta: তোলাবাজির মামলায় আরও বিপাকে সব্যসাচী দত্ত
CPM-BJP Chinsurah: চুঁচুড়ায় বামেদের পথসভায় হামলা ও মঞ্চ ভাঙচুর বিজেপির বিরুদ্ধে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Kolkata Airport: কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
Weather Update: কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
Viral News : বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
Jeet: রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
Unhappy Leave : মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
Abhishek PA Sumit Roy: অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Embed widget