এক্সপ্লোর

Earthquake : আবার ভূমিকম্পের ধাক্কা বাংলাদেশে, দুলে উঠল ঢাকা, আবার ক্ষয়ক্ষতি?

সকাল ৬:১৪ মিনিটে ভূমিকম্পটি আঘাত হানে, এবারও ভূমিকম্পের কেন্দ্র ছিল নরসিংদীতে, মাটির ৩০ কিলোমিটার গভীরে। 

ফের ভূমিকম্পে কেঁপে উঠল বাংলাদেশের মাটি। ফের বৃহস্পতিবার ভোরে। স্থানীয় সময় তখন সকাল ৬:১৪ মিনিট। 
বাংলাদেশের মাটি কেঁপে ওঠে থরথরিয়ে। রিখটার স্কেলে মাত্রা ছিল ৪.১ । কিছুদিন আগেই পরপর দুই দিন বাংলাদেশে ভূমিকম্প হয়। গত মাসে, ৫.৭ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্পে বহু মানুষ প্রাণও হারান। সেই অভিঘাতে দুলে ওঠে পশ্চিমবঙ্গের মাটিও। কলকাতাতেও ভালরকম অনুভূত হয় ভূমিকম্পের দুলুনি। 

বৃহস্পতিবার ভোরে   মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে  রাজধানী ঢাকাতেও।  পার্শ্ববর্তী জেলাগুলিতে অনুভূত হয়েছে। European-Mediterranean Seismological Centre- কে উদ্ধৃত করে  tbsnews.net জানিয়েছে,ঢাকার স্থানীয় সময় সকাল ৬:১৪ মিনিটে ভূমিকম্পটি আঘাত হানে, এবারও ভূমিকম্পের কেন্দ্র ছিল নরসিংদীতে, মাটির ৩০ কিলোমিটার গভীরে।                 

এখনও পর্যন্ত ক্ষয়ক্ষতি বা হতাহতের কোনও খবর পাওয়া যায়নি। বাংলাদেশের এক পোর্টালে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে,ভূমিকম্পের উৎসস্থল খুব গভীরে না- হওয়ায়, ঢাকা এবং আশেপাশের জেলাগুলি কেঁপে ওঠে। গতবারের  অভিজ্ঞতা থেকেই ভূমিকম্প নিয়ে আতঙ্কিত বাসিন্দারা। দ্য ডেইলি স্টার সংবাদপত্রের প্রতিবেদনে  উল্লেখ, ভারতীয়, মায়ানমার এবং ইউরেশিয়ান তিনটি টেকটোনিক প্লেটের সংযোগস্থলে বাংলাদেশ অবস্থিত হওয়ায়,বিশেষ ভূমিকম্পপ্রবণ।  বিশেষজ্ঞদের মতে,  ভবিষ্যতে, নিয়ম মেনে নগরোন্নয়ন ও জলাভূমি রক্ষার ওপর জোর না দিলে বড় বিপদের আশঙ্কা থেকেই যাবে।            

গত মাসে, ৫.৭ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প বাংলাদেশে আঘাত হানে। তাতে ১০ জন নিহত হন। ঢাকাকে বিশ্বের ২০টি ভূমিকম্প-ঝুঁকিপূর্ণ শহরের মধ্যে একটি হিসেবে বিবেচনা করা হয়। ঢাকা শহর ঘনবসতিপূর্ণ এলাকা। সেই সঙ্গে শহরে রয়েছে বহু পুরনো বিপজ্জনক বাড়ি।  তাই শক্তিশালী কম্পন হলে বিরাট ক্ষয়ক্ষতি হতে পারে।  পরিসংখ্যান বলছে,  ১৮৬৯ থেকে ১৯৩০ সালের মধ্যে পাঁচটি বড় কম্পন হয়েছে । যার মাত্রা রিখটার স্কেলে ৭.০ এর উপরে।  

গত ২১ নভেম্বর, তীব্র কম্পন অনুভূত হয় কলকাতা সহ গোটা রাজ্যে। ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজির দেওয়া তথ্য অনুযায়ী জানা যায়,  ভূমিকম্পের উৎসস্থল বাংলাদেশে। রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ৫ দশমিক ৭।  কম্পনের উৎসস্থল ছিল বাংলাদেশের নরসিংদী এলাকা। কম্পনের জেরে ব্যাপক প্রভাব দেখা যায় বাংলাদেশে। বাংলাদেশের সংবাদপত্র প্রথম আলো সূত্রে খবর, সেখানে ভূমিকম্পের জেরে মৃত্যু হয় বেশ কয়েকজনের। আহতের সংখ্যা  হাজার ছাড়িয়ে যায়। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

দুর্নীতির অভিযোগে এবার গ্রেফতার প্রাক্তন মন্ত্রী
দুর্নীতির অভিযোগে এবার গ্রেফতার প্রাক্তন মন্ত্রী
Yogi Govt Women Schemes : ৫০,০০০ টাকা পর্যন্ত পাবেন মহিলারা, এই সরকার নিতে পারে বড় সিদ্ধান্ত
৫০,০০০ টাকা পর্যন্ত পাবেন মহিলারা, এই সরকার নিতে পারে বড় সিদ্ধান্ত
Maharashtra News : ‘বিমল এলাচি’-র বিজ্ঞাপন, বড় সমস্যায় পড়তে পারেন শাহরুখ খান, অজয় দেবগন ও টাইগার শ্রফ ; FDA কমিশনার জানালেন...
‘বিমল এলাচি’-র বিজ্ঞাপন, বড় সমস্যায় পড়তে পারেন শাহরুখ খান, অজয় দেবগন ও টাইগার শ্রফ ; FDA কমিশনার জানালেন...
ABP Ananda Top 10,18 August 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Evening
ABP Ananda Top 10,18 August 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Evening

ভিডিও

Jharkhand Protest: GEN Z-র বিরাট জয়, সোশাল মিডিয়ায় শুভেচ্ছা জানিয়ে পোস্ট CJP-র প্রতিষ্ঠাতার | Ranchi
Mahua Moitra: লোকসভার স্পিকার Om Birla-র কাছে স্বাধিকার ভঙ্গের নোটিস দিলেন সাংসদ মহুয়া মৈত্র | TMC
Census 2026: জনগণনার কাজ আদৌ কি আগামী ১ মাসে শেষ করা সম্ভব হবে? প্রশ্ন বিচারপতির
Tarapith Hotel News: তারাপীঠে ১৫টি হোটেল বন্ধের নির্দেশ, কোন কোন হোটেল রয়েছে তালিকায়? | ABP Ananda
CM Suvendu Adhikari: প্রকৃত উপযুক্তরা এই অর্থ পান, এটা আমরা চাই: মুখ্যমন্ত্রী | Annapurna Yojana

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget