এক্সপ্লোর

Indonesia Earthquake : আবারও কেঁপে উঠল মাটি ! ভূমিকম্পপ্রবণ দেশে আতঙ্ক ছড়ালো বুধে

২০০৪ সালে ভূমিকম্প ও সুনামির জেরে কার্যত মৃত্যুপুরীর চেহারা নিয়েছিল ইন্দোনেশিয়ার সুমাত্রা। তারপর একাধিকবার কেঁপে উঠেছে এই দ্বীপ রাষ্ট্র।


নয়াদিল্লি : মঙ্গলবার সাতসকালে কেঁপে উঠেছিল ভারতের পূর্বদিকের বিস্তীর্ণ এলাকা। বঙ্গোপসাগরের গভীরে কম্পনের অভিঘাত টের পেয়েছিল বাংলাদেশও। থরথর করে কয়েক সেকেন্ড কেঁপে ওঠে বাংলা ও ওড়িশার বিভিন্ন জেলা। আর ঠিক তার পরদিন , বুধবার কেঁপে উঠল ইন্দোনেশিয়ার একটি অঞ্চল। 

ইউএসজিএস অনুসারে, স্থানীয় সময় সকাল ৬:৫৫ মিনিটে ভূমিকম্পটি আঘাত হানে। উৎসস্থল ছিল ইন্দোনেশিয়ার সুলাওয়েসি দ্বীপের অদূরে সমুদ্রপৃষ্ঠের ১০ কিলোমিটার গভীরে। states Geological Survey বলছে,  তাৎক্ষণিকভাবে কোনও ক্ষয়ক্ষতি বা হতাহতের কোনও খবর পাওয়া যায়নি। ২০০৪ সালে ভূমিকম্প ও সুনামির জেরে কার্যত মৃত্যুপুরীর চেহারা নিয়েছিল ইন্দোনেশিয়ার সুমাত্রা। তারপর একাধিকবার কেঁপে উঠেছে এই দ্বীপ রাষ্ট্র। প্রাণহানির ঘটনাও ঘটেছে। বুধবার ভোরের কম্পন উস্কে দিল ২০০৪-র সেই ভয়াবহ স্মৃতি। 

ইন্দোনেশিয়ার সরকারি আবহাওয়া দফতর সূত্রে খবর, ভূমিকম্পের মাত্রা ৬.০। ইন্দোনেশিয়া অত্যন্ত ভূমিকম্পপ্রবণ একটি ভৌগলিক অঞ্চলে অবস্থিত। একে বলা হয় ‘রিং অব ফায়ার’। এটি প্রশান্ত মহাসাগরের অববাহিকায় এই অংশে জলের নিচে রয়েছে কতকগুলি  সক্রিয় আগ্নেয়গিরি।এখানে ভূমিকম্পের আশঙ্কা প্রতি মুহূর্তে। অতীতেও বহুবার বড় বড় ভূমিকম্পের সাক্ষী থেকেছে এই দেশ। মোটামুটি ঘন ঘনই ভূমিকম্পের সম্মুখীন হয় ইন্দোনেশিয়া। এবারও সতর্ক রয়েছে প্রশাসন। তবে এখনও পর্যন্ত সুনামি সতর্কতা জারি হয়নি। 
 
২০২১ সালের জানুয়ারিতে এই সুলাওয়েসিতে ৬.২ মাত্রার ভূমিকম্পে ১০০ জনেরও বেশি মানুষ মারা গিয়েছিলেন। গৃহহীন হয়ে পড়েন হাজার হাজার মানুষ। ২০১৮ সালে, সুলাওয়েসির পালুতে ৭.৫ মাত্রার ভূমিকম্প হয়। পরবর্তী সুনামিতে ২,২০০ জনেরও বেশি মানুষ মরা যান। ২০০৪ সালে, আচেহ প্রদেশে ৯.১ মাত্রার একটি ভূমিকম্প হয় সেখানে, তার সঙ্গে হয় সুনামিও।  ইন্দোনেশিয়ায় ১ লাখ ৭০ হাজারেরও বেশি মানুষ মারা যান।  

একাধিক ভূমিকম্পে বারবার তছনছ হয়েছে ইন্দোনেশিয়া।  তবে সাম্প্রতিক ভূমিকম্পে সে-দেশে কোনও বড় ক্ষতি হয়নি। তবে ইন্দোনেশিয়ার সরকার সতর্কতা অবলম্বন করেছে, যোগাযোগ রাখা হচ্ছে ভূমিকম্প বিষয়ে বিশেষজ্ঞদের সঙ্গে। ভূমিকম্পপ্রবণ  এলাকার বাসিন্দাদের সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে। 

'মনে হচ্ছিল সবকিছু কাঁপছে'
এক বাসিন্দা জানিয়েছেন, " ঘুম থেকে উঠেই ভূমিকম্প অনুভব করলাম। বেশ শক্তিশালী কম্পনই ছিল।  মনে হচ্ছিল সবকিছু কাঁপছে । আমি বাইরে বেরিয়ে পড়ব ঠিক করলাম। যখন আমি লিফটে ছিলাম তখনও লিফট কাঁপছিল। সবাই দৌড়াচ্ছিল" ভূকম্পের অভিজ্ঞতার কথা ভাগ করে নিলেন মিনাহাসা জেলার এক বাসিন্দা। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

DY Patil Passes Away : প্রয়াত পশ্চিমবঙ্গের প্রাক্তন রাজ্যপাল ডিওয়াই পাটিল
প্রয়াত পশ্চিমবঙ্গের প্রাক্তন রাজ্যপাল ডিওয়াই পাটিল
Kashi Biswanath Darshan : কাশী বিশ্বনাথ মন্দিরে ধুন্ধুমার ! সোমবারে শর্টকাটে দর্শনের জন্য মোটা টাকা দিয়ে প্রতারিত মহিলা
কাশী বিশ্বনাথ মন্দিরে ধুন্ধুমার ! সোমবারে শর্টকাটে দর্শনের জন্য মোটা টাকা দিয়ে প্রতারিত মহিলা
Air India Flight : মাঝ আকাশে তীব্র ঝাঁকুনি, হঠাৎ উচ্চতায় পরিবর্তন; ভয়ঙ্কর কাণ্ড এয়ার ইন্ডিয়ার বিমানে
মাঝ আকাশে তীব্র ঝাঁকুনি, হঠাৎ উচ্চতায় পরিবর্তন; ভয়ঙ্কর কাণ্ড এয়ার ইন্ডিয়ার বিমানে
Snow Leopard Captured : ক্যামেরায় ধরা পড়ল 'পাহাড়ের ভূত' ! এই প্রথম ধৌলাধার অভয়ারণ্যে ছবি উঠল তুষার চিতার
ক্যামেরায় ধরা পড়ল 'পাহাড়ের ভূত' ! এই প্রথম ধৌলাধার অভয়ারণ্যে ছবি উঠল তুষার চিতার

ভিডিও

Dumdum News | তোলা চেয়ে হুমকি নব্য বিজেপি নেতাদের, অভিযোগ প্রোমোটারের | ABP Ananda LIVE
NDA NCPI Meeting | NDA-র শরিক, নাকি বিজেপিতে মিশে যাবে NCPI? দিল্লিতে NDA-র বৈঠকে তৃণমূলত্যাগী NCPI সাংসদরা
TMC Inner Clash: কালীঘাট তৃণমূলে ভাঙন অব্যাহত। ইস্তফা নেতাজির পরিবারের সদস্য চন্দ্র বসুর
Pahalgam Cloud Blast: পহেলগাঁওয়ের বাটকুটে মেঘ ভাঙা বৃষ্টি, ক্ষতিগ্রস্ত খানাবল-পহেলগাঁও রোড
Abhishek Banerjee | সুপ্রিম নির্দেশ, ৭ দিনের মধ্যে অভিষেকের মামলার শুনানি শেষ করতে চায় হাইকোর্ট

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Coronavirus News : করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
NDA-NCPI Meet : NDA র সঙ্গে বৈঠকে 'না', শুভেন্দুর সঙ্গে বৈঠকে 'হ্যাঁ', তিন NCPI সাংসদ কী কালীঘাট-তৃণমূলে ফিরছেন?
NDA র সঙ্গে বৈঠকে এলেন না এই তিন NCPI সাংসদ, স্পষ্ট জানিয়ে দিলেন 'NDA-তেও নেই, BJP-তেও নেই'
Gold And Silver Price: গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
FSSAI on Dabur : নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
Abhijeet Dipke : অভিজিৎ দীপকের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, পুলিশের দ্বারস্থ সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার
অভিজিৎ দীপকের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, পুলিশের দ্বারস্থ সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার
Modi - Sudip Meet : বিজেপির সঙ্গে আজই মিশছে NCPI? প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষেই সুদীপ বললেন ...
বিজেপির সঙ্গে আজই মিশছে NCPI? প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষেই সুদীপ বললেন ...
কালীঘাট-তৃণমূলের সঙ্গ ছাড়ছেন 'কাকলির প্রথম স্টুডেন্ট' শশী? সিদ্ধান্ত চূড়ান্ত? ইঙ্গিতপূর্ণ পোস্ট সাংসদ-পুত্রের
শশী পাঁজা কি কালীঘাট-তৃণমূলের সঙ্গ ছাড়ছেন? এবার ইঙ্গিতপূর্ণ পোস্ট কাকলির ছেলের
Embed widget